Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

ইন্দোনেশিয়া এপ্রিলে মালুকু স্বাধীনতা ফ্রন্ট দিবসটি উত্যাপনের জন্য আম্বনে পতাকা উত্তোলন করিলে এলাকার মুসলমানদের নিকট ঘটনাটি উষ্কানিমূলক হিসাবে প্রতিভাত হয় । ্‌ ইহার প্রেক্ষিতে লশকর জিহাদের নেতা জাফর “উমর ছালিব খুস্টা সম্প্রদায়ের বিরুদ্ধে তাহাদের যুদ্ধ পুনরায় শুরু করার জন্য এলাকার মুসলমানদের প্রতি আহ্বান জানান । অল্পকাল পরেই আশ্বনে উত্তূত সংঘর্ষে ১৪ জন খৃষ্টান মারা যায়। মে মাসে জাফর উমর ছালিবকে থেফতার করা হয় । তাহার বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয় যে, তিনি সহিংসতাকে অনুপ্রাণিত করার প্রেক্ষিতে খুষ্টানরা হত্যাযজ্ঞের শিকার হন। ছালিব গ্রেফতার থাকাকালে উপ-রাষ্ট্রপতি হামযা হাজ্জ তাহার সহিত সাক্ষাৎ করেন । সাক্ষাৎটি ব্যাপক সমালোচিত হয় এবং বলা হয় যে, উপ-রাষ্ট্রপতি মুসলিম জঙ্গী গোষ্ঠীর রাজনৈতিক সমর্থন আদায়ের প্রয়াস পাইয়াছেন । _ মন্ত্রী মুসিলো বামবাং ইউবোধইয়োনো ঘোষণা করেন যে, সরকার কিছু মুসলিম জঙ্গীকে এলাকা হইতে বহিষ্কারের এবং মালুকু স্বাধীনতা ফ্রন্টকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে । জুলাই ২০০২ খু. আন্বনের একটি খৃষ্টান এলাকায় দুইটি বিচ্ষোরণে ৫০ জনেরও অধিক ব্যক্তি আহত হন। আগস্টে আলেক্স মানুপুত্তি ও অন্য আরেকজন খৃষ্টান নেতা স্যামুয়েল ওয়াইলেরুনির বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহিতার বিচার কার্য শুরু করা হয় । তৎসহ লশকর জিহাদ নেতা জাফর উমর ছালিবকেও আদালতের কাঠগড়ায় হাজির করা হয়; তাহার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর এবং রুষ্ট্রপতি ও উপ-রাক্ট্রপতিকে অপমান করার অভিযোগ আনয়ন করা হয় । পরবর্তী মাসে মালাকুর সাপারুয়া দ্বীপে তিনজন মুসলিম মহিলাকে হত্যা করা হয় এবং উত্তেজিত মুসলিম জনতা : খৃষ্টানদের বহনকারী একটি ভ্যানে অগ্নিসংযোগ করে । অক্টোবর মাসে বালি দ্বীপে বোমা বিক্ষোরণ ঘটানোর পর লশকর জিহাদ দ্বীপটি হইতে উহার _ সামরিক কার্যক্রম গুটাইয়া লইয়া সে স্থান ত্যাগ করে। জাফর উমর ছালিব বলেন যে, তাহার দলের ক্রমবর্ধমান রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় । তিনি বালি দ্বীপে বোমা বিক্ষোরণ ঘটনার সহিত তাহার দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। একই মাসে মালুকু স্বাধীনতা ফ্রন্টের ১৪ জন নেতাকে বিচ্ছিন্নতাবাদী . আন্দোলনের দায়ে কারাদণ্ডে দপ্তিত করা হয় জানুয়ারী ২০০৩- এর শেষের দিকে খৃষ্টান নেতা আলেক্স মানুপুত্তি ও স্যামুয়েল ওয়াইলেরুনিকে তাহাদের অনুপস্থিতিতে রাষ্ট্রদ্রোহিতার দায়ে তিন বৎসরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জাফর “উমর ছালিবকে তাহার বিরুদ্ধে ০৮৪৪০৬ অব্যাহতি দেওয়া হয়৷ ২০০১ খু. শেষের দিকে সুলাওয়েশি প্রদেশেও দাঙ্গা দেখা দেয়, সেখানে পূর্ববর্তী দুইটি বৎসরের সাম্প্রদায়িক সহিংসতায় আনুমানিক ১,০০০ ব্যক্তি নিহত হন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সশত্ত্র খৃস্টান-ও মুসলমানদের মধ্যে সংঘটিত দাঙ্গায় কমপক্ষে সাত ব্যক্তি প্রাণ হারায় এবং সহস্রাধিক ব্যক্তি গৃহহারা হইয়া পড়ে । ধারণা করা হয় যে, দ্বীপটিতে লশকর জিহাদের আগমন সংবাদে সহিংসতা দানা বাধে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে ২০০০-এর বেশী পুলিশ ও সেনা মোতায়েন করা হয় ৷ রাজনৈতিক নিরাপত্তা ও সামাজিক উন্নয়ন বিষয়ক মুখ্য মন্ত্রী এলাকাটি পরিদর্শন করেন। ১১ সেপ্টেম্বর, ২০০১ খু. যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আল-কায়েদার 05017161715 ৮৭ ইন্দোনেশিয়া