ইন্দোনেশিয়া প্রচারকগণ এই দুই কেন্দ্রে মিলিত হইয়া ধর্মীয় জ্ঞান-বিজ্ঞান প্রচার ও প্রসারে সহায়তা করিতেন। তাহাদের মধ্যে অনেকেই জাভা হইতে আগমন করিয্নাছিলেন। তন্মধ্যে দুইজন, তুবান হইতে আগত সুনান বোনাং ও সুনান গিরি পরবতীক্ষ্ষ কালে সুফী দরবেশ হইয়াছিলেন । জাভাতে ফিরিয়া গিয়া তাহারা সেখানে ইসলাম প্রচার করিয়াছিলেন । | আল-মালিকু'স--সালিহ--এর পৌত্র আল-মালিকু"জ-জশহির-এর রাজতৃকালে (৮ম/১৪শ শতকের শুরু) পাসাই ছিল দ্বীপপুঞ্জের সর্বপ্রাচীন ইসলাম চর্চার কেন্দ্র। ৭৪৬/১৩৪৫৭৪৭৯/১৩৪৬ সালে ইব্ন বাত্'তুতশ যখন পাসাই সফর করেন তখন দেখিতে পান যে, সুলত শন ধর্মীয় আলোচনায় খুবই উৎসাহী এবং বিজয়ের মাধ্যমে চতুষ্পার্থববর্তী অঞ্চলে ইসলামের বাণী বহনে অত্যন্ত আহী-ও নিরলস । ৮১৯/১৪১৬ সালের মধ্যে আর, সামুদ্রা, পেদির ও লামব্রি-র লোকেরা সকলেই আতজেহ রাজ্যের অন্তর্গত ছিল। তাহারা সকলেই ইসলাম গ্রহণ করে এবং আতজেহ-এর শক্তি ত্রমেই দক্ষিণ দিকে সম্প্রসারিত হয়। ,সুলুর বিশিষ্ট পরিবারসমূহের একটি বংশানুক্রমিক বিবরণী তারসিলা (বা সিলসিলা) অনুযায়ী সেখানে ইসলামের প্রথম পরিচয় করান ৮ম/১৪শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে শারীফ আওলিয়া কারীম আল-মাখদূম নামক জনৈক 'আরব দরবেশ, পরবর্তী কালে মালাক্কা নামে বিখ্যাত স্থান হইতে তিনি সেখানে গিয়াছিলেন। মালাক্কাতেও তিনি স্থানীয় অধিবাসীদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। তিনি ৭৮২/১৩৮০ সালে সুলৃ-তে গিয়া পৌছেন বলিয়া. কথিত আছে। সেখানে.তিনি জোলোর নিকটবর্তী বওয়াসা-তে গিয়া বসতি স্থাপন করেন৷ পরবর্তী প্রচারকও ছিলেন একজন “আরব, নাম সায়্যিদ আবু বাক্র; তিনিও সেই একই এলাকা হইতে আসেন এবং সম্ভবত সুমাত্রা হইতেই আসিয়া উপনীত হন। তিনি বওয়ানসার মুসলিম শাসক মিনাংকাবাউ বংশীয় রাজা বাঁগিনদার কন্যাকে বিবাহ করিয়াছিলেন এবং ৮ম/১৪শ শতাব্দীর শেষভাগে শ্বশুরের স্থলাভিষিক্ত হইয়া সুলুর প্রথম সুলতান হন । . জাভাতে “আরব ও ইব্ানের দরবেশগণ ৮০৩/১৪০০ সাল হইতেই ইসলাম প্রচার করিয়া আসিতেছিলেন। তাহাদের মধ্যে একজন বিখ্যাত ওয়ালী, সায়্যিদ মাওলানা মালিক ইব্রাহীম ৮২২/১৪১৯ সালে গ্রেসিক-এ ইনতিকাল করেন। তিনি মাজাপাহিতের রাজা বিক্রম-বর্ধনকে রোজত্বাল ৭৮৮/১৩৮৬-৮৩৩/১৪২৯ সাল) ইসলাম কবুল করাইতে চেষ্টা করেন। শেষ পর্যন্ত কীর্তিবিজয়ের রাজত্বকালে (ভ্রে তুমাপেল, ৮৫১/১৪৪৭- ৮৫৫/১৪৫১ সাল) মাজাপাহিতের রাজদরবারে ইসলাম দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। এই ঘটনার সুচনা করেন চাম্পার জনৈক দরবেশের পুত্র রাদেন রাহমাত সেখানে আগমন করিয়া । তিনি যে জাভাকে ইসলামীকরণের কাজ চূড়ান্তভাবে সুসম্পন্ন করিবেন তাহা পূর্ব হইতেই জাভার অপর একজন দরবেশ শায়খ মাওলানা জুমাদা আল-কুবরা ভবিষ্যদ্বাণী করেন বলিয়া কথিত । বাদেন রাহ"মাত, আমপেল (সুরাবায়া)-এ তীহার আস্তানা স্থাপন করেন, অত্যন্ত সাফল্যজনক কর্ম তৎপরতার জন্য জাভাবাসিগণ পরে তাহাকে জাভার ওয়ালী-এ আ'জামরপে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করে এবং তাহাঁকে সুনান আমপেন উপাধি প্রদান করে। জাভার অপর একজন বিখ্যাত সায়্যিদ ধর্মপ্রচারক ছিলেন পাসাইয়ের মাওলানা ইসহাক । পাসাইয়ের সুলতণন তাহাকে জাভার সর্বপূর্ববর্তী অঞ্চল বালামবাঙ্গানোর অধিবাসীদেরকে ইসলাম ধর্মের ছায়াতলে আনিবার দায়িতু প্রদান করেন। সুনান আমপেল-এর পুত্র সুনান 'বোনাঙ্গ এবং তিনি মাজাপাহিতের সুলতানের যে 05017161715 ৫৩ ইন্দোনেশিয়া কন্যাকে বিবাহ করিয়াছিলেন তাহার গর্ভজাত পৃত্র রাদেন পাকু (সুনান গিরি) উভয়ে মালাক্কা ও পাসাইয়ে তীহার নিকট শিক্ষা লাভ করিয়াছিলেন । সুনান আমপেল-এর মৃত্যুর পরে (৮৭২/১৪৬৭) সুনান গিরি তাহার স্থলাভিষিক্ত হন। তিনি আমপেল-কে ইসলামী শিক্ষা-স্ং্কৃতির কেন্দ্রে পরিণত. করিয়া এবং জাভাতে ইসলাম প্রচারের কেন্দ্র করিয়া উহাকে আরও সমৃদ্ধিশালী করিয়া তোলেন। সুনান আমপেল-এর অপর এক পুত্রও ওয়ালী বলিয়া স্বীকৃতি লাভ করেন এবং তিনি সিদাইয়ু-র সুনান দ্রাজাত নামে পরিচিত হন। মাদুরা দ্বীপে পাঙেরান শারীফ (খলীফা হু'সায়ন নামেও পরিচিত) ধর্মীয় আধিপত্য বিস্তার করেন । ৮৮৩/১৪৭৮ সালে মাজাপাহিতের পতনের সঙ্গে ছিলেন রাজারই পুত্র এবং আর্ধদামার-এর পোষ্য পুত্র। এই আর্য দামার ছিলেন পালেমবাং-এর মাজাপাহিত গভর্নর । তিনি ৮8৪/১৪৪০ সালের পাতাহ বিনতারাতে (দেমাক) বসতি স্থাপন করেন, সেখানে তিনি একটি মস্জিদ নির্মাণ করেন । উহার নির্মাণ কাজ ৮৯৪/১৪৮৮ সালে সমাপ্ত হয়। মস্জিদটি অদ্যাবধি দণ্ডায়মান রহিয়াছে । এই দিমাকও জাভা দ্বীপে