0০017161715 ইরাক তাহা পুরাপুরিভাবে জানা যায় না। এই দলের কয়েকজন অনুসারীকে গুলাত বলিয়া গণ্য করা হয় জোনাহিয়্যা, হারিছিয়্যা)। “আব্বাসীগণ ক্ষমতায় আসার ফলে ইরাকে শান্তি বা ধর্মীয় এক্য কোনটিই প্রতিষ্ঠিত হয় নাই। ধীরে ধীরে ইহা,মু'তাযিলা (্র.) আন্দোলনের গুরুতৃপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। উমায়্যাগণের ক্ষমতার অবসানে উহারা পুনরায় মাথা চাড়া দিয়া উঠিয়াছিল এবং খলীফা আল-মা"মূন ও তাহার পরবর্তী দুইজন উত্তরাধিকারীর শাসনামলে বসরা ও বাগদাদের এই আন্দোলন বিশেষভাবে বিস্তৃতি লাভ করে। বসরায় ইহাদের শিক্ষাকেন্দ্রে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগণের মধ্যে সচরাচর ধাহাদের নাম অন্তর্ভুক্ত করা হইয়া থাকে তাহাদের মধ্যে আবুল-হুযায়ল আল-'আল্লাফ (মূ. ২২৭/৮৪১ বা _২৩৫/৮৫০ দ্র.), আন-নাজ্জাম ও হিশাম আল-ফুওয়াতী (মৃ. আনু. _ ২০০/৮১৬) বিখ্যাত। বাগদাদ শিক্ষাকেন্দ্ের প্রতিষ্ঠাতা ছিলেন বলিয়া বলা হয় বিশ্র ইব্নুল-মুতামিরকে ৷ এখানকার বিভিন্ন ব্যক্তিত্রে মধ্যে ছিলেন আবু মুসা আল-মুরদার এবং ছুমামা ইব্ন আশ্রাস। দুই জাঁঁফারকে- জা“ফার ইব্ন মুবাশ্শির ও জাফার ইব্ন হার্ব-কোন কোন ধর্মদ্রোহিতা বিষয়ক পণ্ডিত, যথা, আল-মালাতী (্.) মুতাষিলা মনে না. করিয়া বরং বাগদাদের যায়দিয়্যাগণের অন্তর্ভুক্ত বলিয়া মনে করেন। মু'তাধিলী দলকে হাদীছবেত্তাগণের সঙ্গে মারাত্মক বিরোধের মুকাবিলা করিতে হয়, বিভিন্ন ছন্দের মধ্যে মিহ্*না (্র-) ছিল নিঃসন্দেহে সর্বাধিক নাটকীয় অধ্যায়। হাদীছবেত্তাগণের মধ্যে যাহারা যোদ্ধাবেশে এই আন্দোলন প্রতিরোধের জন্য দাড়াইয়াছিলেন তাহাদের অন্যতম ছিলেন ইমাম আহমাদ ইবৃন হাম্বাল দ্র.) এবং তাহার প্রথম দিককার শাগরিদগণ (দ্র. হানাবিলা)। মধ্যযুগীয় ইরাকের ইতহাসের তৃতীয় বৈশিষ্ট্যময় অধ্যায় ইমামী শী'আগণের উল্লেখযোগ্য গুরুতৃ অর্জন। খলীফা আল-মুতাওয়াক্কিলের মৃত্যুর পরবর্তী খিলাফাতের দীর্ঘ অরাজকতার কালে এই আন্দোলন মাথা চাড়া দিয়া উঠে । তখন একেবারে প্রথম সারির ধর্মতত্ববিদগণের পক্ষ হইতে ইহাকে প্রতিরোধ করা হয়। প্রতিরোধকারিগণের মধ্যে ছিলেন বান নাওবাখৃত বা আল-কুলায়নী (মৃ. ৩২৯/৯৪০) যিনি কিতাবু*ল-কাফী গ্রন্থের রচয়িতা, গ্রন্থখানিতে উসুল ও ফুরূ'-উভয়ই আলোচিত হইয়াছে। বুওয়ায়হী আমলে বাগদাদের বিভিন্ন বিখ্যাত পণ্তিতগণের মধ্যে নিম্নোক্তগণের নাম উন্লেখযোগ্য ইব্ন বাবুয়াহ (মূ. ৩৮১/৯৯১) যিনি আশ-শায়খ আস.