0০017161715 ইরাক দেয়। নভেম্বর ১৯৯৭-র মাঝামাঝি সময় নাগাদ রুশ পররাষ্ট্র মন্ত্রীর মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। : ও জানুয়ারি ১৯৯৮ খু. স্কট রিটার নামক একজন প্রান্তন মার্কিন মেরিন অফিসারের নেতৃত্বে জাতিসংঘ কমিশন অস্ত্র পরিদর্শনে আসিলে ইরাক অভিযোগ করে যে, স্কট মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা পরিদপ্তর সিআইএ-এর একজন কর্মকর্তা । কাজেই ইরাক তাহাদের দ্বারা অস্ত্র পরিদর্শন করানোতে অস্বীকৃতি জ্ঞাপন করে, যাহার প্রেক্ষিতে দলটি ইরাক ত্যাগ করে। ইহাতে অস্ত্র পরিদর্শন বিষয়ক বিরোধ আরো ঘনীভূত হয়। ১৯৯৮ খ. জানুয়ারির শেষদিকে এবং ফেব্রুয়ারির প্রথমদিকে ইরাকের বিরুদ্ধে আসন্ন বিমান হামলার প্রাক্কালে রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী বাগদাদে ইরাকী কর্মকর্তাদের সহিত বিস্তারিত আলোচনা করেন । রুশ প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিন বলেন, ইরাকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের যে কোন প্রস্তাবে রাশিয়া ভেটো প্রয়োগ করিবে । তিনি আরও বলেন, ইরাকে মার্কিন সামরিক শক্তি প্রয়োগের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হইতে পারে (পু. গর. পৃ. ২১৩৩-৩৫)। অধিকন্তু ইহাতে প্রতীয়মান হয় যে, ইরাকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের প্রতি আঞ্চলিক সমর্থন অতি সামান্য । শুধুমাত্র কুয়েত কুটনৈতিক প্রচেষ্টার ব্যর্থতায় শক্তি প্রয়োগকে অনুমোদন করা হয় । সৌদি আরব ও বাহ্রায়ন তাহাদের ভূখণ্ড হইতে সামরিক আক্রমণ পরিচালনার অনুমোদন দেয় নাই। অধিকন্তু সিরিয়া ও মিসর ইরাকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণে তাহাদের অনুমতি নাই, একথা সুস্পষ্টভাবে জানাইয়া দেয় । মে ১৯৯৮ খু. অস্ত্র পরিদর্শক দলের প্রধান বাটলার নিরাপত্তা পরিষদে প্রেরিত তাহার প্রতিবেদনে উল্লেখ করেন যে, ইরাক উপসাগরীয় যুদ্ধের পূর্বেই তাহার মিসাইলসমূহকে রাসায়নিক অস্ত্র-সঙ্জিত করিয়াছিল । পরিদর্শন কর্মসূচির অংশ হিসাবে ধ্বংসকৃত মিসাইলগুলিতে মার্কিন সামরিক পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তিনি উক্ত সিদ্ধান্তে উপনীত হন। পরবর্তীতে ফরাসী ও সুইস বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত টেস্টেও প্রমাণিত হয় যে, ইরাক উহার জীবানু অস্ত্র ধ্বংস করিয়াছে। জুলাই ১৯৯৮ খৃ. আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন পুনরায় বলে যে, ইরাকের পারমাণবিক যুদ্ধান্ত্ গোপন রাখার কোন প্রমাণ মিলে নাই। নভেম্বর ১৯৯৮ খু. প্রথমদিকে বৃটেনের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশকৃত একটি প্রস্তাবে জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলের জন্য অবিলম্বে নিঃশর্ত সহযোগিতা দাবি করা হয় । কিন্তু ইরাক উহাতে অস্বীকৃতি জানানোতে সম্ভাব্য ইরাকী লক্ষ্যবস্তুসমূহে হামলার জন্য উপসাগরীয় অঞ্চলে পুনরায় আরও সেনা মোতায়েন করা হয়। মিসর, সৌদি “আরব ও সিরিয়া শক্তি প্রয়োগের বিরোধিতা করে । ১৯৯৮ খৃ. ডিসেম্বর মাসের প্রথমদিকে অস্ত্র পরিদর্শক দল বাগদাদে অবস্থিত বাথ পার্টির সদর দপ্তরে অতর্কিত পরিদর্শনে গেলে জাতিসংঘের সহিত ইরাকের সম্পর্কের অবনতি ঘটে । কারণ সেখানে অস্ত্র পরিদর্শক দলের প্রবেশে অস্বীকৃতি জানানো হয় । ডিসেম্বর ১৯৯৮ খৃ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশকৃত এক প্রতিবেদনে বাটলার উল্লেখ করেন যে, ইরাক পূর্ববর্তী মাসে প্রদত্ত তাহার প্রতিশ্রুতি মোতাবেক জাতিসংঘের অন্ত্ পরিদর্শক দলকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদানে ব্যর্থ হইয়াছে। ইহার প্রেক্ষিতে জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল ও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার লোকজনকে ইরাক হইতে প্রত্যাহার করত ১৬-১৭ ডিসেম্বর, ১৯৯৮ খু. ১১৭ . ও ইরাক রাত্রিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরাকে বিমান হামলা চালায় । অপারেশন “মরু খেকশিয়াল” নামে পরিচালিত এই বিমান আক্রমণ ২০ ডিসেম্বর, ১৯৯৮ খৃ. শেষ হয়। উহাতে ইরাকের সামরিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতিসাধন করা হয় বলিয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দাবি করে। ফ্রান্স, রাশিয়া ও চীন বলে যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিনানুমতিতে উক্ত সামরিক ব্যবস্থা গ্রহণ করা হয়। জানুয়ারি ১৯৯৯ খু. মার্কিন ও ইরাকী যুদ্ধ বিমানগুলি উড্ডয়নমুক্ত . এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। উক্ত এলাকার নজরদারীতে নিয়োজিত মার্কিন যুদ্ধ বিমানগুলির প্রতি ইরাক ভূমি হইতে নিক্ষেপণযোগ্য ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে। এইভাবে ইরাকের লড়াকু মনোবৃত্তি হইতে ইহাই প্রতীয়মান হয় যে, দেশটি উড্ডয়নমুক্ত এলাকার অস্তিত্ব স্বীকার করে না। ১৯৯৯ খু. ফেব্রুয়ারি মাসের শেষদিকে এবং মার্চ মাসের প্রথমদিকে উড্ভয়নমুক্ত এলাকা লঙ্ঘনের দায়ে এবং ভূমি হইতে নিক্ষিপ্ত অস্ত্র দ্বারা হামলার জবাবে মার্কিন ও বৃটিশ সামরিক বাহিনী ইরাকের সামরিক স্থাপনাসমূহে আরও বিমান হামলা পরিচালনা করে । ইরাকী কর্তৃপক্ষ দাবি করে যে, বেসামরিক লক্ষ্যবন্তুসমূহের উপর হামলা করা হইয়াছে। উড্ডয়নমুক্ত এলাকা প্রতিষ্ঠায় জাতিসংঘের অনুমোদন না থাকায় রাশিয়ার মত গণচীনও মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে ইরাকের বিরুদ্ধে বিমান হামলা বন্ধের আহবান জানায় । ডিসেম্বর ১৯৯৮ খৃ. হইতে মধ্য ১৯৯৯ খৃ. পর্যন্ত সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ বিমানগুলি ইরাকের বিরুদ্ধে ২০০ বারেরও বেশি বহুমুখী ক্ষেপনান্ত্র হামলা করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ বিমানগুলি ১৯৯৯ খৃ., ২০০০ খৃ. ও ২০০১ খু. ইরাকের বিরুদ্ধে তাহাদের বিমান হামলা অব্যাহত রাখে (পু. গ্র., পৃ. ২১৩৪) জানুয়ারি ২০০১ খৃ. জর্জ ডাবলিউ বুশের নৃতন মার্কিন সরকার ক্ষমতায় আসিয়া ইরাকের বিষয়ে এক আপোষহীন নীতি গ্রহণ করে। ২০০১ খৃ. মধ্য ফেব্রুয়ারি মার্কিন ও বৃটিশ যুদ্ধ বিম্ানগুলি ১৯৯৮ খৃষ্টাব্দের অপারেশন “মরু খেকশিয়ালের" পর প্রথমবারের মত বাগদাদের সন্নিকটে বিমান প্রতিরক্ষা লক্ষ্যবস্তুসমূহের উপরে হামলা চালায় । মার্কিন প্রেসিডেন্ট উত্তর ও দক্ষিণ ইরাকের বিমান উড্ডয়নমুক্ত এলাকাসমূহের রক্ষার্থে ইহাকে. একটি “রুটিন মিশন" নামে অভিহিত করেন। এই আক্রমণের সমর্থনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উড্ডয়নমুক্ত এলাকায় টহলরত তাহাদের যুদ্ধ বিমান বহরকে লক্ষ্য করিয়া ক্রমবর্ধমান হারে ইরাকী বিমান ও মিসাইল আক্রমণের কথা উল্লেখ করে৷ ইরাক উহার প্রতিবাদে বলে যে, তাহার বেসামরিক লক্ষ্যবস্তুসমূহের উপর হামলা করা হইয়াছে। পশ্চিমা সংবাদ মাধ্যমসমূহেও ইরাকের বেসামরিক হতাহতের খবর উল্লেখ. করা হয়। ও ডিসেম্বর ১৯৯৮ খৃ. ইরাকী লক্ষ্যবস্তুসমূহের উপর বিমান হামলা অভিযানের মাধ্যমে জাতিসংঘের বিশেষ কমিশনের যবনিকাপাত ঘটে । জানুয়ারি ১৯৯৯ খৃ. ইরাক বিষয়ে একটি নৃতন নীতি নির্ধারণের জন্য জাতিসংঘ তিনটি প্যানেল গঠন করে। উহাদের বিবেচ্য বিষয় ছিল ইরাকের নিরক্ত্রীকরণ, কুয়েতী যুদ্ধবন্দীদের বিষয়ে বিবেচনা এবং মানবিক পরিস্থিতির বিষয়ে পুনর্বিবেচনা করা । পরিষদের সকল সদস্যের নিকট গ্রহণযোগ্য একটি খসড়া প্রস্তাব উপস্থাপনে ১৯৯৯ খু. প্রথম দিকে যুক্তরাজ্য ও হল্যান্ডের কূটনৈতিক উদ্যোগ ফলপ্রসু ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।