ইরাক শুধুমাত্র উদ্ধৃতিরূপে খপ্তাংশ আকারে প্রচলিত থাকে এবং পরবর্তীকালে বিভিন্ন কাব্যসংপ্রহে স্থান লাভ করে। কিন্তু যথাযথ নির্দেশিকার অভাবহেতু সেইগুলির পরিচয় এখন চিহ্িত করা অসম্ভব হইয়া পড়িয়াছে। যাহা হউক, আদাব'এর যে দ্বিবিধ বৈশিষ্ট্য, পাঠের অবকাশ সৃষ্টি এবং নীতিশিক্ষা, তাহা স্বেচ্ছাকৃতভাবেই গন্তীর ভাবধারায় রচিত কিছু সংখ্যক গ্রন্থের মধ্যে লক্ষ্য করা যায়, যথা, আত-তানুখী (মৃ. ৩৮৪/৯৪৪)-এর আল-ফারাজ বা'দাশ-শিদ্দা। ইহাতে প্রবাদ, কিংবদন্তী, ভাবনার চাপ হইতে অবকাশ লাভের মূল ভাবভিত্তিক, প্রধানত কাবীগণের বর্ণিত, বর্ণনামূলক কাহিনী, এই সবই একত্রে স্থান লাভ,করিয়াছে। সম্ভবত আরও একটি গুরুতৃপূর্ণ বিষয় হইতেছে এই যে, এক হাজার এক রাত্রি বা আরব্য রজনীর (্র. আল্ফ লায়লা ওয়া লায়লা) প্রথম কাহিনীগুলি একানে সংগ্রহ বরা হইয়াছিল ইরাকেই। | আল-ফিহ্রিস্ত রেচনাকাল ৩৭৭/৯৮৭-৮) গ্রন্থখানি হইতে ৪র্থ/১০ম শতকের শেষভাগে বাগদাদে “আরবী সাহিত্যের এশ্বর্ষের পরিচয় লাভ করা যায় । এমন কি ইহাও জানা যায় যে, তৎকালীন বাগদাদের বই ব্যবসায়িগণ অন্যান্য দেশে লিখিত বইও বিক্রয় করিতেন। মোট বইয়ের সংখ্যা আন্দাজ করিবার জন্য এই অমূল্য গ্রন্থতালিকাখানির সারসংক্ষেপ তুলিয়া ধরা প্রয়োজনীয় হইবে । সেইখানি পাঠ করিলে ইরাকের পন্তিত, লেখক ও কবিগণের রচিত গ্রন্থের প্রতি পাঠক-পাঠিকাগণের অশেষ শ্রদ্ধাবোধ জাত হয়। আল-ফিহ্রিস্ত হইতে আরও জানা যায় যে, যদিও ভাষাতাত্ত্বিক পন্তিতগণ এবং রাবীগণ প্রাথমিক শতাব্দীগুলির “আরব এঁতিহ্যের যতটুকু আমরা বর্তমানে জানি তাহার অধিকাংশই সংগ্ৰহ ও পরবর্তী বংশধরদের জন্য সংরক্ষণ করিয়াছিলেন, তথাপি ইরাকীগণই প্রাচীন, চিরায়ত এবং সমসাময়িক কালের আধুনিক ধারার কবিগণের দীওয়ানসমূহ পুনর্গঠন বা পুনঃগ্রন্থনার কাজে নিয়োজিত থাকেন এবং ইহাও নিশ্চিত যে, এই পাণ্তিত্যপূর্ণ গ্রন্থখানি ইরাকে এবং অন্যত্র “আরবী কাজের বিকাশে সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি করিয়াছিল । সম্ভবত কাব্যে আধুনিকতার পরে যে নব্য-ক্লাসিসিজমের ধারার সৃষ্টি হইয়াছিল তাহা তাৎক্ষণিকভাবে সেই ধারা 'পরিবর্তনেও সহায়ক হইয়াছিল। প্রকৃতপক্ষে আধুনিকতাবাদী আন্দোলন খুবই ্বল্পস্থায়ী হইয়াছিল