Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 | ইতোমধ্যে মারীনীয় শাসক আবু'ল-হণসান এক দুর্ভাগ্যজনক অভিযানের পর নিহত হন (৭৫২/১৩৫১)। মাগ"রিবের পশ্চিমাঞ্চল তাহার পুত্র আবু 'ইনানের, নিয়ন্ত্রণে থাকিয়া যায়। আবূ “ইনান অবশ্য পিতার মৃত্যুর অপেক্ষা না করিয়া ফেযের সিংহাসনে নিজের অধিকার প্রতিষ্ঠিত করেন। মারীনীয়দের আধিপত্য আবার এঁ অঞ্চলে দৃশ্যত সংহত হইতে থাকে । আবু 'ইনান তিলিমসেন (71০77027), ৭৫৩/১৩৫২) দখল করেন এবং বুগী (80৮.£16) আবার তাহার পদানত হয়। বিসকারা হইতে ইব্‌ন খালদূন. .. তাহাকে সহায়তার প্রস্তাব দেন। ফেষ যাত্রাপথে মারীনীয় প্রাসাদ অধ্যক্ষ ও বুণীর গভর্নর ইব্‌ন আবী 'আম্রের সহিত ইব্ন খালদূনের সাক্ষাত ঘটে । তিনি ইবৃন খালদুনকে তাহার নৃতন আবাসে অবস্থানের আমন্ত্রণ জানান । তিনি ইবন আবী 'আমরের প্রাসাদে কিছুদিন কাটান (৭৫৪/১৩৫৩-৪ সনের শীতের শেষ অবধি)। উহার পর ফেয দরবার হইতে তাহাকে ডাকিয়া পাঠানো হয় । তিনি সরকারীভাবে সুলতণনের সাহিত্য সভার (মাজলিসুহু'ল- “ইলমী) সদস্য ছিলেন। অচিরে তিনি সুলতানের সচিবমণ্ডলীরও (কিতাবাতুহ) অন্তর্ভুক্ত হন। অবশ্য এই সব পদ সম্পর্কে তিনি আদৌ .. উৎসাহিত ছিলেন না। কেননা এই ধরনের পদ তীহার এঁতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না অর্থাৎ এই পদ তাহাদের পারিবারিক এঁতিহ্যগত মর্যাদার তুলনায় হেয় ছিল। এই মন্তব্য হইতে মাত্র-২৩ বৎসর বয়সের তরুণ যুবা ইবৃন খালদুনের সুদূরপ্রসারী উচ্চাভিলাষের পরিচয় পাওয়া যায়। সেইজন্য ঈষৎ হতাশ ইব্ন খালদূন প্রধানত অধ্যয়নে মনোনিবেশ করেন । তিনি লিখিয়াছেন (তাঁরীফ, ৫৯), “আমি চিস্তানুশীলন, অধ্যয়ন ও মহান শিক্ষকদের পদপ্রান্তে বসিয়া তাহাদের নিকট হইতে শিক্ষা গ্রহণে নিজেকে নিয়োজিত করিলাম (এই শিক্ষকগণ এ সময় মাগ'রিব ও স্পেন হইতে আসিয়া ফেষে অস্থায়ীভাবে বসবাস করিতেছিলেন) এবং উহা হইতে প্রভূত উপকৃত হইলাম ।” সংক্ষেপে বলা যায়, রাজনীতিতে আগ্রহ অপেক্ষা জ্ঞানানুসন্ধানেই তিনি অধিকতর আগ্রহী ছিলেন। তবু এমনও হওয়া অসম্ভব নয় যে, সুলতানের অসুস্থতার সুযোগে তিনিই হয়ত বুগীর সাবেক রাজত্ে পুনঃপ্রতিষ্ঠার চক্রান্তে যোগ দিয়াছিলেন। তিনি নিজে অবশ্য এই চক্রান্তে শরীক