Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ইন্দোনেশিয়া ইতোপূর্বে তিনি সুহাতেরি কনিষ্ঠ পুত্র হতুমু মানদালা পুত্রাকে দুর্নীতির দায়ে ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত করায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াইয়া পলায়ন করে । এই বিচারপতি হত্যার দায়ে হুতুষু মানদালা পুত্রাকে ১৫ বৎসর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রাষ্ট্রপতি আবদুর রহমান ওয়াহিদ তাহার কর্মপথে আর্থিক কেলেক্কারীর দায়ে সেন্সর-এর সম্মুখীন হন। তিনি ভূল স্বীকারে বিরত থাকেন এবং প্রেসিডেন্ট হিসাবে তাহার মেয়াদ পর্ণ করার অভিপ্রায় ব্যক্ত করেন। মার্ ২০০১ খু. জাকার্তা.শহরে ১২,০০০ ছাত্রের এক বিক্ষোভ মিছিলে তাহার পদত্যাগ দাবী করা হয় । ওয়াহিদের অনুসারিগণও বিক্ষোভ প্রদর্শন করে । কিন্তু গণ পরামর্শক পরিষদের নিন্দা ও সেনাবাহিনীর অসহযোগিতার মুখে ২৩ জুলাই ২০০১ খু. তিনি পদত্যাগে বাধ্য হন। সন্ত্রাসবাদ ও সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রপতি মেঘবতী সুকর্ণপুত্রীঃ উপ-রাষ্ট্রপতি মেঘবতী সুকর্ণপুত্রী ২৩ জুলাই, ২০০১ খু. শান্তিপুর্ণ উপায়ে আবদুর রহমান ওয়াহিদের নিকট হইতে রষ্ট্রপতির দায়িতৃভার গ্রহণ-করেন। ২০০২ খু. ইন্দোনেশীয় সরকার যে সকল মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেগুলির মধ্যে একটি ছিল সন্ত্রাসবাদের উত্থান। এ বৎসর অক্টোবর মাসে বালি দ্বীপের কুতা পর্যটন কেন্দ্রে দুইটি বোমা বর্ধণের ঘটনা ঘটে । ইহার একটি বোমা বিক্ষোরণের ঘটনায় ২০০-এর আধিক ব্যক্তির প্রাণহানি ঘটে । বোমাটি একটি নৈশ ক্লাবের বহিরাঙ্গনে বিস্ফোরিত হয় । নিহতদের মধ্যে অনেকেই ছিলেন পর্যটক, , বেশীরভাগই অস্ট্রেলীয় নাগরিক! ইন্দোনেশীয় সরকার উহার প্রথম স্বীকারোক্তিতে বলে যে. ইসলামী মৌলবাদী গোষ্ঠি দেশটির অভ্যন্তরে - আক্রমণটি পরিচালনা করিয়া থাকিবে । সন্ত্রাস মুকাবিলায় গণপরিষদ দুই জরুরী আইন পাশ করে; ইতোপূর্বে বিলম্বিত অনেকগুলি সন্ত্রাস বিরোধী ব্যবস্থা কার্যকর করে এবং বিনা অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিগণকে সাত দিন পর্যন্ত আটক রাখার আইন প্রবর্তন করে । বোমা বর্ষণ ঘটনার দুই সপ্তাহ পরে মুসলিম ধর্মবিদ আবূ বকর বশীরকে গ্রেফতার করা হয়। তিনি ছিলেন ইন্দোনেশীয় মুজাহিদীন কাউন্সিলের কমান্ডার । তাহাকে আঞ্চলিক ইসলামী সন্ত্রাসী প্রতিষ্ঠান জেমাহ ইসলামিয়াহ-এর আধ্যাত্মিক নেতা হিসাবে অভিযুক্ত করা হয় । বোমা বিস্ফোরণ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তীহাকে আটক করা হয়। ইতিপূর্বে এ বসর জানুয়ারী মাসে আল-কায়দার সহিত সংশ্িষ্টতার অভিযোগে তিনি পুলিশী জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন, কিন্তু কোন অভিযোগপত্র ছাড়াই তাহাকে মুক্তি দেওয়া. হয় ! ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং : জাতিসংঘ জেমাহ ইসলামিয়াহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করত তাহাদের সকল সম্পদ জব্দ করে। তদন্তের অগ্রযাত্রায় পুলিশ আরও অনেককে গ্রেফতার করে এবং নভেম্বরে আমরোজি নামক একজন সন্দেহভাজন তাহার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে, জেমাহ ইসলামিয়াহ-এর সহিত তাহার ঘনিষ্ঠতা এবং বোমা হামলায় অন্যদের জড়িত থাকার কথা সে স্বীকার করে । একই সাথে বোমা হামলা ঘটনার সংগঠক সন্দেহে ইমাম সমুদ্রকে গ্রেফতার করা হয়। তিনি তাহার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেন যে, তিনি জেমাহ ইসলামিয়াহ-এর সদস্য এবং তিনি ইতিপূর্বে সংঘটিত আরও.