খু. গঠিত উক্ত কমিশন এক নূতন উপনেবিশিক সনদ রচনা করে কিন্তু তাহারা এক অবর্ণনীয় সংস্কারের জন্য সুপারিশ করে, তদুপরি রফতানী শস্যের “বাধ্যতামূলক আদায়ী”র ও “শর্তমূলক প্রদেয়”-এর উপরে ভিত্তি করিয়া যে পদ্ধতি প্রচলিত ছিল উহাকে চালু রাখিবারও বাবস্থা হয় । গভর্নর জেনারেল হারমান উইলেম ভায়েনডেলস (1356770615)-এর আমলে (১৮০৮-১১ খু.) প্রশাসনকে পুনর্গঠিত করা হয় এবং ইন্দোনেশীয় রাজপ্রতিধিনিগণ বা জাভার উত্তর-পূর্ব উপকূলের শাসকগণকে পূর্বাপেক্ষা অধিকতর প্রত্যক্ষভাবে ওলন্দাজ কর্মকর্তাগণের নিয়ন্ত্রণাধীন করা হয়। _ জাভার যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করিয়া জাভার সুদীর্ঘ যে ডাক সড়ক ছিল | উহার উন্নয়ন সাধন করা হয়। ইহা-করা হয় সম্ভাব্য বৃটিশ অভিযানের আশংকা চিন্তা করিয়া । বৃটিশ নৌবহর কর্তৃক বাটাভিয়া ও দ্বীপের অন্যান্য বন্দর অবরুদ্ধ হইলে উপনিবেশিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় । ১৮১১ খু. জাভা ও উহার অধীনস্থ অঞ্চলসমূহ বৃটিশ শক্তির দখলে আসে এবং অতঃপর পাচ. বৎসরব্যাপী অন্তর্বতীকালীন প্রশাসন চালু হয়--পরধানত ই লেফটেন্যান্ট গভর্নর টমাস স্ট্যামফোর্ড র্যাফ'লস-এর অধীনে (১৮১১-১৬ খৃ.)। একটি আমূল সংস্কার দ্বারা ওপনিবেশিক ব্যবস্থার বাধ্যতামূলক শ্রম আদায় ও কৃষিকাজ করানোর প্রথাকে পরিবর্তিত করিবার চেষ্টা করা হয়, পরিবর্তে চাষ ব্যবস্থার মুক্তি এবং মুদ্রা অর্থনীতি ভিত্তিক একটি পদ্ধতি প্রবর্তন করিবার চেষ্টা করা হয়। এই সকল সংস্কারের কেন্দ্রীয় বিষয় ছিল জমির ব্যবস্থা, যন্বারা জাভানী কৃঘকগণ তাহাদের উৎপাদিত ধানের একটা নির্দিষ্ট অংশ বাৎসরিক কর হিসাবে দিবে, হয় ধান দিয়া নতুবা নগদ টাকায় । এই পদ্ধতি চালু করা হয় উত্তর-পূর্ব জাভাতে; কিন্তু পশ্চিম জাভার প্রিয়ঙ্গান অঞ্চলে নহে। কেননা সেখানে বাধ্যতামূলক কফি চাষ প্রচলিত ছিল। গভর্নর র্যাফল্স তাহার পূর্ববর্তী ডায়েনডেলস-এর সংক্কারকে আরও অগ্রবর্তী করেন এবং রাজপ্রতিনিধিগণের অধিকারসমূহ বাতিল করিয়া দিয়! পাশ্চাত্য নিয়ন্ত্রিত আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা সৃষ্টির পথ প্রশস্ত করেন৷ তিনি মধ্যজাভার রাজ্যসমূহের বিষয়াদিকে আরও শক্ত ভিত্তির উপরে স্থাপন করেন। ১৮১৬ খু. রা ্রতার্পণ করা হইলে _ সাবেক শাসনামলের উদারনৈতিক পদ্ধতি চালু করিবার প্রাথমিক উদ্যোগ গৃহীত হয়, অবশ্য পূর্বেকার অসুবিধাগুলির প্রয়োজনীয় সংশোধন অন্তে। জমির-খাজনা নির্ধারণের ব্যক্তিভিত্তিক পদ্ধতির ফলে গ্রাম ব্যবস্থার উদ্ভব হয়। ইহার ফলে উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু তাহাও ক্রমবর্ধমান প্রশাসনিক প্রয়োজন মিটাইবার জন্য যথেষ্ট হয় নাই । নিস্তেজ অর্থনীতিকে চাঙা করিয়া তুলিবার জন্য ১৮২৪ খৃ. একটি নৃতন বাণিজ্যিক কোম্পানীর প্রতিষ্ঠা করা হয়, উদ্দেশ্য ছিল, ওপনিবেশিক বাণিজ্য ওলন্দাজদের হাতে রাখা, কিন্তু কোম্পানী (505119109501)6 1)97061 00921901790721) সেই প্রত্যাশা পূরণ করিতে বার্থ হয় . এই সময়ে অর্থনৈতিক অসুবিধাসমূহ সামরিক ব্যয়ভার বহনের কারণে গুরুতর হয়। জাভা যুদ্ধ (১৮২৫-৩০খ.) ও তথাকথিত পাদ্রিস যুদ্ধের (১৮২১-৩১ খ.) দরুন সেই ব্যয়ভার বৃদ্ধি.পায়। যুদ্ধ সংঘটিত হয় মধ্যসুমাত্রার মেনাংকাবাউ অঞ্চলে (দ্র.)