Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 তাহাদেরকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা হইতে দূরে রাখিয়াছে--_ যেমন ইসলামের কেন্দ্রভূমিসমূহে মুফতী ও কশদীগণের ন্যায় ধর্মীয় প্রধানগণের ভূমিকা । তবে যাহা মনে হয় তাহা যেন বিদ্বানগণের একটি ভিন্ন রকমের কতকটা কম এ্তিহ্যগত প্রাতিষ্ঠানিক ভূমিকা । রাজনৈতিকভাবে কার্যকর এবং ইন্দোনেশীয় এতিহ্যের মধ্যে--যে এঁতিহ্য, এখানে বা সেখানে, হিন্দু-বৌদ্ধ রীতি দ্বারা প্রভাবিত- প্রধান সাধারণ সংযোগ রক্ষা করিতেছেন । পশ্চাতে তাহারাই ক্ষমতার অধিকারী, রাষ্ট্রের ইসলামী বূপটিকে তাহারাই দৃশ্যমান করিয়া রাখেন এবং সেই বূপটির বাস্তবায়নের জন্যও দায়িত্ পালন করেন । এই প্রসঙ্গে আলোচ্য রাষ্ট্রের রূপ ও পরিচালনা পদ্ধতি যদি বিশেষ ধরনের ও এতিহ্যগত ইন্দোনেশীয় ধারণা অনুযায়ী হয়ও, তাহাতে কিছু যায় আসে না। কাজেই তাহাদের উপরেই -_ যেমন জাভার নয়জন ওয়ালীর সমবায়ে গঠিত, কিংবদস্তীপ্রায়-পদ্ধতি-ইন্দোনেশিয়ার ইসলামীকরণের দায়িত্‌ ন্যস্ত। আধুনিক সংস্থাসমূহের মাধামে জনগণের উদ্দেশে কথা বলিবার অধিকার লাভের পরে রাজনৈতিক কর্তৃত্‌ বিষয়ে অবশ্য পালনীয় বা অ-পালনীয় কথাগুলি বলিবার দায়িত্‌ তাহাদের উপরে আসে ৷ তাহারাই পুনরায় মুসলমানদের সাম্প্রতিক এ টি রা নেতৃস্থানীয় ভূমিকা পালন করিয়া থাকেন । ৃ ইসলামের আইনগত প্রতিষ্ঠানসমূহের মধো ওয়াক্‌'ফ- এর কথা এখানে উল্লেখ করা প্রয়োজন । ওয়াকফ সাধারণভাবে ইন্দোনেশিয়ার সর্বত্র প্রচলিত থাকিলেও ইহার কোন নিদিষ্ট ইন্দোনেশীয় ধবনের ব্যবহার বা প্রয়োগ নাই। তবে মনে করা হইয়া থাকে.যে, এখানে ওয়াক্‌-ফ বাবদ যে পরিমাণ সম্পত্তি আলাদা করিয়া দেওয়া হয় তাহার অর্থনৈতিক গুরু অন্যান্য অনেক মুসলিম দেশ অপেক্ষা কম। অন্য সব জায়গার মত প্রখানেও শুভিভাবকত বা পরিচালন বিষয়ক জটিলতা রহিয়াছে। ইন্দোনেশিয়ায় ইসলামী শিক্ষার বিষয় আলোচনা করিতে গেলে দুইটি প্রধান পদ্ধতির কথা আলাদা করিয়া বলিতে হয় 1 একটি এঁতিহ্যগত বোর্ডিং স্কুল বা পেসানত্রেন (59591017510). মাদরাসাও বলা হইয়া থাকে, অপরটি হইল আরও আধুনিক শিক্ষা, যাহা আদিতে বেসরকারী প্রতিষ্ঠানে--যেমন মুহণম্মাদিয়ায় প্রদান করা হইত । এই শেষোক্ত ধরনের শিক্ষা এখন পূর্ণাঙ্গভাবে প্রাথমিক স্তর হইতে উচ্চতর শিক্ষা পর্যন্ত প্রদান করা হইয়া