Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

001116115 ই শিঃ ্‌ - য্থার্থ অবদানের পরিমাণ খুবই নগণ্য, আদর্শগতভাবেই হউক বা আচরণগতভাবেই হউক, ইহা এমনকি সুদূর মূল ইন্দোনেশিয়াতে ঘটিয়াছে। [..- কোন কালপঞ্জী বা ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে ইসলামের প্রসারের প্রকৃতি, . কোনটিই সন্তোষজনকভাবে প্রতিষ্ঠিত হয় নাই, বিশেষ করিয়া প্রাথমিক ইসলাম প্রসারের যুগ সম্বন্ধে একথা অধিক যথার্থ ৷ যেভাবে ইসলাম প্রসার লাভ করিয়াছিল সে বিষয়ে দুইটি পদ্ধতির মিশ্রণের কথা প্রায়ই বর্ণনা করা হইয়া থাকে । জনসাধারণ (এককভাবে বা সপরিবারে) ক্রমে ক্রমে ইসলাম কবুল করিবার সিদ্ধান্ত গ্রহণ করে। কখনও বা এই প্রসার অত্যন্ত দ্রুত _ঘটিয়াছিল, তখন সমগ্র সমাজ একযোগে ইসলাম গ্রহণ করিয়াছে, যেমন পাশ্চাত্যের সম্প্রসারণের চাপ সৃষ্টির সময়ে বা অন্য কোনরূপ জটিল সমস্যার কালে ঘটিয়াছে। শেষোক্ত ধরনের পরিস্থিতির কালে মুসলিম চাপ সৃষ্টি অনেক সময়ে গরুত্বপূর্ণভাবে প্রতিরোধ সৃষ্টি করিয়াছে । কচিৎ কখনও শক্তি প্রয়োগের বিষয় উল্লিখিত দেখা যায় কিন্তু উহা কোন স্বাভাবিক গৃহীত রীতি ছিল বলিয়া মনে হয় না। বিস্তারের প্রকৃতি .যাহাই হউক না কেন, ইন্দোনেশিয়ায় ইসলাম গিয়া পৌছিয়াছিল এক পরিপূর্ণভাবে গড়িয়া উঠা জীবন বিধানরূপে; এই ধর্মের আচার-আচরণ বা রীতি-পদ্ধতিতে ইন্দোনেশীয় অবদানের কোন প্রয়োজনই ছিল না । এতিহাসিক কালে এই অঞ্চলের সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও রীজনৈতিক ইতিহাস একের পর হয়। একটি আসিয়াছে পাক-ভারত-বাংলা উপমহাদেশ হইতে, উহার প্রকাশ ঘটিয়াছে সেই দেশের ধর্ম ও দর্শন দ্বারা, বিশেষ করিয়া হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম দ্বারা । দ্বিতীয় ঢ্েউটি ছিল ইসলামেব্র; উহাও প্রথমে আসিয়াছিল উক্ত উপমহাদেশ হইতেই, কিন্তু পরে ইসলামের প্রেরণার মূল উৎস মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত হয় । তৃতীয় .ঢেউটি ছিল যুরোপীয়, বিশেষ করিয়া ওলন্দাজ ঢেউ; উহা ছিল খৃষ্টান প্রভাব কিন্তু ধর্মীয় দিকটি কোন সময়ে বেশী গুরুতৃপূর্ণ হয় নাই। চতুর্থ আর একটি. বহিঃপ্রভাব ছিল ইন্দোনেশিয়ায় যুগ ঘুগ ধরিয়। চীনাগণের উপস্থিতি । তিনটি ঢেউয়ের মধ্যে প্রথমটি দ্বিতীয়টি আগমনের, সঙ্গে সঙ্গে কম বেশী নিঃশেষিত. হইয়া যায়। কিন্তু দ্বিতীয়টি পূর্ণ বেগে : চলমান