05017161715 ইব্ন তায়মিয়া (র) ৭২৬/জুলাই ১৩২৬ সনে সুলতশনের নির্দেশে তাহাকে পুনরায় দামিশকের দুর্গে নজরবন্দি করা হয় 1, এখানে তাহাকে এক পৃথক কক্ষ প্রদান করা হয়; তাহার ভ্রাতা শারাফু"দ-দীন “আবদু'র-রাহ"মানের উপর যদিও কোন অভিযোগ ছিল না, তথাপি তিনি স্বেচ্ছায় ভ্রাতার কারাসঙ্গী হন। এখানে ইবুন তায়মিয়া, তাহার ভ্রাতার সহযোগিতায় কুরআনের তাফসীর, নিজের কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে পুস্তিকা ও সেই সকল মাস*আলার উপর গ্রন্থ রচনা করিতে আত্মনিয়োগ করেন যাহার দরুন তিনি বন্দী হইয়াছিলেন। কিন্তু যখন তাহার শক্রগণ তাহার রচনাবলী সম্পর্কে অবহিত হইল তখন তাহাকে প্রয়োজনীয় গ্রস্থাবলী, কাগজ ও কালি-কলম হইতে বঞ্চিত করা হয়। ইহাতে তিনি বড় আঘাত পান। তখন তিনি কয়লা দ্বারা কারাগার প্রাচীরে লিখিতে থাকেন। তিনি সালাত ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে সান্ত্বনা কামনা করেন, কিন্তু বিশ দিনের মধ্যেই রবি ও সোমবারের মধ্যবর্তী রাত্র ২০ যু্ল-কার্দা, ৭২৮/২৬-২৭ সেপ্টেম্বর, ১৩২৮ সনে ইনতিকাল করেন। আইম্মাতু'ল-মুহণদ্দিছণীন শায়খ যুসুফ আল-মাধী প্রমুখ তীহাকে গোসল দেন এবং তাহাকে তাহার ভ্রাতা ইমাম শারাফু'দ-দীন “আবদুল্লাহ (মূ. ৭২৭হি.)-এর পার্থে মাকণবির-ই-সুফিয়াতে “আসরের কিছু পূর্বে দাফন করা হয়। সেই দিন দোকানপাট বন্ধ থাকে । অত্যন্ত ভাবগন্তীর পরিবেশে তাহার জানাযা অনুষ্ঠিত হয় এবং আনুমানিক দুই লক্ষ পুরুষ ও পনের হাজার স্ত্রীলোক তীহার জানাযায় অংশগহণ করিয়াছিল ছবৃুন রাজাব, তশবাকণত)। তাহার জানাযা চার স্থানে অনুষ্ঠিত হয়ঃ প্রথমবার দুর্গে, দ্বিতীয়বার দামিশ্ক-এর জামে' মস্জিদে, তৃতীয়বার শহরের বাহিরে এক প্রশস্ত ময়দানে এবং চতূর্থবার সূফী কবরস্থানে । এই শেষোক্ত স্থানে কিছু বিশেষ রাষ্ট্রীয় কর্মকর্তাও জানাযা সলাত আদায় করিয়াছিলেন। এই কারণে কোন কোন আলোচনায় এই জানাযা-র উল্লেখ পাওয়া যায় না। বাধ্যাষ বলেন, আমাদের এমন কোন শহরের কথা জানা নাই যেখানে ইমাম তাকিয্ম্যু'দ- দীন ইব্ন তায়মিয়া রে)-এর মৃত্যু সংবাদ পৌছিয়াছে, অথচ তীহার জানাযার সণলাত পড়া হয় নাই মোজমূ-উ'দ্-দুরার, পৃ. ৪৬)। চীনের ন্যায় দূর