ইরাক . পিপাসুদের উৎসাহ বৃদ্ধি পায়। ইরাকের এবং সাম্রাজ্যের অন্যান্য অং কবি ও বিদ্বানগণ বিদ্যোৎসাহী উৎসাহদাতাগণের সম্মুখে নিজেদের প্রতিভার পরিচয় উপস্থাপিত করিবার সুযোগ লাভ করেন। বাগদাদ নগরী প্রতিষ্ঠার পরে অপর দুইটি রাজধানী শহর বসরা ও কৃফা-যেখানকার সাহিত্য সৃষ্টির কর্মকাণ্ড হিজায, সিরিয়া বা মিসরের সাহিত্যকর্ম অপেক্ষা অধিক পরিমিত ও বিভিন্নমুখী ছিল বেশ কিছুকাল- পর্যন্ত পূর্ব মর্যাদা অক্ষুণ্র রাখিতে সক্ষম হইয়াছিল। কিন্তু কিছুকাল পরেই উহাদের ভূমিকা গৌণ হইয়া পড়ে এবং সেই উভয় শহর হইতে নৃতন রাজধানীতে জ্ঞানী গুণী ব্যক্তিগণ জমায়েত হইতে থাকে, যেখানে তাহাদের জন্য সম্পদ ও সুখ্যাতির নিশ্চয়তা ছিল। ২য়/৮ম শতকের দ্বিতীয়ার্ধ হইতে বাস্তবিক খুব কম কুফাবাসী বা বসরাবাসীই ছিলেন, ধাহারা দারিদ্র্য ও উচ্চাকাজ্কার ভীতি বা অভাবজনিত কারণে একবার বাগদাদে গিয়া ভাগ্য পরীক্ষা করেন নাই। এইভাবে এক সুফল ফলিয়াছিল। খিলাফতের কেন্দ্র ইরাকে স্থানান্তরিত হইবার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় তাহার সহযোগী হইয়াছিল- মাওয়ালী (দ্র.)-এর প্রাদুর্ভাব এবং তাহা শুধু আরবীয় সংস্কৃতিতেই নহে, রম্য রচনাতেও। অনারব বংশীয় বেশ কিছু সংখ্যক ইরাকী মুসলিম বাস্তবিক ইতিমধ্যে প্রশাসনিক দফতরসমূহে গুরুততৃপূর্ণ পদ অধিকার করিয়াছিল, সেই পদগুলি একেবারে প্রথম হইতেই বিদ্বান ব্যক্তিগণের জন্য নিয়ন্ত্রণকারী ক্ষেব্রস্বরূপ ছিল? কিন্তু এক ধরনের সাংস্কৃতিক গণতন্ত্রায়ন, সেই সঙ্গে “আরবদের উপরে স্থান দখল করিবার খোলাখুলি প্রচেষ্টা হেতু এই মাওয়ালীদের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পায়। ইহারা “আরবী ভাষা ব্যবহারে দক্ষতা অর্জন করিয়াছিলেন এবং ভাব প্রকাশের অন্য কোন মাধ্যম না থাকাহেতু ইহারা বিজেতাগণের বাকরীতিই গ্রহণ করেন এবং সচ্ছন্দে কবিতা ও গদ্যসাহিত্য রচনা করিতে থাকেন। এই মাওয়ালীগণ “আরব কবিতার এতিহ্য দ্বারা অনুপ্রাণিত হইয়া স্বেচ্ছাকৃতভাবে রীতিনীতির প্রতি আত্মবিসর্জন দিতেন.এবং যখনই প্রয়োজন হইত, তখনই প্রশস্তিসূচক কবিতা রচনা করিতেন- যে কবিতা হয়ত বেদুঈন কবিগণ বাতিল করিয়া দিতেন না। কিন্তু তাহারা “আধুনিক ধরনের কবিতা জোর করিয়া পাঠকদের উপরে চাপাইয়া দিতে চেষ্টা করিতেন, সেইগুলির বৈশিষ্ট্য ছিল চিরায়ত কাব্যরূপ পরিত্যাগ করা এরং এমন ভাবধারা গ্রহণ করা যাহা মুসলমানদের নৃতন জীবন যাপন পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। .