Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরাক হয়। এজন্য নিরাপত্তা পরিষদে গৃহীত ১২৮৪ নং প্রস্তাবমতে ইরাকী অন্ত পরিদর্শনের একটি নূতন কৌশল অবলম্বন করা হয়। গৃহীত নৃতন প্রস্তাব মতে জাতিসংঘের বিশেষ কমিশন 00150014)-কে জাতিসংঘের একটি পরিদর্শন, পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও পুনর্মল্যায়ন কমিশন (4০৬0) দ্বারা প্রতিস্থাপন করা হয়। তুরক্কের ভাষ্যমতে, ১৯৯৩ খু. গৃহীত জাতিসংঘের ৯৮৬ নং সিদ্ধান্ত মতে কিরকুক- যুমুরতালিক পাইপলাইনের মাধ্যমে ইরাক প্রতিদিন ৩৫০,০০০ ব্যারেল অপরিশোধিত পেট্রোলিয়াম রপ্তানী করিতে থাকে। এই তেল রপ্তানীর অর্থ দ্বারা ক্রয়কৃত খাদ্যসামগ্রীর প্রথমূ সরবরাহ মার্চ ১৯৯৭ খু. ইরাকে পৌছে। স্দন ১৯৯৭ খৃ. তেলের বিনিময়ে খাদ্য হইতে পর্যাপ্ত মানবিক সাহায না পাওয়ার অভিযোগে ইরাক পেট্রোলিয়াম রপ্তানী বন্ধ করিয়া দেয়। জানুয়ারি ১৯৯৮ খৃ. ইরাক কর্তৃক দাখিলকৃত একটি নৃতন বিতরণ কর্মসূচি জাতিসংঘ কর্তৃক অনুমোদনের প্রেক্ষিতে তৈল রপ্তানী পুনরায় শুরু করা হয়। ফেব্রুয়ারি ১৯৯৮ খু. জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তৈল রপ্তানী হইতে আয়ের উর্ধ্বসীমা ৫,২০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করে । জুলাই ১৯৯৮ খৃ. অবধি এইরূপে আহরিত আয় হইতে মানবিক পণ্যসামগ্রী ক্রয়ার্থ ইরাককে ৩,৫৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের অনুমতি প্রদান করা হয়। বাকী অর্থ দ্বারা ক্ষতিপূরণ এবং দেশটিতে জাতিসংঘ কার্যক্রমের ব্যয় নির্বাহ করা হয়। যাহা হউক, ইরাক বলে যে, তাহার তেল খাতের পুনর্বাসন ব্যতীত সে প্রতি ৬ মাসে . ৪,০০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি তৈল রপ্তানীতে সক্ষম নয় । মার্চ ১৯৯৮ খু. জাতিসংঘের টেকনিশিয়ানরা তাহাদের পর্যবেক্ষণ প্রতিবেদনে বলেন যে, বিদ্যমান পরিস্থিতিতে ইরাক প্রতি ছয় মাসে ৩,০০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈল রপ্তানীতে সক্ষম । অবশ্য সেক্ষেত্রে দেশটিতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ আমদানীর অনুমতি প্রদান করা আবশ্যক । সে মতে, জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদকে অনুরোধ করিলে তৈল রপ্তানীর আয় হইতে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার দ্বারা তৈল উৎপাদন (পু. গ্র- পৃ ২১৩৬-৭)। ফেব্রুয়ারি ২০০০ খৃ. অব্যাহত অবরোধের প্রেক্ষিতে ইরাকী জনগণের দুর্ভোগ বৃদ্ধির প্রতিবাদে ইরাকে জাতিসংঘ মানবিক কার্যক্রম সমন্য়ক হ্যান্স ডন স্পোনেক এবং দেশটিতে নিযুক্ত বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান জুটটা বার্গহারডট পদত্যাগ করেন। পূর্ববর্তী তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির সমবয়ক ডেনিস হ্যালিডে ১৯৯৮ খৃ. একইভাবে অবরোধকারীদের . ব্যর্থতার নিন্দা জ্ঞাপন করিয়া পদত্যাগ করেন । তুন মায়াত, যিনি ২০০০ খু. এপ্রিল মাসে বাগদাদে মানবিক কর্মসূচি সময়ের দায়িত্ব গ্রহণ করেন, তিনি তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির সমালোচনা না করিয়া উহার সুষ্ঠ ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব আরোপ করেন (পৃ. গ্র, পৃ. ২১৩৬)। ইরাকে নিষেধাজ্ঞার এক দশকে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় ইহার ক্রমবর্ধমান নিন্দায় সোচ্চার হইয়া উঠে। মার্চ ২০০০ খু. জাতিসংঘ নিষেধাজ্ঞা কমিটির আপত্তি সত্তেও একজন বৃটিশ সংসদ সদস্য জর্দানের রাজধানী আম্মান হইতে সড়কপথে বাগদাদ অভিমুখী একটি সাহায্য কর্মসূচি দলের নেতৃত্ব দেন এবং বাগদাদে রেড ক্রিসেন্ট - সোসাইটির সদর দপ্তরে উষধপত্র সরবরাহ করেন। অতঃপর এখ্িল 0০017161715 ১১৮ ইরাক ২০০০ খু. ইরাকে বিমান ভ্রমণের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করিয়া ইতালী এবং ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য আম্মান হইতে একটি চাটার্ড বিমানযোগে বাগদাদে আগমন করেন। আগস্ট ২০০০ খৃ. ভেনিজুয়েলার রাষ্ট্রপতি হুগো স্যাভেষ ফ্রিয়াস উপসাগরীয় সন্কট শুরুর পর হইতে বাগদাদ ভ্রমণকারী কোন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে ইরাক ভ্রমণ করেন। আগস্ট ২০০০ খু. বাগদাদ ও পিরিয়ার অলেঞ্সোর মধ্যে রেল যোগাযোগ ২০ বৎসর পর পুনঃস্থাপিত হয়। অধিকন্তু নভেম্বর ২০০০ খৃ. ইরাক ১৯৮০ খু. হইতে অব্যবহৃত একটি তেল পাইপ লাইনের মাধ্যমে সিরিয়াতে অপরিশোধিত পেট্রোলিয়াম সরবরাহ করিতে থাকে । উন্লেখ্য যে, তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ইরাককে শুধুমাত্র দুইটি সুনির্দিষ্ট পথে তৈল রপ্তানীর অনুমোদন দেওয়া হয়। নূতন পথটির মাধ্যমে ইরাকের তৈল রপ্তানীর সামর্থ্য বিদ্যমান প্রতিদিন ১৫০,০০০ ব্যারেল হইতে দ্বিগুণেরও অধিক পরিমাণে উন্নীত করে। সাজামহলাযন বমিতে বারেনাে িনেধাভা উর অনা টিতে চলিয়াছে। নিষেধাজ্ঞার দশ বৎসরে ইরাকী জনগণের দুর্ভোগ চরমে উঠায় তিনি আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের চেষ্টা করিতে থাকেন। প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশের নৃতন মার্কিন প্রশাসন জানুয়ারি ২০০০ খু. ক্ষমতা গ্রহণ করিয়া ইরাকে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে জোরালো অভিমত ব্যক্ত করেন। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তৈল রপ্তানী খাতে ইরাকের আয়. ডিসেম্বর ২০০১ থু. প্রতিদিন ২.২ মিলিয়ন ব্যারেল হইতে জানুয়ারি ২০০২ খু. প্রতিদিন ১.৫ মিলিয়ন ব্যারেলে নামিয়া আসে । ইতিমধ্যে ইরাক কর্মসূচির নির্বাহী পরিচালক বেনন সেভান জানুয়ারি ২০০২ খৃ. জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটির এক সভায় গভীর উদ্দেগ প্রকাশ করিয়া বলেন যে, ইরাক বিষয়ে বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত ্ুহণে বিলম্বের কারণে এ যাবৎ দেশটির ৫,০০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হইয়াছে। ২০০২ খু. জানুয়ারি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট বুশ তাহার স্টেট অব দি ইউনিয়ন ভাষণে ইরাককে ইরান ও উত্তর কোরিয়ার সহযোগে “শয়তানের অক্ষশক্তি” গঠনের অভিযোগে অভিযুক্ত করেন। তিনি এই দেশগুলিকে গণবিধ্বংসী অস্ত্র নির্মাণের জন্য দোষারোপ করেন। তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন যে, ইরাক এ্যানথ্যাক্স, স্ায়ু গ্যাস ও পারমাণবিক অন্তর নির্মাণে নিয়োজিত রহিয়াছে। প্রেসিডেন্ট বুশের এই মন্তব্যে উত্তেজনা - ছড়াইয়া পড়ে (পৃ. গ্র.+ পৃ. ২১৩৭)। আগস্ট ২০০২ খু. বাগদাদে সরকার পতনের লক্ষ্যে হস্তক্ষেপ করার জন্য যুক্তরাষ্ট্র উহার অভিপ্রায় পুনর্ব্যক্ত করে। সে লক্ষ্যে মার্কিন সরকার ইরাকে সামরিক হস্তক্ষেপের বৈধতাসূচক একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ করাইবার উদ্যোগ গ্রহণ করে। অন্যথায় যুক্তরাষ্ট্র একক ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেয় । ২০০২ খু. সেপ্টেম্বর মাসের শেষদিকে বৃটিশ সরকার সাদ্দাম হুসায়ন সরকারের বিরুদ্ধে উহার অবস্থান ব্যাখ্যা করিয়া একটি বিবরণী প্রকাশ করে। উহাতে ইরাকের অবৈধ অস্ত্র কর্মসূচি কিভাবে পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের জন্য হুমকীস্বরূপ তাহা ব্যাখ্যা করা হয়। ইহার স্বল্পনকাল পরে পুনর্ব্যক্ত করিয়া বলেন যে, ইরাক আল-কায়েদা সন্ত্রাসীদের প্রশিক্ষণে সহায়তা দান করিতেছে। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।