দেশেও জানাযার সণলাত আদায় করা হইয়াছে (ইব্ন রাজাব)। সূফিরা কবরস্থানের অবশিষ্ট কবরসমূহ নিশ্চিহ্ন হইয়া গিয়াছে এবং উহার উপর সিরিয়া বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহ নির্মাণ করা হইয়াছে। একমাত্র ইব্ন তায়ামিয়া (র)-এর কবর অক্ষুণ্ন আছে। ইবনু'ল-ওয়ারদী (মৃ. ৭৪৯ হি.) কাসীদা-ই তাইয়াঃ-তে ও অন্য আরও অনেকে যীহাদের নাম ইব্ন কাছীর আল-বিদায়া ওয়া*ন-নিহায়া-তে ও মার'আ আল-কণরামী আল-কাওয়াকিবু'দ-দুর্রিয়্যা-তে লিপিবদ্ধ করিয়াছেন, আল-মুকির্রী, ইব্নু'ল-আহীর প্রমুখ তীহার শোক জ্ঞাপন করিয়াছেন। ইব্ন তায়মিয়া (র) ইমাম আহ্"মাদ ইব্ন হণম্বাল (র)-এর অনুসারী ছিলেন । তিনি তীহার অন্ধ অনুসরণ করিতেন না। তাহার জীবনীকার মার'আ স্বীয় গ্রন্থ আল-কাওয়াকিব (পৃ. ১৮৪ প.)-এ কিছু এমন বিষয়ের উল্লেখ করিয়াছেন যাহাতে তিনি তাক্*লীদ দ্র.) বরং ইজমা" দ্রে.) পর্যন্ত গ্রহণ করেন নাই। তাহার অধিকাংশ গ্রন্থে তিনি কু'রআন ও হশদীছে"র হুকুমসমূহের শাব্দিক অনুসরণ করেন; তবে বিতর্কিত বিষয়সমূহের উপর আলোচনা করিতে গিয়া (বিশেষ করিয়া মাজমূ*আতু*র-রাসাইলি'ল-কুবরা, ১খ, ৩০৭-এ) তিনি কিয়াস-এ প্রয়োগ অবৈধ মনে করেন নাই । এই কারণে তিনি একটি পূর্ণ পুস্তিকা (এ, ২খ., ২১৭) এই প্রমাণ গ্রহণের ক্ষেত্রে উৎসর্গ করিয়াছেন । ২৯৯ ইবুন তায়মিয়া রে) তিনি বিদ'আতের ঘোর শক্র ছিলেন । তিনি “ওয়ালীগণ বিশেষ ক্ষমতার অধিকারী” এই বিশ্বাসের ও মাযার যিয়ারতের তীব সমালোচনা করিয়াছেন। তিনি বলিতেন, হযরত মুহশম্মাদ সে) কি বলেন নাই, কেবল তিনটি মসজিদের উদ্দেশে সফর কর ৪ মক্কার মাসজিদু'ল-হ"ারাম, বায়তু'ল-মাক'দিস ও আমার মসজিদ” (এ, ২খ, ৯৩)? কোন ব্যক্তি যদি কেবল নবী কারীম (স)-এর মাযার যিয়ারাতের উদ্দেশে সফর করে তবে ইহাও এক অবৈধ কাজ হইবে (ইব্ন হণজার আল-হায়ছণমী, ফাতাওয়া, পৃ. ৮৭)। ইহার বিপরীত আশ্-শাঁবী ও ইব্রাহীম আন্-নাখ“ঈ-এর মত পাপ হইবে যখন উহার জন্য সফর করা অথবা কোন নির্দিষ্ট দিনে যাওয়া পড়িবে । এই সকল বাধ্যবাধকতার সহিত তিনি কবর যিয়ারতকে এক অন্যায় প্রথা জ্ঞান করিতেন (সশফিয্ুযু'দ-দীন আল-হশনাফী, আল- কাওলু'ল-জালী, পৃ. ১১৯ প.)