মানুষের প্রয়োজন মিটাইবার জন্যই গৃহীত হইলেও উহা চতুষ্পার্খ্ববতী প্যাগানবাদ হইতে মুক্ত, উহাই সকল প্রচলিত ধর্মমতের মধ্যে সর্বাধিক পূর্ণাঙ্গ এবং উহাই অনন্তকাল প্রচলিত থাকা উচিত । নিঃসন্দেহে এই বিষয়গুলিই সংক্ষেপিত করিয়া সরল ভাষায় বলা হইয়াছে পথ-নির্দেশ (00109) গ্রন্থ । তবে এই বিষয়ের উপর গুরন্তু দেওয়াও প্রয়োজন যে, এই বইখানির প্রণয়ন রীতিতে লেখক ইচ্ছাকৃতভাবে বেশ কিছু মতবিরোধ রাখিয়া দিয়াছেন। তদুপরি যে সমস্ত বিষয় পরোক্ষভাবে ইঙ্গিতে উল্লেখ করিয়াছেন, ইব্ন মায়মুন সেই সমস্ত বিষয় দ্বারা চিন্তাশীল পাঠকগণকে উপলদ্ধি করিতে অনুপ্রাণিত করিয়াছেন। বইখানি ভাসাভাসাভাবে পাঠ করিলে যে অর্থ বুঝা যাইবে উহার সঙ্গে তাহার নিজস্ব মতামতের ব্যবধান দুস্তর । অতএব, এইরূপ বিশ্বাস করার. যথেষ্ট কারণ রহিয়াছে যে, তিনি বিশ্বজগতের অবিনশ্বরতার ধারণাকে বাতিল করেন নাই (বরং তিনি প্রকাশ্যেই বিশ্বের চিরস্থায়িত প্রচার করিতেন) এবং চূড়ান্ত বিবেচনায় তিনি অ্রষ্টাকে প্রাকৃতিক আইনের সঙ্গে এবং সেই কারণে কিছুটা ভবিতব্যের সঙ্গে অভিন্ন মনে করেন (তবে ইহা সত্য যে, সেই ভবিতব্য অন্ধ ভবিতব্য নহে, যুক্তি ও প্রজ্ঞাময় ভবিতব্য)। | জ্যোতিষশান্ত্র, ভবিতব্য, যাদু, গুপ্তবিদ্যা ও দর্শনবহির্ভূত মরমীবাদের প্রতি যে নেতিবাচক মনোভাব তাহার ছিল তাহা হইতে তিনি যে কোনদিন মুক্ত হইতে পারেন নাই উহাও সমভাবে তাহার মৌলিক যুক্তিবাদেরই পরিচয় বহন করে। তদুপরি তাহার আইন সংহিতা (0০9০ 061].9৮/9) এবং শেষ বিচারের দিনে মানুষের পুনরুজ্জীবন বিষয়ক নিবন্ধ (16290192 ০077 006 25975750107) দুইটি হইতে বুঝা যায় যে, নিশ্চিতই তিনি য়াহুদী ধর্মের প্রচারিত আখিরাতের ধারণাকে (75501910102) সীমিত করিবার চেষ্টা করিয়াছিলেন এবং সম্পূর্ণ দ্যর্থহীনভাবে শিক্ষা দিয়াছিলেন যে, একমাত্র আত্মাই চিরঅবিনশ্বর এবং পরলোকে এই অতীন্দ্িয় রূপ আত্মারই শাস্তিভোগ হইবে । ঘটনাচক্রে এমনও হইতে পারে যে, মুসলিম চিন্তাবিদগণের মধ্যে তাহার সমসাময়িক ও একাধিক বিষয়ে তাহার সহযোগী দার্শনিক ইব্ন রুশদ (দ্র.)