-001719115 ইরাক এই ক্ষেত্রেও পারস্যের প্রভাব সুনিশ্চিত ছিল এবং উমায়্যা শাসনামলের শেষে যে পত্র-সাহিত্যের নৃতন ধারা সূচিত হইয়াছিল তাহার স্রষ্টা বলিয়া যদি 'আবৃদুল হণমীদ ইব্ন য়াহ্"য়াকে ধরিয়া লওয়া হয় তবে স্বাভাবিকভাবেই ইরাকে সেই ধারাটির আরও পরিপূর্ণতা লাভ করিবার কথা। কেননা “আব্বাসীগণ যতকাল বাগদাদে ক্ষমতা ধারণ করিয়াছিলেন ততদিন তীহারা ইহার পরিপোষণ করিয়াছিলেন এবং রাষ্ট্রীয় পত্রাদি রচনার জন্যকুত্তাব নিযুক্ত করিয়াছিলেন (ঘটনাক্রমে কাতিবগণ প্রধানত অনারব হইতেন); রিসালা দ্র.) সাহিত্য সেইসব সরকারী চিঠি অবলম্বনে রচিত । সেই রীতি পরে গদ্য সাহিত্যেরও অত্যাবশ্যক বৈশিষ্ট্যে পরিণত হয় । খলীফার দরবারেরই একজন কাতিব ইব্নুল মুকণফ্ফা' (মৃ. আনু. ১৩৯/৭৫৭), যিনি কালীলা ওয়া দিমনা অনুবাদ এবং তৎসহ নিজের রচনার মাধ্যমে বস্তুত “আরবী গদ্য সাহিত্য সৃষ্টি করিয়া গিয়াছেন, সাহিত্যে তিনি করিয়া তোলেন। তাহার লেখার উদ্দেশ্য ছিল নীতি প্রচার করা এবং শাসকগণ ও জনগণকে “পেশাগত উপদেশ প্রদান করা। কালীলা ওয়া দিমনার নীতিমূলক গল্পগুলি আর মাত্র একজন পারস্যবাসী কাতিবকেই অনুকরণের জন্য অনুপ্রাণিত করিয়াছিল, তিনি সাহ্্ল ইব্ন হারন মম. ২৪৪/৮৫৮)। কিন্তু ইব্নুল মুকশফ্ফা'-এর আদাব (সাহিত্য) যাহা পারস্য-উদ্ভূত বিষয়বস্তু দ্বারা পরিপূরণকৃত হইয়াছিল এবং ইরাকীগণের মধ্যে প্রচলিত হইয়াছিল পাহ্লাবী ভাষা হইতে অনুবাদের মাধ্যমে, উহা দীর্ঘকাল যাবত নৈতিক শিক্ষামূলক সাহিত্য পুস্তক এবং জনপ্রিয় বিশ্বকোষসমূহে ব্যবহৃত হয়। প্রথমে ব্যবহৃত হয় ইরাকে এবং অতঃপর “আরব বিশ্বের অন্যান্য দেশে । ইবৃনুল মুকণফ্ফা'-এর অল্পকাল পরেই গ্রীক সাহিত্যের অনুবাদ বাগদাদে পৌছায়, এমন কি রাজধানীর বায়তুল-হিক্মাতেও অনুবাদের কাজ হইতে থাকে । সেইগুলি ছারা মুতাকাল্পিমূুন (দ্র.) এবং পরবতীকালে ফালাসিফা দ্র.) অনুপ্রেরণা লাভ করে, আবার আদাব (সাহিত্য) পুস্তকেও কিছু কিছু নৃতন নীতিকথা সংযোজিত হয়। অপর একটি কাজকে যদিও খুব বেশী জোর দিয়া উল্লেখ করা যায় না, তথাপি তাহা ছিল রাবীগণের ভূমিকা । প্রথমে এক পুরুষ যাবত কিছু সংখ্যক নিষ্ঠাবান পপ্তিত “আরব মানবিক বিষয়সমূহের সংগ্রহের কাজ করেন, ইহার পরে আসেন এই রাবীগণ । তাহারা একের পর এক গবেষণাকার্য দ্বারা সেই বিশাল জ্ঞান-ভাপ্তারকে সুবিন্যস্ত