Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

০0017161715 ইরাক সংযোজন . ইরাক (31১) ৪ : পটভূমি ৪ ভূতপূর্ব 'উছমানী খিলাফাতের অংশ, ইরাক প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে (১৯১৪-১৮ খু.) বৃটেনের দখলে চলিয়া যায়। ১৯২০ খু. বৃটেনের শাসনাধীনে ইহাকে লীগ অব নেশন্স্-এর ম্যানডেটভুক্ত করা হয়। পরবর্তী দ্বাদশ বছরে ধাপে ধাপে অর্জিত অগ্রগতির ধারাবাহিকতায়, ১৯৩২ খু. ইরাক স্বাধীনতা অর্জন করে। তখন ইহা একটি বাদশাহ শাসিত রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯৫৮ খৃ. ইরাককে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলিয়া ঘোষণা করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে. কতিপয় শক্তিশালী সামরিক জান্তা দেশটিকে শাসন করে । যাহার সর্বশেষ ছিলেন সাদ্দাম হোসেন (সাদ্দাম হুসায়ন)। সীমানাগত বিরোধকে কেন্দ্র করিয়া দেশটি ইরানের সহিত আট বৎসর ব্যাগী একটি অমীমাংসিত ও ব্যয়বহুল যুদ্ধে (১৯৮০-৮৮ খু.) জড়াইয়া পড়ে । ১৯৯০ খৃ. ইরাক একটি ঝটিকা অভিযানে কুয়েত দখল করিয়া লয়। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৯১ খু. যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত জাতিসংঘের সম্মিলিত বাহিনী কুয়েতকে ইরাকের দখলমুক্ত করে । অতঃপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাককে উহার সকল গণবিধ্বংসী অস্ত্র এবং দূরপাল্লার মিসাইলের ধ্বংস সাধন করিতে বলে। নিরাপত্তা পরিষদ এই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে জাতিসংঘের পর্যবেক্ষক দল কর্তৃক ইরাকে নিয়মিত পরিদর্শনের ব্যবস্থাও করে। ১২ বৎসর ব্যাপী অব্যাহতভাবে নিরাপত্তা পরিষদের আদেশ লংঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মার্চ ২০০৩ খৃ. ইরাক আক্রমণ করত সাদ্দাম হোসেনকে উৎখাত করা হয় । অতঃপর অনেক অনুসন্ধান সত্তেও সেখানে গোয়েন্দাদের কথিত গণবিধ্বংসী পারমানবিক রাসায়নিক বা জীবানু অস্ত্রের সন্ধান পাওয়া যায় নাই। যুক্তরাষ্ট্র ও উহার মিত্রদের যুদ্ধ-পূর্ব গোয়েন্দা তথ্যের ফলে অহেতুকভাবে ইরাকের জনগণকে ক্ষতিগ্রস্ত করা হয়। যুক্তরাষ্ট্র সরকার পরবর্তীতে তাহাদের এই বিভ্রান্ত হওয়ার কথা স্বীকারও করে। অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধে অসংখ্য সামরিক ও বেসামরিক ব্যক্তির প্রাণহানি ঘটে এবং ইরাক ধ্বংস.ও অরাজকতার দ্বারপ্রান্তে উপনীত হয়। অবকাঠামো পুনির্মাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিদ্রোহ দমনে নিয়োজিত রহিয়াছে। সম্মিলিত সামরিক কর্তৃপক্ষ জুন ২০০৪ খু. ইরাকী অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের হাতে সার্বভৌমত্বের ক্ষমতা হস্তান্তর করে। ইরাকীরা' ৩০ জানুয়ারি, ২০০৫ খৃ. ২৭৫ সদস্যবিশিষ্ট একটি জাতীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং ১৫ ডিসেম্বর, ২০০৫ খৃ. ২৭৫ সদস্যবিশিষ্ট একটি গণপরিষদ নির্বাচিত করে । যাহারা একটি চূড়ান্ত সংবিধান প্রণয়ন করিবেন (074, 17106 ৬০0 2200 10901-1790, 29096. 0. 2-15)। ভূগোল £ দেশটির অবস্থান মধ্যপ্রাচ্যে, ইহার সীমানায় আছে ইরান ও কুয়েতের মধ্যবর্তী পারস্য উপসাগরীয় উত্তর প্রান্তে ১৯ কিলোমিটার (১২ মাইল) উপকূল, যাহা দেশটিকে ৩৫৭ বর্গমাইল আঞ্চলিক সমুদ্র সীমার অধিকার দান করিয়াছে, যাহা সমগ্ব ভূ-ভাগের শতকরা ০.