কিতাবু'ল-আগানীর একটি বড় অংশ ইরাকী লেখা বিষয়ক, উহাতে বসরা বা. কৃফার কবিগণের প্রতি-__ যে সকল কবি সাহিত্য সমালোচনার দৃষ্টিতে অপ্রধান বলিয়া বিবেচিত ছিলেন- জারীকৃত নির্দেশনামা রহিয়াছে, সম্ভবত এই কারণে যে, তাহারা প্রচলিত রীতিপদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না, অথচ তাহারা পাঠকগণের স্থায়ী মনোযোগ আকর্ষণেরই দাবীদার, যেমন তাহারা প্রকৃত ভাব-ভাবনাকেই প্রকাশ করিয়াছেন। তাহাদের ভাষা প্রাঞ্জল। কখনও কখনও তীন্ষ্স বিদ্বুপ বা গালি নিক্ষেপেও তীহারা কুষ্ঠিত নহেন। দুঃখের অতিক্রম করিয়া গিয়াছে । এই সকল থ্রন্থই খাঁটি কবিতা বিধায় গভীর অভিনিবেশ সহকারে পাঠের উপযোগী বলিয়া বিবেচিত হওয়া উচিত ছিল, কিন্তু সাধারণভাবে সেইগুলি অবহেলিত হইয়াছে। কারণ “আরবী সাহিত্যের বিশেষজ্ঞগণ “আরব সমালোচকগণ দ্বারা প্রভাবিত হইয়া সর্বাপেক্ষা বিখ্যাত আধুনিকতাবাদিগণের প্রতি অধিকতর মনোযোগ দিয়াছেন, যাহারা নাকি ৯০০. 0০017161715 ইরাক গতানুগতিক কাব্যরূপকে অবহেলা না করিয়াও নিজেদের প্রতিশ্রুতিশীল মৌলিকতার কারণে পূর্ববর্তিগণ হইতে বৈশিষ্ট্যময় ছিলেন। এই কবিগণের মধ্যে সাধারণত বিশেষভাবে উল্লেখ করা.হয় বসরাবাসী বাশৃশার ইব্ন বুব্দ (মূ. ১৬৭/৭৮৩-৪)-এর নাম, যিনি ব্যঙ্গ কবিতা ও কাম লালসার কবিতা রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং আবু নুওয়াস (মৃ. আনু. ২০০/৮১৬)-এর নাম, যিনি ভোগ-লালসা ও কামোদ্দীপক কবিতা রচনার জন্য বিখ্যাত ছিলেন, অথচ কামোদ্দীপক ভাবকে সুকৌশলে ব্যবহার করিয়া তিনি উচ্চ মর্যাদায় আসীন হইয়াছিলেন। তদুপরি তথাকথিত দেহাতীত ও অতিন্ত্ীয়বাদী কবিতাতে (যুহ্দিয়্যাত) মৃত্যুর মুখোমুখি অজানাকে প্রত্যক্ষ করিয়া মানুষের মনে যে যাতনা হয় তিনি তাহারও কাব্যময় প্রকাশ করেন। এই একই ধরনের কবিতাতে তাহার সমসাময়িক আবুল “আতাহিয়া মে. আনু. ২১৩/৮২৩)-ও বিশেষ খ্যাতি অর্জন করেন । শেষোক্ত কবির অনুরূপ যেই সকল কবিতা অদ্যাবধি টিকিয়া আছে সেইগুলিতে দেখা যায় যে, তিনি সাদামাটা সত্য মন্তব্যই প্রকাশ করিয়াছেন, কোনরূপ বড় ধমীয়ি