Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

0০017116115 ইব্‌ন তায়মিয়া (র) জন্ুগ্রহণ করেন। তীহার বংশে সাত-আট পুরুষ হইতে শিক্ষা-দীক্ষার ধারা চলিয়া আসিতেছিল এবং সকল লোক জ্ঞান ও সাধনায় উল্লেখযোগ্য মর্যাদার অধিকারী ছিলেন এবং মুহণম্মাদ ইবৃন 'আবৃদিল্লাহ সম্পর্কে ইব্‌ন খাল্লিকানের বক্তব্য হইল ও ০৪১৩ 1781 ১০৯ ১৪১ ৫) (ওয়াফায়াত, সখ, | ৩৪৮)। তীহার পিতা মোঙ্গলদের অবৈধ দাবিসমূহ উপেক্ষা করিয়া নিজ বংশের সকল ব্যক্তির সহিত ৬৬৭/১২৬৮ সনের মধ্যবর্তী সময়ে দামিশৃকে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । দামিশৃকে যুবক আহ্*মাদ ইসলামী জ্ৰান-সাধনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন এবং স্থীয় পিতা ও যায়নু'দ-দীন আহ্‌ “মাদ ইব্‌ন 'আবিদি'দ-দা'ইম আল-মাক'দিসী, নাজমু'দ-দীন (মাজ্দ, দ্র. ইব্‌ন শাকির, ফুওয়াত, ১খ, ৪৪, মিসর ১২৮৩ হি.), ইবৃন “আসাকির, যায়নাব বিন্ত মাক্কী প্রমুখের পাঠচক্রে অংশগ্রহণ করিতেন। তাহার শিক্ষকবৃন্দের তালিকায় নিন্নবর্ণিত নামও পাওয়া যায়ঃ ইব্ন আবি'ল-যুস্র, আল-কামাল ইবৃন “আবৃদ, আল-কামাল “আবদু"র-রাহীম, শামসু'দ্‌-দীন আল-হণম্বালী, , ইবৃন আবি'ল-খায়র, শারাফ ইবনু'ল-কাণওয়াস, আবু বাক্‌র আল-হপরাবী, মুসলিম ইব্ন "আল্লান, ইব্ন আত", আল-হশনাফী, জামালু'দ-দীন আস--সায়রাফী, আন-নাজীবু'ল-মিকণদাদ ও আল-কশসিম আল-ইরবিলী । ্‌ যশহাবী লিখিয়াছেন, ইবৃন তায়মিয়া (র) পরিণত বয়সের পূর্বেই কুরআন, ফিকৃ'হ, মুনাজণরা ও ফাত্ওয়া দানে পারদর্শিতা লাভ করিয়াছিলেন এবং শীর্ষস্থানীয় “আলিমদের মধ্যে গণ্য হইতেছিলেন। ইব্ন কু"দামা-র তায-কিরা গ্রন্থে উল্লেখ আছে যে, তিনি সতর বশসর বয়সে ফাত্ওয়া প্রদান .ও গ্রন্থ রচনার কাজ শুরু করিয়াছিলেন। ইব্‌ন কাছণরও আল-বিদায়া গ্রন্থে এই বিষয়টি লিখিয়াছেন। তাহার বয়স বিশ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই তিনি তাহার শিক্ষা সম্পন্ন করেন এবং ৬৮১/১২৮২ সনে পিতার ইনতিকালের পর তাহার স্থলে হণস্বালী ফিকৃহ-এর শিক্ষক নিযুক্ত হন। প্রতি শুক্রবার তিনি কুরআনের তাফসীর করিতেন । কু"রআন সম্পর্কিত জ্ঞান, হণদীছ', ফিকৃহ 'ইল্মে দীন ইত্যাদি বিষয়ে পারদর্শী হওয়ার দরুন তিনি পথম শতাব্দীর মুসলমানদের অকাট্য বর্ণনাসমূহের প্রতি এমন প্রমাণ দ্বারা সমর্থন জ্ঞাপন করেন যাহা যদিও কু"রআন ও হশদীছ' হইতেই গ্রহণ করা হইয়াছিল, কিন্তু তখন পর্যন্ত উহা