গ্রন্থে, আল-বায়দশীকীর ভাষ্যে বা জাল-জালালায়ন-এর ভাষ্যে ও আল-কিসা'ঈর কিতাব কণসাসু'ল-আন্বিয়াতে ৷ এই কাহিনীগুলি অত্যন্ত জনপ্রিয় ছিল; যেমন ছিল হি-কাজাত রাজা- জুম্জুমাহ_ যেখানে “ঈসা নবী ও জনৈক কাফির রাজার অরমুগ্ডের মধ্যকার জাহান্নামের শান্তি অস্বন্ধে কথোপকথন বর্ণনা করা হইম্বাছে। (২) দ্বিতীয় শ্রেণীর থন্থসমূহের বিষয়বস্তু হইতেছে স্বয়ং রাসূল (স)-এর সেগুলি পারস্যের মধ্য দিয়া অর্থাৎ ফার্সী অনুবাদের মাধ্যমে ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জে গিয়া পৌছিয়াছিল। সেগুলিতে রাসূল (স)-এর জীবন, তাহার জীবনের বিভিন্ন ঘটনা ও প্রদর্শিত আশ্চর্য ঘটনাবলীর কাহিনী বর্ণিত হইয়াছে। একটি সুবিখ্যাত বই হইতেছে হিকাজাত নূর এবং উহার আধ্যাত্মিক প্রবণতা অত্যধিক! এরূপ বুঝানো হইয়াছে যে, বিশ্বজগত সৃষ্টি হইবার পূর্বেই নবীগণের মধ্যে রহস্যময় আলোকের অস্তিত্ব ছিল, অতঃপর সেই আলোকের বৈশিষ্ট্য বর্ণনা করা হইয়াছে । আলোকের রহস্যময় প্রকৃতি হইতে বিভিন্ন সূফী তাত্বিক ধ্যান-ধারণার সূত্রপাত হইয়াছে । এই হিকাজাত নূর আবার হিকাজাত মুহশম্মাদ হানাফিজ্জাহ (নিঙ্সে দ্র.) গ্রন্থের কয়েকটি পাুলিপির প্রথম অধ্যায়রূপে ব্যবহৃত হইয়াছে । হিকাজাত নাবীবেরতুজুকুর নামক এন্থখানিও অত্যন্ত জনপ্রিয় ছিল । ইহার বিষয়বস্তু ছিল জিবরাঈল (আ) কর্তৃক রাসূল (স)-এর মাথার চুল কামানো । এই গ্রন্থখানির পাঠকের সংখ্যা _ যথেষ্ট, উপরত্ত্ব ইহা কয়েকবারই মুদ্রিত হইয়াছিল । ইহা পাঠ করিলে নানা রকম রোগ ও বালা-মুসিবত হইতে রক্ষা পাওয়া যায় বলিয়া এবং মৃত্যুর . পরে কবরে মুনকার ও নাকীর ফিরিশতাদ্বয় কর্তৃক জিজ্ঞাসিত প্রশ্নের জবাব _ দানে সক্ষম হওয়া যায় বলিয়া লোকে বিশ্বাস করিত ৷ হিকাজাত নাবী মিরাজ . _ গ্রন্থের পাু.-সংখ্যাও অনেক। এইগুলিছ্টে রাসূল (স)-এর মিরাজ গমনের হিকাজাত নাবী মেনগাজার আনাক্ন্জা ফাতিমাহ [রাসূল (স) কর্তৃক তাহার কন্যা ফাতিমা! রো)-কে প্রদত্ত উপদেশাবলী] গ্রন্থখানি নারী সমাজের জন্য আয়নাস্রূপ, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি কি, তাহা এই গ্রন্থে লিপিবদ্ধ রহিয়াছে এবং হিকাজাত নবী মেনগাজার “আলী [রাসূল (স) কর্তৃক হযরত “আলীকে প্রদত্ত উপদেশীবলী] গ্রন্থখানি হইতেছে ধর্মের চারি