05017161715 ইন্দোনেশিয়া কাব্যের যে সকল পাঠ রহিয়াছে সেগুলির অধিকাংশেরই পাত্ুলিপি নুরুন-নুবুওয়ার কাহিনী দ্বারা শুরু করা হইয়াছে, অতঃপর কাহিনীর প্রধান যে চরিত্র, তাহার ঘটনাবলী অনুসরণ করিয়াছে । এতিহাসিক ঘটনার বৈপরীত্যক্রমে দেখানো হইয়াছে যে, তিনি য়াধীদ-এর সঙ্গে যুদ্ধে জয়ী হইয়াছেন। কিন্তু কাহিনীর শেষভাগে দেখা যায় যে. তিনি যুদ্ধ-সংঘাত হইতে দূরে সরিয়া গিয়া অনেকটা গুপ্ত ইমামের ন্যায় জীবন যাপন করিতেছেন এবং যথাসময়ে তিনি আবার আবির্ভীত হইবেন। এই হিকাজাতখানির মূল নিঃসন্দেহে ফাসীঁ ছিল। ইমাম হু'সায়ন (রা)-এর কাহিনী)। এইরূপ নামকরণের কারণ এই যে, আগেকার দিনে পাদাং ও বেংকোলেনে একটি কাফন সজ্জিত করিয়া বিভিন্ন রাস্তা দিয়া বহন করিয়া নিয়া যাওয়া হইত। এই কাহিনীটিতে শী'আ প্রভাব দৃশ্যমান, কিন্তু তাহা বাহিত হইয়াছিল সম্ভবত স্বল্পকালীন ইংরাজ অধিকারকালীন যে সকল ভারতীয় সৈন্য সেখানে রাখা হইয়াছিল তাহাদের ছারা । (৪) গুরুত্পূর্ণ ও চিত্তাকর্ষক কাহিনীর শ্রেণীভুক্ত রহিয়াছে ইসলামের বিরাট কর্মময় জীবনের অধিকারী বীরগণের জীবনীভিত্তিক কাহিনীগুলি । বিস্তারিত আলোচনায় না গিয়া এখানে আমরা কয়েকখানি গ্রন্থের নাম উল্লেখ করিব মাত্র £ “হি কাজাত ইস্কান্দার যু'*ল-কণরনায়ন' (মহাবীর আলেক- জাপ্তারের কাহিনী), ইন্দোনেশিয়ার বাহিরে অন্যান্য অসংখ্য ভাষাতেও এই কাহিনী প্রচলিত রহিয়াছে মালয় কাহিনীটি সম্ভবত একটি সামঞ্জস্যকৃত “আরবী-ফার্সী সংস্করণের অনুবাদ.। 'হি'কাজাত আমীর হামযা" এই গ্রন্থেও মূল ফার্সী ভাবার কাহিনী অবলম্বনে মালয় ভাষাতে পুনরায় রূপ দান করা হয়। কিন্তু মালয় ভাষাতে কাহিনীর পরিবর্ধন করা হইয়াছে । 'হি'কাজাত সায়ফ যু-*ল-জাযান", দক্ষিণ “আরবের আধা কিংবদন্তীর ও আধা-এ্তিহাসিক হিকাজাত সুলতশন ইব্রাহীম ইবন আদহাম”, ইসলামী জগতের এই অতি বিখ্যাত দরবেশের জীবন কাহিনীভিত্তিক গ্রন্থের বিভিন্ন সংস্করণ । (৫) ধর্মতত্ত্ব বিষয়ভিত্তিক শ্রেণীর পর্যাপ্ত পরিমাণে গ্রন্থ রহিয়াছে । এই শ্রেণীর সাহিত্যকে “কিতাব' সাহিত্য নামে চিহ্নিত করিলেই যথার্থ বৈশিষ্ট্য প্রদান করা হইবে। ধর্মীয় ও আইন বিষয়ক গ্রন্থাবলী এবং ইসলামী জ্ঞানের তিনটি বিশেষ বিভাগের