Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরাক অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার জন্য তুরস্ক, পাকিস্তান, এবং ইরানও চুক্তিটিতে স্বাক্ষর করে । প্রযুক্তিগতভাবে চুক্তিটিকে কেন্দ্রীয় চুক্তি সংস্থা বা 06100911689 0109101290010-0াখ0 নামেও অভিহিত করা হয়। চুক্তিটি মধ্যপ্রাচ্যে ছিধা-ছন্দের সৃষ্টি করে। কারণ অনেকে মনে করেন যে, চুক্তিটির প্রচ্ছন্ন উদ্দেশ্য ছিল আরব রাষ্ট্রগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করা । প্রকৃতপক্ষে চীন ও রাশিয়া হইতে আগত সমাজতন্ত্রের বিস্তার রোধের জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে উত্তর আটলান্টিক সহযোগিতা চুক্তি (২০)-এর অদলে ইহা প্রণীত হয়। পাশ্চাত্যপন্থী বাগদাদ চুক্তির প্রতিকার হিসাবে ১২ মার্চ, ১৯৫৬ খু. সৌদি আরব, সিরিয়া ও মিসর একটি চুক্তিতে উপনীত হয়, যাহার উদ্দেশ্য ছিল ইসরাঈলী আগ্াসন হইতে একে অপরকে রক্ষা করা । রর ১৪ জুলাই, ১৯৫৮ খু. কর্নেল আবদুস সালাম মুহাম্মাদ আরিফ এবং জেনারেল আবদুল কারীম কাসিমের নেতৃত্বে পরিচালিত এক বামপন্থী সামরিক অদ্যুথথানে ইরাকের রাজতন্ত্র উৎখাত করা হয় । ইরাককে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং কাসিম উহার প্রধানমন্ত্রী হন। এই অভ্যু্থানে বাদশাহ ২য় ফায়সাল, নূরী আস-সাঈদ এবং সিংহাসনের উত্তরাধিকারী রাজপুত্রকে হত্যা করা হয়। মার্চ ১৯৫৯ খৃ. ইরাক বাগদাদ চুক্তি পরিত্যাগ করে। ৭ অক্টোবর, ১৯৫৯ খু. বাথপন্থী বিদ্রোহীরা কাসিমের বিরুদ্ধে একটি ব্যর্থ অ্যুথান পরিচালনা করে । তিনি আহত হন । পরবর্তীতে ৭৮ জন বামপন্থীর বিচার করা হইলে তাহাদের একজন সাদ্দাম হুসায়ন (জন্ম ২৮ এপ্রিল, ১৯৩৭ খু.) সিরিয়াতে পলায়ন করিয়া আত্মরক্ষা করেন। ১৯ জুন, ১৯৬১ খৃ. কুয়েত স্বাধীনতা ঘোষণা করে। এলাকাটি ১৮৯৯ খু. হইতে বৃটিশের প্রতিরক্ষাধীনে ছিল । এই ঘটনায় ইরাকী নেতৃবৃন্দ মর্মাহত . হন কারণ তাহাদের দীর্ঘদিনের”আশা ছিল যে, কুয়েত ইরাকের সহিত একীভূত হইবে । ২৫ জুন, ১৯৬১ খু. ইরাকী নেতা জেনারেল “আবদুল জানান। ৮ ফেব্রুয়ারি, ১৯৬৩ “আরব সোসালিস্ট বাথ পার্টি ৫১5৮)-এর নেতা “আবদুস সালাম মুহাম্মাদ আরিফ একটি সফল অত্যত্থানের মাধ্যমে নিজেকে ইরাকের রাষ্ট্রপতি বলিয়া ঘোষণা করেন । ৯ ফেব্রুয়ারি, ১৯৬৩ খৃ. বাথ পার্টি ইরাকী প্রধান মন্ত্রী আবদুল করীম কাসিমকে হত্যা করে। সহিত ঘনিষ্ঠতর সম্পর্ক গড়িয়া তোলারও প্রয়াস পান । জার্মানীর ইসরাঈলের সহিত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিবাদে ১৩ মে, ১৯৬৫ খু. ইরাক, জার্মানীর সহিত কূটনৈতিক সম্পর্কচ্ছেদ করে। ১৬ এপ্রিল, ১৯৬৬ খু. ইরাকের রাষ্ট্রপতি আবদুস সালাম মুহাম্মদ আরিফ এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হইলে তীহার অগ্রজ মেজর জেনারেল আবদুর রহমান মুহাম্মদ আরিফ তীহার স্থলাভিষিক্ত হন। ১৭ জুলাই, ১৯৬৮ খৃ. আরব পুনর্জাগরণ (বাথ) সমাজতান্ত্রিক পার্টির সদস্যরা এক অভ্যুথথানের মাধ্যমে তাহাকে উৎখাত করে। জেনারেল আহমাদ হাসান আল-বাক্র রাষ্ট্রপতি এবং সাদ্দাম হুসায়ন উপ-রাষট্রপতি হন। ৯ ফেব্রুয়ারি, ১৯৭০ খৃ. ইরাক, জর্দান, সিরিয়া, সুদান ও মিসরের প্রতিনিধিবর্গ তিন দিনের এক সম্মেলন শেষে এক যৌথ ঘোষণায় ৬৭. সালের যুদ্ধে ইসরাঈলের জবরদখলকৃত “আরবসূমি উদ্ধারে তাহাদের সঙ্কল্প পুনব্যক্ত করেন। ইবি. /১৫ ১১৩ ইরাক ১৬ জুলাই, ১৯৭৯ খু. বিপ্রবী কমান্ড কাউন্সিল (২০০)-এর ভাইস চেয়ারম্যান সাদ্দাম হুসায়ন প্রেসিডেন্ট হিসাবে আহমাদ হাসান আল বাকরের স্থলাভিষিক্ত হন। বলা হয় যে, স্বাস্থ্যগত.