05017161715 বিটি লক্ষ, ভিয়েতনামে ছিল কমপক্ষে ২ কোটি ৬০ লক্ষ । এই সংখ্যার মধ্যে রহিয়াছে ৫ লক্ষ টীনা বা চীনা বংশোডূত লোক, আর ২০ লক্ষের কিছু কম লোক উপজাতীয় সংখ্যালঘু (ইহাদেরকে প্রায়শ ভুলক্রমে লাওসীয়রা বলে খা, ভিয়েতনামীরা বলে মোই, আর কন্বেডীয়রা বলে নোও (7017077) | এগুলির অর্থ হয় যথাক্রমে “শুকর, পাহাড়ী, জংলী মানুষ”]। বিভিন্ন দেশে সংখ্যালঘুরা মালভূমি অঞ্চলে প্রধান প্রধান ধর্ম ও ধর্সীয় দর্শন এখন পর্যন্ত বৌদ্ধ ধর্ম, কনফুসীবাদ ও তাওবাদ। কম্বোডিয়া (বা কাম্পুচিয়া) এবং লাওসে (হীনায়ান) বৌদ্ধ ধর্মই রাষ্ট্রীয় ধর্ম, ইহাই ব্যাপকভাবে পালন করা হয় । ভিয়েতনামে আত্মাপূজাই (57010 ৮৮017517170) প্রকৃতপক্ষে মূল ধর্ম, আর মহাযান বৌদ্ধ ধর্ম, যদিও অধিকাংশ অধিবাসী ইহার প্রতি আকৃষ্ট “তথাপি প্রতিবেশী দুই রাষ্ট্রে ইহার যে এঁক্য ও অবিকৃত রূপ রহিয়াছে এখানে তাহা নাই। তদুপরি ইহাও উল্লেখ করা প্রয়োজন যে, ভিয়েতনামীদের যে সহনশীল ও আপোষমূলক _ চারিত্রিক বৈশিষ্ট্য, তাহার কারণে সেখানকার অধিবাসিগণ বিভিন্ন উৎস-উদ্ভৃত ধর্মীয় দর্শনকে সহজেই গ্রহণ করিতে পারে । তাহার একটি উদাহরণ হইতেছে ১৯২৫ খু. সেখানে কাওডাই ধর্মের উদ্ভব । উহার উদ্দেশ্য ছিল এক অভিন্ন ঈশ্বরের অস্তিত্বাধীনে বাদবাকী সকল ধর্মাবলম্বীকে একত্রীভূত করা । ১৯৭৯ খু. এই নৃতন ধর্মীনুরাগীদের সংখ্যা হইয়াছিল ২০ লক্ষ এবং তাহাদের অধিকাংশই ছিল দক্ষিণ ভিয়েতনামী । রোমান ক্যাথলিক ধর্মাবলম্বীদেরও অধিকাংশ ভিয়েতনামী; উহাদের সংখ্যাও প্রায় অনুরূপ । প্রকৃতি পূজারীরা প্রায় সকলেই উপজাতীয় সংখ্যালঘু । সর্বশেষে উল্লেখ করা প্রয়োজন যে, হিন্দু ধর্ম কন্বোডিয়াতে দশ শতাব্দী কাল যাবত বিকাশ লাভ করে, এখনও এই ধর্ম পালন করা হয়; তবে এই ধর্মের রূপ বিকৃতি ঘটিয়াছে। বর্তমানে শুধু সংখ্যালঘু তামিল ও বাঙ্গালীরা হিন্দু ধর্ম পালন করিয়া থাকে, বিশেষ করিয়া ভিয়েতনামের চামদের (উচ্চারণ করা হয় তায়াম, দ্র. চাম) অধিকাংশই হিন্দু, আর বাকী কাম্পুচিয়ার চাম, মালয় এবং কিছু সংখ্যক তামিল অধিবাসী মুসলমান । . এমনকি শামপার দ্র. সণনক) গৌরবের দিনেও ইসলাম ইন্দোচীনে কখনও সর্বোচ্চ গুরুতৃ লাভ করিতে পারে নাই । ভারতীয় সভ্যতা দ্বারা গভীরভাবে প্রভাবিত হইয়া চামগণ প্রধানত হিন্দু ধর্ম পালন করিত আর অপেক্ষাকৃত কম মাত্রায় পালন করিত বৌদ্ধ ধর্ম। অনেক সময়ে আবার এই উভয়ের মিশ্রিত ধর্ম রূপও পালন করিত। কিন্তু যে সকল ধর্মীয় রূপ প্রায় বর্জিতই: হইয়া গিয়াছে, বর্তমানে কম্বোডিয়ার প্রায় সকল চাষ ও ম্ধ্যভিয়েতনামের দক্ষিণাংশে বসবাসকারী অধিবাসিগণের প্রায় অর্ধেকই মুসলমান । ইহার নিজেদেরকে “আদি চাম” বলিয়া দাবি করে। শামপাতে গ্রথম কবে ইসলাম আসিয়াছিল তাহার সঠিক তারিখ জানা যায় না। তবে ইহা জানা যায় যে, “আরব সওদাগরগণ ১ম/৭ম শতাব্দীতে সুদূর চীন পর্যন্ত পৌছিয়াছিল আর এইরূপ হওয়া খুবই সম্ভব যে, “আরব হইতে চীনে গমনাগমনের কালে তাহারা অন্নারের উপকূলেও যাইত! হইতে পারে সেই সময়ে তাহারা কিছু সংখ্যক স্থানীয় অধিবাসীকে ইসলাম ধর্মে দীক্ষিত করিয়াছিল | 7. 