05017161715 ইবৃনখামীসা . ২৬৮ ইব্ন খানীস মালামাতিয়া, দারিদ্র্য ও আন্তরিকতার শর্তে জিদ ধরা, বীর ধর্মপরায়ণতা | (৪১৭৪) তাহাদের মতবাদের সারসংক্ষেপের জন্য দ্র, আবু নু'আয়ম, ১০খ, ৩৮৭)। (২) এই বিরোধিতা ক্রমবৃদ্ধিশীল আশ-“আরীবাদ ও জাহিরীবাদ-এর সঙ্গে সম্পর্কশূন্য ছিল না; ইব্ন খাফীফ-এর জীবদ্দশায় এই দুইটি ছিল শাফি'ঈ মায"হাবের সংগ্রামরত দুইটি পরস্পরবিরোধী শাখা, বিশেষত ইরাকের শাফি'ঈ মায'হাবের যাহার সঙ্গে জুনায়দবাদ পরিণামে একীভূত হইয়া যায়। (৩) যখন এই দুই প্রাথমিক প্রশ্রের সমাধান পাওয়া যায়, কেবল তখনই ইবৃন খাফীফ-এর হাল্লাজবাদের অনিশ্চিত দ্যর্থক ব্যাখ্যা এবং তৎসঙ্গে এই মতবাদের অভ্যন্তরীণ ক্রমবিকাশের ধারা-অন্তত ইরান অঞ্চলের -আরও সহজবোধ্য হইবে। টির রানের | এ. 0,৬৪০ (..2)/ মুহম্মদ ইলাহি বখুশ ইব্ন খাফীফ দ্র. মুহম্মাদ ইবৃন খাফীফ) ইব্ন খামীস (১০-১১ ০১1) ৪ আব 'আবদিরাহ যুহাদ ই উমার ইব্ন মুহাম্মাদ আল-হিময়ারী আল-হাজ্রী আর-রু'আয়নী, আত-তিলিমসানী (আত-তৃনিসী নন, যেমন ইব্ন কুনফুষ ভুলবশত বলিয়াছেন), “আরবী কবি, জ. ৬৫০/১২৫২ সালে তিলিয্নসানে এবং ৭০৮/১৩০৮ সালে খ্রানাডায় তিনি নিহত হন। নিজের বংশ-মূল সম্পর্কে তিনি বর্ণনা করেন যে, তিনি য়ামানের হিময়ার গ্রোত্রভুক্ত ছিলেন। স্বরচিত. কবিতাবলীতে নিজের সম্পর্কে যতটুকু বর্ণনা করিয়াছেন তাহার সম্পর্কে শুধু সেইটুকুই জানা যায়। তাহার ৫৮ বৎসরের জীবনের প্রগরমাংশ সম্পর্কে আমরা এইটুকু জানি যে, তিনি ছিলেন দরিদ্ব এবং একটি ফুন্দুক (সরাইখানা)-এর কামরায় বসবাস করিতেন এবং ভেড়ার চামড়ার বিছানায় শয়ন করিতেন । পরবর্তীকালে তিনি সচ্ছলতা ও সুখ-স্বাচ্ছন্দ্য অর্জন করিতে সক্ষম হইয়াছিলেন। এই সচ্ছলতা তাহাকে আয়েশী জীবন যাপনের সুযোগ দিয়াছিল। তিনি এইজন্য পরে তাহার _ কবিতায় অনুশোচনাও প্রকাশ করিয়াছেন । তীহার রচনাবলী ও ৬৮১/১২৮২ সালে সুলতান আবু সা'ঈদ “উছমান (১ম) ইব্ন য়াগ্মুরাসান (৬৮১-৭০৩/১২৮২-১৩০৩)-এর ব্যক্তিগত সচিবের পদে তাহার নিয়োগ লাভ হইতে ধারণা করা যায় যে, তিনি সাহিত্য সম্পর্কে গভীর পান্তিত্যের অধিকারী ছিলেন। এই পদে তিনি কতদিন বহাল ছিলেন তাহা অজ্ঞাত। ৬৮৮/১২৯৯ সালে পরিব্রাজক আল-'আবদারী (যিনি তিলিমসানের মধ্য দিয়া