পথ, শারী'আত, তারীকণত, হাকীকণত ও মা'রিফাত বিষয়ক আধ্যাত্মিক ধরনের ৷ রাসূল (স)-এর অলৌকিকত্ সম্বন্ধে পাই হিকাজাত বুলান বেরবেলাহ; এই ্রস্থটিতে রাসূল (স) কর্তৃক অঙ্গুলির নির্দেশে চন্দ্রকে দ্বিখপ্তিত করিবার ঘটনা বর্ণিত হইয়াছে। অন্যান্য পাঠের উদ্দেশ্য হইতেছে পাঠক-পাঠিকাগণের নৈতিক উন্নতি সাধন করা এবং মহৎ জীবন যাপনে সাহায্য করা ৷ 'হিকাজাত ইবলিস দান নাবী মুহণম্মাদ' গ্রন্থে হযরত (স) ও ইবলীসের মধ্যে কথোপকথনের বিষয় বর্ণনা করা হইয়াছে! হিকাজাত তাতকালা রাসূল আল্লাহ মেমবেরি সিদিকাহ কেপাদা সেওরাং দিরবেসজ [রাসূল (স) কর্তৃক দরবেশকে ভিক্ষা দানের কাহিনী] এবং হিকাজাত নাবী দান ওরাং মিসকীন [রাসুল (স) ও দরিদ্র ব্যক্তি] সেই. শ্রেণীর গ্রন্থ; শেষোক্ত দুইখানি দরিদ্র সাধারণের প্রতি মানুষের করুণা ও ওঁদার্ধ প্রদর্শনের উদ্দেশে ব্রচিত | হযরত মুহণম্মাদ (স)-এর জীবনভিত্তিক কাহিনীর প্রসঙ্গে দুইখানি গ্রন্থের নাম উল্লেখ করিতেই হয়ঃ হিকাজাত (হিকায়াত) ওফাত নাবী [নবী (স)-এর ওফাতের কাহিনী], এই গ্রন্থটিতে -ফার্সী গ্রন্থ অবলম্বনে পুনর্লিখিত এবং হি"কাজাত 05017161715 ৭১ . | ইন্দোনেশিয়া মলুদ (মৌলুদ, মৌলিদ) অর্থাৎ নবী (স)-এর জন্য কাহিনী বর্ণনা । পূর্বেও ইহা সুপরিচিত ছিল এবং এখনও সেরূপই সুবিখ্যাত রহিয়াছে । আর একখানি গ্রন্থ, নাম মুলুদ বারজানজী [এই গ্রন্থটিতে মূল ভারতীয় লেখক বারজানজী কর্তৃক নবী স)-এর জন্ম কাহিনী বর্ণিত হইয়াছো, নবী (স)-এর জন্মদিনের অর্থাৎ ঈদ-ই-মিলাদুন্নবীতে পাঠোপযোগী বিষয়বস্তু ইহাতে বর্ণিত হইয়াছে । তদুপরি এই প্রসঙ্গে আল-বুসীরী রচিত সুপরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ বুরদা (দ্র.)-এর উল্লেখ করিতেই হয়, সেই গ্রস্থটিতে কখনও কখনও ফাকে ফাকে মালয় অনুবাদও দেওয়া থাকে । (৩) তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হইতেছে রাসূল (স)-এর সমসাময়িক ব্যক্তিগণ__সাহণবীগণের এবং তাহাদের বিরুদ্ধবাদিগণেরও জীবনভিত্তিক কাহিনীসমূহ। প্রথমত আমরা উল্লেখ করিব হিকাজাত রাজা খান্দাক (হিন্দিক, উন্দুক, 'আরবী খান্দাক-পরিখা) গ্রন্থখানির কথা । এইখানিতে যা পা পি স্থি জার সদ গিয়াছে । বদর এই স্থান--- নামটির. ক্ষেত্রেও একই রূপ ঘটিয়াছে। এই কাহিনীতে বদর হইতেছে রাজা খন্দকের