অনবহিত ছিল। কিন্তু তাহার স্বাধীন মতামতের দরুন অন্যান্য দৃঢ় 'আকীদাসম্পন্ন মাযহাবসমূহের বহু “আলিম তাহার শক্রুতে পরিণত হন। তাহার বয়স তিরিশ বশুসর পূর্ণ না হইতেই তাহাকে তৎকালীন সরকার প্রধান বিচারপতির পদ প্রদান করেন। কিন্তু তিনি তাহা গ্রহণ করিতে অস্বীকৃতি জানান । ৬৯১/১২৯২ সনে তিনি হজ্জ পালন করেন। রাবী“উ'ল-আওওয়াল ৬৯৯/নভেম্বর-ডিসেম্বর ১২৯৯ অথবা ৬৯৮ হিজরীতে তিনি হামাত হইতে 5 কায়রোয় প্রেরিত আল্লাহ্‌র সি-ফাত সংক্রান্ত এক প্রশ্নের জওয়াব প্রদান করেন যাহাতে শাফি'ঈ “উলামা” অসন্তুষ্ট হন এবং জনমত তাহার বিরুদ্ধে চলিয়া যায়। অবশেষে তাহাকে শিক্ষকের পদ হইতে অপসারিত হইতে হয়। এতদসন্তেও সেই বৎসরই তাহাকে মোঙ্গলদের বিরদ্ধে জিহাদের প্রেরণা দানের দায়িত্বও দেওয়া হয় এবং এই উদ্দেশে তিনি পরবর্তী বৎসর কায়রো গমন করেন! এই পদমর্যাদায় তিনি দামিশ্‌কের নিকটবর্তী শাক"হশব-এর বিজয়ে শরীক ছিলেন যাহা মোঙ্গ'লদের বিরুদ্ধে অর্জিত হইয়াছিল। ৭০৪/১৩০৫ সনে তিনি সিরিয়ায় জাবাল কাসারওয়ান-এর লোকদের সহিত যুদ্ধ করিবার পর [তন্মধ্যে ইসমা'ঈলী, নুনণয়রী ও হণকিমী অর্থাৎ দুরূযও অন্তর্ভুক্ত ছিল, যাহারা “আলী ইব্‌ন আবী তশলিব (রা)-এর নিষ্পাপ হওয়ার উপর ঈমান রাখিত এবং রাসূলুল্লাহ (স:)-এর সণহাবীদেরকে কাফির মনে ৮২ ইব্নতাযমিয়া(র) করিত । তাহারা না সণলাত আদায় করিত, না সণওম পালন করিত এবং শৃকরের মাংস খাইত ইত্যাদি (মার'ঈ, কাওয়াকিব, ১৬৫)] ১২ রামাদান, ৭০৫/১৩০৬ সনে শাফি“ঈ কাধীর সহিত কায়রো প্রস্থান করেন, যেখানে তিনি ২২ রামাদণন উপস্থিত হন। পরবর্তী দিন তিনি কতক বিচারক ও প্রখ্যাত ব্যক্তির সম্মুখীন হন, যাহাদের নেতৃত্ব করিতেছিলেন ভারতীয় “আলিম শায়খ সাফিয়্যুদ-দীন আল-হিন্দী (মূ. ১৫/১৩১৫) ৷ স্ুলতশনের দরবারে পাচটি বৈঠক হয় । অবশেষে উক্ত হিন্দী শায়খের সুপারিশক্রমে ইব্‌ন তায়মিয়া (র) ও তদীয় ভ্রাতৃদ্ধয় “আবদুল্লাহ ও" “আবদু'র-রাহীমকে পাহাড়ী দুর্গের তলদেশ সংলগ্ন বন্দীশালায় (জুব) আবদ্ধ করা হয় (সুবকী, তাবাকাত, ৫খ, ২৪০), যেখানে তিনি দেড় বৎসর পর্যন্ত থাকেন। শাওওয়াল ৭০৭/১৩০৭ সনে একটি পুস্তককে কেন্দ্র করিয়া যাহা তিনি ফিরকা-ই ইত্তিহাদিয়্যা (দ্র. মাদ্দা-ই ইত্তিহশদ)-এর বিরুদ্ধে লিখিয়াছেন, তীহার সহিত বাক-বিতগ্ডা হয়; কিন্তু যে সকল দলীল-প্রমাণ তিনি তীহার সপক্ষে পেশ করেন উহাতে তীহার শক্রপক্ষ একেবারে নিরুত্তর হুইয়া পড়ে । তাহাকে ডাক বিভাগের লোকের সহিত দামিশক" প্রেরণ করা হয়, _ কিন্তু সফরের প্রথম মনযিল অতিক্রম করামাত্র তাঁহাকে প্রত্যাবর্তন করিতে বাধ্য করা হয় এবং রাজনৈতিক কারণে তাহাকে বিচারকের কারাগার হণরাতু"দ-দায়লাম-এ ১৮ শাওয়াল, ৭০৭ হি.