Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরাক করেন উহার ফলে তীহার আরও অনেক সমর্থক দলত্যাগ করে। খাওয়ারিজী দল অল্প সময়ের মধ্যেই একটি অঞ্চল দখল করিয়া লয়, তাহাদের মধ্যে নেতৃবৃন্দেরও সৃষ্টি হয় এবং একটি রাজনৈতিক সংস্থারও উদ্ভব ঘটে । হযরত “আলী (রা) তাহাদের মধ্যে কিছু সংখ্যককে পুনরায় স্বপক্ষে আনিতে সক্ষম হইলেও অধিকাংশই “দলত্যাগী' রহিয়া যায়, ফলে সংঘর্ষ অবধারিত হইয়া উঠে। ৯ সাফার, ৩৮/১৭ জুলাই, ৬৫৮ আন-নাহরাওয়ানের যুদ্ধ দ্র.) সংঘটিত হয়, কিন্তু তথাপি ধর্মীয় রাজনৈতিক আন্দোলন হিসাবে খারিজীবাদ সম্পূর্ণ ধ্বংস হয় নাই। ৪০/৬৬১ সনে কৃফার মসজিদে হযরত “আলী (রা) খারিজী গুপ্তঘাতক ইব্‌ন মুল্জাম (্র.)-এর হস্তে শাহাদাত লাভের ফলে শী“আবাদ দুর্বল ও বিভক্ত হইয়া পড়ে । প্রচলিত মুসলিম ধর্মমতের বিরুদ্ধবাদিগণের মধ্যে চরমপন্থী (গুলাত) শী“আ মতবাদ সাব'ইয়্যার সৃষ্টি প্রায় এই সময়েই হয়। ইহার প্রতিষ্ঠাতা “আবদুল্লাহ ইব্নু'স্-সাবা" দ্রে.) ইসলাম গ্রহণের পূর্বে সম্ভবত কুফাবাসী একজন য়াহুদী ছিলেন (দ্র. মা. [,8045%, 50171977059, 15-6)। মু'আবিয়া (রা)-এর শাসনামলে (৪০/৬৬১-৬০/৬৮০) ইরাক প্রদেশটিকে নৃতন খিলাফাতের সঙ্গে যুক্ত করা হয়, রাজধানী স্থাপিত হয় দামিশৃকে, কিন্তু ইহা দুই বিরোধী শক্তি, 4 বিরোধিতার কেন্দ্র থাকিয়া যায়। কৃফাতে শী'আ প্রতিরোধের নেতৃত্ব করেন হুজুর ইব্‌ন “আদী দরে) তিনি প্রথমে শহরের গভর্নর আল-মুগীরা ইব্‌ন শু“বা (দ্র.)-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং অল্পদিনের মধ্যেই যিয়াদ ইব্‌ন আবীহি দ্রে.)-এর সঙ্গে প্রকাশ্য সংঘর্ষে আসেন । হুজ্র-এর বিদ্রোহের অভিযোগ আনা হয় এবং তাহাকে গ্রেফতার করিয়া দামিশৃকের নিকটে মার্জ “আয্রা'তে প্রাণদণ্ড দেওয়া হয়। | খারিজী উত্তেজনা তাহার পরেও চলিতে থাকে । কয়েকটি বিদ্রোহ উমায়্যা খিলাফাতের জন্য দুশ্চিন্তার কারণ হয়। তন্মধ্যে একটির নেতৃত্‌ করেন ফারওয়া ইবৃন নাওফাল ৪১/৬৬১ সালে, পরের বসর আর একটির নেতৃত্ব করেন আল-যুস্তাওরিদ এবং অপর একটি গুরতৃপূর্ণ বিদ্রোহের নেতৃত্ করেন নাহ্রাওয়ানের যুদ্ধে অংশ গ্রহণকারী দুই ব্যক্তি, এই শেষোক্ত বিদ্বোহ হয় মু'আবিয়া (রা)-র রাজত্বের শেষদিকে । ৬০/৬৮০- সনে মু'আবিয়া (রা)-র মৃত্যু, তাহার পুত্র যাধীদ-এর বিতর্কিত সিংহাসন লাভ এবং “আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (দ্র.)