-সাদূক নামে অভিহিত ছিলেন, আল-মুফীদ (মূ. ৪১৩/১০২৩) এবং দুই খ্যাতিবান ভাই আর-রাদী (মৃ. ৪০৬/১০১৬) ও আল-মুরতাদণ মমৃ. ৪৩৬/১০৪৫), বিদ্যাবত্তা এবং ইমামীবাদের বিশেষজ্ঞরূপে যাহাদের খ্যাতি ছিল। এই চিন্তাধারার সর্বশেষ প্রতিনিধি ছিলেন শায়খুত'-তাই"ফা আবূ জাফার _ আত'-তৃসী (মূ. ৪৬০/১০৬৮)। ৪৪৭/১০৫৫ সনে বাগদাদ সালজুকগণের অধিকারে আসিলে তখন সুন্নী মতবাদের পুনর্জাগরণ হয়, তবে মাঝে মাঝে মারাত্মক রকমের সংকট, যেমন আল-বাসাসীরীর সংকট বা শী'আ উত্তেজনা দ্বারা সুন্নী জাগরণ ব্যাহত হয়। এমন কি সুনী মতবাদিগণের মধ্যেও আশ“আরী এবং হাম্বালীগণের মধ্যকার বিভেদ মাঝে মাঝে সংঘর্ষে পরিণত হইত । তন্মধ্যে সর্বাপেক্ষা মারাত্মক সংঘর্ষটি ঘটে ৪৬৯/১০৭৭ সনে এবং উহা ইব্নুল-কুশায়রীর ফিতনা নামে পরিচিত ৷ খিলাফাতের শেষ দুই শতাব্দী কালে মু“তাযিলাবাদ ই.বি.__৫/১৪ ১০৫ ইরাক ধ্বংসোন্ুখ হইলেও তখন পর্যন্ত উহার কিছু কিছু অনুসারী ছিল, আর ইরাকে ইমামীগণের অবস্থাও সুদৃঢ়ই ছিল৷ ৬৫৬/১২৫৮ সনে মঙ্গোল আক্রমণের ফলে যে খিলাফাতের অবসান হয় তাহার পশ্চাতে ইমামীগণের ভূমিকা কতটুকু ছিল তাহা নির্ণয় করা সত্যই দু্কর। পক্ষান্তরে তাহাদের ভূমিকা যে ছিল না তাহাও বলা যায় না। যাহা হউক, মঙ্গোল আক্রমণ ও বিজয় এবং সুন্নী খিলাফাতের পতনের ফলে রাজধানী. শহর হিসাবে বাগদাদ নগরীর দীর্ঘকালের যে গৌরব ও মহিমা ছিল তাহা আর রহিল না। বলা বাহুল্য প্রতিষ্ঠাকাল হইতেই বাগদাদ ছিল মুসলিম ধর্মীয় এবং রাজনৈতিক .কর্মকাণ্ডের কেন্দ্রস্থল । প্রন্থপঞ্জী ঃ প্রবন্ধের এই অংশে উল্লিখিত গ্রন্থসমূহ ব্যতীত দ্র. (১) মু. [2,005 755 50101510055 09075 ]' 1919100, [79115 1965 (00000 819958060 10. 