। উল্লিখিত উভয় যুদ্ধই ছিল অংশত ইন্দোনেশীয় সমাজের অভ্যন্তরীণ ছন্দু-সংঘাত, ইতিপূর্বে উন্লিখিত সানত্রি বা গৌড়াপন্থী ইসলাম অনুসারিগণ এবং সৃষ্ট উত্তেজনাই ছিল উহার মূল কারণ । সানত্রি বা গৌঁড়া মুসলিমগণের আবাংগান বা এতিহ্যবাহিণের মধ্যে ০011915 ৫৮ | | . ইন্দোনেশিয়া ক্রমবর্ধমান শক্তি প্রধানত তিহ্যধারী শাসকশ্রেণী কর্তৃক আবাংগান কৃষক রা বড় সমর্থক ছিল তাহাদের ওলন্দাজ মিত্রগণ। এই দুই বিরোধ আবার . মুর্তিপূজারী ও খুষ্টানগণের বিরুদ্ধে উপনিবেশবিরোধী সংঘর্ষের আকারেও . দেখা দেয় এবং শেষ পর্যন্ত ওলন্দাজদের বিজয় দ্বারা তাহাদের ও অধিকাংশ এঁতিহ্যধারী ইন্দোনেশীয় অভিজাত মহলের (জাভাতে তাহারা প্রিজাজি নামে ৷ বলার সেই স্বার্থ 0৮41৭- স্রীন ভা রা বোঝা বাড়ে। তদুপরি বেলজিয়ামে" বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফলে ব্যয়ভার বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত জোহানেস ভ্যানডেন বশ-কে গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। তাহার প্রতি নির্দেশ ছিল যে, উপনিবেশকে ব্যয়ভার বহন করাইতে হইবে? ভ্যানডেন বশ (১৮৩০-৩৪ খু.) তথাকথিত কালচার পদ্ধতি (0016575 ৪5590, 0010] 5061961) প্রবর্তনের সূচনা করেন। সেই কুখ্যাত ও নির্যাতনমূলক পদ্ধতির অধীনে বিশ্ববাজারে রফতানীর উদ্দেশে জাভার বিস্তীর্ণ আবাদী জমিতে কফি, ইক্ষু, নীল ও অন্যান্য ফসল উৎপাদন শুরু করা হয়। সংস্কারের অংশ হিসাবে দেশীয় রাজ্য প্রতিনিধিগণের (্রিজাজী) অনেক ক্ষমতাই পুনরায় ফিরাইয়া দেওয়া হয়। কালচার পদ্ধতির প্রথম দশ বৎসরে জাভার রফতানী ২০০ শতাংশ বৃদ্ধি পায়। সেগুলি বহন করে তখনকার সমৃদ্ধিশালী নেদারল্যাস ট্রেডিং কোম্পানী ।.এই সকল রফতানী হইতে যে পরিমাণ-আয় হইত তাহা সবই নেদারল্যাণ্-এর কোষাগারে জমা হইত এবং হল্যাপ্ডের করভার লাঘব করিবার কাজে ও জনকল্যাণমূলক প্রকল্পসমূহে ব্যয়িত হইত । কালচার পদ্ধতি হইতে প্রায় পঞ্চাশ বসরকাল যাবত (১৮৩০-৭৭ খু.) অর্থ প্রদান করা হয়, তনুধ্যে আনুমানিক ৮৩২ মিলিয়ন (৮৩ কোটি ২০ লক্ষ) গিল্ডার গিয়াছিল ইন্দোনেশিয়া হইতে । নেদারল্যাণ্ডের পার্লামেন্টের উদারপন্থী সদস্যগণ সেই কুখ্যাত পদ্ধতিটি বিলোপ করিয়া দিবার জন্য চাপ সৃষ্টি করিত। ইহা ব্যতীত 7. [01765 [)6%০া-এর শ্যায় মানবতাবাদী লেখকগণও উহার বিরুদ্ধে সোচ্চার হন। তিনি তাহার বিখ্যাত উপন্যাস 5: 1796199-এ সেই শোষণমূলক ুষ্যাত পদ্ধতির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ১৮৬৩ খু. হইতে শুরু করিয়া একের পর এক সরকার আসিয়া সেই পদ্ধতির নির্মঘ শোষণ-হইতে জাভাবাসিগণকে মুক্ত করিতে সচেষ্ট হন। এতকাল যাবত যে সকল শস্যের উপর সরকারের একচেটিয়া শোষণের অধিকার ছিল, যেমন মরিচ, নীল ও চা, সেগুলিতে ব্যবসায়িগণকে ও পুঁজিপতিগণকে অধিকার প্রদান করা .হয়'। তবে অধিকতর লাভজনক একচেটিয়া বিষয়গুলি, যেমন আফিম বিক্রয় এবং চিনি ও কফি উৎপাদন আরও বহু বৎসর পর্যন্ত তাহাদেরই হাতে থাকিয়া যায় ।-সর্বশেষেও কফি উৎপাদন বিদেশীদের হাতে ছিল, ১৯১৭ খৃষ্টাব্দের পরে কফি উৎপাদন ও বিক্রয়ের অধিকার জাভাবাসিগণ লাভ করে। . উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইন্দোনেশিয়াতে বিদেশীদের শক্তি আরও সম্প্রসারিত হয়। জাভার বাহিরের দ্বীপসমূহেও ক্রমে তাহাদের শাসন বিস্তার লাভ করে এবং শেষ পর্যস্ত সবই ওলন্দাজ শাসনাধীনে আসে । ১৮৬৩ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।