0০017161715 ইরাক | এ... ১১৯ ২০০২ খু. অক্টোবরে মার্কিন কংগেস সাদ্দাম সরকারের নিরস্ত্রীকরণে, প্রয়োজনে এককভাবে, শক্তি প্রয়োগের প্রস্তাব পাশ করে এবং প্রেসিডেন্ট বুশ উহাতে সম্মতি সূচক স্বাক্ষর করেন । ৮ নভেম্বর, ২০০২ খৃ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের সম্মতির প্রেক্ষিতে ১৪৪১ নম্বর প্রস্তাব পাশ করা হয়। সেখানে যে সকল বিষয়ের সংস্থান রাখা হয় সেগুলির মধ্যে ছিল ৪ ইরাক জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল ও আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সিকে সন্দেহযুক্ত বেআইনী অস্ত্র সম্বলিত স্থানসমূহে অবাধ প্রবেশাধিকার প্রদান করিবে; রাষ্ট্রপতি ভবনগুলিও পরিদর্শনের আওতায় আসিবে; এবং ইরাক উহার রাসায়নিক, জীবানু, পরমানু ও ব্যালাসটিক অস্ত্রসহ তৎসংশ্লিষ্ট বেসামরিক শিল্পকারখানার বিবরণ ৩০ দিনের মধ্যে জাতিসংঘ সমীপে পেশ করিবে (পু. গ্র.ঃ পৃ. ২১৩৭)। শেষোক্ত প্রস্তাবে সতর্কবাণী উচ্চারণ করিয়া বলা হয় যে, জাতিসংঘের পূর্ববর্তী প্রস্তাবসমূহের ধারাবাহিকতায় বাধ্যতামূলক নিরক্ত্রীকরণ অবলম্বনে বাগদাদের জন্য ইহা “শেষ সুযোগ" ৷ ইহা প্রতিপালনে ব্যর্থ হইলে বা অস্ত্র ভাগ্ডারের “মিথ্যা ও ক্রটিপূর্ণ' বিবরণ দাখিল করিলে “মারাত্মক পরিণতির" সম্মুখীন হইতে হইবে । ১২ নভেম্বর, ২০০২ খু. ইরাকী গণপরিষদ কর্তৃক ১৪৪১ নং প্রস্তাব প্রাথমিকভাবে প্রত্যাখ্যাত হইলেও পরবর্তী দিবসে বিপ্রবী কমান্ড কাউন্সিল প্রস্তাবটিতে আনুষ্ঠানিক ও নিঃশর্ত অনুমোদন প্রদান করে। অবশ্য ইরাকী কর্মকর্তাগণ বারংবার বলিতে থাকেন যে, তাহাদের কাছে কোন গণবিধ্বংসী অন্ত্রস্ভার নাই । ৭ ডিসেম্বর, ২০০২ খৃ. ইরাক তাহার অস্ত্র কর্মসূচির ১২,০০০ পৃষ্ঠা সম্বলিত একটি বিবরণ জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলের নিকট উপস্থাপন করে। ডিসেম্বর ২০০২ খৃ. যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে, ইরাক জাতিসংঘের ১৪৪১ নং প্রস্তাবের উল্লেখযোগ্য শর্তাবলী ভঙ্গ করিয়াছে; দেশটি উহার অস্ত্রভাপ্তারের পূর্ণাঙ্গ বিবরণ উপস্থাপনে ব্যর্থ হইয়াছে; বিশেষত আ্যানথ্যাক্সের মত জীবাণু অস্ত্রভাপ্তারের মজুদ বিষয়ক তথ্য প্রকাশ করে নাই। তথ্যে উহার অসস্তুষ্টি প্রকাশ করে। ইতিমধ্যে হ্যান্স রিক্স এবং আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সি প্রধান মুহাম্মাদ এল-বারাদেই জাতিসংঘে উপস্থাপিত তাহাদের প্রতিবেদনে ইরাকী কর্মকর্তাদের নিকট হইতে আরও সহযোগিতা প্রত্যাশা করেন। জানুয়ারি ২০০৩ খৃ. সাদ্দাম হুসায়ন জাতিসংঘের অন্ত্র পরিদর্শকগণকে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করেন। মধ্য জানুয়ারি ২০০৩ খু. অন্ত্ পরিদর্শকগণ বাগদাদের দক্ষিণে কতিপয় শুন্য রাসায়নিক অস্ত্রের আধার আবিষ্কার করেন। সেগুলির বিবরণ ইরাকের ডিসেম্বরে দাখিলকৃত ঘোষণাপত্রে ছিল না। অবশ্য ইহা কোন উল্লেখযোগ্য আবিষ্কার কিনা সে বিষয়ে নিশ্চিৎ হওয়া যায় নাই। ইতিমধ্যে সৌদি আরব ঞ মিসরসহ কতিপয় আরব রাষ্ট্র সাদ্দাম হুসায়নের পদত্যাগ বা দেশান্তর গ্রহণে তাহাকে রাজী করাইবার চেষ্টা করে। অবশ্য ইরাকী কর্মকর্তাগণ ইহার সত্যতা অস্বীকার করেন। মার্চ ২০০৩ খু. শুরুতে মিসরের কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের এক জরুরী শীর্ষ সম্মেলনে সাদ্দাম হুসায়নের পদত্যাগ বিষয়ক আমীরাতের একটি প্রস্তাব আলোচিত হয় এবং এ মাসের শেষে জ্ঞাপন করেন। কিন্তু আসন্ন যুদ্ধ এড়ানোর লক্ষ্যে গৃহীত এ সকল প্রচেষ্টার .