ইরাক অনুপ্রবেশের নিন্দা করে। সেপ্টেম্বর ১৯৯৮ খু. যুক্তরাষ্ট্র ুর্দিস্তানের বিবদমান উভয় পার্টির মধ্যে একটি আনুষ্ঠানিক শাস্তি চুক্তির মধ্যস্থা করে। কু্দিস্তান ডেমোক্রেটিক পার্টির পক্ষে মাসউদ বারযানী এবং প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুরদিস্তানের পক্ষে জালাল তালাবানির উপস্থিতিতে ওয়াশিংটন ডিসি-তে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটিতে যেসব গুরুত্পূর্ণ বিষয়ের সংস্থান রাখা হয় সেগুলির মধ্যে ছিল ৪ ১৯৯৯ খু. কুর্দি আইনসভার নির্বাচন (যাহা আদৌ অনুষ্ঠিত হয় নাই);একটি সংযুক্ত আঞ্চলিক প্রশাসন; স্থানীয় রাজস্ব ভাগাভাগি বৈরীতার অবসান এবং কুদী- জনগোষ্ঠীর কল্যাণে “খাদ্যের জন্য তেল” কর্মসূচীর বাস্তবায়নে সহযোগিতা করা (পৃ. পৃ.২১/৩১-৩২)। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর নিকট ইরাকের পরাজয়ের পর সাদ্দাম হুসায়ন তীহার পরিবারের সদস্যবর্গ ও ঘনিষ্ঠ সমর্থকদিগকে অতীব গুরুত্পূর্ণ সরকারী পদসমূহে নিয়োগদান করত দেশটিতে তাহার নিয়ন্ত্রণ জোরদার করেন। জুলাই ১৯৯৫ খৃ. একজন নৃতন প্রতিরক্ষা মন্ত্রী এবং একজন নৃতন সেনাপ্রধান সাদ্দাম সরকারের প্রতি জাতীয় ও আন্তর্জাতিক আস্থা দৃঢ়তরকরণের লক্ষ্যে সেপ্টেম্বর ১৯৯৫ খু. বিপ্রবী কমান্ড কাউন্সিলের এক সভা আহবান করা হয়। সেখানে সংবিধানের অন্তর্বর্তীকালীন সংস্কার করা হয়। সেমতে বিপ্রবী কমান্ড কাউদ্সিলের নির্বাচিত সভাপতি অবধারিতভাবে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হইবেন এইরূপ বিধান রাখা হয়। অবশ্য ইহাতে জাতীয় সংসদের অনুমোদন ও গণভোটে সম্মতির সংস্থান রাখা হয়। সংসদ সাদ্দাম হুসায়নের প্রার্থিতা যথারীতি অনুমোদন করে। ১৫ অক্টোবর, ১৯৯৫ খু. অনুষ্ঠিত গণভোটে _৯৯.৪৭% ভোটার তাহাদের ভোটাধিকার প্রয়োগ করে। উহার ৯৯.৯৬% দেয়। নয়টি ইরাকী বিরোধী দল তাহাদের এক বিবৃতিতে গণভোটের ফলাফলকে অকার্যকর ও বাতিল ঘোষণা করে (পু. খর. পৃ. ২১৩২)। ১৯৯৭ খৃ. ইরাকের বিরোধী দল সুত্রে জানা যায় যে, সাদ্দাম হুসায়ন তাহার পুত্রের উপর আক্রমণের প্রতিশোধ হিসাবে ১৯৭ জন বন্দীকে হত্যার নির্দেশ দেন। এই ঘটনার পূর্ববর্তী মাসে তাহার ছেলে কুসায় দুইবার আত্তায়ীদের আক্রমণ হইতে অক্ষত অবস্থায় রক্ষা পান। ১৯৯৭ খু. শেষদিকে কতিপয় উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাথ পার্টির সদস্য এবং বিরোধী দলের সন্দেহভাজন ৮০০ বন্দীকে হত্যা করা হয়। দুইজন উর্ধ্বতন শী“আ ধর্মীয় নেতাকে এপ্রিল ও জুন ১৯৯৮ খু. বুরুজিরদি ও আয়াতুল্লাহ সিরযী “আলী আল-গারাতাই। পর্যবেক্ষক মহল আশঙ্কা প্রকাশ করিয়া বলেন যে, ইরাকের শী“আ মুসলমানগণের স্বাধীনতার প্রতিভূ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে হত্যা প্রচেষ্টার ইহা ছিল এক খপ্তাংশ মাত্র । এই হত্যাকাণ্ডের সহিত ইরাক সরকার তাহার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে এবং ইহার দায় বিদেশে অবস্থিত দূরভিসন্ধিমূলক চক্রের উপর চাপায় । . ২০০০ খু. মে মাসের প্রথম দিকে ইরাকে ইসলামী বিপ্রবের সু্িম কাউন্সিল বাগদাদের রাষ্ট্রপতি ভবনে একটি রকেট হামলা করিলে তথায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে । উল্লেখ্য যে, এ সময় সাদ্দাম হুসায়ন তাহার পুব্রদের সহিত সেখানে সাক্ষাত. করিবেন, পূর্ব নির্ধারিত এইরূপ এক সময়সুচীর ভিত্তিতে রকেট হামলা পরিচালিত হয়। মধ্য-জুলাই ২০০১ খৃ. সংস্থাটি বাগদাদের দাপ্তরিক লক্ষ্যবস্তুসমূহের উপর পুনরায় ১১৬ 0০017161715 ইরাক. কতিপয় রকেট হামলা করে । শী“আ ধর্মীয় নেতাদের উপর আক্রমণের প্রেক্ষিতে, বিশেষত নাজাফে সন্দেহজনক পরিস্থিতিতে শী“আ ধর্মীয় নেতা . . আয়াতুল্লাহ সায়্যিদ হুসায়ন বাহরুল-উলৃমের ইন্তিকালের প্রতিশোধ গ্রহণার্থে হামলাগুলি পরিচালিত হয়। | ইতিমধ্যে ২০০২. খু. জাতীয় সংসদ সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি সাদ্দাম হুসায়নের আরও সাত বৎসরের একটি টার্ম রাষ্ট্রপতি থাকার বিষয়ে গণভোটের জন্য সর্বসম্মতভাবে মনোনয়ন দান করে। ১৫ অক্টোবর, ২০০২ খৃ. যথারীতি গণভোট অনুষ্ঠিত হয় যেখানে দাপ্তরিকভাবে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রপতি ১০০% ভোট প্রাপ্ত হইয়াছেন । উপসাগরীয় যুদ্ধের পরবর্তী দশকের ঘটনাবলী জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা বহাল ও নিরক্ত্রীকরণ বিষয়ক নির্দেশাবলী ইরাক কর্তৃক না মানার সহিত ওতপ্রোতভাবে জড়িত। মে ১৯৯১ খু. গৃহীত নিরাপত্তা পরিষদের ৬৯২ নং সিদ্ধান্তমতে জাতিসংঘ ক্ষতিপূরণ কমিশন গঠিত হয়। ইহার মাধ্যমে ইরাকী আথাসনে সরকারী ও বেসরকারী পর্যায়ে ক্ষতিগ্রস্থদের ইরাকী পেট্রোলিয়ামের আয় হইতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। আগস্ট-সেপ্টেম্বর ১৯৯১ খৃ. গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৭০৬ ও ৭১২ নং সিদ্ধান্তমতে ৬ মাসের মধ্যে ইরাককে ১,৬০০ মিলিয়ন মার্কিন. ডলার পেন্টরোলিয়াম বিক্রয়ের অনুমতি দেওয়া হয়। এরূপে তৈল হইতে বিক্রয়লন্ধ আয় জাতিসংঘের একটি হিসাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করিতে বলা হয়। উক্ত অর্থের একাংশ দ্বারা ইরাকের জন্য খাদ্য, ওষধ ও জরুরী বেসামরিক দ্রব্যাদি ক্রয়ের সংস্থান রাখা হয় । ইরাক পুনরায় তৈল রপ্তানীর জন্য জাঁতিসংঘের আরোপিত শর্ত মানিয়া নিতে অস্বীকৃতি জানায় এবং ফেব্রুয়ারি ১৯৯২ খৃ. পরবর্তী আলোচনায় অংশগ্রহণ হইতে বিরত থাকে । অক্টোবর ১৯৯২ খৃ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৭৭৮ নং সিদ্ধান্ত ক্রমে ইরাকের তৈল সংশ্লিষ্ট ৫০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ করা হয় (পূ. গ্র.; পৃ. ২১- ৩৩)। ১৯৯৬ খু. চুক্তিমতে, ইরাকের তৈল বিক্রয়লন্ধ প্রতি ১,০০০ মিলিয়ন. মার্কিন ডলারের মধ্যে, ৩০০ মিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘের প্রত্যাবাসন তহবিলে, ৩০-৫০ মিলিয়ন মার্কিন ডলার ইরাকে জাতিসংঘ কর্মকাণ্ডের ব্যয় নির্বাহে এবং ১৩০-১৫০ মিলিয়ন মার্কিন ডলার ইরাকের কুদী: শাসিত এলাকাগুলিতে জাতিসংঘ. পরিচালিত মানবিক কর্মকাণ্ডের ব্যয় নির্বাহে ব্যবহারের এবং অবশিষ্ট অর্থ দ্বারা জাতিসংঘের তত্ত্বাবধানে ইরাকের জন্য মানবিক দ্রব্যাদি ক্রয় ও বিতরণের সংস্থান রাখা হয়। সমঝোতা চুক্তিটিকে ইরাক নিষেধাজ্ঞা উত্তোলনের সূচনা হিসাবে চিহিত করে। অপরপক্ষে জাতিসংঘ জোরালোভাবে উল্লেখ করে যে, দেশটির গণবিধ্বংসী সকল অস্ত্রের বিবরণ প্রকাশ ও ধ্বংস সাধন না করা পর্যন্ত ইরাকী পেন্টরোলিয়াম বিক্রয়ের উপর হইতে নিষেধাজ্ঞা পূর্ণাঙ্গরূপে প্রত্যাহার করা হইবে না। ১৯৯৭ খৃ. আলোচনা ব্যর্থ হওয়ায় নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে ইরাকী কর্মকর্তাদের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। জাতিসংঘ ইরাকের উপর চাপ সৃষ্টি করে। জাতিসংঘ আরও বলে যে, অন্ত্র পরিদর্শনে অসহযোগিতা অব্যাহত থাকিলে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা ছাড়াও সামরিক ব্যবস্থা নেওয়া হইতে পারে। - ইরাক তাহার দাবি পরিত্যাগে অস্বীকৃতি জানায় এবং মার্কিন অন্ত্ পরিদর্শকদের ইরাক ত্যাগে বাধ্য করে। ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ এলাকায় তাহাদের সমরশক্তি বৃদ্ধির নির্দেশ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।