ইসলামের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। এখান হইতে আর একজন বিখ্যাত ওয়ালী সুনান কালিজাগা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ওয়াইয়াং বা থিয়েটারকে ইসলাম প্রচারে ও প্রসারের কাজে ব্যবহার করিয়াছিলেন । _সুমাত্রার দক্ষিণাঞ্চলে ইসলামীকরণের কাজ শুরু হয় ৯ম/১৫ম শতাব্দীর প্রারন্লে। ১০ম/১৬শ শতাব্দীর শুরু হইতে সমগ্র অঞ্চলটি মুসলিম অধ্যধষিত হইয়া যায় । মিনাংকাবাউয়ের কোন কোন এলাকাও সেই সময়ের মধ্যে ইসলামের আওতাভুক্ত হইয়া যায় । পালেমবাং ইসলামীকৃত হইয়াছিল বলিয়া ধরিয়া নেওয়া হয় প্রথমত রাদেন রাহমাত এবং আর্য দামার-এর প্রভাবের ফলে । আনুমানিক ৮৪৪/১৪৪০ সালের কাছাকাছি সময়ে দক্ষিণের লামপুং অঞ্চলে ইসলাম প্রচারিত হয় বানতেম-এর প্রভাবের ফলে, সেখানে ইসলাম শিকড় গাড়িয়াছিল ৯ম/১৫শ শতাব্দীর শেষভাগে । বলা হইয়া থাকে যে, লামপুং-এর রাজা মিনাক কমল বুমী (ভূমি) নিজে বানতেমে গমন করেন, সেখানে তিনি ইসলাম কবুল করেন । মন্ধা শরীফে গিয়া হজ্জ পালন করিয়া লামপু২-এ প্রত্যাবর্তন করিবার পর নিজ রাজ্যে তিনি ইসলামের প্রসার ঘটান। _ দক্ষিণ বোর্নিওর বানজারমাসিনে ইসলাম প্রচার করেন জাভা (দেমাক) হইতে আগত দরবেশগণ ৯ম/১৫ম শতাব্দীতে । দ্বীপের উত্তরে অবস্থিত ক্রুনাই ইসলামীকৃত হয় আরও আগে, সুলুর সমসাময়িক কালে (উপরে দ্র.)। মোলাক্কাসেও ইসলামের প্রথম পরিচিতি ঘটে ৯ম/১৫শ শতাব্দীতে | এই ছ্বীপগুলি অতঃপর প্রধানত তেরনাতি, তিডোর, গিলোলো ও বাটজানের রাজপরিবারসমূহের অধীনে আসে । আর সেগুলির অন্তর্গত হইতেছে হালমাহেরা, সেলিবিস, আমবোন, বান্দা, নিউ গিনির পশ্চিম উপকূল এবং সেরাম, বাটজান ও ওবি দ্বীপসমূহের মধ্যে অবস্থিত কিছু সংখ্যক দ্বীপ । এই সকল দ্বীপের মধ্যে প্রধান হ্বীপ তেরনাতিতে সর্বপ্রথম ইসলাম প্রচারিত হয়। এখানকার প্রথয় সুলত"ানই সর্বপ্রথম গ্রেসিকে ইসলাম কবৃূল করেন ৯০১/১৪৯৫ সালে । নিজ রাজ্যে তিনি ইসলামের প্রসার ঘটান আমবোনের অন্তর্গত হিতুর জনৈক পতি পুতাহ-এর সহায়তায়, ইনিও জাভাতে শিক্ষা লাভ করিয়াছিলেন । ৯২৮/১৫২১ সালের ৫০ বৎসরের বেশী আগে হইবে না যে, তিডোরের রাজা, গিলোলো এবং বাতজানের রাজাগণের ন্যায়, ইসলাম কবুল করিয়াছিলেন । ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।