থাকে প্রথমোক্ত পদ্ধতির কোন কোন বৈশিষ্ট্য অদ্যাবধি ইরান বা তুরক্কের দরবেশগণের পরিচালিত গৃহশিক্ষা ব্যবস্থার কথা মনে করাইয়া দেয়। কিন্তু পেসানত্রেনের যে প্রধান বৈশিষ্ট্য তাহা প্রকৃতপক্ষে সম্ভবত ভারতীয় আশ্রমের রীতি হইতে উদ্ভূত অর্থাৎ ইহা বিদ্যা শিক্ষার কেন্্র। নিকটবর্তী এলাকার ছাত্রগণ এবং আশ্রম বিখ্যাত হইলে দূরবর্তী এলাকার ছাত্রগণও সেখানে তিনিই প্রধান পণ্ডিত, ছাব্রণের উপরে তাহার বিশেষ করৃত্‌ রহিয়াছে, পাস করিবার পরে তাহাদেরকে শিক্ষক হইয়া শিক্ষা দান করিবার ইজাষাত প্রদান করিবার জন্য তিনি তাহাদের উপরে কর্তৃত্ব রক্ষা করিয়া থাকেন। সব সময়ের জন্য তিনিই তাহাদের আধ্যাত্মিক নেতা ও শিক্ষারণ্ডরু | শিক্ষকের ধারণাতে ভারতবর্ষে উত্তাদের যে স্থান, ইন্দানেশিয়ায় ইসলামী পরিবেশে 'আলিম-এরও সেই স্থান। এই সবের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়গুলির সঙ্গে মন্কা ই.বি.__৪/৯ ৬৫ ইন্দোনেশিয়া সি ও কায়রোর শিক্ষাকেন্্রসমূহের এতিহ্যগত যোগাযোগ রহিয়াছে, এই যোগাযোগ খুব সুসংগঠিত নহে, কিন্তু মোটামুটি নিয়মিত | শেঘোক্ত স্থানগুলিতে যে বিদ্যার চর্চা হইত, এখানকার শিক্ষায়তনগুলিতে সময়ের ব্যবধানে তাহারই প্রতিফলন ঘটাইবান্ন চেষ্টা করা হয়। ওপনিবেশিক যুগে ও তাহার পরেও এই ধরনের শিক্ষা ব্যবস্থা এবং তথাকথিত আধুনিক শিক্ষার মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা অত্যন্ত কষ্টকর বলিয়া প্রমাণিত হয় । ইহা সামধিকভাবে এঁতিহ্যবাহী মুসলিম শিক্ষার জন্য অনিষ্টকর হইয়াছে । ক্রমে ক্রমে ধমীয়ি শিক্ষা প্রতিষ্ঠানগুলির নামকরণ করা হইয়াছে মাদ্রাসা এবং সেগুলিকে আরও আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে সামর্জসাপূর্ণ করা হইয়াছে। ১৯৫৪ খৃশ্টাব্দের মধ্যে এগুলির তিনটি স্তর ছিলঃ প্রাথমিক (১৩০৫৭ টি স্কুল), প্রাথমিক পরবর্তী (৭৭৬ টি) ও মাধ্যমিক (১৬টি)! ৬৮৬৪ এক বিশেষ বৈশিষ্টা হইতেছে স্থাপত্য শিল্প। কয়েকটি মাত্র অপেক্ষাকৃত আধুনিক ব্যতিক্রমধর্মী ভবন ব্যতীত (এগুলি 'আরব রীতির অনুকরণ, যেমন মেদান. কেবাজোরান) ইন্দোনেশিয়ার মসজিদগুলিতে যে নির্মাণ বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলিতে ইসলাম-পূর্ব যুগ হইতে ইসলামী যুগে প্রবেশের ধারাবাহিকতারই পরিচয় পাওয়া যায়। কুদ্‌সের (1-0)0৭5) মসজিদের ন্যায় অন্যান্য কয়েকটি