Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

00176175 ইবন 'আকীল সকলেই ছিলেন লেখক, সচিব, কৰি ও সাহিত্যিক।”গদ্য রচয়িতা হিসাবে তাহার প্রতিভার হাপ রহিয়াছে বিশেষভাবে তাহার ধর্মোপদেশ ও চিন্তাশীল প্রবন্ধসমূহের মধ্যে । এগার বনর ব্যাপিয়া ইবৃন 'আকীল হহালী মতাবলবী কাদী আৰু যা'লা | ইবৃনু'ল-ফাররার অধীনে আইনশান্ত্র অধ্যয়ন করেন। এই বৎসরগুলি তাহার জীবনের সর্বাপেক্ষা উন্মেখযোগ্য দুইটি সময়কালের মধ্যে পড়ে ৪৪৭/১০৫৫ ও ৪৫৮/১০৬৬। প্রথমোক্ত তারিখটি তাহার মানসপটে বাগদাদে সালজুকী দলের অনুপ্রবেশের সহিত সংশ্রিষ্ট ঘটনা হিসাবে দাগ কাটিয়াছিল, যখন তাহার মহল্লা বাবৃ'ত-তাক-এর উপর তাহাদের নির্মম আক্রমণের ফলে তিনি অন্যত্র সরিয়া যাইতে বাধ্য হইয়াছিলেন। বাবু'ত-তাক হইতে তিনি যখন অন্যত্র চলিয়া গেলেন তখন হইতেই তিনি হণন্বালী মাযহাবের প্রতি আনুগত্য প্রকাশ করিতে. শুরু করেন । এই সময়ে মহান হাণম্বালী মতাবলম্বী সওদাগ্রর আবূ মানসুর ইব্‌ন যুসুফ (মূ. ৪৬০/১০৬৭-৮) বাগদাদে পর্দার অন্তরালে এক গুরুত্পূর্ণ রাজনৈতিক ভুমিকা পালন করিতেছিলেন। তিনিই খলীফা আল-কাইম-এর নিকট হপনাফী আবূ “আবদিল্লাহ আদ-দামাগানীকে (মৃ. ৪৭৮ হি.) প্রধান কাষীর পদে আধষ্ঠিত করিবার পরামর্শ পেশ করেন। ইহা ছিল হশানাফী সালজুকীদেরকে শান্ত করিবার একটি রাজনৈতিক চাল । তাহার পরবতীকালের স্বৃতিকথায় ইব্‌ন “আকীল আবু মানসূর. সম্পর্কে বলেন যে, তাহার সদয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে হশম্থালী মাযহাবের অনুসারীদের সংখ্যা বৃদ্ধি করিবার ক্ষেত্রে তিনি সক্রিয় ছিলেন। যেহেতু ইব্‌ন “'আকশিল ছিলেন তাহার আশ্রিত, সুতরাং খুব সম্ভব মানসূর এই সময়ে ইব্‌ন “আকশীলের হণম্বালী মাফ'হাব অবলম্বনের ক্ষেত্রে সহায়ক ছিলেন । এইভাবে যেই ঘটনা ইবুন “আকীীলের জীবনে ষোল বৎসর বয়সে এক নৃতন যুগের উন্মেষ ঘটায় । দ্বিতীয় তারিখটি ৪৫৮/১০৬৬ সালে তাহার শিক্ষক আবু য়া'লার মৃত্যু দ্বারা চিহ্নিত, যাহা হণম্বালী মাযহাবের ভিতরে তাহার অসুবিধা সুচিত করে। নির্যাতন ও নির্বাসন ৪ ইব্‌ন 'আকণীলের বুদ্ধিবৃত্তিক পিপাসা এ সময়ে হাশস্বালী মায'হাবে সম্মানের সহিত বিবেচিত প্রচলিত জ্ঞান-বিজ্ঞানের গন্তীর মধ্যে সীমাবদ্ধ থাকিবার বিরুদ্ধে বিদ্রোহ করে । ৪৫৮ হি. তাহার শিক্ষক আবু য়া'লার মৃত্যুর পূর্বেই তিনি মু'তাযিলী শিক্ষাবিদদের পাঠচক্রগুলিতে প্রায়ই যাইতেন, হণশ্বালী মাযহাব কর্তৃক অতি নিন্দিত কালামশাস্ত্রে গভীর গবেষণা করিতেন এবং মহান মরমীবাদী সৃ-্ফী ওয়াহ্দাতা*শ-শুহুদ (৯৯৪ ১৫41) বিশ্বাসী আল-হণল্লাজ দ্রে.)