আর পারস্য সাহিত্যের বিজয়ী প্রভাবও কোন চূড়ান্ত রূপ লাভ করিতে পরে নাই! কেননা ২য়/৮ম শতকের শেষভাগের দিকেই উহার বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য ছিল ক্লাসিক্যাল বা চিরায়ত রীতি-পদ্ধতিতে প্রত্যাবর্তন এবং তৎকালীন আধুনিকতাবাদিগণের প্রকাশ ভঙ্গীর জটিলতর - কাব্যময় রূপ মাওয়ালীগণ নিজেরাও নব্য- ক্লাসিসিজমের আন্দোলনে ঝাঁপাইয়া পড়িতে দ্বিধাবোধ করেন নাই কেননা দেখা যাইতেছে, এই আন্দোলনের একেবারে প্রাথমিক আমলের প্রতিনিধি মুসলিম ইব্নুল-ওয়ালীদ মূ. ১৮৭/৮০৩) একজন মাওলা ছিলেন এবং তাহার উত্তরাধিকারিগণ, আবু তাম্মাম (মূ. ২৩১/৮৪৫), ইবনুর-বূমী মে. ২৮৩/৮৯৬), আল-বুহ-তুরী (মূ. ২৮৪/৮৯৭ এবং ইব্নুল-মু-তায্য মূ. ২৯৪/৯০৭) তীহারা সকলেই খাটি “আরব ছিলেন না। এই কবিগণ শেষ পর্যন্ত রতিহ্যগত কাব্যরীতিতে আধুনিকতার ভাবগত অবদান সংযোজন করিয়াছিলেন। . ইরাকে যে নব্য-ক্লাসিসিজমের সৃত্রপাত হইয়াছিল তাহা শীঘ্রই অন্যত্র ছড়াহিা গড এবং বিসিসি অন্যান আলে অং আরও ফিতর 0০017161715 ১০২ ইরাক সাফল্যের সঙ্গে উহার চর্চা হইতে থাকে । এই ব্যাপ্তি বিশেষ করিয়া তখন হইতেই শুরু হয় যখন বাগদাদ আর কাব্য সাহিত্যের অবিসম্বাদিত এবং একমাত্র কেন্দ্রবিন্দু ছিল না, যখন সর্বশ্রেষ্ঠ প্রতিভাধরগণও প্রাদেশিক দরবারসমূহের প্রতি অধিকতরভাবে আকৃষ্ট হইতেছিলেন। এই শ্রেণীর কবিতার সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি আল-মুতানাববী মূ. ৩৫৪/৯৬৫) প্রধানত আলেপ্পোতে খ্যাতি লাভ করেন। ইহা ছাড়া অন্যান্য আরও অনেকে মাত্র স্বল্লকালের জন্য বাগদাদে অবস্থান করিয়াছিলেন । খিলাফাতের ক্রমাবনতির সঙ্গে সঙ্গে ইরাকী কবিতার ক্ষেত্রেও সেই ক্ষীয়মানতার প্রভাব পড়ে । তাহা ছাড়া ইরাকের কবিগণের মধ্যে তখন আর বড় ব্যক্তিত্ব কেহ ছিলেন না। . তাহারা সকলে আত্মকেন্দ্রিক হইয়া উঠিয়াছিলেন এবং পূর্বাপেক্ষা অধিক ব্যক্তিসচেতন, অধিক গীতিকবিতাধর্মী ছিলেন এবং সম্ভবত অধিক সততার সহিত কাব্য সৃষ্টি করিয়াছিলেন । তাহাদের অন্যতম ইব্নুল হণজ্জাজ (মূ. ৩৯১/১০০১)-এর কবিতায় এই প্রবণতাসমূহের পরিষার প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু তাহার কাব্য অসহনীয় অশ্লীলতায় পুর্ণ। গদ্য সাহিত্যের