-এর মতই তীহারও ধারণা ছিল যে, প্রজ্ঞাময় আত্মা দেহ হইতে বিচ্ছিন হইয়া এই নীচের দুনিয়াতে যে বাস্তব ও চিস্তানির্ভর মূল্যবোধ ছ্বারা ক্রমাগত পরীক্ষিত হইয়া যথার্থতা লাভ করিতেছে উহাই পরলোকের জীবনে কর্মতৎপর প্রজ্ঞার সঙ্গে মিলিত হইবে । ইহা বিশ্বের তিনটি শ্রেষ্ঠ ধর্মেই সাধারণভাবে, বিভিন্ন মাত্রায় স্বীকৃত ও প্রচারিত, আত্মামাত্রেরই অমরত্রে যে ধারণা তাহার কতকটা অস্বীকৃতি । উভয় দার্শনিকের ক্ষেত্রেই কোন রকম অন্তর্নিহিত দ্বন্দ ব্যতিরেকে এই চরম মতবাদের সহউপস্থিতি দেখা যায়; উভয়েই স্ব স্থ ধর্মীয় অনুশাসনের প্রতি এঁকান্তিকভাবে. একনিষ্ঠ । এই ধর্মীয় অনুশাসনকে তীহারা মানুষের সামাজিক জীবন নিয়ন্ত্রণের সর্বশ্রেষ্ঠ নীতি বলিয়া বিশ্বাস করিতেন। তাহাদের মতে সেরূপ সমাজেই যৌথ 'নিয়ম-শৃঙ্খলাধীনে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বাচিয়া থাকিতে পারে এবং সে সমাজেই দার্শনিকগণ এই শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করিয়া এবং স্বয়ং নিষ্ঠার সঙ্গে উহার বিধি-বিধানের নিকটে নতি স্বীকার করিয়া সুসমঞ্জসভাবে ভাবজগতের সঙ্গে কর্মের জগতের মিলন ঘটাইতে পারেন । কিন্তু তাহার. এই মত বা ধারণাগুলি খুব বেশী বলিষ্ঠ বলিয়া বোধ হওয়া বা এমন কি নিন্দনীয়ভাবে সমাজে প্রচলিত মতের বিরোধী বলিয়া প্রতীয়মান হওয়া বিস্ময়কর কিছু নহে। আর আমরা জানি যে, মুসলিম পণ্ডিত 'আবদু*ল-. লাতীফ আল-বাগদাদী দ্রে.), যিনি কায়রোতে থাকাকালীন ইবৃন মায়মূনকে ই.বি.--_8/৪৯ ৩৮৫ ১০৬০, দ্র. 1151771071059): 6€44-66 9 [.893-4 (৫) শরহ আসমাই'ল-উক্কার (ওঁধধের নামের ব্যাখ্যা), সম্পা, অনু, ও টীকা 1. 1165611706 22 [এ], এ] (0০017191715 জানিতেন, পরিষ্ারই বলিয়াছেন যে, ইবৃন মায়মূন তাহার স্বধর্মাবলধিগণের জন্য প্রচলিত মতের বিরোধী পুস্তক লিখিয়াছিলেন। পথনির্দেশ (071106) বইখানি য়াহুদী সমাজের বাহিরে প্রচারিত না হওয়ার জন্য সাবধানতা অবলম্বন করা সত্বেও অন্তত আংশিক বা সংক্ষিপ্তভাবে উহার অনুলিপি আরবী হরফে প্রস্তুত করা হইয়াছিল এবং উহা মিসরের খৃষ্টান বুদ্ধিজীবী মহলে প্রচারিত হইয়াছিল। অপর পক্ষে কোন মুসলিম পণ্ডিত বইখানি আদৌ ব্যবহার করিয়াছিলেন বলিয়া জানা যায় না এবং যে .