Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

বিতর্কিত ফ্রিপোর্ট খনির বিষয়ে প্রকাশ্যে সমালোচনার জন্য ইসলামী বুদ্ধিজীবী সংঘের বিশেষজ্ঞ বোর্ড হইতে ফেব্রুয়ারী মাসে আমিয়েন রাইসকে পদত্যাগে বাধ্য করা হয়। _সুসলিম ধর্মীয় নেতৃবৃন্দের সমাবেশ ৪ আগস্ট ও অক্টোবর ১৯৯৭ খ্‌. -এর মধ্যে ইন্দোনেশীয় মুদ্বার ব্যাপক অবমূল্যায়ন ঘটে । তখন সুহার্তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (7৬) প্রদত্ত এক উদ্ধার কর্মসূচী গ্রহণে বাধ্য হন। কিন্তু সুহাতোঁ আই. এম. এফ. কর্তৃক প্রত্যাশিত সংঙ্কার কর্মসূচীর বাস্তবায়নে বার্থ হন। কারণ তিনি মনে করেন যে, সংস্কার কর্মসূচীর বাস্তবায়ন করিলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাইবে এবং তাহার পরিবার ও বন্ধুবর্গের স্বার্থের উপর বিরূপ প্রভাব বিস্তার করিবে । উল্লেখ্য যে, তাহার স্বজনেরা দীর্ঘকাল যাবৎ লোভনীয় একচেটিয়া ব্যবসায় ও করমুক্ত কারবারের সুবিধা লাভ করিয়া আসিতেছিল | ডিসেম্বর ১৯৯৭ খু. সুহার্তোর স্বাস্থ্য হানির ব্যাপক গুজবে ইন্দোনেশীয় অর্থনীতির উপর আস্থাহীনতার স্কট বৃদ্ধি পায়। এই মাসের শেষে মুসলিম নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবিগণের এক নজিরবিহীন সমাবেশ অনুষ্ঠিত হয় | লেখানে মুসলিম বুদ্ধিজীবী সংঘের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন । সমাবেশে অংশগ্রহণকারিগণ সুহার্তোর নেতৃত্‌ প্রত্যাখ্যান করেন এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী আমিয়েন রাইসের অনুকূলে তাহাদের সমর্থন ব্যক্ত করেন । মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দের সুহার্তের পদত্যাগ দাবীর প্রতি ওয়াহিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি সুকর্ণ কন্যা মেঘবর্ত সুকর্নপুত্রীও সমর্থন ব্যক্ত করেন । অতঃপর মেঘবতী প্রেসিডেন্ট পদল্রার্থী হন । আই এম এফ প্রস্তাবিত সংস্কার, বাস্তবায়নে ব্যর্থতা, নিক্ষল বাজেট, মুদ্ার দ্রুত অবমূল্যায়ন ও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি দাঙ্গা ইত্যাদি সত্তেও গোলকার-এর মনোনয়নক্রমে সুহার্তো ১০ মার্চ ১৯৯৮-এর রাষ্টপতি নির্বাচনে অপ্রতিদ্বন্্ীভাবে পুননির্বাচিত হন । উপ-রাষ্ট্রপতি পদের জন্য তিনি হ্ববিবীর মনোনয়নের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। সহিংসতা ও সুহার্তোর পদত্যাগ £ সুহার্তোর মন্ত্রীসভায় তাহার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যবর্গের অন্তর্ভুক্তি ও আই.এম.এফ.-এর _সুপারিশমালার প্রতি অবজ্ঞার কারণে সুহার্তোর বিরুদ্ধে বিক্ষোভের মাত্রা বৃদ্ধি পায়। ছাত্ররা তাহার পদত্যাগ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংক্কার দাবী করে । এই অবস্থায় জ্বালানী তেলের মূল্য ৭০% বৃদ্ধির ঘটনাকে কেন্দ্র করিয়া ৫ মে ১৯৯৮ খৃ. জাকার্তায় দাঙ্গা খাঁধিয়া যায়। পরবর্তী দিনগুলিতে সহিংসতা ও অস্থিরতা সমগ্র দেশটিকে গ্রাস করে | ১২ মে, ১৯৯৮ তারিখে _ ত্রিশক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভে সেনাবাহিনী ৬ জন ছাত্রকে গুলি করিয়া হত্যা করে। ধারণা করা হয় যে, ১২-১৫ মে. ১৯৯৮ তারিখের মধ্যে রাজধানীতে ৫০০ লোককে হত্যা করা হয় এবং অন্যান্য স্থানে আরও ৭০০ ব্যক্তির প্রাণহানি ঘটে । ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় মানবাধিকার গ্রুপের মতে শুধু মাত্র জাকার্তাই ১,১৮৮ ব্যক্তি প্রাণ হারান । হাজার হাজার ভবন ও যান্বাহনের ধ্বংস সাধন করা হয় এবং কিছু কিছু লুটপাট কারী জুলত্ত ভবনের অভ্যন্তরে আটকা পড়িয়া মারা যায়। ইন্দোনেশিয়ার উপজাতীয় চীনা সংখ্যালঘু সম্প্রদায় হামলার অন্যতম লক্ষ্যবস্তু হিসাবে পরিগণিত হয় । অজ্ঞাত সংখ্যক চীনাকে হত্যা করা হয়, চীনা মহিলাদিগকে ধর্ষণ করা হয় এবং তাহাদের ঘরবাড়ীতে ও ব্যবসা কেন্দ্রে লুটপাট করা হয়। অব্যাহত _ গণঅসন্তোষ ও রাজনৈতিক চাপের মুখে ২১ মে ১৯৯৮ খু. সুহার্তো পদত্যাশ করেন এবং তদস্থলে উপ-রাষ্ট্রপতি হাবিবীর রান্ত্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। ৮৫ 05017161715 ইন্দোনেশিয়া মুসলিম ও ক্যাথলিকদের দাঙ্গা ৪ নৃতন প্রশাসনের অধীনে পরিবর্তনের শ্রথ গতি, মারাত্মক খাদ্য সঙ্কট এবং বিভিন্ন উপজাতীয় ও ধর্মীয় দলগুলির মধ্ো বিরাজিত উদ্বেগ-উত্তেজনার কারণে ১৯৯৮ খুস্টাব্দের শেষার্ধ ব্যাপী দেশময় অসন্তোষ ও দাঙ্গা অব্যাহত থাকে ! ২২ মে নভেম্বর ক্যাথলিক খৃষ্টান ও সুসলমানদের মধ্যে সংঘটিত দাঙ্গায় ১৪ বাক্তি প্রাণ হারান । এ সময় গী্জী এবং খুষ্টান বিদ্যালয়গুলি আক্রান্ত হয়। আমবন হ্বীপের মুসলিম-বৃষ্টান সংঘর্ষ ৪ জানুয়ারী ও ফেব্রুয়ারী ১৯৯৯ খু. সমগ্র ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে উত্তাল অস্থিরতা বিরাজ করিতে থাকে । এই সময় মালুকু প্রদেশের অন্তর্গত আমুরন দ্বীপে খৃস্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত সংঘর্ষে কমপক্ষে ১৫৯ ব্যক্তি নিহত হন। ইহার প্রভাবে অন্যত্রও অনেকে নিহত হন । আসন্ন আইন সভার নির্বাচনের জন্য প্রচারণা ১৯৯৯ খৃষ্টান্দের প্রথমার্ধের মুখ্য রাজনৈতিক আলোচ্যসুচী হইলেও হাবিবীর সরকার এই সময়ে ব্যাপক সংস্কার কর্ম অব্যাহত রাখে । এই সময় অনেকগুলি গুরুতৃপূর্ণ আইন পাশ করা হয় । ঘনিষ্ঠতার অভিযোগ থাকা সত্তেও ১৪ মে, ১৯৯৯ তারিখে হাবিবীকে রাষ্ট্রপতি পদে গোলকার পার্টির একক প্রার্থী হিসাবে মনোনয়ন দান করা হয়। ৭ জুন, ১৯৯৯ তারিখে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রেক্ষিতে মেঘবতী ও হাবিবী রাষ্ট্রপতি পদে প্রধান দুই প্রতিদন্দ্বী হিসাবে আবির্ভূত হন। ২০ অক্টোবর ১৯৯৯ তারিখে গণ পরামর্শক পরিষদ (171২) কর্তৃক প্রেসিডেন্ট হিসাবে হাবিবীর গোপন রেকর্ড পর্যালোচনার প্রেক্ষিতে তিনি, তাহার প্রার্থীতা প্রত্যাহার করেন । অপর প্রার্থী মেঘবতী. ইসলামিক পার্টিসমূহ ও গোলকার-এর সমর্থনপুষ্ট প্রার্থী আবদুর বুহমান ওয়াহিদের নিকট নির্বাচনে পরাজয় বরণ করেন । অতঃপর মেঘবতীকে উপ-রাষ্ট্রপতি নিয়োগ করত মন্ত্রী পরিষদে ইসলামী ও জাতীয়তাবাদী উভয় শ্রেণীর সদস্যগণের অন্তর্ভুক্তির মাধ্যমে উহাকে শক্তিশালী করা হয় । ওয়াহিদের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরবর্তীতে দ্বীপপুঞ্জটিতে আরও সহিংসতা ও অস্থিরতা দেখা দেয় । মালুকু প্রদেশের আম্বন দ্বীপে মুসলমান ও খৃষ্টানদের মধ্যে সংঘটিত দাঙ্গায় ৭৫০ ব্যক্তি প্রাণ হারায় এবং ইহার প্রভাবে আরও সহস্বাধিক ব্যক্তি উক্ত এলাকা হইতে পলায়ন করে । রাষ্ট্রপতি আবদুর রহ্মান ওয়াহিদ এবং উপ-রাষ্ট্রপতি মেঘবতী ঘটনাস্থল পরিদর্শন করেন। তাহারা উভয় সম্প্রদায়কে শান্ত হওয়ার পরামর্শ দেন । তথাপি, সংঘর্ষ ও প্রাণহানি অব্যাহত থাকায় উক্ত এলাকায় নিয়োজিত সেনাবাহিনীর অতিরিক্ত আরও ২,৫০০ সৈন্য মোতায়েন করা হয় । মালাকুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলীয় জেলাগুলির সমন্বয়ে ১৯৯৯ খু. নবগঠিত উত্তর মালাকু প্রদেশ গঠন করা সত্বেও উত্তেজনা প্রশমিত হয় নাই। সংঘর্ষ অন্যান্য দ্বীপাঞ্চলেও ছড়াইয়া পড়ে এবং হালমাহেরা দ্বীপে খুস্টান-মুসলিম সংঘর্ষে কমপক্ষে ২৬৫ ব্যক্তি নিহত হন। চি ২০০০ ত তারিখে ইন্দোনেিা মানবাধিকার কগিশন, রা উইরানতো সহ তেব্রিশ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয় । আগস্ট ২০০০ খৃষ্টাব্দে প্রাক্তন রাষ্ট্রপতি সুহার্তোকে তাহার ৩০ বৎসর শাসনামলের দুর্নীতির জন্য অভিযুক্ত করা হয় । জুলাই ২০০১ স্ুষ্টান্দে বিচারপতি সায়াফি উদ্দীন কারতাসাসমিতা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন । উল্লেখ্য, ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।