এই প্রবন্ধে আমরা আমাদের আলোচনা ইন্দোনেশীয় সাহিত্যের ইসলাম সম্পৃক্ত অংশের মধ্যেই সীমাবদ্ধ রাখিব । ইন্দোনেশীয় সাহিত্যে ইসলামের যতটুকু প্রভাব, তাহা মূলত ধর্ম হিসাবে ইসলামেরই প্রভাব । ইহার প্রধান প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় অনুবাদে, 'আরবী ও ফার্সী সাহিত্য অবলম্বনে রচিত সাহিত্যে, যেগুলি শিক্ষার প্রয়োজনে এবং সৌকর্ষের প্রয়োজনে রচিত : রানির যারা _ মারিফাতু, বিষয়ক যে কোন বিষয়ে রচিত হইয়াছিল ৷ আদাব সাহিত্য, যাহা - ইসলামী সভ্যতার ক্ষেত্রে অতি গুরুতৃপূর্ণ বিষয়, কবিতা ও সাধারণভাবে রম্যরচনা জাতীয় সাহিত্য খাটি ধর্মীয় সাহিত্যের তুলনায় পরিমাণে কম। ইসলামী বিজ্ঞান বিষয়ক: প্রযুক্তিবিদ্যা বিষয়ক এবং ভূগোল-ও ইসলামের ইতিহাস বিষয়ক বইয়ের সংখ্যা জতি.নগণ্য অর্থাৎ সে সব বইয়ের নাম দক্ষিণ-পূর্ব এশিয়া জোড়া ইসলামের বিরাট ও দৃশ্যমান প্রভাব থাকা সত্ত্বেও সেই প্রভাব ছিল সীমিত এবং প্রধানত ধর্মের ক্ষেত্রেই সীমাবদ্ধ । ইহার একটি সহজ ব্যাখ্যা পাওয়া যায় এই ঘটনা হইতে যে, ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ অবস্থিত ছিল ইসলামী সভ্যতার বাহিরে বা একেবারে শেষ প্রান্তে । তদুপরি এঁতিহাসিক পটভূমিতে দেখিলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম আসিয়াছিল বিলম্বে এবং ইসলামীকরণের প্রক্রিয়াও কয়েক শতাব্দী ব্যাপিয়া দীর্ঘকাল পর্মস্ত (৭ম/১৩ম শতাব্দী হইতে একেবারে ১১শ/১৭শ শতাব্দী পর্যন্ত) ইন্দোনেশিয়া ও “আরবের মধ্যে যোগাযোগ ছিল দুরূহ এবং খুবই সামান্য । যে সকল ব্যক্তি ইসলামের আধ্যাত্মিক ও তামাজ্দুনিক জীবনের কেন্দ্রভূমিসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য সুদীর্ঘ ও বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতেন তাহাদের অধিকাংশই যাইতেন হাজ্জ করিতে এবং সেই সঙ্গে . অন্যান্য পবিত্র স্থান, যিয়ারাতে ৷ তবে তাহাদের মধ্যে খুবই অল্প সংখ্যক ব্যক্তি সে সকল স্থানে দীর্ঘতর সময় অবস্থান করিতেন, হয়তো বা কয়েক বৎসর ধরিয়াই অবস্থান করিয়া ধর্ম সম্বন্ধে গভীরতর জ্ঞান লাভ করিতেন । সেখানে তাহারা যে সকল কিতাব পাঠ করিতেন সেগুলির অনুলিপি করিয়া সঙ্গে লইয়া নিজেদের দেশে আসিতেন, সে সব কিতাবের প্রায় সবই ছিল ধর্ম বিষয়ক পাঠ্য বই | . অপর একটি