তিবরিষী গ্যারিস্টোটল হইতে গৃহীত পঁচিশটি প্রস্তাবের উপরে টীকা রচনা করিয়াছেন এবং . যেগুলি দ্বিতীয় পর্বের শুরুতে স্থান পাইয়াছে, সেই তিবরিধীর কোন পরিচয়ও : জানা যায় না; ঘটনাক্রমে তাহার টীকা-ভাষ্য কেবল হিব্রু ভাষাতেই রক্ষা পাইয়াছে। | পূর্বেই বলা হইয়াছে যে, ইব্ন মায়মূনের সর্বাধিক প্রেরণার উৎস ছিলেন আল-ফারাবী, কিন্তু তাহার চিন্তা ও রচনায় ইব্ন সীনা, আল-গ শযালী রে) (তাহাফুত) ও ইব্ন বাজ্জার প্রভাবেরও পরিচয় খুঁজিয়া পাওয়া যায়। ইবৃন রুশদ (যাহাকে তিনি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখিতেন) সম্বন্ধে তাহার জ্ঞান অসম্পূর্ণ ছিল এবং তাহাও তিনি এত বিলম্বে অর্জন করিয়াছিলেন যে, উহা তাহার পথ-নির্দেশ গ্রন্থে প্রয়োগ করিতে পারেন নাই। সর্বশেষ আরও একটি বিষয়ঃ ইসলাম সম্ধন্ধে ইব্ন মায়মূন যে দৃষ্টিভঙ্গী গ্রহণ করিয়াছিলেন (উহা কোনভাবেই তাহার মৌলিক দৃষ্টিভঙ্গী ছিল না) তাহা ছিল একই সঙ্গে রাসূল (স)-এর নুবুওয়াতের প্রতি সম্পূর্ণ অস্বীকৃতি, আবার ইসলামের কষ্টর একেশ্বরবাদের প্রতি সৃক্ক্স সহমর্মিতা প্রকাশ । “আরবগণের মধ্যে আল্লাহ্র : ব্লাসূল (স) আগমনের যে পূর্বাভাস বাইবেলে রহিয়াছে তাহা অনুসন্ধানের অকৃত্রিমতা বিষয়ে মুসলিমগণ যে সন্দেহ প্রকাশ করেন উহার প্রতিও তাহার কঠোর মনোভাব ছিল (দ্র. আহলুল-কিতাব ও তাহরীফ)। পে গ্স্থপঞ্জী 8 (১) ইব্ন আবী উসায়বি'আ, “উয়ুনু'ল-আনবা ২খ, ১১৭১; ২) ইবনু'ল-কিফতী, তা'রীখু'ল-হুকামা, ৩১৭-১৯; (৩)- 1. . 51517750101)91027, 1016 90910150102. 11661905702]. 50577 786710. 1902, 199-221 ( হিব্রু সংক্করণের জন্য এ. লেখক, [012 17610721501) 001021521271756510 455 [110051911215..., 85101) 1893, নির্ঘন্টে উল্লিখিত অংশ, পু. (8) 57901521770] 1.2. (1940);0৬) ১৯৫০ খু. পর্যস্ত গ্রন্থপঞ্জীর প্রধান অংশ টে. ৬৪19. *৮01501)2 010110950910101০ (817011057900101 50106 851770010107567 17 059 50090100067 51)1195007716, 19)-এ দেওয়া আছে, 8০775 1950, 20-4; (৭) য়াহুদী দর্শনের প্রধান ম্যানুয়েলসমূহ, বিশেষ করিয়া [. [7751], 4. 10191075০01 [77290172529] ২5০৮৮191 10101109501010%, 1010119.9321001017. 1916 (কয়েকবার মুদ্রিত); (৮) এ. 07100002017, 1076 ঢ1011950101016 055 27006170005, 01101) 1993 ( ইংরাজী অনু., £1711950101716 100515]0, [,077907 1964) এবং (৯) 0. ৬৪199., [70090000107 2. 19. 0570526 101৬6 00107095277) 956, :09.015 1947. ইহাতে 79965 ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৩৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।