কারণে বাকর পদত্যাগ করেন এবং তাহাকে গৃহবন্দী করা হয়। কথিত আছে যে, ১৯৮২ খু. বিষপরয়োগে তাহাকে হত্যা করা হয়। . সাদ্দামের ক্ষমতা গ্রহণের অল্পকাল পরেই একটি ব্যর্থ অভ্যুর্থানের দায়ে কতিপয় বিপ্রবী কমান্ড সদস্যকে হত্যা করা হয় । অভ্যু্থানে সিরিয়ার জড়িত থাকার সন্দেহে সেই দেশের সহিত রাজনৈতিক এবং অর্থনৈতিক ইরাকী সমাজতান্ত্রিক দল, জাতীয় প্রগতি ফ্রন্ট (০৮) হইতে বিচ্ছিন্ন হইয়া যায়। [বচ্ঢ' ছিল বামপন্থী, কুদী ও সমাজতান্ত্রিক দলসমূহের একটি জোট । বলা হয় যে, বামপন্থীরা দেশে একটি “সন্ত্রাসের রাজত্ব” . কায়েম করে। ফেব্রুয়ারি ১৯৮০ খু. সাদ্দাম হুসায়ন একটি জাতীয় সনদপত্র ঘোষণা করেন, যেখানে জোটনিরপেক্ষ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হয় । ইহা ছিল ১৯৫৮-র বিপ্লবের পর প্রথম নির্বাচন । নির্বাচনে জাতীয় সংসদের ২৫০ জন সদস্য নির্বাচিত হন। সেপ্টেম্বর মাসে কুদী আইন পরিষদের ৫০ জন সদস্য নির্বাচিত হন। ' ২২ সেপ্টেম্বর, ১৯৮০ খৃ. ইরান এবং ইরাকের মধ্যে পরবতী প্রায় এক দশক ব্যাপী যুদ্ধের সূচনা হয় । সীমানা বিরোধকে কেন্দ্র করিয়া উভয় দেশ সংঘর্ষে লিপ্ত হয়। ৭ জুন, ১৯৮১ খৃ. ইসরাঈলী জেট বিমান ইরাকের ওসিরাক পরমাণু চুল্লী ধ্বংস করে। তাহার অভিযোগ ছিল যে, স্থাপনাটি পরমাণু অন্ত্র উদ্ভাবনে ব্যবহৃত হইতে পারে। সাদ্দাম হুসায়ন প্রশাসনে তাহার অবস্থানকে ক্রমে ক্রমে আরও সুদৃঢ় করেন। উত্তর ইরাকে কুদী বিদ্রোহীরা সক্রিয় হইয়া উঠে । কখনও কখনও তাহারা যুদ্ধে ইরানকে সহযোগিতাও করিতে থাকে । ইহার ধারাবাহিকতায় নভেম্বর ১৯৮২ খু. নির্বাসিত শী'আ নেতা মুহাম্মদ বাকির আল-হাকিম তেহরানে প্রবাসী অবস্থায় ইরাকের ইসলামী বিপ্লবের সুগ্রীম কাউন্সিল . (50) গঠন করেন। তথাপি ইরাকের সংখ্যাগরিষ্ঠ শী“আ সম্প্রদায় ইরানের আয়াতুল্লাহ খোমেনীর মৌলবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে নাই। তাহারা ইরাক ও ইহার সুন্নী রাষ্ট্রপতির প্রতি আনুগত্য পোষণ করে। অপরপক্ষে ইরান সমর্থিত জঙ্গী গোষ্ঠীগুলি অকার্যকর রহিয়া যায়। শেষোক্ত - জঙ্গীদের মধ্যে শী'আ মৌলবাদী আদ-দাওয়া আল-ইসলামিয়্যা সাদ্দাম হোসনেকে হত্যার অসংখ্য ব্যর্থ চেষ্টা চালায়। ২৬ নভেম্বর, ১৯৮৩ খু. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনান্ড রিগ্যান প্রয়োজনীয় যে কোন উদ্যোগ” গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশনামূলক একটি গোপন দলীলে স্বাক্ষর করেন। এই সময় রিগ্যান প্রশাসন সম্পূর্ণরূপে অবগত ছিল যে “ইরাকের নিকট “গণবিধ্বংসী অস্ত্র” আছে এবং তাহারা প্রায় প্রতিদিন ইরানের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। রিগ্যান, রামসফেন্ডকে ইরাকে প্রেরণ করিয়া সাদ্দাম হোসায়নকে এই মর্মে আশ্বস্ত করেন যে, তাহাকে সকল প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হইবে। ১১ ফেব্রুয়ারি, ১৯৮৪ খু. ইরান ও ইরাকের মধ্য ৪০ মাসব্যাপী চলমান যুদ্ধে আরও গতি সঞ্চার হয়; এ সময় ইরান একটি বড় ধরনের আক্রমণ পরিচালনা করে; ইরানের ৫০০,০০০ সৈন্য তাহাতে অংশহণ -করে। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।