Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ইন্দোনেশিয়া অনুসরণ করিয়াছে। এরূপও ধারণা করা হইয়াছে যে, হিন্দু-বৌদ্ধ প্রভাব দ্বীপপুঞ্জের কোন কোন অংশে লক্ষণীয় বাণিজ্যিক শক্তিতে পরিণত হইবার পরে অপর একটি রূপভেদ লাভ করিতে থাকে অর্থাৎ অস্তিত্শীল কিন্তু পরিবর্তনশীল একটি শক্তি কাঠামোর আনুষ্ঠানিক যথার্থতা লাভ। বস্তুত পুরোহিতের যে কাজ ছিল তাহারও প্রচলন প্রাচীন ইন্দোনেশিয়াতে পূর্ব হইতেই ছিল। তদুপরি এরূপও আন্দাজ করা হইয়াছে যে, তুলনামূলক উপায়ে ইসলামী রীতি-প্রকৃতিসমূহ ইন্দোনেশিয়ার এখানে সেখানে ছড়াইয়া থাকা মুসলিম বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির উপরে স্থাপন করা হয় এবং তাহাও প্রতিযোগিগণের বিরুদ্ধে প্রতিষ্ঠিত বা উদীয়মান শক্তিসমূহকে রক্ষা করিবার জন্য । কিন্তু এ ধরনের ধারণা দুর্বল বলিয়াই মনে হয়, কেননা ধর্মীয় অনুষ্ঠানাদি পরিচালনা করিবার জন্য একজন মাওলাবীর অভাবে বা যথাযথ ধর্মীয় আচার-আচরণে বা রীতিনীতি জানা না থাকিবার কারণে ইসলামের উপযোগিতা তাহাদের নিকট কিছু কম বলিয়া প্রতিভাত হইবার কথা নয় ।. জনৈক বিশেষজ্ঞের মতে মুসলিম বিস্তুতির এক সংকটজনক সময়ে ইসলামী শান্ত্রজ্ঞ পপ্ডিতগণ, বিশেষ. করিয়া অধ্যাত্মবাদী দার্শনিকগণ সিংহাসনের আড়ালে অবস্থিত সিদ্ধান্তকারী শক্তিরূপে কাজ করিয়াছেন । উদাহরণস্বরূপ জাভায় নয়জন ওয়ালী ইসলামের বাণী বহন করিয়া নিয়া যান বলিয়া স্মরণীয় ও কৃতী হইয়া রহিয়াছেন এবং সুমাত্রায় অন্তত একজন সুফী ছিলেন যিনি প্রধান মন্ত্রীর দায়িত্ব পালন করিয়াছিলেন । তৃতীয় অর্থাৎ পাশ্চাত্যের প্রভাবের ঢেউ এই স্বীপুঞ্জে বাণিজ্যিক ও ধর্মীয় (অর্থাৎ সাংস্কৃতিক) উভয়ভাবেই অনুপ্রবেশ করিয়াছে এবং তাহা করিয়াছে ইসলামের প্রভাবের বিরুদ্ধে। ফলে ইন্দোনেশীয়গণ হয়তো আত্মরক্ষার জন্যই কোন একটি ধর্ম গ্রহণ করিবার সুযোগ নেয়। কিন্তু খৃষ্ট নাই। কেননা পাশ্চাত্য হইতে আগত এই ধর্ম এবং অন্যান্য বিষয় ক্রমাগতই তাহাদের মধ্যে অসংহত অবস্থায় ছিল । বিদেশী বস্তুরূপে থাকিয়া ইহা কখনোই সংশোধনের মাধ্যমে গ্রহণযোগ্য হইয়া উঠে নাই। গির্জার কর্তৃপক্ষ সচরাচর খৃষ্ট ধর্মের সম্প্রদায়গত এবং প্রায় ক্ষেত্রে স্থানীয় আবেদনগত দিক উপেক্ষা করিয়া ধর্ম প্রচার করিতে সচেষ্ট হইয়াছেন। অপর পক্ষে মুসলমানদের বিষয়ে বলা