0০017161715 ইরাক যেমন তাহাদের ভিতরের কক্ষের বৈশিষ্ট্য (এইগুলি পরবর্তী কালের 'আব্বাসী আমলের বাড়ী ও রাজপ্রাসাদের কক্ষের অনুরূপ), সিরিয়া এলাকাতে প্রচলিত কাস্র-এর নমুনা হইতে ভিন্নতর ছিল । এই সকল তথ্য হইতে যে সিদ্ধান্ত আহরণ করা যায় তাহা এখন পর্যন্ত শুধুমাত্র ইঙ্গিত পর্যায়েই রহিয়াছে, কিন্তু এইগুলি হইতে প্রাথমিক যুগের ইসলামী সভ্যতার বিকাশের ক্ষেত্রে এই মেসোপটেমীয় প্রদেশের ভূমিকা কতটুকু ছিল সেই সম্পর্কে অধিকতর তথ্য পাওয়া যাইবে । আব্বাসী বিপ্লব তাহাতে বনুপূর্ব হইতেই প্রতিষ্ঠিত অর্থনৈতিক ও শিক্ষা-প্রজ্ঞার শ্রেষ্ঠত্কে সমিতমাত্র করিয়াছিল । | “আব্বাসী আমলে ইরাকে স্থাপত্য শিল্পের যে বিকাশ সাধিত হইয়াছিল এখানে শুধু তাহার বৈশিষ্ট্যসমূহের পুনরুল্লেখ করিলেই চলিবে । এই বিষয়ে খুঁটিনাটি চিরায়ত বিষয়সমূহ, যেইগুলি প্রধানত খলীফাগণের ধ্বংসপ্রাপ্ত রাজধানী সামাররা দ্রে.)-র বিশেষ বিশেষ খননকেন্দ্র হইতে লাভ' করা গিয়াছে, সেইগুলি এতিহ্যগত ইসলামী শিল্পকলার যে কোন বিশ্লেষণ-গন্থেই পাওয়া যাইবে দ্র-স্থাপত্য, ফান্ন)। প্রধান দালানের গঠন রীতি এবং অলংকৃত সম্মুখ ভাগের বিভিন্ন স্টাইল, যাহা চিত্রিত বা চুনাবালি দ্বারা নির্মিত সূক্ষ্ম সেইগুলির মধ্যেই আবার জ্যমিতিক প্যাটার্নের ছড়াছড়ি এবং এমন কি বিভিন্ন পশুপাখির আকৃতিরও সমাবেশ; এইগুলি প্রাথমিক বাদশাহী শিল্পকলার শেষ দিককার পরিবর্তিত রূপেও সর্বত্রই লক্ষ্য করা যায়। কৃফার পশ্চিমে মরুময় স্তেপভূমিতে উখায়দির দ্র.) নামক স্থানে একাকী দণ্ায়মান অজানা তারিখের একটি প্রাসাদ বর্তমানে সংক্কারাধীন রহিয়াছে এবং সেইটির বিভিন্ন নির্মান কৌশল ও নক্শা-অলংকরণ ইত্যাদি বিষয়ে গবেষণা চলিতেছে, সেই গবেষণা হইতে সম্ভবত স্থাপত্য শিল্পগত প্রয়োজনীয় ও মূল্যবান তথ্যাদি পাওয়া যাইতে পারে । সামাররার বিস্তীর্ণ এলাকা জুড়িয়া অগণিত নিদর্শন রহিয়াছে; বর্তমানে উহাদের মধ্যে কয়েরটি স্থানে মাত্র অনুসন্ধান কার্য চলিতেছে। এই অনুসন্ধান যদি সেখানকার অন্যান্য এলাকায়ও বিস্তৃত করা হয় তবে আরও অনেক মূল্যবান তথ্য পাওয়া যাইবে । তাহী দ্বারা অবশ্য বর্তমান ধারণার কোন বড় পরিবর্তন ঘটিবে না বা সেই আমলের ধমীয় এবং বেসামরিক নির্মাণ-স্থাপত্যের যে সকল বিশ্ময়কর বৈশিষ্ট্য ছিল, সে সকলেরও কোন ধারণাগত পরিবর্তন ঘটাইবে না। গৌরবময় আমলের যে ইরাকী মুসলিম শিল্পকলা নৈপুণ্যে শীর্ষে স্থান লাভ করিয়াছিল তন্মধ্যে বিশেষ স্থানাধিকারী ছিল কাচ নির্মাণ ও কাচ সামগ্রীতে নানাবিধ কারুকার্য, চীনা মাটির দ্রব্যাদি (যাহা চীনা দ্রব্যাদির সঙ্গে তৈজসাদি চীনদেশ হইতে আমদানী করা হইত) বা মূল্যবান কাঠের উপরে খোদাই-এর কাজ যেইগুলির কিছু কিছু দুর্লভ নিদর্শন বর্তমান সময় পর্যন্ত টিকিয়া আছে। চীনামাটির সৌন্দর্যমগ্ডিত দ্রব্যাদি নির্মাণের জন্য সাধারণত 'মেসোপটেমিয়ার আদি “আব্বাসী শিল্প-প্রতিষ্ঠানের প্রতি নির্দেশ করা হইয়া থাকে, সেইটি ৩য়/৯ম এবং ৪র্থ/১০ম শতকে পূর্ণ বিকাশ লাভ করে। এখানকার উৎপাদিত চীনামাটির দ্রব্যাদির মূলে ছিল ক্রিম রঙ্গের দ্রব্যাদি, তাহার উপরে. কোবাল্ট নীলের কারুকাজ বা দ্যুতি । এই প্রতিষ্ঠানের কারুশিল্পীগণ পরে সম্ভবত ফাতিমীদের আমলে মিসরে চলিয়া যায়। ১০৭ ইরাক বুওয়ায়হী আমলের এবং সালজুক আমলের ইরাকের শিল্পকলার প্রতি এখানে আর ভিন্নভাবে আলোচনা করা সম্ভব নহে; তীহাদের স্থাপত্যগত : নিদর্শনসমূহ সম্পূর্ণভাবে বিলুপ্ত হইয়াছে এবং তাহাদের কারুশিল্লিগণের . কাজও বিভিন্ন স্থানীয় এতিহ্যের পুনর্জাগরণের ফল হেতু সমসাময়িক ইরানী প্রদেশসমূহের কাজ হইতে তেমন উল্লেখযোগ্য কোন বৈশিষ্ট্যমপ্তিত ছিল. না। যাহা হউক পরবর্তীকালে ইরাকে ইসলামী শিল্পকলার অগ্রগতিতে নৃতনত্ব আসিয়াছিল। উহা প্রাদেশিক পর্যায়ে সীমাবদ্ধ ছিল এবং দেশের বাহিরে উহার প্রভাব অতি সামান্যই ছিল। কিন্তু উহাতে এমন গুণ ও শক্তির সমন্বয় ছিল যাহা প্রতিবেশী অন্যান্য দেশের সঙ্গে তুলনীয় ছিল। সেই ৬ষ্ঠ/১২শ এবং ৭ম/১৩শ শতকে বিস্তৃত সালজূকোত্তর আমল হইতেই বাগদাদ এবং আল মাওসিলের বর্তমান স্থাপত্য নিদর্শনসমূহের এঁতিহ্যবাহী অধিকাংশ প্রাসাদের নির্মাণকাল ধরা হইয়া থাকে । বাগদাদের স্থাপত্যসমূহ খলীফা আন-নাসি'র (দ্র-) এবং আল-মুসতানসি"র (দ্র.) কর্তৃক সীমিত রাজ্যের সার্বভৌমতৃ রক্ষা এবং গৌরবময় দিনের খিলাফাতের যে মহিমা ছিল তাহার অন্তত আংশিক পুনরুদ্ধার আল-মাওসিল অঞ্চলের সেই নিদর্শনাবলী যেইগুলি যাঙ্গী এবং. তাহার উত্তরাধিকারী আতাবেগণের [(্র.)(বিখ্যাত আতাবেগ লু'লু* দ্র.) তাহাদের অন্যতম)] ছোট দরবারের শিল্পসৌকর্ষময় কেন্দ্রের পরিচয়বাহী, যাহা তেমন কোন অবহেলার যোগ্যও নহে বা মৌলিকতাহীনও নহে-_ যদিও বা সেইগুলির নির্মাণে বিভিন্ন প্রভাবের পরিচয় রহিয়াছে এখানে আমরা বাগাদাদের উন্লিখিত সময়ের স্থাপত্য শিল্প বিকাশের প্রধান প্রধান দিক নিয়া আলোচনা করিব। দ্রুত সম্পাদিত জরীপ দ্বারা সর্বাপেক্ষা গুরুত্পূর্ণ যে সকল দুর্গের অংশবিশেষ (যেমন প্রাসাদোপম তোরণ, আল-বাবু'ল-ওয়াসতানী এবং বাবু'ত' তশলিস্ম, যেইগুলি এই শতাব্দীর শুরুর দিকে বিলুপ্ত হইয়া গিয়াছে বা বেসামরিক ভবনসমূহের ভগ্নাবশেষ, যেমন হারবা সেতু, খলীফগণের পূর্বেকার প্রাসাদের ধ্বংসাবশের (যাহা পরবতীকালে “উছমানী নগর রক্ষাকেন্দ্রূপে ব্যবহৃত.হইয়াছিল) বা ধ্বংসের বিভিন্ন স্তরে বর্তমান ধর্মীয় ভবন সমূহ, যেমন মুসতানসি'রিয়্যা মাদরাসা, সুকু'ল-গায্ল-এর (যেটির মীনারটি মাত্র বর্তমানে টিকিয়া আছে), বা আয-যুবায়দার মাযার-সৌধ এবং সেইগুলি ব্যতীতও মূল বাগদাদ শহরের সীমানার বাহিরে অবস্থিত কিছু কিছু ধ্বংসাবশেষের উল্লেখ করা যাইতে পারে, যেমন সামাররার বাবুণ্ল-গ শয়বার পবিত্র আশ্রয়স্থল বা বসরাতে অবস্থিত আল-হাসান আল-বাসরী (র)-এর মাযার । এই সকল ভবনে তশকালে সালজুকী আমল হইতেই প্রচলিত এঁতিহ্য অনুযায়ী নিখুঁত ও চূড়ান্ত সৌন্দ্যময় পোড়া ইটের ব্যবহার হইয়াছে, কিন্তু তাহা ছাড়াও (বোহিরের অংশে) -মুক্ত, স্বাধীন আকারের পরিবর্তে জটিল নকশার রুপ সৃষ্টি দ্বারা অত্যন্ত সুদৃশ্য এবং অতি র্যয়সাধ্য.আর নয়নাভিরাম সৌন্দর্য সৃষ্টি করা হইয়াছে। এইসব অলংকরণ গঠন রীতিতে (মৌচাক আকৃতির যাহা এমন কি বিশেষ বৈশিষ্ট্যময় থামের মধ্যেও ব্যবহৃত হইয়াছে) বা বাহিরের সৌন্দর্য সৃষ্টিতে (আরবের বৈশিষ্ট্যমপ্তিত লতাপাতাময় পুষ্পিত নকশার পোড়া ইটের বহুকোণ ডিজাইনসমূহের জটিল ব্যবহারের এবং বর্তমানে 55 লক্ষ্য করা যায়।
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।