মসজিদে হিন্দু-জাভানী নির্মাণ রীতি লক্ষ্য করা যায়, যদিও সেইগুলিকে এখন ইসলামী ভবন বলিয়াই বিশেষজ্রগণ স্বীকৃতি দিয়া থাকেন । এইগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য হইতেছে, তিন বা চার স্তরে নির্মিত ছাদ, প্রায়, প্যাগোডারই মত দেখিতে. সেইগুলির ফাক দিয়া যথেষ্ট বিশুদ্ধ টাটকা বাতাস ভিতরে প্রবেশ করে । একান্তভাবেই. একটি ইন্দোনেশীয় বৈশিষ্ট্য হইতেছে বেদুগ বা বিশাল গোলাকৃতির ড্রামের ব্যবহার, আযানের শব্দ যাহাতে ভালভাবে শোনা যায়, সেইজন্য এই বেদুগের মধ্যে দিয়া বড় আওয়াজ প্রচার করিয়া সালাতের আহ্বান পৌছান হয় । অপরপক্ষে মসজিদের সঙ্গে সংশিষ্ট ব্যক্তিগণের মধ্যকার শ্রেণীবিভাগ দেশের সবত্র প্রায় একই রূপ! ধর্ম পালনের বিষয়ে ইন্দোনেশীয়দের মধ্যে তেমন ব্যতিক্রমধর্মী বিশেষ কিছু দেখা যায় না।-সালাত অবশ্যই পড়া হয়, দুনিয়ার অন্য সব দেশে যেমন পড়া হয়; যাকাত প্রদান বিশৃঙ্খল ধরনের । ধর্মীয় আচার-আচরণের পবিব্রতা রক্ষায় ইন্দোনেশিয়ার মুসলিমগণ অপেক্ষাকৃত অধিক কড়াকড়ি অবলম্বন করিয়া থাকেন! হণজ্জও সব সময়েই তাহাদের নিকটে আকর্ষণীয়-_ ইন্দোনেশিয়াবাসী ইহাকে চ্যালেঞ্জরপেই গ্রহণ করিয়া আসিয়াছেন সুযোগ-সুবিধা পাইলেই অপেক্ষাকৃত অধিক সংখ্যক ইন্দোনেশীয় (তন্মধ্যে অনেক নারীও) হণজ্জ পালন করিতে থাকেন । হণজ্জীগণ তাহাদের সমাজে যথেষ্ট সম্মান লাভ করিয়া-যান। হাজ্জী যদি ছোট কোন প্রত্যন্ত এলাকায় প্রত্যাবর্তন করেন, তাহা হইলে অবশ্য তিনি সেখানকার একজন নেতৃস্থানীয় ব্যক্তি হন এবং তাহার ঘতামতকে অনেক মূল্য দেওয়া হয়। অবশ্য শুধু হশজ্জ করিলেই যথেষ্ট হয় না, হণজ্জী সাহেবের যদি ইসলামী বিষয়ে মোটামুটি জ্ঞান না থাকে তবে তিনি সমাজে তেমন বড় সম্মান ভোগ করিতে পারেন না। হাজ্জযাত্রা বর্তমানে পূর্বাপেক্ষা বেশী নিরাপদ হইবার ফলে এবং এখন অপেক্ষাকৃত অধিক সংখ্যক লোক হাজ্জে যাইবার ব্যয় বহনেও সক্ষম বলিয়া তাহাদের মূল্যায়নটা এইরূপ হইয়াছে। ইহা সম্ভব হইয়াছে প্রধানত পাশ্চাত্যবাসিগণ যাতায়াত ব্যবস্থার সুযোগ সৃষ্টি করিতে পারিয়াছে বলিয়া । হণজ্জের প্রতি ইন্দোনেশিয়াবাসীর আকর্ষণবোধের পরিচয় পাওয়া যায় এই উদ্দেশ্যে তাহাদের অর্থ ঝণ গ্রহণ করিবার প্রবণতার মধ্যে যদিও উহা স্পষ্টতই ইসলামী নির্দেশের বিরোধী । ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।