Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ইব্‌ন তায়মিয়া রে) সমষ্টিমাত্র। কণদ্র, আল্লাহ তা'আলার নামসমূহ, আহকাম, ওয়া“ঈদ-এর বাস্তবায়ন ইত্যাদির ব্যাখ্যা ও বিশ্লেষণের উপর তাহার বিশেষ আপত্তি ছিল ; (রি, ১খ, ৭৭, 8৪৫ প.)। হিসি 1 নারি নর বর রান করিতেন যেমনঃ (১) তিনি তাহ্লীল প্রথা গ্রহণ করিতেন না, যাহার ছারা কোন স্ত্রী, যে তিন তলাকে'র মাধ্যমে চূড়ান্ত তণলাকপ্রাপ্ত হইয়াছে, এমন এক ব্যক্তির সহিত অন্তর্বর্তীকালীন বিবাহের পর যে ইহা মানিয়া লইয়াছে যে, সে (মুহণল্লিল অর্থাৎ হণলালকারী) বিবাহের অব্যবহিত পরই তাহাকে তালাক" দিবে, পূর্ব স্বামীর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারিবে; (২) তাহার মতে খতুকালীন যে তণলাক" দেওয়া হইবে উহা বাতিল বলিয়া গণ্য হইবে; (৩) যে শুল্ক (ট্যাক্স) আল্লাহ্‌র আদেশ কর্তৃক ফরয করা হয় নাই তাহা বৈধ এবং কোন ব্যক্তি যদি এই কর আদায় করে তাহা হইলে তাহার যাকাত মাফ হইয়া যায়; (8) ইজমা বিরোধী মত পোষণ করা কুফরও নহে এবং পাপও নহে। | কথিত আছে, আস- -সালিহিং্যাবর আল-জাবাল মসজিদের মিশ্র দণ্তীয়মান হইয়া তিনি ঘোষণা করেন যে, হযরত “উমার রো) ইবৃনু'্ল-খাক্তাব অনেক ভুল করিয়াছেন । “আল্লামা তৃ"থী লিখিয়াছেন যে, পরে ইব্‌ন তায়মিয়্যা (র) ইহার উপর অনুশোচনাও প্রকাশ করিয়াছেন (আদৃ-দুরার'ল- কামিনা, ১খ, ১৫৪) এবং মিনহাজু*স-সুন্নাতে তিনি হযরত উমার (রা)- এর ভূয়সী প্রশংসা ও গুণগান করিয়াছেন । এক বর্ণনামতে তিনি বলিয়াছেন যে, “আলী ইব্‌ন আবী তশলিব (রা) ৩০০টি (তু. আদ-দুরারু'ল- কামিনা, ১খ, ১৫৪, , যেখানে ১৭টি ভুলের উল্লেখ আছে) ভুল করিয়াছেন । ঘটনা হইল, জাবাল কিসরাওয়ান-এর জনৈক উগ্ন শী'আ 'আলী (রা)-এর পবিত্রতা সম্পর্কে তীহার সহিত বিতর্কে লিপ্ত হয়। তিনি ইতিহাস পেশ করেন এবং বলেন যে, ইবৃন মাস'উদ রো) ও “আলী রো)-এর মধ্যে কোন কোন বিষয়ে কয়েকবার মতানৈক্য দেখা দেয় এবং রাসূলুল্লাহ (স) ইব্ন মাসউদ (রা)-এর পক্ষে রায় প্রদান করেন। কিসরাওয়ানীদের বিরুদ্ধে সরকারকে সৈন্য প্রেরণ করিতে হইয়াছে এবং তাহারা ইসলামী দেশসমূহের বিরুদ্ধে মোঙ্গলদেরকে কয়েকবার সাহায্যও করিয়াছে এবং ইহারা আসহাব-ই ছালাছা প্রেথম ভিন খলীফা) ও আ+ইম্মা-ই দীনকে