Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

একজন শিক্ষক এবং আরবী ভাষাবিদ ছিলেন। আলজিরিয়ার অন্তর্গত মিদিয়ার নিকটবতী তাকবু নামক স্থানে ১০ রাজাব, ১২৮৬/২৬ অক্টোবর, ১৮৬৯ তারিখে তাহার জন্ম এবং ২৭ শাবান, ১৩৪৭/৫ ফেব্রুয়ারী, ১৯২৯ তারিখে আল্জিয়ার্সে তাহার মৃত্যু ৷ | | পার রাগ লারাভা নাউ ভিন কনার মিসরে অবস্থানরত তুকাঁ সেনাবাহিনীর অফিসার ছিলেন এবং তাহাদের অন্তত একজন আলজিরিয়ায় স্থায়ীভাবে বসবাস আরন্ত করেন। তাহার ১৮৪০ সালের মে-জুন মাসে আমীর “আবদু'ল-কশদির (দ্র. 'আবদু'ল- কাদির আল-জাযাইরী) কর্তৃক মিদিয়া শহর অবরোধের সময় এইখানে ইনতিকাল করেন। তাহার পিতা মিদিয়া শহরের উপকণ্ঠে বসবাসকারী একজন ক্ষুদ্র কৃষক ছিলেন এবং তাহার মাতাও তুকীঁ বংশোদ্ভূত একজন “বাশ্তার্ধী' ছিলেন। | | প্রথমে স্বল্লনকালের জন্য তিনি কু-রআনী মক্তবে শিক্ষা লাভ করেন। অতঃপর তিনি ইকোলে ফ্রাসেই স্কুলে এবং ইহার পর কলেজ দ্য মিদিয়ায় (বর্তমানে 19022 1732] 017210210) এবং সর্বশেষ এক বৎসর আলজিয়ার্সের নিকটবর্তী বুযারিয়ায় (30588759) অবস্থিত শিক্ষক প্রশিক্ষণ কলেজে তীহার শিক্ষা জীবন অতিবাহিত করেন। ১৮৮৮ খু., ১৯ বৎসর বয়সে তিনি মিদিয়া হইতে ৩০ কিলোমিটার দূরে জেনদেল নামক মিশ্র কমিউনের তামজারেতে ওয়ামরী-এর “দুয়ার-এ (000118: 0£ /277017) শিক্ষক হন। চারি বৎসর পরে তিনি আলজিয়ার্সের ফাতাহ স্কুলে বদলি হন এবং সেখানে ছয় বখসর অবস্থান করেন । ফাতাহ স্কুলে অবস্থান তাহার মানসিক বিকাশ ও কর্ম জীবনের উপর গুরুতৃপূর্ণ প্রভাব রাখে । সে সময় তিনি কাসবার মুসলিম শিশুদেরকে ফরাসী ভাষা শিক্ষা-দিতেন। সে ইকোলে দ্য লেটার ( ১০০1৪ ৭9 [.০0/০9) প্রভৃতি প্রতিষ্ঠানের বিদ্বান ব্যক্তিদের বক্তৃতা শুনিতেন। ইহা ছাড়া ব্যক্তিগত পর্যায়েও তিনি শিক্ষা গ্রহণ করিতেন। তাহার শিক্ষকদের মধ্যে ছিলেন শায়খ “আবদু'ল-হণশলীম ইব্‌ন সামায়া (আলজিয়ার্সের একজন আলিম), বেন সাদিরা, কাত, ফাগনান্‌ ও রেনে বাসেত € 7২67০ 739.550) | ইহা ব্যতীত তিনি.একদিকে “আরবী অলঙ্কারশাস্ত্; যুক্তিবিদ্যা, ধর্মতত্ত, হাদীছ" বিজ্ঞান, কুলজি বিজ্ঞান ও হিকু ভাষা ' অধ্যয়ন করেন, অন্যদিকে কিছু ল্যাটিন স্পেনীয়, জার্মান, ফারসী ও তৃকী ভাষাও অধ্যয়ন করেন। তিনি সাফল্যের সহিত আল্জিয়ার্সের 7০016 065.].500095 হইতে “আরবীতে ডিপ্লোমা, :739.0091911758-এর প্রথম পর্ব ও 737652% পাস করেন। গুটি বসন্তে আক্রান্ত হওয়ার ফলে তিনি [3800819171551-এর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করিতে পারেন নাই । যাহা হউক, এই সমস্ত যোগ্যতা লইয়া তিনি আলজিয়ার্সের ইকোলে দ্য লেটার নামক শিক্ষা প্রতিষঠানে তাহার শিক্ষক বেন সাদিরার স্থলাভিষিত হইয়াছিলেন। ১৮৯৮ সাগের ২২ মে ২৯ বদর বয়সে তিনি কনটা্টাইনে মাদ্রাসার শিক্ষক নিযুক্ত হন এবং প্রথমবারের মত “আরবী ভাষার নাহ্‌ও, সারফ, আদাব, ফিক্হ প্রভৃতি তীহার প্রায় সমবয়সী ছাত্রদেরকে শিক্ষা দান করিতে শুরু করেন। কনটান্টাইনে তিনি তিন বৎসরের কিছু কম সময় থাকেন। তবে এই সময়ের স্থৃতি তাহার নিকট খুব সুখকর ছিল না। ১৯০১ সালের ২০ এপ্িল তিনি আলজিয়ার্সের মাদ্রাসায় বদলি হন এবং . ১৯২৬ খু. পর্যন্ত সেখানে থাকেন। ১৯০৩ খু. ইকোলে দ্য লেটার ১৯৬ 571019710 বিদ্যালয়ে