গ্রন্থ, তথা “ইলমু'ল-কালাম, ইলমু'ল-ফিকৃ'হ ও ইলমু'ত-তাসণওউফ এবং সেই সঙ্গে এইগুলি পালনের রীতি বিষয়ক গরন্থ। উপরে উল্লিখিত শ্রেণীগুলির মধ্যেকার এবং এই কিতাব সাহিত্যের মাঝখানে সম্ভবত আর একখানি গ্রন্থের নাম করা যায়, হিকাজাত (বা কিতাব সেরিবু মাসা'আলাহ (এক হাজার প্রশ্রের গ্রন্থু)। ইহা বিশ্ব-সাহিত্যে সুপরিচিত এবং কুরআন সমেত) বিভিন্ন যুরোপীয় ভাষায় অনুদিত প্রাথমিককালের “আরবী গ্রন্থের অন্যতম ছিল । ইন্দোনেশিয়া দ্বীপপুর্জেও এই গ্রন্থখানির পাঠক-পাঠিকা বিপুল সংখ্যক । গদ্যে সম্পাদিত রূপ ছাড়াও অন্তত একখানি পদ্য সংস্করণ পাওয়া যায় বলিয়া জানা গিয়াছে । ইহার বিষয়বস্তু হইতেছে খায়বারের য়াহুদী পপ্তিত “আবদুল্লাহ ইব্ন সালাম €) কর্তৃক রাসূল (স)-কে জিজ্ঞাসিত কিছু সংখ্যক প্রশ্ন (জগত ও মহাজগত সম্বন্ধে প্রশ্ন, জীবন, মরণ ও পরলোক সম্বন্ধে প্রশ্ন, জান্নাত ও জাহান্নাম বিষয়ে প্রশ্ন এবং জাগতিক জ্ঞান বিষয়ে প্রশ্ন) এবং রাসূল (স') সে সকল প্রশ্রের সন্তোষজনক 55509800557 সেই কাহিনী বর্ণিত হইয়াছে। | | ৭২ ইন্দোনেশিয়া অনুরূপ কিতাব সাহিত্য অতি ব্যাপক । বস্তুত ইহা একটি বিশেষ ধরনের সাহিত্য, এগুলি লিখিত হইয়াছে এক শ্রেণীর লোকের পঠন-পাঠনের জন্য,. যেমন ধর্মপ্রবণ মানুষ, বিশেষ করিয়া ধর্মতাত্বিকগণ ও ধর্ম শিক্ষা দানকারী ব্যক্তিদের জন্য ৷ ভাষা মালয় কিন্তু তাহা বহু সংখ্যক বিশেষ বিশেষ শব্দ দ্বারা চিহ্নিত এবং বাক্য গঠনরীতি ও শব্দাবলী এই উভয় দিক দিয়াই “আরবী প্রভাবিত। এই শ্রেণীর সাহিত্যই মালয় ভাষাকে সর্বাপেক্ষা বেশী প্রভাবিত করিয়াছে। এই সাহিত্যের অধিকাংশই 'আরবীর পুনর্লিখিত রূপ বা 'আরবীর অনুবাদ । কয়েক ক্ষেত্রে দেখা গিয়াছে যে, পুনর্লিখন বা অনুবাদ কাজ করা হইয়াছে মক্কা শরীফে বা মদীনা শরীফে, অনুবাদ করিয়াছিলেন উপকারার্থে । এই ধরনের কয়েকটি গ্রন্থেরেই লেখক ও অনুবাদকের নাম জানা যায়, আর এইখানেই মালয় সাহিত্যের স্বাভাবিক অজ্ঞাত রচনার বৈশিষ্ট্য কিয়ৎ পরিমাণে রহিয়া গিয়াছে । *আরবী রীতি অনুযায়ী এই সকল গ্রন্থের লেখকগণ স্ব স্ব নামের সঙ্গে নিজেদের জন্যস্থানের নামও যুক্ত করিয়াছেন, যে কারণে তাহাদের নামের সঙ্গে এই শব্দগুলিও পাওয়া যায় । কিতাব