-তে অর্থাৎ দেড় বৎসর পর্যন্ত আটক রাখা হয় । এই সময়টি তিনি কারাগারে কয়েদিগণকে ইসলামের মৌলিক শিক্ষাদানে অতিবাহিত করেন । অতঃপর কিছু দিন মুক্ত থাকিবার পর তাহাকে ইস্কান্দারিয়ার কিন্াতে বুর্জ) বন্দী করা হয়। ইহার পর তিনি কায়রোতে প্রত্যাবর্তন করেন। এখানে তিনি সুলতশন আন-নাসিরকে তাহার শত্রপক্ষ হইতে প্রতিশোধ গ্রহণের বৈধতা সম্পর্কে ফাত্ওয়া প্রদান করিতে অস্বীকার করা সন্ত সুলতণন কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষক নিযুক্ত হন। ্‌ যু"ল-কশ'দা ৭১২/ফেক্য়ারী ১৩১২ সনে তাহাকে সিরিয়া অভিমুখে গমনকারী সেনাদের সহিত যাওয়ার অনুমতি প্রদান করা হয়। ফলে তিনি বায়তু'ল-মাক'দিস হইয়া দীর্ঘ সাত বদর ও সাত সপ্তাহ অনুপস্থিত থাকিবার পর পুনরায় দামিশৃকে প্রবেশ করেন। এখানে পৌছিয়া তিনি পুনরায় শিক্ষকতার পদ গ্রহণ করেন। কিন্তু জুমাদাল-উথ্রা ৭১৮/ আগস্ট ১৩১৮ অথবা ইব্‌ন হণজার-এর বক্তব্য অনুযায়ী ৭১৯ হিজরীতে এক শাহী নির্দেশে তাহাকে তণলাক' সম্পর্কে কসম (শপথ) [তালাক' বি'ল-য়ামীন অর্থাৎ কোন ব্যক্তি তাহার স্ত্রীকে কোন কাজ করিবার কিংবা না করিবার ক্ষেত্রে তণলাক' প্রদানের কসম খাইয়া বসা] করার ব্যাপারে ফাত্ওয়া দিতে নিষেধ করা হয়। ইহা এমন একটি বিষয় ছিল যাহাতে তিনি বেশ কিছু শিথিলতর ব্যবস্থা রাখিয়াছিলেন যাহা অন্য তিন সুন্নী মায"হাব গ্রহণ করিত না. (ইব্নু'ল- _ ওয়ারদী, তা'রীখ, ২খ, ২৬৭), বরং তাহার ধারণামতে যে ব্যক্তি এইরূপ কসম খাইবে, যদিও তাহাকে বিবাহচুক্তি পূর্ণ করিতে হইবে, তথাপি কাষী তাহাকে নিজ ইচ্ছানুযায়ী যে কোন শাস্তি প্রদান করিতে পারেন। এই নির্দেশ মানিতে অস্বীকার করায় তাহাকে রাজাব ৭২০/আগস্ট ১৩২০ সনে দামিশ্ক-এর দুর্গে বন্দী করা হয়। পাচ মাস আঠার দিন পর সুলতণনের নির্দেশে তিনি মুক্তি লা করেন। অতঃপর তিনি যথারীতি শিক্ষা-দীক্ষায় আত্মনিয়োগ করেন৷ তৎপর তাহার শত্রপক্ষ তাহার উক্ত ফাত্ওয়া সম্পর্কে অবহিত হয় যাহা তিনি দশ বৎসর পূর্বে (৭১০/১৩১০ সনে) আওলিয়া" ও আহ্বিয়া*র মাযারসমূহে গমন সম্পর্কে প্রদান করিয়াছিলেন । অতএব শাবান

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।