10102] (17 0111600 02 11750015 [191709130 0'-€55061006-6)1016171, 11, 55, 100. ঠ) এই মতের সমর্থনে +/0002150£ 01 ১০" হইতে একটি অংশ উদ্ধৃত করিয়াছে. সেখানে দেবতার বা আত্মার উদ্দেশে একটি মহিষ বলি ৪80 ঠা ইন্দোচীন দিবার কালে উচ্চারণ করা হইয়াছিল 'আলো-হো কি-পা" অর্থ “শীঘ্রই ইহার আবার পুনর্জন্ম হউক' এই কথাগুলি । উহা ছিল মুসলমানগণের “আন্মাহু আকবার” (আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ) কথাটির অনুকরণ । শামপার দুইটি কুফী শিলালিপি, একটির তারিখ “১০২৫ খু. ও ১০৩৫ খৃষ্টাব্দের মধ্যে এবং অপরটির তারিখ ১০৩৯ খু. (দ্র. চ. মু ৪155, তে প্রকাশিত, ২০/২, ২১৯২ খৃ., ২৮৭) হইতে ধারণা করা যায় যে, মুসলিমগণ ৪র্/১০ম শতাব্দীতে শামপার দক্ষিণে বসতি স্থাপন করিয়াছিলেন । কিন্তু তবুও কোন চামকে ইসলাম ধর্মে দীক্ষিত করিবার কথা উল্লেখ করার মত ভিত্তি পাওয়া যায় না। এঁতিহাসিক তথ্যাবলী বা জনশ্রুতি কোন কিছু হইতে এমন প্রমাণ পাওয়া যায় না যে, ৯ম/১৫শ শভাব্দীতে চামদের রাজ্যটি ধর্ম গ্রহণ করিয়াছিলেন । যুক্তিসঙ্গতভাবেই ধরিয়া নেওয়া যায়, ইসলাম ১৫ম শতাব্দীতে কম্বোভিয়ার চাম শরণার্থীদের মধ্যেই বিকাশ লাভ করিয়াছিল এবং এই ধর্ম তাহাদের জাতিগত ভ্রাতা মালয়দের দ্বারাই প্রচারিত হইয়াছিল । এই মালয়রা খু. ১৪শ ও ১৫শ'শতাব্দীতে সেই দেশে বারংবার গমনাগমন্ অব্যাহত রাখে এবং খুব সম্ভব কম্বোডিয়ার এই মুসলিম চামরাই মধ্যভিয়েতনামে ইসলাম প্রচারের চেষ্টা করে। তবে তাহারা খুব ক্বোডিয়ার মুসলিম চামগণ ও মালয়গণ ১৭শ শতাব্দী হইতে ১৯শ ছায়াতলে আনয়ন করে এবং দেশের রাজনীতিতেও কিছু অংশগ্রহণ করে । এই সকল কর্মতৎপরতার ফলেই ১৮২০ খৃ. তাহাদের মধ্যে একজন তুয়ান সাইত আহ'মিত (শায়খ আহ'মাদ) রাজপ্রতিনিধি (৬106:0%) হইয়াছিলেন, কিন্তু পরে শক্রগণের চক্রান্তে তাহার প্রাণদণ্ড হয়। ১৮৬৩ খু. ইন্দোচীন ফরাসী আশ্রিত রাজ্যে পরিণত হইলে তখন তাহারা দক্ষিণ ভিয়েতনামের ন্যায় কম্বোডিয়াতেও (চাউ-ডক, সায়গন, পান-থিয়েট) বেশ দৃঢ়বদ্ধ সমাজ গঠন করে এবং অন্যান্য কন্বোভীয় অধিবাসী হইতে প্রায় বিচ্ছিন্ন হইয়া চলিতে থাকে। তাহারা যে ইসলাম ধর্ম পালন করে তাহাতে তাহাদের নিজস্ব মৌলিকতৃ বলিয়া কোন কিছু আলাদাভাবে উল্লেখ করিবার নাই । চাম ও মালয়দের যে ধর্মবিশ্বাস, তাহাদেরও সেইরূপ । সকলেই উযু করে, পীচ ওয়াক্ত সালাত আদায় করে, ১৫ বৎসর বয়সে ছেলেদের খতনা করান, শুকর, কুকুর, কচ্ছপ, কুমীর, হাতী, ময়ূর, শকুন, ঈগল পাখী ও কাকের গোশত খান না, কোন কড়া বা. চোলাই মদ পান করেন না। কেহ কখনও অদ্ভুত কোন মূর্তির পূজা করিলে বা উপাসনা করিলে তাহাকে সঙ্গে সঙ্গে সমাজ হইতে বাহির করিয়া দেওয়া হয়। কেহ কেহ মক্কাতে হজ্জ করিতে যান অথবা হজ্জের পরিবর্তে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা অপর. একজনকে হজ্জে বাদল করিতে পাঠান । কন্বোডিয়াতে মসজিদ সচরাচর কাঠ দ্বারা তৈরি করা হয় এবং বেশ প্রকাশ্য ও-গুরুতুপূর্ণ স্থানে স্থাপন করা হয়। সর্বাপেক্ষা সুন্দর মসজিদগুলি বিশাল খোলা কক্ষসম্বলিত; এগুলির পিছনে মিম্বার তৈরি করা হয়। যে মাদুর বিছাইয়া সালাত আদায় করা হয় সেগুলি পরে গুটাইয়া ব্রগার উপরে রাখিয়া দেওয়া হয়। মসজিদের প্রবেশ পথের বাম দিকে সাধারণত একটি বড় পিপা লাল বঙ্গে রাঙাইয়া রাখা হয় (চাম ভাষায় উহাকে বলা হয় গানং, মালয়ী ভাষায় গেনডাঙ, জাভার ভাষায় বলা হয় কেনডাউ)। বাহিরে উযূ করিবার জন্য একটি পাকা হশওষ থাকে ।
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।