Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৯১৭/১৫১১ সালে রাদেন পাতাহ-এর পুত্র পাতি যুনুস জাপারা জয় করেন এবং দেমাকের প্রথম সুলতানরূপে ঘোষিত হন। এই সময়ে সুনান গুনুং জাতি উপাধিধারী জাভার অপর একজন ওয়ালী স্ুনানদী পেশ্চিম) _ জাভাতে ব্যাপকভাবে ইসলাম প্রচারের কাজ করেন । তজিরেষন হইতে তিনি তাহার এক পুত্র মাওলানা হণসানুদ-দীনকে পশ্চিম জাভার বানতেমে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেন । ৯৩৩/১৫২৬ সালের মধ্যে বানতেম ও জাকার্তার অধিবাসিগণ ইসলাম কবূল করে এবং সুনান শুনুং জাতি বানতেমের প্রথম সুলতান হন (রাজত্কাল ৯৩৩/১৫২৬-৯৬০/১৫৫২ সাল)। এই সুনান ছিলেন ভবিষ্যত তজিরেবন রাজপুরুষগণের এবং _ বানতেষ সুলতানগণের যে রাজবংশ উহাদের পূর্বপুরুষ । রাদেন ততেঙ্গানার রাজত্কালে পাতি যুনুস-এর ভাই, যিনি দেমাকের (পশ্চিম জাভা) সুলতানরূপে তাহার স্থলাভিষিক্ত হইয়াছিলেন, ইসলাম কবৃল করেন । পূর্ব জাভার হিন্দু-জাভানী রাজ্য সিঙ্গাসারি (তুম পেল) স্বীয় ধর্মীয় সত্তা বজায় রাখিয়া চলিতে থাকে । উহার ব্যর্থ সমর্থন প্রদান করে তখনও পর্যন্ত অমুসলিম রাজ্য কেদিরি ও মতারাম, বালামবাঙ্গানে, পানারুকানও পাসুরুয়ান স্বাধীন রাজ্য দুইটি বালীর শিবাই রাজপুত্রের ক্ষমতাধীনে ছিল ! তিনি নিজ পরিচালনা করিতেছিলেন । রাদেন ব্রেনজানা সিঙ্গাসারি ও মাতরাষ বিজয় সম্পন্ন করেন এবং পাসুরুয়ানের রিরুদ্ধে অভিযান চলিতে থাকাকালীন আনুমানিক ৯৫৩/১৫৪৬ সালে তিনি ইনতিকাল করেন । ত্রেনঙ্গানার মৃত্যুর পরে কিছুকাল পর্যন্ত তাহার পুত্রগণ ও আত্মীয়-স্বজনের মধ্যে বিবাদ চলিতে থাকার কারণে বিভ্রান্তিজনক অবস্থা বিরাজমান ছিল। অতঃপর পূর্ব জাভার পাজাঙে নিযুক্ত প্রতিনিধি আদি বিজয় পরিস্থিতি স্বীয় নিয়ন্ত্রণাধীনে আনেন এবং তাহার শাসনাধীনে দশটি জেলা সমবায়ে গঠিত পাজাং রাজ্যের দ্রুত শক্তি বৃদ্ধি হইতে থাকে । জেলাগুলি শাসন করিতেন গভর্নরগণ, তাহারা সুলতানের নিকটে দায়ী থাকিতেন। ১০ম/১৬শ শতকের শেষদিকে মাতারামের গভর্নর সুলতশনের বিরুদ্ধে বিদ্বোহ করিলে পরিণামে গৃহযুদ্ধ দেখা দেয়। মাতারামের গভর্নর সুতাবিজয় (সত্যবিজয়?), যিনি রাজকীয় বাহিনীর সেনাপতি নামে পরিচিত ছিলেন, সেই যুদ্ধে বিজয়ী হন এবং মাতারাম সালতশনাতের প্রতিষ্ঠা করেন (৯৯০/১৫৮২-১০১০/ ১৬০১) । তাহার মৃত্যুর পরে (১০১০/১৬০১) এই রাজ্য সমগ্র জাভা ব্যাপিয়া এবং পশ্চিমদিকে তজিরেবনের অন্তর্গত গালুহ পর্যন্ত এবং-পূর্বদিকে প্রায় সম বালামাবাঙ্গান পর্যস্ত মোট ২৫টি জেলা জুড়িয়া বিস্তৃত হয়। মালয় উপদ্বীপের মধ্যে প্রথম মুসলিম রাজ্য প্রতিষ্ঠিত হয় মালাক্কাতে | উহা সব সময়ই জাভা এবং সর্বপূর্ব প্রাস্তবর্তী অঞ্চলসমূহে ইসলাম প্রচারের এক গুরুতৃপূর্ণ কেন্্র ছিল। ৮৮০/১৪৭৫ সালে জনৈক সায়্যিদ ও তাহার পত্রী জনৈকা মালান্বীয় শাহ্যাদীর পুত্র শারীফ মুহাম্মাদী কাবুংসুয়ান সেখান হইতে ফিলিপাইনের মিন্দানাওয়ে গমন করেন এবং সেখানে ইসলামের বাণী সর্বপ্রথম প্রচার করেন। মালয় ও 'আরব দরবেশগণ ও প্রচারকগণ, যাহারা সুমাত্রা ও মালাক্কা হইতে পালের জাহাজযোগে মোলুক্কাসে গমন করিতেন, তাহারাও সেলিবিসের 'অন্তর্গত মাকাস্সারের অধিবাসিগণকে ইসলামীকরণে অংশগ্রহণ করেন (৯১১/১৫০৫) 1 একজন বিখ্যাত প্রচারক ছিলেন খাতীব তুনঙ্গাল, তিনি ছিলেন মিনানকাবাং-এর অধিবাসী, তীহার মাযার এখনও গওয়ার উত্তরে অবস্থিত তাল্লাতে বর্তমান রহিয়াছে।' মাকাস্সারগণ বুপি অধিবাসিসণের মধ্যে ইসলাম প্রচার করেন) ইহারা ৫৪ প্রথমে খুব ধীর গতিতে নৃতন ধর্ম গ্রহণ করে, কিন্তু একবার মুসলমান হওয়ার পর নিউগিনি ও সিঙ্গাপুরের ঘধ্যে পরিচালিত তাহাদের ব্যবসা-বাণিজ্যিক কার্যকলাপের সূত্রে অন্যদের ইসলামের আওতার মধ্যে আনিতে আপ্রাণ চেষ্টা করে । তাহাদের চেষ্টার ফলেই দক্ষিণের ফলোরেস দ্বীপরাজ্য ধীরে ধীরে ইসলামী অঞ্চলে পরিণত হয়! সেলিবিস হইতে মাকাস্সার প্রচারকগণই ইসলামের বাণী নিয়া যায় সুমাবাওয়াতে ও সন্তবত . লমবকেও এবং সেই প্রচারকার্ধের সময়কাল ছিল ৯৪৭/১৫৪০ ও ৯৫৭/১৫৫০ সাল । | _ মালয় উপদ্বীপ কেদাহ প্রচারকগণের প্রচেষ্টার ফলে হা সালের মধ্যে মুসলিম অঞ্চলে পরিণত হয় । উপদ্বীপের বাকী সমগ্র অংশে কিভাবে ইসলামের প্রাধান্য বিস্তৃত হইয়াছিল তাহা জানা যায় না, কিন্তু নহি বির রিত তা যারাই! খ্চারকগণের কেন্রছিল ঘালাকা ও পাসাই। দক্ষিণ-পশ্চিম বোর্দিওর সুকাদানা ইসলাম প্রভাবিত হয় আরব ও মালয়গণ দ্বারা, প্রধানত তাহারা ছিলেন পালেমবাঁং-এর প্রচারক। ১০০০/১৫৯১ সালের মধ্যে বোর্বিওর সকল উপকূলবর্তী অঞ্চল মুসলিম অধ্যুষিত হইয়া যায় । লুযন