পুত্রের নাম ৷ এই কাহিনীতে বাজা খন্দক হযরত “আলী“রো)-র নিকটে পরাজিত হয় । দেখা যায় যে, আলী (রা) জনৈক রাজা ইফতির-এর সঙ্গে এবং অপর জনৈক রাজা ফিরিঙ্গী অর্থাৎ খৃষ্টান রাজার সঙ্গেও যুদ্ধে লিপ্ত হইয়াছেন। এই ধরনের অন্যান্য কাহিনী হইতেছে হিকাজাত রাজা খায়বার এবং হি“কাজাত রাজা পান্তিতা রপগিব। এইগুলির এতিহাসিক ভিত্তি হইতেছে রাসূল (স)-এর খায়বার বিজয়, কিন্তু এই সকল কাহিনীর সঙ্গে ইতিহাসের একমাত্র যোগাযোগ হইতেছে শুধু খায়বার নামটি । বস্তুত এগুলি অত্যন্ত কল্পনাপ্রসূত রোমান্টিক কাহিনী এবং “আরব এঁতিহাসিক এঁতিহ্য হইতে অনেকটা বিচ্যুত । এগুলি অবশ্যই ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ হইতেই উদ্ভূত হইয়া থাকিবে । হিকাজাত সামাউন-এর কাহিনী এই একই রূপ। “হিকাজাত সামা-উন'-এর প্রধান প্রধান চরিত্র হইতেছে কপটীয় (00190) মারিয়া ও সামাউন ৷ শেষোক্ত জনকে ইসলামের প্রাথমিক যুগের সর্বশ্রেষ্ঠ সেনাপতি মহাবীর খালিদ ইব্নু'ল ওয়ালীদ (রা)-এর পুত্ররূপে বর্ণনা করা হইয়াছে । এই কাহিনীটির এমন কি একটি “আরবী সংহ্ধরণও রহিয়াছে! উহাও অবশ্যই এই দ্বীপপুরঞ্জেই রচিত হইয়া থাকিবে, সন্ত অ-স্থানীয় কোন “আরবী ভাষাভাষী . সেগ্রন্থটি “আরবীতে অনুবাদ করিয়া থাকিবেন। এগুলি ব্যতীত হিকাজাত তামিমুন্দারি বইখানির নামও উল্লেখ ফরিতেই হয়। অবিশ্বাস্য কাল্পনিক কাহিনীতে ঠাসা, উল্লিখিত নামের দুঃসাহসিক জীবন কাহিনী । তিনি প্রথমে খৃষ্টান ছিলেন, পরে রাসূল (স)-এর আমলে ইসলাম কবুল করেন । এই কাহিনীটির একটি "আরবী সংক্করণও রহিয়াছে, কিন্তু মালয় উপাখ্যান পারস্য-ভারতীয় সংস্করণের সমকালীন প্রাীন বলিয়া মনে হয়। : | এই কাহিনীর শ্রেণী বিভাগের শেষোক্ত. কাহিনীগুলির উল্লেখ করিতে হয়, সেগুলি রাসূল (স-)-এর বংশের ব্যক্তিগণের জীবনের নানা ঘটনাভিত্তিক ।.হ্যব্রত *আলী (রা) , হযরত ফাতিমা (রা), তাহাদের সন্তান, হণাসান (রা) ও হু"সায়ন (রা) এবং তীহাদের সত্ভাই মুহাম্মাদ ইবনু'ল-হণনাফিয়্যা সেগুলির মূল চরিত্র । শেষোক্ত ব্যক্তি সন্বন্ধে একটি বিখ্যাত রোমান্স বা কাহিনী কাব্য রহিয়াছে, নাম হিকাজাত মুহণম্মাদ হণনাফিজ্জাহ, সেইখানি হি-কাজাত “আলী হানাফিজ্জাহ নামেও প্রচলিত । এই ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।