করেন। তীহাদের সেই বিরাট কাজের একটি বিস্ময়কর পরিচিতি প্রদান করা হইয়াছে 'আল-ফিহ্রিস্ত' গ্রন্থে। আল-আস্মা“ঈ, আবূ উবায়দা ও তাহাদের সহকর্মিগণের পরে আবুল হাসান আল-মাদা*ইনী (মৃ. ২১৫/৮৩০-এর পরে ইহার সত্যিকারের প্রভাব যে কতটুকু ছিল তাহা নির্ণয় করা চিত্তাকর্ষক হইবে) পরবর্তী প্রজন্মের জন্য “আরর সংগৃহীত মাল-মসলা হইতে বিপুল পরিমাণ তথ্যাদি, জনশ্রুতি, প্রবাদ, কবিতা ইত্যাদি আহরণ করিয়া গিয়াছেন (সেইগুলি তাহার সযত্ব শ্রেণীবিন্যাস করণ সত্তেও অবশ্য কিছুটা দুর্বোধ্য রহিয়া গিয়াছে)। আল-জাহিজ (মূ. ২৫৫/৮৬৮) এই প্রামাণ্য তথ্যাদির আলোচনামুলক টীকা রচনা করিয়া উহা হইতে প্রয়োজনীয় তথ্য নিয়া ব্যাপক ্বচ্ছ-সাহিত্যিক- সংস্কৃতি গঠন করেন। তিনি কিংবদত্তী অংশ বাদ দেন এবং নির্দেশ" প্রদান করেন যে, কোন পদ্ধতিতে ভাবনা-চিন্তা, গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করিলে উহার আরও উন্নয়ন সাধন করা যায় । আল-জাহি-জ' নিজেকে একজন রাবী বলিয়া উল্লেখ করিয়াছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ৯০১ ইরাক তাহা অপেক্ষা আরও বড় ছিলেন। কেননা 'বায়ান* বা 'হণয়াওয়ান' গ্রন্থে যদিও তিনি লোকশ্রর্ণতিসমূহ উদ্ধৃতির মাঝেই নিজেকে সীমাবদ্ধ করিয়াছিলেন, তথাপি নৈতিক আদাব (সাহিত্য)-কে তিনি অধিকতর নীতি নিষ্ঠভাবে গ্রহণ করেন। অর্থাৎ সেখানে চরিত্রগুলির গুণগত বিশ্লেষণে মনোবিজ্ঞানের ব্যবহার হয় এবং সমাজচিত্রও ধরা পড়ে । তাহার গ্রন্থখানিকে একটি বিশেষ স্তর বা যুগসন্ধি সৃষ্টিকারী বলিয়া গণ্য করা উচিত ছিল, অথচ তাহার প্রশংসাকারিগণই সেই গ্রন্থখানিকে চূড়ান্ত বলিয়া মনে করেন। অপরদিকে তাহার বিরুদ্ধ পক্ষীয়গণ আবার সেই একই গন্ছে মুসলিম আদর্শের প্রতি এক প্রকার বিশ্বাসঘাতকতা বলিয়া মনে করিতেন। কারণ উহারা সংস্কৃতি ও গদ্য সাহিত্যকে আরও বেশী প্রয়োজনোপযোগিতার দিকে এবং গড়পড়তা মুসলমানদের প্রয়োজনের প্রতি অধিকতর সংগতিপূর্ণ করিবার দিকে নিয়া যাইবার পক্ষপাতী ছিলেন । আল-জাহি'জ-এর একজন সুদূর উত্তরাধিকারী ছিলেন আবু হণয়্যান আত-তাওহীদী (মূ. ৪১৪/১০২৩)। কিনতু মু'তাধিলা আন্দোলন শেষ হইয়া যাইবার্ অল্পকাল পরে তাহার স্থান গ্রহণ করেন জনৈক ফাকীহ, নাম ইর্ন কু'তায়বা (মৃ. ২৭৬/৮৮৯)। তিনি অধিকতর এবং কম বিপজ্জনক সংস্কৃতি সেবায় পদ্ধতিগত