ভ্রমণ করিয়াছিলেন এবং ইব্ন খামীস সম্পর্কে তাহার প্রবল অনুরাগ ছিল) তাহাকে অত্যন্ত অসৃবিধাজনক অবস্থায় দেখিতে পান। দশ বৎসর পর তিলিমসান মারীনী শাসক আবু য়াকুব যুসুফ (৬৮৫-৭০৬/১২৮৬-১৩০৭) কর্তৃক | অবরদদ্ধ হয় এবং অবরোধকারী নিহত না হওয়া পর্যন্ত উক্ত অবরোধ দীর্ঘ এক শত মাস স্থায়ী হয় । সঠিক তারিখ ও মূল বিষয়টি জানা নাই বটে, তবে কথিত আছে যে, তাহার বিরুদ্ধে শহরটির আত্মসমর্পণের পক্ষাবলম্বনের অভিযোগ আনিয়া তৎসময়ের ক্ষমতাসীনরা তাহার উপর প্রাণঘাতী হামলা চালাইলে অবরোধ চলাকালীন তিনি তাহার শহর ত্যাগ করেন। তিনি অন্ততপক্ষে তাহার দুইটি কবিতায় এই সম্পর্কে কৌশলে ইঙ্গিত দিয়াছেন। তিনি 0689. গমন করেন ! এই সময়ে 06189. আবূ তালিব “আবদুল্লাহ ইব্ন মুহণম্মাদ ইব্ন আহমাদ আল-আযাফী ও তদীয় ভ্রাতা আবূ হণতিম কর্তৃক শাসিত হইতেছিল। সেখানে তিনি নিজেকে একজন শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত করিবার গ্রচেষ্টা নেন, কিন্তু তাহার প্রতিদন্দ্ী আবু'ল-হাসান “আলী ইব্ন আবি'র-রাবী কর্তৃক প্ররোচিত হইয়া তাহার ছাত্ররা তাহার প্রতি বিব্রতকর ব্যাকরণগত প্রশ্ববাণ নিক্ষেপ করিয়া তাহাকে প্রতিহত করায় তাহার সেই প্রচেষ্টা ব্যর্থ হয় । তিনি £15601795 গমন করেন। অতঃপর তিনি মালাগা এবং অবশেষে ৭০৩/১৩০৪-এ গ্রানাডা গমন করেন । প্রতিটি স্থানেই তিনি শিক্ষা দান ও কবিতা রচনার (এই কবিতাগুলির মাধ্যমে তিনি - মহান ব্যক্তিদের গুণকীর্তনের আনন্দ লাভ কৰেন) মাধ্যমে জীবিকা অর্জন করেন। এই সময়ে থ্রানাডার শাসনকর্তা তৃতীয় মুহণম্মাদ [ আল-মাখলু নামে পরিচিত (৭০১-৮/১৩০২-৯) এবং তাহার উধীর ইবনু'ল-হাকীম মুহাম্মাদ ইব্ন 'আবদি'র-রাহ"মান ইব্ন ইবরাহীম (৬৬০-৭০৮/১২৬২- ১৩০৮), যিনি সমসাময়িক কালের একজন গুরুতুপূর্ণ ব্যক্তিতৃ] তাহার পৃষ্ঠপোষক হন। দেশের পূর্বাঞ্চলের এক দীর্ঘ সফর হইতে প্রত্যাবর্তনকালে শেষোক্ত ব্যক্তি তিলিমসানের মধ্য দিয়া গমন করাকালে ইব্ন খামীসের সাক্ষাত লাভ করিয়াছিলেন । গ্রানাডায় তাহার দরবারে পণ্তিত ও বিদ্বানগণের সমাগম হইত, তিনি ইবৃন খামীসকে এই দরবারে যোগদানের আমন্ত্রণ জানান, তিনি (অবশ্যই প্রশস্তিমূলক কবিতার বিনিময়ে) তাহার নিকুপদ্রব জীবনের ৩ . নিশ্চয়তা দান. করেন। ৭০৬/১৩০৬ সালে এক ভ্রমণে ইব্ন খামীস মালাগায় প্রত্যাগমন করেন, অতঃপর আলমেরিয়া গমন করেন । এখানে : ইবনু'ল-হাকীমের একজন অধীন সেনাপতি ইব্ন কুমাশা তাহাকে আন্তরিক অভ্যর্থনা জ্ঞাপন করেন । তিনি ভ্রমণ করিতে ভালবাসিতেন। তাহার নিজের ভাষায়, “আমি রক্তের মত; প্রতি বসন্তে আমি আমাতে গতি সঞ্চার করি” । তিনি কখনই তিলিমসানকে ভুলেন নাই এবং সর্বদা সেখানে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখিতেন। কিন্তু ৭০৮/১৩০ সালে ক্ষমতা দখলকারী আবু'ল-জুয়ুশ নাস্র ইব্ন মুহণম্যাদ (৭০৮-১৩/১৩০৯-১৪)-এর প্ররোচনায় এক সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। সেই হাঙ্গামায় ইব্ন খামীস তীহার গ্রানাডার অবস্থানস্থলে আল-আরকশম: (মূক) নামে প্রসিদ্ধ জনৈক “আলী ইব্ন নাস্র-এর বর্শার আঘাতে নিহত হন। ইব্নৃ'ল-হণকীমের সঙ্গে তাহার সম্পর্কই ছিল এই হত্যার কারণ । ইবনু'ল-হাকীমও একই দিনে নিহত হন। ইব্ন খামীসের জীবনীকারগণ তাহাকে একজন পণ্ডিত, দার্শনিক, সৎ লোক, জ্যোতির্বিদ, রসায়নবিদ, বাতিল ফিরকাগুলি সম্পর্কে অভিজ্ঞ এবং সাহিত্যিক হিসাবে বর্ণনা করিয়াছেন । কিন্তু এই সকল গুণের জন্য কোন প্রামাণ্য দলীল নাই এবং অনেকটা সুনিশ্চিতভাবে বলা যায় যে, তিনি ছিলেন একজন কবি। তাহার লাখত বলিয়া অনুমিত রচনাসমূহের মধ্যে যতদূর টিকিয়া আছে, সবই কবিতা । জনৈক কাযী আবূ “আবদিল্লাহ মুহাম্মাদ ইব্ন ইব্রাহীম আল-হাদরামী (যোহাকে আর বেশী দূর সনাক্ত করা যায় নাই) কর্তৃক এগুলি সংগৃহীত হইয়াছিল বলিয়া আদ-দুররু“ন-নাফীস ফী শির ইব্ন খামীস শিরোনামের একটি সংগ্রহে উল্লেখ দেখা যায়। তবে এই সম্পর্কে আর বেশী কিছু জানা যায় না। তৎসত্তেও ইব্ন খামীসের কবিভাবলী সামধিকভাবে না হইলেও অন্ততপক্ষে বৃহত্তর অংশ দুর্লভ নহে। এগুলি আল-আযদারী, য়াহয়া ইবৃন খালদৃন ইবনু'ল-কাদী ও আল-মাক"কারী, িনি ইব্নু'ল-খাতীবকে পুনঃউপস্থাপন করেন, প্রমুখের রচনাসমূহে ছড়াইয়া আছে। ইবৃন মানসূর এইশুলির মধ্যে ৬১০টিরও অধিক চরণসম্বলিত ১৬টি কাসীদা সংগ্রহ করিতে সমর্থ হন। ইহাদের মধ্যে ১০টি কণসীদার গ্রতিটিতে ৩ টিরও অধিক চন রহিস্াছে এবং দুইটি কপসীদায গ্রতিটিতে ৮০ চরণ পর্যন্ত রহিয়াছে। | ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।