যায় যে, তাহারা খৃষ্ট ধর্মকে পশ্চাতে ফেলিয়া আসা একটি অতিক্রান্ত ধর্ম বলিয়া বিবেচনা করিয়া থাকে এবং সংরক্ষিত মর্যাদার ধর্ম বলিয়া মনে করে। কাজেই স্বভাবতই কোন মুসলমান খৃষ্ট ধর্মের প্রতি আকর্ষণ বোধ করে না। এই সব কিছুর পরিণামে ইন্দোনেশিয়ার ধর্মীয় মানচিত্রে দেখা যাইবে যে, খৃষ্ট ধর্ম কেবল সেই সকল স্থানেই দৃষ্ট হয়, যেখানে ইসলামের আবির্ভাবের পূর্বে প্রকৃতিপূজারীরা বাস করিত (যেমন মোলুক্কাসের অংশ বিশেষ, উত্তর সেলিবিস, জুমাত্রার বাটাক অঞ্চলের অংশবিশেষ), আর যেখানে নগরবাসী মিশ্র অধিবাসী হিসাবে বাস করিয়া থাকে । সেই মানচিত্রে দেখা যাইবে যে, হিন্দু-বৌদ্ধ অধিবাসিগণ যেন একটি বিশেষ এলাকাতে সীমিত হইয়া রহিয়াছে (বালী দ্বীপের মধ্য ও পূর্ব অঞ্চল) । দেখা যাইবে যে, প্রকৃতিপূজারী আদিম লোকেরা এখনও বিভিন্ন দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে বাস করে। মানচিত্রে আরও দেখা যাইবে যে, বিভিন্ন বাধা-বিপত্তি ও এমনকি ১৯৫০-এর দশকে এবং ১৯৬০-এর দশকের রাজনৈতিক কার্যকরভাবে সং ৬৪ ইন্দোনেশিয়া সংঘাতের ফলে সাময়িকভাবে ইসলাম ধর্মের প্রভাব কিছুটা কথিয়া যাওয়া সত্ত্বেও মানচিত্রে উহার ব্যাপক স্থান দখল অক্ষুণর রহিয়াছে । বলা হইয়া থাকে, বর্তমান ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার ৯০% মুসলিম । পরিসংখ্যাণগতভাবে এই তথ্য প্রমাণিত করা সন্তব নহে, তবে ইহাকে সাধারণ অনুমান বলিয়া গ্রহণ করা হইয়া থাকে । সর্বমোট ১৬,১৫,৭৯,৫০০ জন (6700. 7371. %. 3. ১৯৮৬ খু.)। সাড়ে ১৫ কোটি অধিবাসী নিয়া ইন্দোনেশিয়া আজকের পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত দেশ। | এইভাবে ইন্দোনেশিয়ার সর্বত্র বিস্তৃত এবং এখনও বিকাশমান ইসলামের অনন্য বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া এতই কঠিন যে, উহা নিয়া বারবার বিরোধের সৃষ্টি হইয়াছে। মতবিরোধ ও বিবাদ হইয়াছে মুসলিম ও অ-মুসলিম পর্যবেক্ষকগণের মধ্যে এই নিয়া যে, ইন্দোনেশিয়ার . মুসলমানরা কতটুকু সত্যিকারের মুসলমান । এই প্রশ্বটি যাহারা না-সূচক . উত্তর দিতে ইচ্ছুক তীহাদের যুক্তি এই যে, ইসলাম এখানে আসলে একটি বাহ্যিক আবরণমাত্র, উহার নীচে আসলে যে ময়বুত ভিত্তি, তাহা জড়বাদ বা আদিম প্রকৃতিপূজারী প্রতিভূ, যাহার উপরের স্তরে এখানে সেখানে হিন্দু-বৌদ্ধবাদের