মুরতাদ বলিয়া গণ্য করিত। ইবৃন তায়মিয়া (র)-এর এই সকল বক্তব্যের উদ্দেশ্য কেবল ইহাই ছিল , যে, "ইসমাত (পবিত্র) একমাত্র নবীদের জন্য নির্দিষ্ট, অন্যথায় তিনি সণহাকীদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করিতেন এবং তাহাদের উচ্চ মর্যাদা স্বীকার করিতেন। তিনি স্বীয় গ্রন্থ আল-“আকনীদাতু*ল-হামাবিষ়্্যা-তে লিখেন, “মুতাকাল্লিমদের ধারণা হইল যে, সণহাবী ও তাবি'ঈগণ সাদাসিধা _ ঈমান ও “আকীদার অধিকারী ছিলেন, ধাহাদের মধ্যে চিন্তা ও গবেষণা খুবই কম ছিল এবং আয়াত ও নুসূসের মধ্যে অনুসন্ধানের যোগ্যতা মোটেই ছিল, না...ইহা এমন এক দাবি, যাহাকে ভীতিকর অজ্ঞতারই ফল বলা যাইতে পারে । কতই না ভাল হইত যদি এই মূর্থরা জানিতে পারিত যে, তাহারা . সংশয় ও সন্দেহের অন্ধকার হইতে মুক্ত হইয়া ঈমান ও বিশ্বাসে সমুজ্বল জগতসমূহে পৌছিয়াছিলেন! তীহাদের পথে সন্দেহের কোন কাটা ছিল না, ধারণা ও সংশয়ের কোন অবকাশ, যুক্তি ও দর্শনের বিভ্রান্তি ছিল না, _.. তাহাদেরকে স্বয়ং রাসূলুল্লাহ (স) হক ও সত্যের শিক্ষা দিয়াছিলেন। তাহাদের সম্মুখে অতীত ও ভবিষ্যতের ঘটনাবলী উন্মুক্ত করা হইয়াছিল । - ৩০০ ূ ইব্‌ন তায়মিয়া রে) তাহারা কুরআন হাতে লইয়া প্রাচ্য ও পাশ্চাত্যের সম্মুখে সর্বোত্তম বাস্তব জিও এপ বং তাহাদের জ্ঞান বানূ ইসরা'ঈলের নবীদের চাইতে কম ছিল রি ভোহাদের উদার দৃষ্টিভসী, স্বাধীন চিন্তা ও বিম্ময়কর অনুধাবন শক্তি পরিমাপের জন্য কোন পাত্র বিদ্যমান নাই।” ইব্‌ন তায়মিয়া আল-গশযালী (র), মুহ্‌য়ি"দ-দীন ইবনু'ল-“আরাবী, “উমার ইবনু'ল-ফারিদ ও সাধারণত (রে) ইমাম গশযালী রে)-র সেই সকল দর্শনগত ধারণারও সমালোচনা করিয়াছেন যাহা তিনি “আল-মুনকিয মিনা'দ-দালাল", বরং ইহয়া" 'উলৃমিদ-দীন-এ প্রকাশ করিয়াছেন, যাহাতে [ইব্‌ন তায়মিয়া রে)-র বক্তব্য অনুযায়ী] অনেক জাল হাদীছ পাওয়া যায়। তিনি বলিতেন, সুফী ও মুতাকাল্লিমূুন হইল একই নৌকার আরোহী (মিন ওয়াদিন ওয়াহি“দিন)। : ইব্‌ন তায়মিয়া রে) গ্রীক দর্শন ও উহার ইসলামী প্রতিনিধি, বিশেষ করিয়া ইব্‌ন সীনা ও ইব্‌ন সাব'ঈন-এর উপর তীব্র হামলা করেন এবং বলেন, “দর্শন কি মানুষকে কুফরীর দিকে লইয়া যায় না? উহা কি অনেকখানি উক্ত মতপার্থক্যের কারণ নহে যাহা ইসলামের