সহিত সম্পর্কযুক্ত বলিয়া বর্ণিত গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য. সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় (প্রাগুক্ত, পূ. ২০৭৩)। আচেহ বিচ্ছিন্নতাবাদ ও শান্তিচুক্তি $ স্বাধীনতা যুদ্ধের শেষে আচেহকে ইন্দোনেশিয়ার একটি পূর্ণ প্রদেশের মর্যাদা দেওয়া হইলেও পরবর্তী কালে তাহা প্রত্যাহার করত উল্লেখযোগ্য ধমীয়ি ও শিক্ষা বিষয়ক স্বায়ত্তশাসনসহ ইহাকে একটি বিশেষ এলাকা (দায়েরাহ ইসতিমেত্তয়াহ) তে রূপান্তর করা হয়। ইহাতে সেখানে অসন্তোষ দেখা দেয়। এই অসস্ভোষ আরও ঘণীভূত হয় যখন কেন্দ্রীয় সরকার এখানকার প্রাকৃতিক সম্পদ আহরণ করত এলাকাটির স্থানীয় উন্নয়নে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ হইতে বিরত থাকে । ইন্দোনেশিয়ার অন্যান্য এলাকা হইতে আচেহতে বসতিস্থাপন এবং কেন্দ্রীয় সরকারের ক্রম বর্ধমান নিয়ন্ত্রণের মুখে আচেহর আত্ম-নিয়ণাধিকার হুমকীর মুখে পতিত হয় । এই পর্যায়ে ১৯৭৬ খু. হাসান দি তিরো স্বাধীন আচেহ আন্দোলন বা 0 প্রতিষ্ঠা করত ১৯৭৭ খু. স্বাধীনতা ঘোষণা করেন । এই ক্ষুদ্র বিদ্রোহকে দ্রুততার সহিত দমন করা হয় । যাহা হউক, ১৯৮৯ খু. কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পুনরায় বিক্ষোভ দানা বাধে । জাতীয় মুক্তি ফ্রন্ট আচেহ সুমাত্রা ইহার নেতৃত্ব দান করে । ১৯৯০ খু. এলাকাটিকে একটি সামরিক অপারেশন অঞ্চল হিসাবে চিহিনত করা হয় । ইহাতে বিক্ষোভ দমনে সামরিক বাহিনীকে আরও স্বাধীনতা প্রদান করা হয় । ১৯৯১ খু. বিদ্রোহ বহুলাংশে দমন করা হয়। ১৯৯৩ খু. গ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবমতে ১৯৮৯ খু. হইতে কমপক্ষে ২০০০ আচেহবাসী সামরিক বাহিনী বাড়াবাড়ি ও নির্বিমর শক্তি প্রয়োগের ফলে ৃ প্রাণ হারুন। | ছিরে অঞ্চলের মর্যাদা ৪ ১৯৯৮ খু. রষ্্রপতি সুহার্তোর পতনের প্রেক্ষিতে প্রত্যাহার করা হয় । এ বৎসর সেপ্টেম্বর মাসে সেখানে সংঘটিত দাঙ্গার প্রেক্ষিতে প্রতিশ্রুত সেনা অপসারণটি আর ঘটে নাই । ১৯৯৯ খু. স্বাধীনতার দাবীতে সেখানে অসন্তোষ ও সহিংসতা চলিতে থাকে । মে ২০০০ খু. ইন্দোনেশীয় সরকার ও আচেহর বিদ্রোহীরা .ন্ত্ সম্বরণে সম্মত হন। জানুয়ারী ২০০১ খু. ইন্দোনেশীয় সরকার ও আচেহ বিচ্ছিন্নতাবাদীরা শান্তি আলোচনায় বসিতে এঁকমত্যে উপনীত হয়। তৎসন্বেও ২০০২ খু. অবাধ সহিংসতা অব্যাহত থাকে । ৯ ডিসেম্বর সরকার . ও বিচ্ছিন্রতাবাদীরা জেনেভাতে এক শান্তি চুক্তিতে উপনীত হন। অন্ত্র সম্বরণ ছাড়াও চুক্তিটিতে ২০০৪ খু. একটি নির্বাচনের ব্যবস্থা রাখা হয়। এইভাবে আচেহ স্বাধীন না হইলেও সেখানে একটি স্বায়ত্তশাসিত সরকারের ব্যবস্থা রাখা হয়। | এইভাবে আচেহতে শান্তি ও সংঘর্ষের পালা বদল চলিতে থাকে ১৫ আগস্ট ২০০৫ খু. অবধি, যখন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সরকার জিএএমের প্রতিনিধিরা অস্ত্রবিরতিতে সম্মত হইয়া এক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন । ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মুসিলো ইমুধোইয়োনো দিনটিকে খুবই আনন্দের ও এতিহাসিক দিন হিসাবে অভিহিত করেন । এই চুক্তির মাধ্যমে ২৯ বৎসর স্থায়ী বৈরিতার অবসান ঘটে । চুক্তিতে উভয় পক্ষ বেশ কিছু ছাড় দেয় । আচেহর বিচ্ছিননবাদীরা পূর্ণ স্বাধীন ভূখত্ডের দাবী হইতে সরিয়া আসিয়া স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রস্তাব মানিয়া নেন! চুক্তি অনুযায়ী নিজেদের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার ব্যাপারে তাহাদিগকে অধিকার দেওয়া হইয়াছে । অন্যদিকে সরকারের পক্ষ হইতে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।