তিনি একই সাথে তিনটি শিক্ষাকোর্স, যথাঃ “আরবী, ছন্দবিজ্ঞান, ' আইন সংক্রান্ত দলীল-পত্রাদির অনুবাদ ও কথ্য “আরবী ভাষার কোর্স পরিচালনার দায়িত্ে নিযুক্ত হন। ইহারও অতিরিক্ত ১৯০৪ খু. আলজিয়ার্সে অবস্থিত জামি সাফীরে হণদীছ" গ্রন্থ আল-বুখারীর উপর ভিত্তি করিয়া তিনি হণদীছে'র একটি কোর্স পরিচালনা করিতে সম্মত হন। ১৯০৮ খু. আলজিয়ার্স বিশ্ববিদ্যালয় স্থাপিত হইলে তিনি তীহার মাদ্রাসার পদ রাখিয়াই বিশ্ববিদ্যালয়ের 79070165059 [.2055- এ শিক্ষা দানের জন্য নিযুক্ত হন। এই. সময়েই তিনি শিক্ষকতা এবং গবেষণা কর্ম উভয় ক্ষেত্রেই যোগ্যতার প্রমাণ দেন। তীহার চমৎকার শিক্ষা দান শ্রোতাদের মনোযোগ ও শ্রদ্ধা অর্জন করে ও শিক্ষার্থীর অংখ্যা দিন দিন বাড়িয়া যাইতে থাকে। তীহার প্রকাশিত পুস্তক ও নিবন্ধের সংখ্যা ক্রমান্বয়ে অনেক বাড়িয়া যায়। তিনি বিভিন্ন জায়গায় বিশেষত ওরান, কন্শ্টান্টাইন, : তিউনিসিয়া ও মরক্কোতে প্রায়ই ভ্রমণে যাইতেন এবং সেই সব জায়গায় কোথাও পরীক্ষকদের বোর্ডে সভাপতির কার্য পরিচালনা করিতেন, কোথাও বা বিজ্ঞান সম্মেলনে কিংবা আলোচনা সভায় অংশ গ্রহণ করিতেন। আলজিরিয়ার বাহিরের অনেক প্রাচ্যবিশারদদের সহিত তীহার সম্পর্ক ছিল। স্পেনের কডেরা ও মিগুয়েল আসিন প্যালাসিওস, ইতালীর ই. ধ্বিফ্ফিনি, হু'সানী “আবদু'ল-ওয়াহহাব, দামিশকের “আরব একাডেমীর সদস্যবৃন্দ, মরক্কোর “উলামা সম্প্রদায়, আরও অনেক স্থানের মনীষিগণের সহিত তাহার যোগাযোগ ছিল । " ১৯২০ খু. দামিশকের “আরব একাডেমীতে তাহার সদস্য নির্বাচিত হওয়া এবং ১৯২২ খু. আলজিয়ার্স বিশ্ববিদ্যালয় কক তাহাকে [00050] 95 [50059 ৭' 8১9% ডিথী প্রদান দ্বারা তীহার পাপ্তিত্যের স্বীকৃতি দেওয়া হয়। ১৯২৪ খু. তিনি আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ঢ9015165 059 [.5/0-55-এর অধ্যাপক নিযুক্ত হন এবং 'আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান পদে তীহার পূর্বসূরী বাসেত-এর স্থলাভিষিক্ত হন। ১৯২৮ সালের জুলাই মাসে অক্সফোর্ডে অনুষ্ঠিত প্রাচ্যবিদদের সপ্তদশ কংগেসে তিনি আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। ইব্‌ন আবী শানাব-এর কর্মময় জীবন আলজিরিয়ার ইতিহাসে নজিরবিহীন এবং এখনও পর্যন্ত তাহার সমকক্ষ কেহ এ দেশে জন্মগ্রহণ করেন নাই, এমন কি ফ্রান্স ও অন্যত্রও তাহার মত কর্মজীবন দুর্লভ যে মানুষটি এই সকল যোগ্যতা অর্জন করিয়াছিলেন, তিনি আসলে ছিলেন একজন অসাধারণ ব্যতিক্রমধর্মী মানুষ, অটল ইচ্ছা ও সুদৃঢ় শারীরিক * গঠনের অধিকারী যাহা তীহাকে একজন অক্া্ত কর্মী ও সহিষু ধৈর্যশীল ও গোছালো পত্তিতে পরিণত করে৷ | | . ফাগনান ও বাসেতের মত পঞ্তিতগণের সাহায্যের ফলে তিনি বৈজ্ঞানিক শৃঙ্খলায় প্রতিষ্ঠিত কাজের আধুনিক পদ্ধতির ইতিবাচক দিক দ্রুত উপলব্ধি রহিয়াছেন। ব্যক্তিগত আকীদা-বিশ্বাস অথবা পোশাক-পরিচ্ছদের ব্যাপারে এতিহ্যগত স্টাইল বজায় রাখিয়াছেন এবং একজন নিষ্ঠাবান ও জ্ঞানদীপ্ত মুসলিম হিসাবে ধমীয়ি আচরণ বিধি অত্যন্ত নিষ্ঠার সহিত অনুসরণ করিয়া গিয়াছেন। প্রায় ত্রিশ বৎসর ধরিয়া তীহার পাণ্ডিত্যপূর্ণ রচনাগুলি লেখা চলে। ১৯০৬ ও ১৯১৩ খুষ্টাব্দের মধ্যে তিনি প্রচুর লিখিয়াছেন। অতঃপর প্রথম ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।