২ ভাগের সমান। ইরাকের ভৌগোলিক স্থানাঙ্ক ৩৩০০ উত্তর, ৪৪০০ দক্ষিণ। ইহার আয়তন ৪,৩৭,০৭২ বর্গ কিলোমিটার, যাহার মধ্যে ভূ-ভাগ ৪,৩২,১৬২ বর্ণ কিলোমিটার এবং জলভাগ ৪,৯১০ বর্গ কিলোমিটার । স্থল সীমানায় অবস্থিত ছয়টি দেশের সহিত ইরাকের ৩,৬৫০ কিলোমিটার সীমান্ত ১০৯ ইরাক রহিয়াছে । তন্মধ্যে উত্তরে অবস্থিত তুরক্কের সহিত ৩৫২ কিলোমিটার, পূর্বে অবস্থিত ইরানের সহিত ১,৪৫৮ কিলোমিটার, পশ্চিমে সিরিয়া ও জর্দানের সহিত যথাক্রমে ৬০৫ ও ১৮১ কিলোমিটার এবং দক্ষিণে সৌদি “আরব. ও কুয়েতের সহিত যথাক্রমে ৮১৪ ও ২৪০ কিলোমিটার স্থল সীমান্ত রহিয়াছে। ইরাকের উপকূল রেখার পরিমাণ ৫৮ কিলোমিটার; এবং সমুদ্রসীমা ১২ নটিকেল মাইল। ইরাকের আবহাওয়া অধিকাংশ মরু-ভাবাপন্ন, এখানে মধ্যম হইতে ঠাপ্তা শীতকাল এবং শুষ্ক, গরম ও মেঘমুক্ত গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। ইরান এবং তুরস্ক সীমান্তবর্তী পর্বত স্কুল উত্তরাঞ্চলে মাঝে মাঝে ভারী তুষারপাত ঘটে, যাহা বসন্তকালের শুরুতে গলিয়া গিয়া কেন্দ্রীয় এবং দক্ষিণ ইরাকের বিস্তৃর্ণ এলাকা গ্রাবিত করে। ভূ-প্রকৃতিগত বৈচিত্রের দেশ ইরাকে বিস্তীর্ণ সমভূমি, ইরান বা সীমান্তবর্তী দক্ষিণে নল-খাগড়াযুক্ত প্লাবিত জলাভূমি এবং ইরান ও তুরক্কের সহিত সীমান্ত অঞ্চলে পর্বতমালা পরিলক্ষিত হয় । দেশটির সর্বনিষ্ন বিন্দু পারস্য উপসাগর ০ মিটার । সর্বোচ্চ বিন্দু নামবিহীন চূড়া ৩,৬১১ মিটার । অন্যান্য পর্বত চূড়ার মধ্যে গুনদাহ যহুর (৩,৬০৭ মিটার) ও কুহ-হাজ্জী ইবরাহীম (৩,৫৯৫ মিটার) উল্লেখযোগ্য ৷ ও ইরাকের প্রাকৃতিক সম্পদের মধ্যে পেট্রেলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ফসফেট ও সালফার উল্লেখযোগ্য । ব্যবহারিক দিক হইতে ইরাকের ভূ-সম্পদকে তিনভাগে ভাগ করা যাইতে পারে £ আবাদযোগ্য ভূমি ১৩.১৫%, স্থায়ী শস্য ০.৭৮% এবং অন্যান্য ৮৬.০৭% (২০০১ খৃ.)। এখানে ৩৫,২৫০ বর্গ কিলোমিটার ভূমিতে চাষাবাদ করা হয় (১৯৯৮ খৃ.)। ইরাকের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছে ধুলিঝড়, বালুঝড় এবং বন্যা (074- 706 ৮5010 হ90009015-1790 20906, পৃ. ১১-১৫)। দেশটির চলমান পরিবেশগত ইস্যুসমূহের মধ্যে.রহিয়াছে সরকারের পানি নিয়ন্ত্রণ প্রকল্পসমূহের আওতায় আন-নাসিরিয়া-এর পূর্বাঞ্চলীয় ঘনবসতি জলাভূমিগুলি হইতে পানি নিষ্কাশন বা সেগুলির সহিত সংযোগ সাধনকারী নদী-নালাসমূহের গতিপথ পরিবর্তন । এইভাবে হাজার হাজার বৎসর যাবত জলাভূমিতে বসবাসকারী “আরবগণ গৃহহারা হন। অধিক, প্রাকৃতিক চারণভূমির ধ্বংসসাধনের ফলে বন্য প্রাণীসমূহ হুমকির সম্মুখীন হয়। অন্যান্য পরিবেশগত বিপর্যয়ের মধ্যে আছে সুপেয় পানির অন্তাব; টাইথ্রিস নদীর উজানে অবস্থিত তুরস্কের সহিত চুক্তিমতে নদী-শাসন, বায়ু ও পানি-দুষণ ভূমির উৎকর্ষতা হ্রাস (লবণাক্ততা) ও ভূমিক্ষয় এবং মরুকরণ । দেশটি আন্তর্জাতিক সমুদ্র আইনে স্বাক্ষরকারী অংশীদার । শাতিল “'আরাব নৌপথ এবং পারস্য উপসাগরের উত্তর প্রান্তে কৌশলগত অবস্থানের কারণে ইরাক মধ্যপ্রাচ্য তথা আরব বিশ্বের সামরিক, রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিমগ্লে এক গুরুত্পূর্ণ স্থান দখল করিয়া আছে (পু. গ্র.ঃ পৃ ২-১০)। ও জনগোষ্ঠী $ জুলাই ২০০৫ খু. হিসাবমতে ইরাকের জনসংখ্যা ২,৬০,৭৪,৯০৬ জন। ইরাকের জনসংখ্যা বৃদ্ধির হার ২.৭% (২০০৫ খৃ.)। জন্মহার হাজারে ৩২.৫টি, মৃত্যুর হার ৫.৪৯টি | ২০০৫ খৃ. ইরাকে শিশু মৃত্যুর হার ছিল মোট হাজারে ৫০.২৫টি। ২০০৫ খৃ. ইরাকের মানুষের গড় আযুষ্কাল ছিল ৬৮.৭ বছর । তন্খ্যে পুরুষের গড় আয়ু ছিল ৬৮.৪৯ বশসর এবং মহিলাদের ৬৯.৬৭ বৎসর । ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।