-এর স্বতন্ত্র রাষ্ট্র _... প্রতিষ্ঠা শী'আ এবং খারিজী বিরদ্ধ দলসমূহের পুনর্জাগরণের সহায়ক হয়। ১০ মুহার্রাম, ৬১/১০ অক্টোবর, ৬৮০ কারবালা দ্র.) প্রান্তরে ইমাম আল-হুসায়ন (রা)-এর শোকাবহ শাহাদাতের ঘটনা উমায়্যা সমর্থকগণ এবং রাসূল (স)-এর পরিবারের সদস্যগণের মধ্যকার বিভেদ চূড়ান্তভাবে স্থায়ী করিয়া দেয়, যদিও বা ইমাম হুসায়ন (রা) কুফাবাসিগণের পক্ষ হইতে যে সমর্থন লাভ করিয়াছিলেন তাহা ছিল অনিশ্চিত এবং কতকটা সন্দেহজনক ৃ . অনুতপ্তগণের (তাওওয়াবুন) বিদ্রোহ ছিল নেতৃত্বিহীন এবং কোন রকমে দীড় করানো সংগঠন, ২২ জুমাদা-১, ৬৫/৪ জানুয়ারী, ৬৮৫ তারিখে “আয়ন ওয়ার্দা-এর যুদ্ধে সেই বিদ্রোহ ধ্বংস হইয়া যায়, ভি িহনে ইরাকে উমায়্যাপুনর্বিজয় বিলঘ্বিত হয়। ১০৪ ০0017161715 ইরাক 'মুখ্তার ইবন আবী 'উবায়দ দ্রে.)-এর বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল এক চরমপন্থী ভাবধারা, সুন্নী সমালোচকগণ সেই ধর্মদ্রোহিতাবাদী ভাবধারার তীব্র সমালোচনা করেন। এই বিদ্রোহীরা প্রথমে কুফা অঞ্চলের কতিপয় বিশিষ্ট “আরব পরিবারের সমর্থন লাভ করে পরে তাহারা সেই অঞ্চলের মাওয়ালীদের সমর্থন আদায়ের চেষ্টা করে। বসরার গভর্নর মুস“আব ইব্নুত যুবায়র শেষ পর্যন্ত রামাদান ৬৭/এপ্রিল ৬৮৭-তে কৃফাতে সংঘটিত যুদ্ধে এই বিদ্রোহীদের পর়্ুদস্ত করেন। কায়সানিয়্যাঃ (দল নেটিযটিভিরে রহ পারি আত্মপ্রকাশ করে বলিয়া মুসলিম ধর্মদ্বোহিতাবাদের ইতিহাস হইতে জানা যায়। এই ধর্মীয় দলের একটি বৈশিষ্ট্য ছিল এই যে, হযরত “আলী (রা)-র মৃত্যুর পরে ইহারা তীহার পুত্র মুহাম্মাদ ইব্নু'ল-হণনাফিয়্যা দ্র.)-কে . ন্যায়সঙ্গত ইমাম বলিয়া স্বীকার করিত । কালক্রমে এই দল বহু উপদলে বিভক্ত হইয়া যায়, যেগুলির মধ্যে অনেকেই গুলাত-এর পর্যায়ে পৌছিয়াছিল। ইহাদের ধর্মীয় মতাদর্শ সঠিক কি ছিল বা ইহাদের অনুসারিগণের (কুরায়বিয়্যা, হারবিয়্যা, বায়ানিয়্যা) সংখ্যা কত ছিল তাহা নিশ্চিতভাবে নির্ণয় করা যায় না। ৫৭/৭১৬ সনে ইব্নু'ল-হানাফিয়্যার মৃত্যুর পর তাহার পুত্র আবূ হাশিম ইমামাতে আপন দাবী “আব্বাসী দাবীদার মুহাম্মাদ ইবৃন “আলীর বরাবরে পরিত্যাগ করেন । মুহাম্মাদ ইব্‌ন “আলী জর্দানে “আব্বাসীগনের বাসস্থান হুমায়মা-তে গমন করেন তখন এই ঘটনা ঘটে । “আব্বাসীগণের বাসস্থান হুমায়মা-তে গমন করেন তখন এই ঘটনা ঘটে । 