ইবৃল মাজিদ ইকৃন শাযান (এ1১.-এ, ১১ ৬৬৯০) ও সাহ্ল ইব্ন আবান (০১ $-. 3031) ভারত মহাসাগরে কিরূপে জাহাজ চালাইতেন, তাহা জানিয়া লই। আমি বর্তমান যুগের সমুদ্র নাবিকগণ, যেমন উম্মান প্রদেশের অন্তর্গত জুলুফার (১১1৯) নামক স্থানের অধিবাসী আহমাদ ইবৃন মাজিদ ও (দক্ষিণ 'আরবের অন্তর্গত) জুরয অঞ্চলের শিহ্র ( ১৯) নামক স্থানের অধিবাসী সুলায়মান ইব্ন আহমাদ (দ্র. সুলায়মান আল-মাহ্রী নিবন্ধ) কর্তৃক রচিত এতদসম্পর্কিত গ্রন্থাবলীও সংগ্রহ করি । এইরূপে আমি কিতাবু'ল-ফাওয়াইদ ও আল হাবিয়া (ইবৃন মাজিদ কর্তৃক প্রণীত; এতদসম্বন্ধে পরে আলোচনা করা হইবে) এবং সুলায়মান আল-মাহ্রী প্রণীত তুহ"ফাতু'ল- ফুহ্ল, মিন্হাজ ও কালাদাতু'শ-শুমুস গ্রন্থগুলিও সংগ্রহ করি | এই সকল গ্রন্থ আমি গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করি । প্রকৃত কথা এই যে, এই সকল গ্রন্থের সাহায্য না পাইলে ভারত মহাসাগরে জাহাজ'চালনা করা আমার পক্ষে অত্যন্ত কষ্টকর হইত । অপচিরিত ও অনবহিত কাপ্তান, নাবিক ও মাঝি-মান্লাহ্ এতদঞ্চলে জাহাজ চালনা সম্বন্ধে অজ্ঞ হইয়া থাকেন । তাই তাহাদেরকে সর্বদা কোন না কোন পথ প্রদর্শকের সাহায্য লইতে হয় । কারণ তাহাদের নিজেদের নিকট প্রয়োজনীয় কোন তথ্য থাকে না। এই কারণে আমি উল্লিখিত গ্রস্থাবলীতে এতদসম্পর্কিত যে সকল প্রয়োজনীয় তথ্য লিখিত রহিয়াছে, অন্তত সেই সকল তথ্য সংকলিত করা এবং তুকাঁ ভাষায় উহাদের অনুবাদ করিয়া দেওয়া আমার জন্য জরুরী কর্তব্য বলিয়া মনে করিয়াছি । অতঃপর সমুদ্রে জাহাজ চালনা সম্পর্কিত একখানা মূল্যবান গ্রন্থ রচনা করাও আমি নিজের জন্য অবশ্য কর্তব্য বলিয়া মনে করি । এইরূপ একখানা গ্রন্থ রচিত হইলে নাবিকগণ উহা পাঠ করিয়া সমুদ্র পথের পথ প্রদর্শকের সাহায্য ব্যতিরেকেই জাহাজ চালাইয়া গন্তব্যস্থলে পৌছিতে পারিবেন। আল্লাহ তাআলার অনুগ্রহে উপরিউক্ত “আরবী গ্রন্থাবলীর তুকীঁ অনুবাদের কার্য অল্পকালের মধ্যে সম্পন্ন হইয়া গেল। যেহেতু আমার গ্রন্থে সমুদ্রে জাহাজ চালনা সম্পর্কিত সকল বিস্ময়কর তথ্য সন্নিবেশিত হইয়াছে; তাই আমি উহার নামকরণ করিয়াছি আল-মুহীত (৯11 _ সকল তথ্যের পরিবেষ্টক)” [1016 (07০£781- 17190179য) 09165] ৭65 [17015011670 96651155615 1৬01711, অনু. 