হওয়ার কথা অস্বীকার করিয়াছেন এবং বলিয়াছেন, চক্রান্তে, বিদ্বেষ ও ঈর্ষামূলকভাবে (তা'রীফ, ৬৭) তাঁহাকে এই অপবাদ দেওয়া হইয়াছে। ইহার পরেও অবশ্য একথা ঠিক যে, তাহাকে কারাগারে নিক্ষেপ করা হয়। আবূ “ইনানের মৃত্যু অবধি তিনি দীর্ঘ দুই বৎসর (৭৫৮-৯/১৩৫৭-৮) কারাদণ্ড ভোগ করেন। ইহার পর সিংহাসনের দাবীদারদের মধ্যে সংঘাতজনিত গোলযোগ শুরু হয়, বিশ্বাসঘাতকতা ও রক্তপাত চলিতে থাকে । অতঃপর মুক্ত ইব্ন খালদুনও সেকালের রীতি অনুযায়ী এ সকল দন্দ-সংঘাত ও চক্রান্তে যোগ দেন। আনুগত্য বদল ছিল তখন সচরাচর ব্যাপার; তিনিও উহার ব্যতিক্রম ছিলেন না। অচিরেই ইব্‌ন খালদূন, শা"বান, _৭৬০/জুলাই, ১৩৫৯ সনে নূতন সুলতণন আবু সালিমের মন্ত্রী পরিষদের সচিব (কিতাবাতৃ'স-সির্র ওয়া'ত-তারসীল)- পদে নিযুক্ত হন। আরও. সুচারুরূপে তাহার ভূমিকা পালন ও তাহার অবস্থান সুদঢ় করার জন্য তিনি রাজদরবারের কৰি (“আখাযতু নাফসী বিশ্-শির“রি”, তা'রীফ, ৭০) | হওয়ারও চেষ্টা করেন। তিনি স্তাবক কৰি হিসাবে তাহার রচিত কবিতা হইতে দীর্ঘ উদ্ধতিও দিয়াছেন । অবশ্য তাহার. সকল প্রয়াস ব্যর্থ হয়। তাহার সৌভাগ্যে ভাটা পড়ে । দুই বৎসর পর তিনি মন্ত্রী পরিষদের সচিবের পদ ছাড়িয়া বিচার বিভাগীয় মাজশলিম পদে যোগ দেন। পরে নৃতন সুলতানের ২৭২ সিংহাসন আরোহণের কালে আরও গোলযোগ দেখা দেয় । এই পরিস্থিতিতে যে, তাহাকে অন্যায়ভাবে বিজয়ের সুফল হইতে বঞ্চিত করা হইয়াছে! তিনি তাহার তিক্ততার কথা গোপন রাখেন নাই । ফলত তাহার অনেক শত্রুর সৃষ্টি হয় এবং বহু অসুবিধার পর গ্রানাডায় চলিয়া যাইবার অনুমতি পান (শরৎ ৭৬৪/১৩৬২)। গ্রানাডার দরবারে ঃ রামাদান ৭৬০ আগস্ট ১৩৫৯ সনে এক প্রাসাদ ষড়যন্ত্রের ফলে মুহণম্মাদ ইবৃনু'ল-আহ*মার সিংহাসনচ্যুত হন । তিনি তাহার বিখ্যাত উযীর ইব্নু'ল-খাতীবসহ মুহাররাম, ৭৬১/ডিসেম্বর, ১৩৫৯ সনে ফেষে আশ্রয় গ্রহণ করেন । এই সময় ইবৃনু'ল-খাতশব ও তরুণ ইবন খালদূনের মধ্যে এক নিখাদ বন্ধুত্‌ গড়িয়া উঠে যাহা কিছু অনিবার্য ও অগ্রীতিকর টানাপোড়েন সত্তেও কালের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয় । জুমাদা-২ ৭৬৩/এপ্রিল, ১৩৬২ সনে মুহণম্মাদ ইব্নু'ল-আহ'মার তাহার হৃত সিংহাসন পুনরুদ্ধার করিলে ইবনু'ল-খাতশীব