-এর রচনার পরম ভক্ত ছিলেন। তাহার কোন এক স্মৃতিকথায় তিনি মন্তব্য করিয়াছেন যে, হাম্বালী মায-হাবের অনুসারী তাহার সঙ্গিগণ তাহাকে কয়েকজন পণ্ডিত ব্যক্তির সংসর্গ ত্যাগ করিতে বলিয়াছিলেন এবং অভিযোগ করেন যে, ইহা তাহার প্রয়োজনীয় জ্ঞান আহরণে বাধার সৃষ্টি করিয়াছিল । ৪৫৮ হি, তাহার শিক্ষক আবু য়া'লার ইনতিকালের পর আল মানসূ-রের _জার্মি মসজিদের একটি পদে তাহার নিয়োগ, যাহা তাহার পৃষ্ঠপোষক আবু ৪৭০ হি.)-এর নেতৃতেে পরিচালিত হশম্বালীদের একটি দলের শক্রতার কবলে নিক্ষেপ করে । ইব্‌ন “আবীল হইতে বিশ বরের বয়োজ্যেষ্ঠ এই শারীফ আবূ জা“ফার স্পষ্টতই এই যুবকের অল্প বয়সে লব্ধ খ্যাতির প্রতি বিরক্ত ছিলেন। ৪৬০ হি. আবু মানসূ'রের ইনতিকালের ফলে নিরাপদ আশ্রয় ই.বি.__ ৪/২১ ১৬০ হারাইয়া ইবুন “আকীলকে এই দলের ক্রোধ হইতে বাচিয়া থাকিবার জন্য পলায়নরত অবস্থায় কাল কাটাইতে হয়। ৪৬০-৪৬৫ হি. পর্যন্ত তিনি আবূ মানসূরের জামাতা ও একজন ধনাঢ্য সওদাগর আবু'্ল-কণসিম ইব্‌ন রিদওয়ান-এর আশ্রয়ে বাবুল-মারাবি নামক মহল্লায় নির্বাসনে কাটান । জনসমক্ষে মত প্রত্যাহার ৪.৮ মুহণররাম, ৪৬৫/২৪ সেপ্টেম্বর, ১০৭২, সোমবার, বাগদাদের পূর্বদিকে অবস্থিত নাহ্রু"ল-মু'আল্লা মহল্লায় শারীফ আবূ জা-ফার-এর মসজিদে ইবন “আবীল এক বিরাট জনসমাবেশে তাহার মত প্রত্যাহারের মূল কপি পাঠ করিয়া শুনান। এই লিখিত মত প্রত্যাহার পরে পাচজন শুতুদ-নোটারি কর্তৃক স্বাক্ষরিত হয়, তন্মধ্যে মরহুম আবু মানসূ'র-এর দুই পুত্র ও দুই জামাতাও ছিলেন! ইহার দুইদিন পর খালীফার দীওয়ানে আর একটি অনুষ্ঠানে ইবৃন “আকীল তাহার মত প্রত্যাহার দলীলে স্বাক্ষর করেন৷ এই দলীলে ইব্‌ন “আকীল হাল্লাজের এবং কয়েকটি মু'তাধিলী মতবাদের সপক্ষে তাহার রচনাবলী প্রত্যাহার করেন। এই বিষয়ে কোন সন্দেহ নাই যে, হণম্বালী মাযহাব যোটের উপর মু'তাধিলী মতবাদের বিরুদ্ধে ছিল এবং মু'তাধিলী মত পরিত্যাণের ক্ষেত্রে