সাহিত্যের বিষয়বস্তুর যথেষ্ট বৈচিত্র্য রহিয়াছে । ধর্ম হিসাবে ইসলামের সকল দিকই বস্তুত এখানে রূপায়িত করা. হইয়াছেঃ কুরআন, তাফসীর, তাজবীদ, হশদীছ, আরকানু*ল-ইসলাম, ফিকহ এবং ব্যাপক অর্থে গ্রহণ করিলে উসুলু'ল-ফিক্'হ। এইগুলির মধ্যে কোন কোনটি আকারে বিশাল, অন্যগ্ডুলি আকারে ছোট এবং কোন একটি বিশেষ বিষয় নিয়া লিখিত হইয়াছে । যেমন ইবাদাত ও সশলাত, বিবাহ বা উত্তরাধিকার আইনের কোন বিশেষ দিক । আধ্যাত্মিক জ্ঞানের বইয়ের সংখ্যাও অনেক (যেমন 'ইলমু সৃশ্ফী, 'ইলমু তাসণওউফ), তেমনই সূ-্ফী তা-রীকশসমূহ, ঘি'কর সম্বন্ধীয়, রাওয়াতিব বা মুনাজাত পদ্ধতি এবং বিভিন্ন বিষয় সম্বন্ধীয় নোট ধরনের বইও যথেষ্ট । দু'আর সং্রহও অনেক । “জিমাত” সংগ্রহের ও- (“আরবী “আজীমা: শব্দজাত) একটি বিশেষ শ্রেণী রহিয়াছে। এইগুলি ছোট ছোট পুস্তিকা, বিষয়বস্তু, দু'আ-কালাম ও ঝাড়-ফুঁক, অনেক সময়ে খুবই অশুদ্ধ “আরবীতে লিখিত । সে. সব দু'আ" 7857557 রোগ-বালাই হইতে রক্ষা পাইবার জন্য ব্যবহার করা হয়। - ১১শ/১৭শ শতাব্দীতে উত্তর সুমাত্রায় যখন আতজেহ সালতানাত সমৃদ্ধি লাভ করিতেছিল তখন চারিজন সুবিখ্যাত ধমীয় নেতার “আবির্ভাব ঘটে এবং পরবর্তী দীর্ঘকালব্যাপী সমগ্র ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জে তাহাদের প্রভাব অনুভূত হইতে থাকে । তীহাদের নাম হণমযা ফানসুরী-শামসুদ্দীন আস-সামাতরাই, নূরুদ্দীন আর-রানীরী ও 'আবদু'র-রাউফ আল-সিন্কিলী । আকিনী : রাজদরবার ১১শ/১৭শ শতকে মালয় ধর্মীয় সাহিত্য বিকাশের ক্ষেত্রে অতি গুরুতৃপূর্ণ অবদান রাখে । সে সময়ে আকেহতে এক মিশ্র ধরনের সুফীবাদ বিকাশ লাভ করে । উহার ভিত্তি ছিল সত্তার সাতটি স্তর । উহাকে বলা হইত উজুদিয়্যা (ইব্নু'ল-আরাবী, “আবদু'ল-কণদির জীলানী)। হণমযা ফানসূরী দ্র.) তাহার আধ্যাত্মিক সজাইর-এর জন্য বিখ্যাত (মালয়, কবিতার একটি বিশেষ ধারা, ছন্দের মাত্রা ক ক ক ক/খ খ খ খ। ইহার কাব্যিক শক্তি যথেষ্ট । মালয় সাহিত্যে ইহার সাহিত্য মুল্যও অনেক । যেমন সজাইর দাগাঙ ভেবঘুরের কবিতা), সজাইর বুরাং পিংগাই (পিংগাই পাখীর কবিতা) ও সজাইর পেরাহ (জাহাজের কবিতা)। ইহা ছাড়া তাহার কয়েকটি গদ্য ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।