ক্ষেত্রে, সম্ভবত ৪র্থ/১০ম শতকের শেষভাগে মুহণম্মাদ ইব্ন আহ'মাদ আবুল-মুতাহহার আল-আযদী, আল-জাহি'জ দ্বারা অনুপ্রাণিত হইয়া, তাহার হি'কায়া নামক গ্রন্থে বাগদাদের জীবন ও রীতিনীতি সম্বন্ধে ব্যঙ্গাত্মক চিত্র অংকন করিয়া একটি নূতন ধারার সৃষ্টি করেন। কিন্তু তাহার প্রচেষ্টা যদিও খুবই সফল হইয়াছিল তথাপি বড় একটি প্রভাব সৃষ্টি করিতে পারে নাই এবং অনুসৃতও হয় নাই। সেই একই আমলে বুওয়ায়হী দরবারের এবং উচ্চ বিচারালয়ের লিপিকারগণ তীহাদের পত্রাদি রচনায় রীতি অনুযায়ী ছন্দোময় গদ্য ব্যবহার করেন যাহা মাকামা সাহিত্যে প্রচলিত ছিল। কিন্তু মাকামা রচয়িতা আল-হামাযানী ইরাকী ছিলেন না এবং তাহার গৌরবময় উত্তরাধিকারিগণের মধ্যে অন্যতম আল-হণরীরী (মৃ. ৫১৬/১১২২)-ও ছিলেন একজন বসরাবাসী । তত্রচিত “মাকামণসমূহ ব্যাকরণগত পাঞ্জিত্যের দরুন এমন একটি যুগের পরিচয় চিহ্ৃত করিয়াছে যখন বিদ্বানগণের ৃ অন্যতম প্রধান চর্চার বিষয়ই ছিল ভাষাতত্ত্। 2 ইতোমধ্যে সালজুকী তুকীগণ বাগদাদ অবরোধ করেন (৪৪ ৭/১০৫৫) দ্র.) প্রতিষ্ঠিত করেন, যাহার উদ্দেশ্য ছিল “আরবীয় জ্ঞান-বিজ্ঞানকে সম্মানজনক আসনে প্রতিষ্ঠিত করিবার জন্য সাবেক গৌড়াপন্থী শিক্ষাকে পুনরুজ্জীবিত করা । অতএব মাদরাসাটিতে অতি সীমাবদ্ধ ধরনের সংস্কৃতির পরিচর্যা হইতে থাকে এবং সেখানে ব্যাকরণ, কাব্যতত্ব এবং প্রাচীন লেখকগণের যে সকল গ্রন্থ ব্যাখ্যা ব্যতীত আর বুঝিবার উপায় ছিল না, সেইগুলি মুখস্থ করাইবার দিকেই বেশী জোর দেওয়া হইতে থাকে। সালজুকীগণের আমলের ইরাকী কাব্য আলোচনা করিতে গেলে বেশ কয়েকজন অপ্রধান কবির নাম উদ্ঘাঁটিত হয়, তাহাদের অন্যতম ছিলেন ইব্নু'ল-হাব্বারিয়্যা মৃ. আনু. ৫০৯/১১১৫), যিনি নিজামু*ল-মুল্ক-এর সফর সঙ্গিগণের অন্যতম ছিলেন। তিনি কিছু সংখ্যক প্রশস্তি এবং ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেন যেইগুলি ইব্নু'ল-হাজ্জাজের কথা স্মরণ করাইয়া দেয় এবং তাহা ছাড়াও আস্'-সাদিহ' ওয়া'ল-বাগিম নামক কব্যে কতগুলি নীতিসূচক গল্প রচনা করেন। আর একজন ছিলেন আত-তুগণরা*্ঈ মূ. আনু. ৫১৫/১১২১) তিনি লামিয়্যাতু'ল-“আজাম (জাহিলী কবি শান্ফারার রি রিড রা রর খ্যাতি লাভ করিয়াছিলেন। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।