। ফাকশীরদের সম্পর্কে তাহার ধারণা হইল যে, তীহারা দুই প্রকারেরঃ প্রথম হইল যাহারা নিজেদের কৃচ্ছ ও দীনতা, নম্রতা ও উত্তম চরিত্রের দরুন প্রশংসার যোগ্য; দ্বিতীয় হইল যাহারা মুশরিক, মুবতার্দি ও কাফির । ইহারা কুরআন ও হণদীছ- পরিত্যাগ করিয়া মিথ্যা, কপটতা, প্রবঞ্ঝনা ও ধোকার পথ অবলম্বন করে (আদৃ-দুরারু'ল-কামিনা)। ] কবিতৃ ইবৃন তায়মিয়্যা (র)-এর জন্য শ্রেষ্ঠত্রে কারণ ছিল না এবং কাব্য ও কবিত্বরে সহিত তাহার কোন সম্পর্কও ছিল না | তবে তিনি কাব্যমনা ছিলেন এবং এই কারণে তিনি কখনও কখনও কবিতার মাধ্যমে নিজের “ইবাদাত স্পৃহা প্রকাশ করিয়াছেন। এই রঙে কোন কোন জ্ঞান বিষয়ক প্রশ্নের জওয়াবও প্রদান করিয়াছেন । একবার এক যিশ্মী যাহ্দীর তরফ হইতে কণদূর (ভাগ্য) সম্পর্কিত বিষয়ে আটটি কবিতা লিখিয়া তাহার নিকট পেশ করা হয় । তিনি তৎক্ষণাৎ উহার উত্তরে ১৯৯টি কবিতা লিখিয়া দেন (আদ-দুরারুল-কামিনা, কিন্তু ইব্ন কাছীর কবিতার সংখ্যা ১৮৪টি উল্লেখ করিয়াছেন)। কথিত আছে, যিম্মীর ভাষায় এই প্রশ্ন আস্- সাকাকীনী (মৃ. ৭২১ হি.) পেশ করিয়াছিলেন, কিন্তু ইমাম শা'রানী স্বীয় গ্রন্থ আল-য়াওয়াকীত ওয়া*ল-জাওয়াহির (পৃ. ১৬০)-এ লিখেন যে, এই প্রশ্ন সশদরুস্দ্ল দীন কু"নুকীর তরফ হইতে পেশ করা হইয়াছিল । এমনিভাবে তিনি ৯৯টি পংক্তির একটি কবিতার মাধ্যমে উহার উত্তর দেন। তাহার কবিতা আল-বিদায়া, ত"বাকশত-ই সুবকী ও ফাতাওয়া হণলাবিয়্যা-তে বিদ্যমান আছে। 0 | ইব্ন তায়মিয়া (র) কুরআন ও হণদীছে"র সেই সকল পাঠের শাব্দিক তাফসীর করিতেন যাহা আল্লাহ তা“আলা সম্পর্কিত। এই 'আকটীদা তাহার উপর এতদূর প্রভাব বিস্তার করিয়াছিল যে, ইবৃন বাত্তৃতশ-এর বর্ণনা অনুযায়ী হইতে ধরাতে এমনভাবে অবতরণ করেন যেমন আমি এখন অবতরণ করিতেছি” এবং মিম্বর হইতে এক সিঁড়ি নামিয়া আসেন €?) [তু. বিশেষ করিয়া মাজমূ'আতু'র-রাসাইলি'ল-কুব্রা', ১খ, ৩৭৮ প.]। তিনি লেখনী ও বক্তৃতা উভয় পদ্ধতিতে ইসলামী দল, যেমন খারিজী, _ মুরজি'ঈ, রাফিদী, কণদরী, মুতািলী, জাহ্মী, কাররামী, আশ'"আরী প্রভৃতির সহিত মুকাবিলা করেন (রিসালাতু'ল-ফুরকণন, স্থা.; পূর্বোক্ত মাজমূ*আঃ ১খ, ২)। তিনি বলিতেন, আল-আশ'আরীদের কালাম সংক্রান্ত ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।