আচরণ রহিয়াছে এবং সেগুলি খুবই সম্পষ্ট। ইহাতে যদি সত্য থাকিয়াও থাকে, তথাপি ইহা ইন্দোনেশীয় মুসলমানদের মুসলিম হিসাবে পরিচিতির ব্যাপারে কোন দ্বিধা-দৃন্দ নাই । এখনও সব বস্তুর যৌক্তিকতা ও আইনগত স্বীকৃতি রহিয়াছে যেগুলি সম্ভবত উৎপত্তি বা ধারণার ' দিক হইতে প্রাক-ইসলামী, অথচ সেইগুলিও সমাজে ইসলামের নামে প্রচলিত রহিয়াছে এবং সেইগুলিই নিনাানিনজিন সাধারণত যথেষ্ট বলিয়া বিবেচিত হইয়া থাকে । আইনের বিষয়ে শাফি মাধহাবেরই প্রাধান্য সর্বত্র বিরাজমান এবং অন্যান্য মাযহাবের সঙ্গে প্রতিযোগিতায় ইহার প্রাধান্যের এখনও অবনতি ঘটে নাই । তাহা সত্ত্বেও অন্যান্য স্থান অপেক্ষা ইন্দোনেশিয়ার পরিস্থিতি অধিকতর জটিল বলিয়া চিহ্নিত, বিশেষ করিয়া এই কারণে যে, ওউ্পনিবেশিক শাসন এ ধরনের ইসলামের মৌলিক আইন: এবং স্থানীয়ভাবে প্রচলিত আইনের মধ্যকার পার্থক্যকে বিদূরিত করিবার চেষ্টা না করিয়া বরং উস্কাইয়া দিয়াছে। বাস্তবিক দীর্ঘকাল যাবত তিনটি প্রতিযোগিতামূলক পদ্ধতির মধ্যে ইসলামী আইনেই সর্বাপেক্ষা কম গুরুত্ব লাভ করিয়া আসিয়াছে । যথা প্রচলিত আইন, যেগুলির সংখ্যা অনেক এবং ছ্বীপপুঞ্জের বিভিন্ন অংশে এই আইনের বিভিন্ন পদ্ধতি প্রচলিত রহিয়াছে। ওলন্দাজ আইন (শোসনতান্ত্রিক ও ফৌজদারী, দেওয়ানী আইন নহে), ইহা ক্রমেই অধিকতরভাবে প্রয়োগ করিয়া প্রশাসনকে সুষ্ঠু করিবার ব্যাপারটি লক্ষ্য করা . যায় এবং ইসলামী আইন, যাহা ইন্দোনেশীয়গণ কিছু সংখ্যক সীমিত, প্রয়োজনের জন্য মাত্র গ্রহণ করিয়াছে এবং স্থান-কালভেদে এই প্রয়োগের পরিমাণের হেরফের হইয়া থাকে । উপরিউক্ত প্রতিটি আইন-পদ্ধতির স্ব স্ব প্রায়োগিক ব্যবস্থা রহিয়াছে । ইসলামের ক্ষেত্রে এই আইন প্রয়োগের জন্য . ইসলামী বিদ্বান ব্যক্তিগণ, যথা “উলামা” বা 'কিয়াহিগণের স্থান সর্বাথে । এই একটি পথে ইসলামের সকল বিদ্বান ব্যক্তি ওপনিবেশিক যুগেরও আগে মুসলিম বিস্তৃতির প্রাথমিক যুগ হইতে নিজের গুরুত্বের কিছুটা অংশ শুধু রক্ষা করিয়া যে আসিতেছিলেন তাহাই নহে, ইহার দরুনই তাহারা প্রাক-ইসলামী যুগের অভিজাত শ্রেণীর (জাভাতে এই বিশিষ্ট শ্রেণীটি প্রিজাজি নামে পরিচিত) বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে হইলেও যথেষ্ট - ত হন। অপরপক্ষে এই প্রতিযোগিতাই ইন্দোনেশিয়াতে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।