7 16067, ভূমিকা ও ত্রিশটি নকশা ৮/. [010395018670] কর্তৃক প্রদত্ত, ভিয়েনা ১৮৯৭ খৃ., পৃ. ৫৩]। সীদী “আলী অতঃপর (পৃ. ৫১) ইবৃন মাজিদের নাম উল্লেখ করত তাহার ভূয়সী প্রশংসা করিয়াছেন । তিনি তাহাকে ভারত মহাসাগরে জাহাজ চালনাকারী নাবিকদের মধ্যে সর্বাধিক নির্ভরযোগ্য নাবিক বলিয়া এবং তৎকালীন যুগের সামুদ্রিক জাহাজ চালনা বিষয়ক গ্রস্থাবলীর রচয়িতাদের মধ্যে সর্বাধিক নির্ভরযোগ্য মিইরটি বহর অসাত করিয়াছেন। .- সীদী “আলী প্রণীত 'আল-মুহীত" রন্থ হইতে যে সকল উদ্ধৃতি প্রকাশিত হইয়াছে, এগুলি পাঠে জানা যায় যে, উক্ত গ্রন্থখানা প্রকৃতপক্ষে ইব্ন মাজিদ ও সুলায়মান আল-মাহ্রী কর্তৃক প্রণীত সামুদ্রিক পথ-প্রদর্শক গ্রস্থাবলী ও সমুদ্রে জাহাজ "চালনার নিয়মাবলী সম্পর্কিত গ্রন্থাবলীর একাংশের তুকাঁ অনুবাদ । অবশ্য একথা সত্য যে, উহাতে স্থানে স্থানে ক্রুটি-বিচ্যুতি রহিয়াছে। তৃকীঁ আমীরু'ল-বাহ্র সীদী “আলী তাহার গ্রন্থে যে সকল “আরবী গ্রন্থ ও উহাদের রচয়িতাদের নাম পরিচয় সংক্ষেপে উল্লেখ করিয়াছেন, পাশ্চাত্য পণ্ডিত ?/950117711197) 73105] ও তীহার পূর্বসূরী ৬০1 [91077)27 ইহাদের কেহই উহা খুঁজিয়া বাহির করিতে চেষ্টা রুরেন ৩৬৭ 05017161715 নাই । সাহিত্য বিষয়ক কোনও ইতিহাস গ্রন্থেও উহার উল্লেখ পাওয়া যায় না। অবশ্য প্যারিসস্থ সরকারী গ্রন্থাগারের “আরবী পাগুলিপিসমূহের ২২৯২ ক্রমিক নং পার্ুলিপিতে উহাদের নাম-পরিচয় বর্ণিত হইয়াছে (প্রথমোক্ত গ্রন্থের পার্জুলিপিখানা ১৮৬০ খু. সংগৃহীত হইয়াছে। শেষোক্ত গ্রন্থের পাঞ্জুলিপির সহিত সিরিয়ার অধিবাসী 7০959131 £৬5০৪]1 নামক জনৈক পাদরী কর্তৃক একটি ক্রোড়পত্র সংযোজিত রহিয়াছে। উক্ত ক্রোড়পত্র হইতে জানা যায় যে, উক্ত পাগুলিপিখানা ১৭৩২ খু. ও উক্ত গ্রন্থাগারে বর্তমান ছিল)। সীদী “আলী তাহার গ্রন্থ রচনায় যে সকল পুস্তক হইতে তথ্য গ্রহণ করিয়াছেন, উক্ত মূল্যবান পা্জুলিপিদ্বয়ে সেই সমুদয় গ্রন্থ অন্তর্ভুক্ত রহিয়াছে, এমন কি উহাতে এইরূপ কতগুলি গ্রন্থও অন্তর্ভুক্ত রহিয়াছে যাহাদের সম্বন্ধে তুকী আমীরু'ল-বাহ্র সম্ভবত অবহিত ছিলেন না। ২২৯২ ক্রমিক নং পাগুলিপিতে যাহা আলোচ্য গ্রন্থের মূল পাণ্ডুলিপি হইতে সরাসরিভাবে অনুলিখিত হইয়াছে, ১৮১ পাতা রহিয়াছে । উহার আয়তন ২৬০ ৮* ১৮০ মি.