গুরুত্ৃপূর্ণ ঘটনা ছিল ভাজার | এই ব্যবসার প্রয়োজনে অনেক বিদেশী বণিক-“আরব, পারস্যবাসী বিশেষ করিয়া ভারতবর্ষের বাণিজ্য বন্দরসমূহ হইতে আগমনকারী বণিকগণ এই দ্বীপপুঞ্জে বসতি স্থাপন করিতেন এবং এইক্ূপ ধরিয়া লওয়া যায় যে, তাহারা নিজেদের বাণিজ্যসম্ভার ছাড়া সাংস্কৃতিক দ্রব্যসম্তারও বহন করিয়া লইয়া যাইতেন ৷ তন্মধ্যে থাকিত বিভিন্ন সাহিত্যকর্ম, যেমন গল্প-কাহিনী, রোমাঞ্চ ইত্যাদি যেগুলি পরবর্তীতে মালয় ভাষায় অনূদিত হয় এবং ক্রমেই সমগ্র স্বীপপুঞ্জে ছড়াইয়া পড়ে। বন্দর-নগরীগুলি ছিল এরূপ আন্তর্জাতিক সংস্কৃতির বিচ্ছুরণ কেন্দ্র। সেখানকার জনসংখ্যা ছিল মিশ্র শ্রেণীর এবং বহু পূর্ব হইতেই আন্তর্জাতিক ধরনের । আন্তঃএশীয় বাণিজ্যে যাহারা অংশগ্রহণ করিতেন তাহাদের মধ্যে অধিকাংশই ছিলেন দ্বিভাষিক! কেহ কেহ, এমন কি দুইটিরও বেশী ভাষা 'জানিতেন এবং সেই গুণটির কারণেই দ্বীপপুঞ্জে নিত ভাটি নট াগা নানি প্রসার ঘটে । 05017161715 ৭0 চা ০ _ ইন্দোনেশিয়া ইসলাম প্রসারের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হয় তাহা ছিল মালয় ভাষা । মালয় ভাষার ইতিহাস সন্বন্ধে তথ্যাবলী যদিও খুবই সামান্য, তথাপি ধরিয়া লওয়া যায় যে, দ্বীপপুঞ্জে ইসলাম আসিয়া পৌছিবার আগে ইতোপূর্বেই এই ভাষাটি এই অঞ্চলের জনগণের ভাব বিনিময়ের সাধারণ মাধ্যম ছিল । ভাষাটির উপরে যে নৃতন দায়িত্ব আরোপিত হয় তাহার ফলে মালয় ভাষার উপরে উহার বহু প্রভাব পড়ে । বিপুল “আরবী শব্দ সংযোজনের মাধ্যমে শুধু যে মালয় ভাষা সমৃদ্ধি লাভ করিয়াছিল তাহাই নহে, বরং তদুপরি (কিন্তু ইহা সম্ভবত বহুকাল পূর্ব হইতেই আরন্ত হইয়াছিল) শব্দ গঠনতন্ত্র দিক _ বিবেচনা করিলে মালয় ভাষাতে এক সহজীকরণের প্রক্রিয়া শুরু হয় । ইহার ফলে মালয় ভাষা বাহাসা ইন্দোনেশিয়া (5 ভাষা ইন্দোনেশিয়া) ভাষাতে পরিবর্তিত হইয়া বিকাশ লাভ করিতে থাকে যাহা পরে ইন্দোনেশিয়ার জাতীয় ভাষারূপে স্বীকৃতি লাভ করে। দীর্ঘকাল যাবত আদি ভারতীয় ইন্দোনেশীয় লিপি 'আরবী-ফার্সী লিপির পাশাপাশি প্রচলিত থাকে, যাহা মালয় বর্ণ শুদ্ধির প্রয়োজনে গ্রহণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রথমোক্তটি পশ্চাতে পড়িয়া যায় এবং শেষোক্তটি উহার স্থান অধিকার করিয়া লয়। যথার্থভাবেই বলা যায় যে, জাভানী ইত্যাদি সাহিত্যের অনুরূপ মালয় সাহিতা বস্তুত ইসলামী সাহিত্য । এই মালয় ইসলামী সাহিত্যের মাধ্যমে ইসলাম দ্বীপপুঞ্জের অন্যান্য ভাষা ও সাহিত্যে অনুপ্রবেশ করিয়াছিল এবং প্রধানত সে কারণেই সেই সকল ভাষাভাষী লোক ইসলাম গ্রহণ করিয়াছিল । _ মালয় ভাষার সাহিত্য সৃষ্টির মধ্যে অধিকাংশই অজ্ঞাত লেখক ও কবিগণের রচনা (আর এই কথা দ্বীপপুঞ্জের অন্যান্য রচিত সাহিত্য সম্বন্ধে সমভাবে সত্য) অর্থাৎ বিভিন্ন গ্রন্থের রচয়িতা বা সম্পাদকগণের নাম জানা যায় না। গ্রন্থসমূহের রচনাকালও জানা যায় না অর্থাৎ গ্রন্থগুলি যে কোন্ বছসর বা এমন কি কোন্ আমলে রচিত হইয়াছিল তাহা আদৌ কোন . নিশ্চয়তার সঙ্গে নিরূপণ করা যায় না? ইহা অবশ্যই এক মস্ত বড় অসুবিধার বিষয় । ইহার ফলে মালয় ভাষায় রচিত সাহিত্যের ইতিহাস রচনা-_ যাহাতে অতীত যুগের সাহিত্যের বিকাশের বিষয় আলোচিত থাকিবে, তাহা অত্যন্ত কঠিন কাজ হইয়া দীড়ায়। অতএব, আপাতত সর্বাপেক্ষা সন্তোষজনক পদ্ধতি হইতেছে মালয় সাহিত্যের অনুরূপ গ্রস্থৃসমূহকে, যেগুলি ইসলামী প্রভাবের আমলে রচিত হইয়াছে, সেগুলিকে এক শ্রেণীভুক্ত করিয়া লওয়া। সব না হইলেও নিম্নের উল্লিখিত অনেক খ্রন্থই দ্বীপপুঞ্জে অন্যান্য ভাষাতে পাওয়া যায়, যেমন আকেহনী, জাভানী, সুনদানী:মকাদূসারী, বুগিনী ইত্যাদি ভাষা । নিম্নলিখিত শ্রেণীগুলি বৈশি্ট্যময় ৪- | চনি৮৮৮1৮৬বার হানার জর মানুষের কাহিনী । এসবের মধ্যে কিছু কিছু কাহিনী নবীগণের কাহিনীর সংকলন £ হিকাজাত আন্িয়া হহি'কায়াত আম্বিয়া)। অন্যগুলি বিশেষ বিশেষ নবীর কাহিনী অবলম্বনে রচিতঃ হিকাজাত জুসুফ (মুসুফ), হিকাজাত নবী মূসা মুনাজাত, হিকাজাত ওয়াসিজ্জাত লুক"মানু'ল-হাকিম হিকাজাত যাকারিয়া যোকারিয়্যা), হিকাজাত রাজা ফিরাউন ইত্যাদি । একদিকে এই সকল কাহিনীর বিশাল সকল চরিত্র রহিয়াছে, অপরদিকে এইগুলির উদ্দেশ্য হইতেছে কু'রআনে উল্লিখিত কোন কোন কাহিনী পরিপূর্ণ করা এবং ব্যাখ্যা করিয়া বুঝানো । সে হিসাবে এইগুলি কু"রআনের ব্যাখ্যান্বরূপ, মূলত ধর্মতান্তিক অর্থে নহে যদিও, কিন্তু এরতিহাসিক ও সাধারণ জ্ঞান বৃদ্ধির প্রয়োজনে অবশ্যই-। এই সকল কাহিনীর বিষয়বস্তু সাধারণত “আরবী এঁতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেমন রহিম্বাছে কু-রআনের বিখ্যাত সব টীকা
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।