থাঁকিবার সময়েই ইতিমধ্যে তৃতীয় ঢেউটি আগাইয়া আসিতেছিল । পরে ইসলামের যথেষ্ট শক্তি থাকা সত্তেও খৃষ্ট ধর্ম সেখানে কিছুটা স্থান করিয়া নিতে থাকে । | উল্লিখিত ঢেউগুলির গ্রতিটিই যখন আসিয়াছে তখন ইন্দোনেশিয়া দেশের আঞ্জলিক বিভাগ সাম্প্রতিক কালের ন্যায় ছিল না। কাজেই এই শক্তিগুলি যে “ইন্দোনেশিয়াতে' গিয়া আঘাত করিয়াছিল, এরূপভাবে ... উহাদের আলোচনা করা বোধ হয় ঠিক হইবে না; তথাপি একটি বর্ণনামূলক পদ্ধতি হিসাবে ইহা খুব আপত্তিজনকও হইবে না, বিশেষ করিয়া চারটি কারণেঃ (১) ইরিয়ান বা নিউ গিনি সত্যিকারের অর্থে বর্তমান বিবেচনার অন্তর্ভুক্ত হয় না; (২) ফিলিপাইনে ইসলাম পৌছিয়াছিল ইন্দোনেশিয়ার মধ্য _ দিয়া, এই ফিলিপাইন সব সময়ই একটি আলাদা দেশ ছিল; (৩) মালয়কে সম্পূর্ণ বিবেচনা বহির্ভূত. করিয়া রাখা যায় না, কিন্তু আমাদের বর্তমান আলোচনা প্রসঙ্গে মালয়েশিয়ার শুধু উল্লেখ করিয়া গেলেই চলিবে; 68) দ্বীপপুঞ্জের কোন কোন দ্বীপের অংশবিশেষ যেগুলি ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের অংশ নহে; যেমন উত্তর কালিমানতান (বোর্নিও) বা তিমূরের অর্ধেক অংশ, রত তারিন রি বিবেচনার বিষয় নয়। ৬২ | ৭ ূ ইন্দোনেশিয়া এই তিনটি ঢেউয়েরই সাধারণ বৈশিষ্ট্য এই ছিল যে, প্রতিটিই প্রথমে আসিয়াছিল বাণিজ্য উপলক্ষে । প্রথম দুইটি হইতে তৃতীয়টির পার্থক্য ছিল এখানে যে, উহা ধীরে ধীরে একটি বিদেশী জাতি কর্তৃক রাজনৈতিক- অর্থনৈতিক বিজয়ের রূপ নেয়, অবশেষে একটি উপনিবেশিক শক্তিতে পরিণত হয় । তিনটি ঢেউয়ের আগমন ও অবস্থিতির মধ্য আরও একটি বিষয়ে মিল রহিয়াছে যে, উহাদের কোনটিরই আগমন দ্বারা ইন্দোনেশীয় ধারাবাহিকতা বিপর্যস্ত হয় নাই। কিন্তু সেই তিনটির মধ্যে আবার পার্থক্য রহিয়াছে এখানে যে, হিন্দু, বৌদ্ধ ও ইসলামী ঢেউয়ের বাহকগণ ক্রমে ক্রমে নৃতন ইন্দোনেশীয় পরিবেশের সংগে খাপ খাওয়াইয়া স্থানীয় অধিবাসিগণের সঙ্গে সম্পূর্ণ মিশিয়া গিয়াছিল, আর পাশ্চাত্যের ঢেউ বহনকারিগণ সুচিত্তিতভাবে এবং ক্রমেই বেশী করিয়া নিজেদের স্বতন্র অস্তিত্ব রক্ষা করিয়াছে । তদুপরি প্রথম ও দ্বিতীয়টির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ ইসলাম এখন ইন্দোনেশিয়ায় প্রাধান্য বিস্তার করিয়া আছে । আর প্রথমটির দৃশ্যমানতা ও গুরুত্ব উভয় দিক হইতেই অনেক্তাস পাইয়া গিয়াছে। : ইসলাম প্রসারের কালপল্জী বিষয়ে সাধারণভাবে ধারণা করা