আশ্রয়ে লালিত হইয়াছে?” ইসলাম যেহেতু যাহুদীবাদ ও খুষ্টবাদের উত্তম বদলা হিসাবে প্রেরিত * হইয়াছিল এই কারণে ইব্‌ন ভায়মিয়া (র)-কে স্বভাবত উল্লিখিত ধর্ম দুইটির সমালোচনার প্রতি দৃষ্টিপাত করিতে হয়। য়াহুদী ও খৃষ্টানদেরকে নিজেদের পবিত্র গ্রন্থের কোন কোন শব্দের অর্থ বিকৃত করিবার অভিযোগে অভিযুক্ত করিবার পর (দ্র. তীহার রচনাবলী, সংখ্যা ৩৫, ৪০, ৪৩ ও ৪৫) তিনি যাহুদীদের উপাসনালয়সমূহ ও বিশেষ করিয়া গির্জাসমূহের তদারক অথবা উহা নির্মাণের বিরুদ্ধে পুস্তিকা লিখেন (তু. সংখ্যা ৪৬)। কোন কোন মুসলিম মনীষী ইব্‌ন তায়মিয়া (র)- এর দৃঢ় 'আকীদাসম্পন্ন হওয়ার ব্যাপারে একমত নহেন। উক্ত মনীবীদের মধ্য হইতে যাহারা তাহাকে মুলহিদ বলিয়া মনে করিতেন নিন্নে তাহাদের নামের তালিকা দেওয়া হইলঃ ইবৃন বাত্ৃতা, ইব্‌ন হাজার আল-হায়ছামী, তাজু'দ-দীন সুবকী, তাকিস্ম্যু'দ-দীন আস-সুবকী ও তীহার পুত্র “আবদু'ল-ওয়াহ্হাব, হ্য্যুদদ্‌- দীন ইব্‌ন জামা“আ, আবূ হায়্যান আজ--জীহিরী আল-আন্দালুসী প্রমুখ । অনেকে আবার এতদূর বলিয়াছেন যে, যে ব্যক্তি ইব্ন তায়মিয়া (র)-কে শায়খু'ল-ইসলাম বলে, সেও কাফির এবং উহা প্রত্যাখ্যান করিবার জন্য শামসুস্দ-দীন মুহশম্মাদ ইবৃন আবী বাক্রকে 'আর্-রাদ্দু'ল-ওয়াফির গ্রন্থ লিখিতে হয়। অনুরূপভাবে ইব্‌ন হণজার আল-হায়ছণমীর সমালোচনার জবাবে মাহ"মূদ আল-আলুসী (মৃ. ১৩১৭ হি.) জিলা“উ'ল- 'আয়নায়ন লিখেন, তথাপি তাহার নিন্দাকারীদের তুলনায় প্রশংসাকারীদের সংখ্যা অধিক। যেমন তাহার শাগরিদ ইবৃন কায়্যিম আল-জাওষিয়্যা, আয'-যশহাবী, ইব্‌ন কু"্দামা ইবৃন কাছীর, আস-সশরসণরী আস--সুফী, ইব্নু'্ল- ওয়ারদী, ইব্রাহীম আল-কাওরানী, “আলী আল-কণরী আল হারাকী, মাহ-মৃদ আল-আলুসী প্রমুখ । অনেকে আবার এতদূর বলিয়াছেন যে, তীহার জ্ঞান সংক্রান্ত দিয়ানাত ইসলামী ও রাজনৈতিক বিষয়সমূহের পথে কোথাও হোচট খায় নাই। ইব্‌ন তায়ামিয়া (র) সম্পর্কে এই মতপার্থক্য আজ পর্যন্ত চলিয়া আসিতেছে । যেমন ম্ুসুফ আন-নাবহানী নিজ গ্রন্থ “শাওয়াহিদুল-হশন্ক ফি'ল-ইসতিগাছা বি-সায়্যিদিল-খাল্ক' (কায়রো ১৩২৩ হি.)-এ তাহার তীব্র সমালোচনা করিয়াছেন এবং আবু'ল-মা'আলী আশ-শাফি'ঈ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।