ও সুশৃঙ্খল বুদ্ধিবৃত্তি প্রবর্তন করেন, তাহাতে “আররদের ধর্মবোধ এবং উত্তরাধিকার মিলিয়া এক সুসংগত সামথিকতা গঠন করিয়াছিল । সেই সংস্কৃতি সর্বাধিক সংখ্যক লোকের জন্য উন্মুক্ত থাকিলেও সেখানে বাহিরের দুনিয়ায় প্রবেশের সকল পথই ক্ষুদ্ধ ছিল। ইব্ন কু-তশয়বার আদাব (সাহিত্য)-এর প্রতিনিধিত্বকারী গ্রন্থাবলী হইতেছে “উযুনুল-আখুবার, কিতাবুল-মা“আরিফ এবং কিতাবুশ শি'র ওয়াশ শু'আরা । এইগুলি প্রধানত প্রবাদ বা উদ্ধৃতি বাক্য এবং এতিহ্যগত বস্তু যাহার বেশীর ভাগই পরবতীকালের সাহিত্যে প্রবেশ করে এবং জনপ্রিয় বিশ্বকোষ গ্রস্থসমূহের অন্তর্ভুক্ত হয়। যে' সাহিত্যিক আদাবকে আল-জাহি'জ চলিত রীতিতে. পরিণত করিয়াছিলেন এবং ইব্ন কু'তায়বা পদ্ধতিবদ্ধ করিয়াছিলেন উহার প্রতিনিধিত্ লক্ষ্য করা যায় পরবর্তীকালের কিছু কিছু গ্রন্থে, যেমন আল-মুবার্রাদ (মূ. ২৮৫/৮৯৮)-এর “কামিল'-এ তাহারও পরে উহার ক্রমাবনতি শুরু হয় এবং গদ্য ও কবিতার সংকলনে রূপ লাভ করে। এই শেষোক্ত রূপের বৈশিষ্ট্যময় এবং তুলনামূলকভাবে মৌলিক উদাহরণ হইতেছে আল-ওয়াশশা'-এর মুওয়াশশা" । সেই গ্রন্থখানিতে বাগদাদের সৌখিন ব্যক্তিগণের সম্বন্ধে প্রচলিত এতিহ্য ও প্রবাদসমূহকেই প্রধানত বেশী গুরুত্ব দেওয়া হইয়াছে। উল্লিখিত গ্রন্থসমূহ অদ্যাবধি টিকিয়া আছে, কারণ সেইগুলি পাঠক-পাঠিকাগণের চাহিদা মিটাইয়াছে। তাহারাও ছোট ছোট প্রাচীন এঁতিহ্যের কাহিনী উপভোগ করিত, কেননা সেইগুলি মুখস্থ করা সহজ ছিল, আবার প্রতিদিনের কথোপকথনেও ব্যবহার করা যাইত.। আরও প্রাচীন, একেবারে নিসন্দেহে মূল সাহিত্যের অংশ ছিল এই রকম রচনারও যৎ্সামান্য খণ্জাংশমাত্র বর্তমানে পাওয়া যায়, সেইগুলি এখন রিওয়ায়া বা পাগ্ডিত্যের শাখারূপেই গণ্য হইয়া থাকে। ফিহ্রিস্ত অনুযায়ী বিচার করিয়া দেখিতে গেলে (ফিহ্রিস্তে যথেষ্ট সংখ্যক পুস্তকের নাম ও আলোচনা রহিয়াছে), উহাদের অন্তর্ভুক্ত রহিয়াছে বিশুদ্ধ প্রেমকাহিনী ও রোমাঞ্চকর অভিযান, হাস্যোদ্দীপ্রক প্রহসন (অধিকাংশই অশ্রীল) এবং চিত্তাকর্ষক কিংবদন্তী সং্রহ; সংক্ষেপে, একেবারে বিশুদ্ধ আনন্দদায়ক সাহিত্য, সেই সঙ্গে কল্পনাশক্তিরও কিছু যোগাযোগ । যাহা হউক, নিঃসন্দেহে নিষ্ঠাবাদী মহলের প্রতিক্রিয়ার কারণেই হইবে যে, এইগুলির আর কপি করা হয় নাই, ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।