কয়েকটি বোমা হামলার পরিকল্পনা করিয়াছিলেন সেই গুলির মধ্যে ছিল ডিসেম্বর ২০০০ খৃষ্টাব্দে পরিচালিত দেশব্যাপী গীর্জাসমূহে ৮০০০০০০০০০০ রিদুয়ান ইসামুদ্দীন, যিনি হাম্বলী নামেও পরিচিত । ডিসেম্বর মাসে আলী গুফরান নামে পরিচিত মুখলাসকেও গ্রেফতার-করা হয়, তিনি দৃশ্যত হাম্বলীর উত্তরসূরী হিসাবে অপারেশন লীডারের দায়িতৃ গ্রহণ করেন! তিনি স্বীকার করেন যে. বালি ছ্বীপে বোমা বিস্ফোরণ পরিকল্পনায় তিনি সহায়তা করিয়াছিলেন । জানুয়ারী ২০০৩ নাগাদ বালি বিক্ষোরণ ঘটনায় সন্দেহভাজন ও আটককৃত ব্যক্তির সংখ্যা ৩০- এ উন্নীত হয়। মে মাসে ইহাদের বিচার কার্যক্রম শুরু করা হয়। ইতিমধ্যে আবু বকর বশীরকে রাষ্ট্রপ্রোহিতা এবং ২০০০ খুস্টাব্দের শেষদিকে গীর্জাসমূহে সংঘটিত কতিপয় বোমা বিক্ষোরণের দায়ে অভিযুক্ত করা হয়। ২০০০ খু. হইতে আবদুর ব্হমান ওয়াহিদ এবং সুকর্ণপুত্রী সরকারসমূহ যে পর্যন্ত বড় চ্যালেঞ্জের সম্ম্খীন হন, সেইগুলির মধ্যে একটি হইতেছে সান্পুদায়িক দাঙ্গা । তৎসহ ছিল আচেহ এবং পাপুয়ার মত বিভিন্ন আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মধ্য ২০০০ খৃ. নাগাদ মাশাকু এবং উত্তর মাশকুর মুসলিম-খৃন্টান জনগোষ্ঠীর মধ্যে উদ্ভূত দাঙ্গায় ৪০০০ ব্যক্তি নিহত ও ৩০০,০০০ বাক্তি গৃহহারা হন । সেনাবাহিনীর একাহশ সংখ্বাতে জড়াইয়া পঁড়িলে তাহাদিগকে বদলী করা হয়। সংঘাতে অংশগ্রহণার্থে বিবাদমান মুসলিম আধা-সামরিক গোষ্ঠী লশকর জিহাদের আগমন ঘটে, যাহাদের সহিত সেনাবাহিনী সংঘর্ষে লিপ্ত হয়৷ এক পর্যায়ে ইহাও অভিযোগ করা হয় যে. ইন্দোনেশীয় সেনাবাহিনী খৃষ্টানদের উপরে মুসলমানগণের আক্রমণে সহায়তা দান করে । ১৮ ডিসেম্বর বড় দিনের প্রাক্কালে জাকার্তাসহ নয়টি শহরের গীর্জায় একটি সিরিজ বোমা বর্ষণের ঘটনায় ৯ ব্যক্তি নিহত ও ৮০ ব্যক্তি গুরুতর আহত হয়। জুন ২০০২ খু. জনৈক ইরাকী নাগরিক “উমার আল-ফারূককে গ্রেফতার করা হয়। অভিযোগ করা হয় যে, তিনি বোমা বিক্ষোরণ ঘটনাগুলিতে অংশগ্রহণ করিয়াছেন বলিয়া স্বীকারোক্তিমূলক জবান-বন্দী দিয়াছেন । ফেব্রুয়ারী ২০০১ খু. কেন্দ্রীয় কালিমানতানে মাদুরীস আন্ত অভিবাসী ও দোয়াক উপজাতীয়দের মধ্যে সংঘর্ষে ৪২৮ জন মাদুরীসকে হত্যা করা হয়। ডিসেম্বর ২০০১ খুব. খৃস্টান যাত্রীবাহী একটি নৌকায় বিক্ষোরণে সাতজন যাত্রীর প্রাণহানিকে কেন্দ্র করিয়া মালুকুর আমবানে দাঙ্গা বাঁধিয়া যায়। খৃষ্টান সম্প্রদায় আক্রমণটির জন্য মুসলিমদিগকে অভিযুক্ত করে । এই ঘটনার ধারাবাহিকতায় বন্দুকধারিগণ একটি ফেরীতে ভ্রমণকারী নয়জন খৃষ্টানকে হত্যা এবং অন্য দুই ব্যক্তিকে আহত করে। 8... ফেক্রুয়ারী:২০০২ খৃষ্টাব্দে মানুকু এবং উত্তর মামুকুতে বিবাদমান খৃষ্টান ও মুসলমানদের মধ্যে আলোচনার সূত্র ধরিয়া সহিংসতা প্রশমনের লক্ষ্যে মালমো ২ চুক্তি স্বাক্ষরিত হয় । চুক্তিতে লশকর জিহাদের মত বহিরাগত দলগুলিকে বহিষ্কারের সংস্থান রাখা হয় । চুক্তিতে উপনীত হওয়ার অল্পকাল পরেই আম্বন শহরে একটি সিরিজ বোমা বিক্ষোরিত হয় । সরকার বোমা বিক্ষোরণের নিন্দা করে এবং বলে যে, এই ঘটনা চুক্তির ব্যর্থতা নির্দেশ করে না। এপ্রিল মাসে আরও বোমা বিক্ষোরণের ঘটনা ঘটে এবং গভর্নর হাউজে অগ্নি সংযোগ করা হয়। একই মাসে আরেকটি সহিংসতা মাথা চাড়া দিয়া উঠে যাহার ধারাবাহিকতায় মালুকু স্বাধীনতা ফ্রন্ট নামক খৃষ্টান বিচ্ছিন্নবাদী সংগঠনের নেতা আলেক্স মানুপুত্তিকে গেফতার করা হয়। তাহার বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বলা হয় যে, তিনি দক্ষিণ মালুকু প্রজাতন্দ্রের স্বাধীনতা ঘোবণার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের উদ্দেশ্যে একটি পতাকা উত্তোলনের পরিকল্পনা করেন । ২৫ মে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।