মি.। প্রতিটি পৃষ্ঠায় উনিশটি ছত্র রহিয়াছে। উহাতে ইবৃন মাজিদ কর্তৃক রচিত উনিশখানা সামুদ্রিক পথ-প্রদর্শনমূলক পত্র ও এ জীহাজ চালনার নিয়মাবলী সম্পর্কিত অন্য কতগুলি পুস্তিকা লাকি নিজো ও (১) কিতাবু'ল-ফাওয়াইদ ফী উসুলি 'ইলমিল-বাহ্রি ওয়াল- জারি (১০1৩%11৩ ১741715 ০৬৮৪। ৯ 4০1৩৯115০75) উহা পার্জুলিপির ১ম পাতা হইতে ৮৮ ক পাতা পর্যন্ত (সীদী “আলী স্বীয় গ্রন্থে উক্ত পুস্তিকাকেই ফাওয়া'ইদ নামে উল্লেখ করিয়াছেন)। উহা একখানা গদ্য পুস্তিকা, উহাতে বারটি পরিচ্ছেদ রহিয়াছে । উহার রচনাকাল ৮৯৫/১৪৮৯- ১৪৯০ সন। উহার প্রথম দিকের পৃষ্ঠাসমূহে সমুদ্রে জাহাজ চালনা সম্বন্ধে _ এবং চৌন্বক সুচীর (-কম্পাস যন্ত্রের) উদ্ভাবন ও উহার প্রাথমিক যুগের বিস্ময়কর কার্যাবলী সম্বন্ধে আলোচনা করা হইয়াছে । অতঃপর ইব্ন মাজিদ উহাতে চন্দ্রের আটাইশটি মানযিল তথা উহার কলাসমূহ সম্বন্ধে আলোচনা করিয়াছেন। এইরূপে তিনি উহাতে কম্পাস যন্ত্রে বত্রিশটি দিকে অবস্থিত নক্ষত্রসমূহ সম্বন্ধে, ভারত মহাসাগরের বিভিন্ন সামুদ্রিক পথ সম্বন্ধে, উক্ত মহাসাগর ও পশ্চিম চীন-সাগরের উপকূলে অবস্থিত কতগুলি সামুদ্রিক বন্দরের অক্ষাংশগত অবস্থান সম্বন্ধে, স্থলভাগে পৌছিবার বিভিন্ন আলামত সন্বন্ধে--যেমন পাখী উড়িতে দেখা, উপকূলবর্তী জলভাগের গঠনগত বৈশিষ্ট্যসমূহ ইত্যাদি এবং ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের : স্থলভাগে পৌছিবার বিভিন্ন সামুদ্রিক পথ সম্বন্ধে আলোচনা করিয়াছেন । এতদ্যতীত তিনি উহাতে বিখ্যাত দশটি দ্বীপের পরিচয়ও বর্ণনা করিয়াছেন । উক্ত দ্বীপগুলি হইতৈছে এই 3 (১) "আরব উপদ্বীপ; (২) মাদাগাঙ্কার; (৩) সুমাত্রা; (8) জাভা; (৫) ফরমোজা: (৬) সিলন (শ্রীলংকা): €৭) যার্জিবার; (৮) বাহরাইন; (৯) পারস্য উপসাগরে অবস্থিত ইবন জাওয়ান (৩-| )। ১৯-ইব্ন গাওয়ান5 বারাখত) ছ্বীপ ও (১০) সাকতারী দ্বীপ। (প্রসঙ্গক্রমে তিনি উহাতে বাহ্রায়ন ও মাহ্রাহ-এর এঁতিহাসিক ও রাজনৈতিক অবস্থা এবং হি. নবম শতাব্দীর শেষ চতুর্থাংশে উক্ত স্থানে সংঘটিত গৃহযুদ্ধ ইত্যাদির বিবরণও প্রদান করিয়াছেন) । ইব্ন মাজিদ তাহার উক্ত পুস্তিকায় সমুদ্রে জাহাজ চালাইবার উপযোগী বিভিন্ন প্রকারের বায়ুর প্রারন্তকাল ও সমাপ্তিকালও বর্ণনা করিয়াছেন । সর্বশেষে উহাতে তিনি লোহিত সাগর সম্বন্ধে আলোচনা করিয়াছেন । উহাতে তিনি লোহিত ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।