1969) ০... চু, 19095 (7.2)/হমায়ুন খান দিরকলা পুরা? ইসলামী শিল্পকলার বিকাশে ইরাকের ভূমিকার যে গুরুত্ তাহা আব্বাসী সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রদেশরূপে ইরাক যে এঁতিহাসিক ভূমিকা পালন করে তাহার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। সেই ভূমিকা ২য়/৮ম শতকের শেষভাগ হইতে শুরু করিয়া সাম্রাজ্যের পতনের কাল-_ যাহা ৪র্থ/১০ম শতকে শুরু হয় বলিয়া ধরিয়া নেওয়া হয়- পর্যন্ত ব্যাপৃত ছিল। সেই ভূমিকার রীতিসিদ্ধ বিবরণ প্রদান করিতে গেলে স্থাপত্যকীর্তিসমূহ, অন্যান্য অপ্রধান শিল্পকলা এবং “আব্বাসী বাদশাহী শিল্পকলার বিকাশের বিভিন্ন পর্যায় অনুসন্ধান করিতে হইবে । বাদশাহী শিল্পকলা বিভিন্ন রাজনৈতিক ও বাণিজ্যিক কারণ ও প্রভাবের ফলে রাজধানী শহরগুলিতে সূচিত হয় এবং ক্রমে সাম্রাজ্যের বাহিরের অঞ্চলসমূহে বিস্তৃত হয়-_ যে অঞ্চলসমূহ হইতে শিল্পকলার কোন কোন বৈশিষ্ট্য আহরিতও হইয়াছিল। এই শিল্পকলার অগ্রগতিই ছিল উল্লিখিত সময়ে ইরাকের ভৌগোলিক সীমানার মধ্যে কার্ধে নিরত চারু ও কারু শিল্পিগণের সুখ্যাতির মূল। একই সঙ্গে তাহারা আবার অন্য ইসলামী দেশ্ুসমূহের পূর্বেকার ও সমসাময়িক শিল্প প্রচেষ্টাসমূহকেও নিজেদের মধ্যে একীভূত করিয়া লইয়াছিলেন। . ইরাকের শিল্পকলার যে “সাগ্রাজ্যিক' বৈশিষ্ট্য সুদীর্ঘকাল যাবত রক্ষিত ' ছিল, যাহা প্রকৃতপক্ষে উমায়্যা আমলের শেষভাগে সূচিত হয়, সেই বৈশিষ্ট্যের স্বরূপ সম্বন্ধে মন্তব্য করা সত্যই কঠিন। মনে হয় যেন মূলে উহা সুস্পষ্ট বৈশিষ্ট্যে মগ্ডিত হইয়া, যাহা দেশের ভুপ্রকৃতিগত চরিত্রের প্রভাবিত চিরন্তন সৌন্দর্যবোধ বা শিল্পবোধ হইতে বিকাশ লাভ করিয়াছিল । তবে একথা ভুলিয়া গেলে চলিবে না যে, ইরাকের বৈশিষ্ট্য _ যাহা ছিল অন্যান্য দেশসমূহের মধ্যে চলাচলের প্রধান পথ, দেশটি পানিসেচযোগ্য পলিবাহিত সমভূমি ছারা গঠিত, ইহা কৃষিজ সম্পদে সমৃদ্ধ, বিশীল নদীসমূহ ইহার মধ্য দিয়া প্রবাহিত, কিন্তু এই উর্বর ও সমৃদ্ধ দেশটি পুনঃপুনঃ বন্যা দ্বারা ক্ষতিগ্রস্থ হইয়াছে আর বিভিন্ন বিজেতা দ্বারা বারবার বিজিতও হইয়াছে-এই সবই বিশেষ ধরনের ইমারত নির্মাণ বা স্থাপত্যগত সৌন্দর্য ও অন্যান্য শিল্পের জন্য উপযোগী ছিল। প্রায় সকল নির্মাণ কার্ষেরই প্রধান উপকরণ ছিল কাদা বা মাটি, সহজলভ্য, সস্তা এবং অপরিমিত, কিন্তু খুব বেশী টেকসই নহে। এই কাদা দ্বারা তৈরী রৌদ্বে বা আগুনে পোড়ানো ইট দ্বারা ইমারত নির্মাণ ও ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।