হয় যে, ইন্দোনেশিয়ায় ইসলাম প্রথম স্থান লাভ করে সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্তে, .. ৭শ/১৩ম শতাব্দীর শেষ ভাগে । চীনের সঙ্গে মুসলমানগণের বাণিজ্যের : ইতিহাস উ্থান-পতন ও ভাগ্য বিপর্যয়ের ঘটনায় পূর্ণ, কিন্তু তৃষ্টীয় ৮ম শতাব্দী হইতে শুরু করিয়া বর্তমান সময় পর্যন্ত ইসলাম সেখানে সাফল্যের সঙ্গে ক্রমবর্ধমান অবস্থায় রহিয়াছে । এরূপ মনে করিবার কারণ নাই যে, কখনও কখনও ইন্দোনেশিয়া ছীপপুর্জের বিভিন্ন অংশে এই কর্মকা প্রসারিত হয় নাই। এই প্রসঙ্গে বিশেষ করিয়া মসলা ব্যবসায়ের -কথা আসিয়া যায়, প্রধানত মলুক্কাস এলাকাতে এ ব্যবসা জমজমাট ছিল। ১২৯২ খৃ. ভেনিসের বিখ্যাত পর্যটক মার্কোপলো উত্তর সুমাত্রার পেরলাক, সাদুদ্রা ও লাম্বরি বন্দরসমূহ সফর করেন এবং প্রথমোক্ত দুইটি বন্দরকে করিয়াছেন! ক্যান্বেতে (গুজরাট) তৈরী ৬৯৬/১২৯৭ সালের তারিবযুক্ত একটি প্রস্তর নির্মিত আবরণ সামুদ্রাপাসেতে শাসক মালিকু*স-সালিহ-এর মাযারের উপরে রহিয়াছে, এই শাসক অবশ্যই একজন মুসলিম ছিলেন । অপর বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক মরক্কোর ইব্‌ন বাতৃ্তৃতা ৭৪৬/ ১৩৪৫-৪৬ সালে এই অঞ্চল সফর করেন, তিনিও এই উপমহাদেশের সঙ্গে এই অঞ্চলের ঘনিষ্ঠ যোগাযোগের কথা উল্লেখ করিয়াছেন। সে ধরনের একটি অবস্থান হইতে প্রসারের গতি যেখানে শ্রথ হইবারই কথা ছিল, সেখানে উপকূলীয় রাজ্য মালাক্কা ইসলামের ভাবাধীনে আসিবার ফলে উহা এক বিরাট শক্তি লাভ করে; সেই মালাক্কা রাজ্য আদিতে (আনু, ১৪০০ খুষ্টাব্দের দিকে) ছিল জনৈক জাভানী বসতি স্থাপনকারীর সৃষ্টি । অত্যন্ত সফল নৌশক্তিসম্পন্ন সাম্রাজ্য এই মালাক্কা চতুর্দিকে ইসলাম, প্রচার ও বিস্তারের কেন্দ্রস্বরূপ হয়। ক্যান্েতেই তৈরী অপর একটি ্রস্তরনির্মিত মাযার ও শিলালিপি হইতে জনৈক মালিক ইব্রাহীম-এর নাম . পাওয়া যায, তিনি পূর্ব জাভার গ্রেসিকে ৮২২/১৪১৯ সালে ইনতিকাল করেন । মালয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব সুমাত্রার বিভিন্ন অংশের উপকূল অঞ্চলে ইসলাম প্রচারিত হয়। ১০ম/১৬শ শতকের প্রথম দিকে জাভার উত্তর উপকূলে কয়েকটি ছোট ছোট মুসলিম রাজ্য বর্তমান ছিল। সেখানে প্রতিযোগিতামূলক নির্ধারণী শক্তির ছন্দ শুরু হয় পর্তৃণালীয়দের ক্রুসেড ধর্মযুদ্ধের চেতনাশক্তি হইতে । ১৪৯৮ খু. উহাদের প্রথম আগমন ঘটে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।