মনোভাব প্রকাশ করেন নাই। আরও লক্ষণীয় যে, সেই শতাব্দীতে ইসলাম ধময়ি বিষয়বস্তু কম সংখ্যক কবিকেই অনুপ্রেরণা যোগাইয়াছিল, বাশৃশার বা আবু নুওয়াস ইসলাম বিষয়ে সন্দেহবাদী হইতেও কুষ্ঠিত হন নাই- এমন কি কখনও অশ্রদ্ধাসূচক মনোভাবও প্রকাশ করিয়াছেন এসবই অবশ্য তাহাদের প্রথম জীবনের কথা; শেষ জীবনে এই জন্য তাহারা অনুশোচনা করিয়াছেন এবং সেই সঙ্গে নিজেদের পূর্বপুরুষের ও তীহাদের ধর্মের মহিমা কীর্তনও করিয়াছেন। এই মনোভাবের ফলে তাহারা যিনদীক দ্র.) বা শুউবিয়্যা (দ্র.) শ্রেণীভুক্ত বলিয়া গণ্য হইয়াছেন এবং কখনও কখনও বিপদেও জড়াইয়া পড়িয়াছেন, অথচ তাহা সত্তেও তাহাদের সুনাম ক্ষুণ্ন হয় নাই। .. অপরদিকে শী'আগণের কবিতা ছিল রাজনৈতিক ধর্মীয় শ্রেণীর, আহ্লুল-বায়ত (দ্র.)-এর প্রশংসায়, বিশেষভাবে হযরত “আলী (রা) এবং তাহার পুত্র আল-হুসায়ন রো)-এর প্রশংসা ও শোকগাথায় পূর্ণ, তাহাদের শাহাদাতের মূলভাব অবলম্বনে প্রায়শ কবিতা রচিত হইত । বিখ্যাত শী“আ কবিগণের মধ্যে সাহিত্য সমালোচকগণ বিশেষভাবে স্বীকৃতি প্রদান করেন আস-সায়্যিদ আল-হিময়ারী মে. ১৭১/৭৮৭-৮)-কে এবং দি'বিল (মূ. ২৪৬/৮৬০)-কে; কিন্তু এখন পর্যন্ত গবেষণা. অসম্পূর্ণ রহিয়াছে। এই সকল রাজনৈতিক কবিতার অধিকাংশই বিনষ্ট হইয়া যাইবার ফলে এবং পরবতীকালের অসংখ্য অপসংযোজনের ফলে গবেষণীকার্ধের নানা অসুবিধা দেখা দিয়াছে। কিন্তু তাহা সত্তেও গবেষণার কাজ সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য । উত্লিখিত কালে কবিতার বিকাশের গুরুত্বকে যদিও অস্বীকার করিবার উপায় নাই, তথাপি যে সত্যটিকে সমান গুরুত্ব প্রদান করা উচিত তাহা হইল “আরব-ইসলামী সংস্কৃতির প্রতিষ্ঠা এবং তৎসঙ্গে “আরবী গদ্যের বিকাশ বলিলে অতিরঞ্জিত হইবে না যে, এতকাল যে “আরবী সাহিত্য বলিতে শুধুমাত্র কবিতাই বুঝাইত তাহা এক নূতন অধ্যায়ে প্রবেশ করে যখন এই উপলব্ধিটি জন্মে যে, ভাবের বাহন হিসাবে পদ্য অপেক্ষা গদ্যই অধিক সুবিধাজনক; পদ্য বা কবিতা আদি সাহিত্যরূপ হইলেও এই নৃতন বাহনটি সম্বন্ধে ভালভাবে চিন্তা-ভাবনা করা উচিত । তখন হইতে মনে হয় যেন একটি ক্ষমতা প্রতিষ্ঠিত হইয়াছিল এবং পান্লা যেন গদ্যের প্রতিই কিছুটা বেশী ঝুঁকিয়া পড়িয়াছিল। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।