তীহার পূর্ব পদে অধিষ্ঠিত হন। ইব্‌ন খালদুন ভাগ্যের পট পরিবর্তনে ভূমধ্যসাগরের ওপারে পলায়ন করিতে বাধ্য: হইলেন । ফেযে খাতশীবের সঙ্গে বন্ধুত্বে সুবাদে গ্রানাডায় ইব্‌ন খালদুন সবেচ্চি সম্মানে গৃহীত হন। ৭৬৫/১৩৬৪ সনে তাহাকে নিষ্ঠুর পেড্রো (6070 076 077০1)-এর সন্নিধানে এক কঠিন শান্তি দৌত্যে সেভিলে পাঠানো হয়। খৃষ্টান বিশ্বের সঙ্গে তাহার এই যোগাযোগ তাহার চিত্তে যথেষ্ট, রেখাপাত করে । এ সময়টি ছিল তৎকালীন খৃষ্টান বিশ্বের এক ক্রান্তিকাল। এই দৌত্য মিশন হইতে ফিরিবার পর নাসরীয় আমীর তাহাকে প্রচুর সমাদর করেন । ইহার পর ইব্‌ন খালদূন তাহার স্ত্রী ও সন্তানদেরকে কনস্টানটাইনে আনিবার জন্য লোক পাঠান। তবে তরুণ বন্ধু ইব্‌ন খালদুনের সাফল্যে ইব্নু'ল-খাতীব কিছুটা অসন্তুষ্ট হন । আর এই কারণেই সার হন মুল বারিবাহ সিনা তর (বসন্তকাল ৭৬৬/১৩৬৫)। বুগী রাজদরবারে £ ইহা সত্য যে, এই সময় ইব্ন খালদূনের . উচ্চাভিলাষ পূরণের সুবর্ণ সুযোগ আসে । তীহার বন্ধু-আবূ “'আবদিল্লাহ মুহণম্মাদ তাহার বুগী রাজ্য উদ্ধার করেন। কথিত আছে, এই আবু 'আবদিল্লাহর সঙ্গে ইব্‌ন খালদুন ফেযে এক চক্রান্তে যোগ দিয়াছিলেন। আবৃ “'আবদিল্লাহ তাহাকে হশজিব পদ (প্রাসাদ অধ্যক্ষ)-দানের প্রস্তাব করেন। তৎকালে হণজিব পদটি ছিল রাষ্ট্রীয় প্রশাসনের সর্বাপেক্ষা গুরুত্পূর্ণ পদ। নিবন্ধ দ্র.)। ইব্‌ন খালদুন একই সঙ্গে ফিক্হশান্ত্রের শিক্ষক ও ধর্মপ্রচারক হিসাবে নিযুক্ত থাকেন। তাহার এই সাফল্য বেশী দিন স্থায়ী হয় নাই । পরের বৎসর কনস্টানটাইন-এর আমীর আবু'্ল-'আব্বাস স্বীয় জ্ঞাতিভ্রাতা পরাজিত করেন। “আবদুল্লাহ মুহণম্মাদ নিহত হন । ইব্‌ন খালদূনকে এই . অবস্থায় প্রস্তাব দেওয়া হয় যে, নিহত শাসকের এক কনিষ্ঠ পুত্রের পক্ষে তাহার যুদ্ধ চালাইয়া যাওয়া উচিত । কিন্তু তিনি উহা প্রত্যাখ্যান করেন এবং উল্টা বুগী শহরটি বিজেতাদের হাতে তুলিয়া দেন (শা“বান, ৭৬৭/মে, ১৩৬৬) এবং নিজে আবু'ল-“আব্বাসের চাকুরীতে যোগ দেন। অবশ্য ইহাও খুব বেশী দিন স্থায়ী হয় নাই। ইব্‌ন খালদূন ঘটনা প্রবাহের গতি বুঝিতে পারিয়া সময়মত পদত্যাগ করেন। প্রথমে তিনি দাওয়াবিদা | িনিিহিউও ই ভিতর রাহ 20 নি ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।