সবগুলিই ব্যর্থতায় পর্যবসিত হয়। . জানুয়ারী ২০০৩ খু. মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উপসাগরীয় অঞ্চলে প্রচুর সেনা সমাবেশ করে। নিরন্ত্রীকরণে বাগদাদের আগ্রহের প্রতি : ইরাক সন্দেহের ধারাবাহিকতায় পররাষ্ট্র এবং কমনওয়েলথ বিষয়ক বৃটিশ সেক্রেটারী অব স্টেট জ্যাক স্ট্র ঘোষণা করেন যে, ইরাক জাতিসংঘের গৃহীত ১৪৪১ নং প্রস্তাব গুরুতরভাবে লংঘন করিয়াছে। ক্রমবর্ধমান সংকটের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা ঘনীভূত হয়। তখন ২০০৩ খু. জানুয়ারি মাসের শেষদিকে যুক্তরাজ্য, ইতালী ও স্পেনসহ আটটি ইউরোপীয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক নীতির সমর্থনে এক যৌথ বিবৃতি প্রকাশ করে । মার্চ ২০০৩ খু. তুরস্কের সংসদে ইরাকের বিরুদ্ধে যুদ্ধাভিযানের ব্যবহারের লক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়। অবশ্য পার্লামেন্টে তুরস্কের সামরিক ঘাটিসমূহের মার্কিন ব্যবহার, এমনকি জ্বালানী পুনর্ভরণের জন্যও, অনুমোদিত হয় নাই (বরাত ৪ পু. গ্র.)। ১৫ মার্চ, ২০০৩ খৃ. যুজ্জাস্ট্রের নেতৃতে আসন্ন হামলার আশঙ্কায়, সাদ্দাম হুসায়নের সার্বিক নেতৃত্ব ইরাককে চারটি সামরিক অঞ্চলে ভাগ করা হয়। উহার পরের দিন পর্তুগালের আজোরস (2০:9)-এ জর্জ ডাবলিউ বুশ, টনি ব্রেয়ার ও স্পেনের প্রধান মন্ত্রী জোসে মারিয়া আসসোর (0999 79179. :১5097)-এর' মধ্যে এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় । নামে অভিহিত করা যাইতে পারে। ১৭ মার্চ, ২০০৩ খৃ. প্রেসিডেন্ট বুশ সাদ্দাম হুসায়ন ও তাহার দুই. পুত্রকে ৪৮ ঘন্টার মধ্যে ইরাক ত্যাগের চরম পত্র দেন। অন্যথায় তাহাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা খ্ুহণের হুমকি দেওয়া হয় । ইহার ধারাবাহিকতায় জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল, মানবিক সহায়তা কর্মীবৃন্দ এবং কুয়েত- ইরাক সীমান্তে জাতিসংঘের পর্যবেক্ষণকে প্রত্যাহার করা হয়। উল্লেখ্য যে, ইরাকের জাতীয় সংসদ প্রেসিডেন্ট বুশের চরম পত্র প্রত্যাখান করে । ১৯ মার্চ, ২০০৩ খু. উক্ত চরম পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অল্পকাল পরেই মার্কিন এবং বৃটিশ সেনাবাহিনী সাদ্দাম সরকারে উৎখাতের লক্ষ্যে "অপারেশন ইরাকী ফিডম' নামে এক “সর্বাত্মক' সামরিক অভিযান শুরু করে। প্রাথমিক বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল বাগদাদের উপকণ্ঠে অবস্থানরত সাদ্দাম হুসায়ন ও তাহার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যাহা দৃশ্যতর লক্ষ্যত্রষ্ট হয়। ইতিমধ্যে যুক্তরান্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী কুয়েত হইতে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করত রাজধানী অভিমুখে তাহাদের অগ্রযাত্রা অব্যাহত রাখে ৷ ইতিমধ্যে বাগদাদ ও উহার আশপাশের অঞ্চলসমূহে অবস্থিত ইরাক সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা, সেনা ছাউনি, সরকারী ভবনাদি এবং বেতার সম্প্রচার কেন্দ্রসমূহে বিমানপথে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। পরবর্তী দিবসসমূহে অন্যান্য উল্লেখযোগ্য ইরাকী শহরসমূহের সরকারী ও সামরিক স্থাপনাসমূহ যৌথ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মার্কিন ও বৃটিশ বাহিনী যৌথ প্রচারপত্র বিলির মাধ্যমে ইরাকী জনগণকে বাথ পার্টির উপর হইতে তাহাদের সমর্থন প্রত্যাহারের আহবান জানায় । এই মর্মে তাহারা বেতার সম্প্রচারও করে । এভাবে যৌথ বাহিনী পরিচালিত “অপারেশন ইরাকী ফরিডমে*র মাধ্যমে দেশের অভ্যন্তরভাগ হইতে ইরাক সরকারকে অকার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়। বৃটিশ সেনাবাহিনী ইরাকের দ্বিতীয় নগরী বসরাসহ ইতিমধ্যে মার্কিন নেতৃতাধীন যৌথ বাহিনী দক্ষিণাঞ্চলীয় শুরুতৃপূর্ণ বন্দর
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।