ইব্‌ন “আকিলের একান্তিকতা সম্পর্কেও সন্দেহ পোষণ করিবার কোন কারণ নাই। যদিও তাহার পরবর্তীকালের রচনাবলী মু'তাযিলী অধ্যাপকগণের নিকট হইতে অর্জিত অনুসন্ধানের চেতনায় দীপু, তথাপি এই কথা বলা যাইবে না, তিনি মু'তাযিলীদের ধরমীয় তত্তে বিশ্বাস করিতেন । সুতরাং মু'তাযিলী মতবাদের ব্যাপারে বলা যায় যে, ইবৃন 'আকশীল তাহার মত প্রত্যাহারে আন্তরিক ছিলেন এবং পরবর্তীকালে হাম্বালী মাযহাবের প্রতি একনিষ্ঠভাবে অনুগত ছিলেন । এ যার বাপরে এই কথা নিই বলা টিজজাগ্জিলান্রক রা উপর . তাহার রচনাবলী প্রত্যাহার করিতে গিয়া ইবন “আকীশীল তাকি/য়্যা (২52) বা পরিণামদর্শী ছদ্ম মনোভাবের আশ্রয় লইয়াছেন। এই কাজ করিয়া তিনি তাহার মাযহাবের শিক্ষার বিরোধিতা করেন নাই। কেননা আল-হাণল্লাজের প্রতি হাস্বালী দৃষ্টিভঙ্গী তখন এবং পরবর্তীকালে দীর্ঘকাল পর্যন্ত দ্বিধাবিভক্ত ছিল যখন হণস্বালী ইব্‌ন কুণদামা (মূ. ৬২০/১২২৩) ইব্‌ন “আকটীলের মত: প্রত্যাহারের মূল পাঠ (152) বর্ণনা করিতেন তখন আল-হাল্লাজের প্রসঙ্গটি বাদ দিতেন, নিঃসন্দেহে ইহা তাহার নিজস্ব সুফী প্রবণতার কারণেই ছিল । হণস্বালী তণওফী মূ. ৭১৫/১৩১৬) যিনি ইব্‌ন কু"দামার রচনাবলীর একটি সর্ধক্ষপ্ত সংস্করণ প্রকাশ করিয়াছিলেন, হাল্লাজের সৃফী হওয়ার বিষয়টি বিশ্বাস করিতেন । হণম্বালী মাযহাব সূফী মতবাদের বিরোধী ছিল না। কেননা সৃ-ফীদের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন এই যায"হাবের.অনৃসণরী ছিলেন । যেমন আল-আনসারী আল-হণরাবী (দ্র.) ও “আবদু'ল-কণদির আল-জীলানী (দ্র). সর্বপ্রথম সূ-ফী তরীকণ কণদিরিয়্যার প্রতিষ্ঠাতা । কথিত আছে, জনসমক্ষে নিন্দা করিতেন, তিনি প্রত্যাহত রচনাবলী তাহার নিকট এই মর্মে ফেরত দেন যে, তিনি নিজেই সেইগুলি নষ্ট করিয়া ফেলিবেন। কাহারও কাহারও _ মতে তিনি সেইগুলি নষ্ট করিয়া ফেলেন। কিন্তু অন্যরা বলেন, তাহার মৃত্যুর পর সেইপুলি প্রকাশিত হয় । আমাদের নিকট ইবনু'ল-জাওযীর সাক্ষ্য বর্তমান আছে । তিনি বলিয়াছেন, তাহার নিকট ইব্‌ন 'আকাীলের হাণল্লাজ সম্পর্কিত প্রশংসাবাদের রচনাসম্বলিত তাহার স্বহস্তে লিখিত একটি পুস্তিকা আছে। ইহারু নাম জুয ফী নাস্র কারামাতি'ল-হণল্লাজ | . ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।