'আব্বাসীগণ এই ঘটনাকে তীহাদের উমায়্যা বিরোধী প্রচারকাজে লাগান এবং ৮ম/১৪শ শতক পর্যন্ত ইব্‌ন কাছীর-এর ন্যায় এতিহাসিকও ইহার সত্যতা স্বীকার করেন। কিন্তু খিলাফাতের সুবিখ্যাত তথ্যবিশারদ, যথাঃ আল-মাওয়ার্দী বা আবু'ল-মা“আলী আল-জুওয়ায়নী, বিষয়টির পুনরুথাপন করেন নাই। উমায়্যা শাসনের অবসানে যায়দ ইব্‌ন “আলী (দ্র.)-র বিদ্রোহের সঙ্গে সঙ্গে শী'আ উত্তেজনা পুনরায় দেখা দেয় । যায়দ ১২২/৭৪০ সনে কুফাতে বিদ্রোহ করেন, পরে সর্বশেষ সমর্থকগণকে লইয়া শহরের মসজিদে আশ্রয় গ্রহণ করিলে সেখানে দুঃখজনকভাবে তাহাদের সকলেরই মৃত্যু হয়। এই বিদ্রোহ ইরাকে দমন করা হইলেও কিছুকাল পরে পুনরায় খুরাসানে. দেখা দেয়। খলীফা ২য় আল-ওয়ালীদের শাসনামলে সেই বিদ্রোহের নেতৃত্ব করেন য়াহয়া ইবৃন যায়দ; জ্যাজান-এ তাহার মাযার শীঘ্বই পবিত্র স্থানে পরিণত হয় । যায়দ ইব্‌ন “আলীর সঙ্গে সঙ্গে শী'আপন্থিগণের মধ্যে যুদ্ধবাদী মনোভাব গড়িয়া উঠে, উহা যায়দীবাদ (্র.) নামে পরিচিত হয়। ইহাদের মতবাদ অনুযায়ী হযরত ফাতিমা (রা)-র যে কোন সুযোগ্য বংশধরই বিদ্রোহ বা সশস্ত্র আন্দোলনের (দো“ওয়া এবং জিহাদ) আহ্বান জানাইলে কর্তৃত্‌ - আইনানুগভাবে তাহার উপরে বর্তাইবে । ইহার সামান্য কাল পরে সেই কৃফাতেই আরও একটি বিদ্রোহ দেখা দেয়, উহার নেতৃত্‌ করেন “আবদুল্লাহ ইব্‌ন মু'আবিয়া (দ্র.), যিনি হযরত “আলী (রা) বা হযরত ফাতিমা রো)-কাহারও বংশধর ছিলেন না, বরং “আলী (রা)-এরই এক ভাই হযরত জাফার আত-তায়্যার (রা) (দ্র.)-এর বংশধর ছিলেন। এই জা“ফার রো) ৮/৬২৯ সনে মুস্তা (২5) অভিযানকালে শহীদ হইয়াছিলেন। মার্ওয়ান আল-হিমার দ্রে.)-এর সিংহাসন লাভের স্বল্পকাল পরে ১২৭/৭৪৪ সনে কুফাতে এই বিদ্রোহের সূচনা হয়। শেষ পর্যন্ত বিদ্রোহ দমন করা হয়, কিন্তু কি পরিস্থৃতিতে ইহা সমাপ্ত হইয়াছিল ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।