দ্বীপসমূহ ও ম্যানিলা, সেবু, ওতোন এবং অন্য জেলাসমূহে ইসলাম প্রচার করেন ক্রুনাই ও আতজেহ হইতে গমনকারী প্রচারকগণ, মিনদানাও ও সুলুতেও তীহারাই ইসলাম প্রচার করেন । ১০০৯/১৬০০ সালের দিকে জাভার ইসলাম প্রচারকগণ দ্বীপপুঞ্জের সুদূর পূর্ব অঞ্চলে ইসলাম প্রচারকার্ষে বিশেষ সক্রিয় ভুমিকা পালন করেন । ১০ম/১৬শ শতাব্দীর প্রথমদিকে বৃহত্তর আতজেহ-এর প্রথম প্রতিষ্ঠাতা সুলতশন “আলী মুগায়াত শাহ (মূ. ৯৩৭/১৫৩০)-এর অধীনে আতজেহ দক্ষিণ ও পূর্ব অঞ্চলের উপকূলীয় অঞ্চলের কয়েকটি রাজ্য জয় করেন। তাহার পুত্র সুলতশন আলাউদ-দীন রি'আয়াত শাহ আল-কাহ্হণর (মূ. ৯৭৬/১৫৬৮) তুরক্ক, আবিসিনিয়া, গুজরাট ও মালাবার হইতে সৈন্য ভাড়া করিয়া আনিয়া তাহাদের সাহায্যে ৯৪৪/১৫৩৭ সালে মধ্যসুমাত্রা (বাটক অঞ্চল) জয় করেন । বাটক অধিবাসিগণের সকলেই ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আরও অনেক পরে মুসলিষগণ সেখানে সবেচ্চি প্রচারকের সাফল্য অর্জন করেন, যখন ১৩১৫/১৮৯৭ সালে সেখানে খৃস্টান প্রেস্ট্যান্ট পাদ্িগণ আগমন করেন । নিঃসন্দেহে উহার অন্যতম কারণ ছিল ওয়াহ্হাবী ভাবধারা দ্বারা অনুপ্রাণিত হণজ্জীগণের শিক্ষা ও প্রচার কার্ষের ফল। তাহারা ১২১৮/১৮০৩ সালে এক ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলনের প্রেরণা সৃষ্টি করেন (দ্র.পাদ্রী প্রবন্ধ) । ৯৮৩/১৫৭৫ সালে ও ৯৯০/১৫৮২ সালে আতজেহতে মক্কা, যামান ও গুজরাট হইতে কিছু সংখ্যক আলিম আগমন করেন। তাহারা সেখানে তাসাওউফ ও দর্শন বিষয়ক আলোচনা করেন। এই সকল আলোচনা ৯ম/১৫শ শতকের শুরুতে আরম হইয়াছিল বলিয়া মনে হয় । চিন্তার গভীর হইতে গভীরতর স্তরে প্রসারিত হইয়া সেই সকল আলোচনা মালয়ে স্বতঃস্ফূর্ত গ্রন্থাদি রচিত হইবার প্রেরণা সৃষ্টি করে । সেই ঢেউ পরবর্তী দুই শত বৎসরের বেশী কাল যাবত মানুষের প্রজ্ঞাগত ও চিন্তা-ভাবনার আগ্রহ জাগরূক রাখে । তাঁহাদের গুরুত্ব ছিল এই যে, তাহারা দ্বীপপুঞ্জের ইসলামীকরণের প্রক্রিয়ার অন্তর্ণিহিত গুরুত্বকে বুঝাইয়াছিলেন, বিশেষ করিয়া সুমাত্রা ও জাভার ক্ষেত্রে । এই সকল গ্রন্থ রচনার কিছু কিছু প্রকৃষ্ট ও স্বতঃস্ফূর্ত উদাহরণ হইতেছে ইসলামী ধর্মতত্ত্ব বিষয়ে উপরে মালয় ইসলামী বিশ্বকোষ,

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।