Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

ইফ্ক বাকর রো) আনন্দে উচ্ছসিত হইয়া স্বীয় কন্যার কপালে চুমা দিলেন। 'আইশা (রা) বলিলেন, আপনি আমাকে পূর্বাহ্নেই নিরপরাধ মনে করেন নাই কেন ? হযরত আবু বাকর প্রত্যুত্তরে কন্যাকে বলিলেন, মাত! আমি যাহা জানি না তাহা কেমন করিয়া বলিব ? তাহা হইলে কোন আকাশ আমাকে ছায়া দিত, আর কোন যমীন আমাকে আশ্রয় দিত (তাফসীরে রূুহল- মা'আনী. ১৮খ., পৃ. ১০৯)! 'আইশা (রা)-এর মাতা বলিলেন, বেটা! ওঠ , রাসূলুল্লাহর প্রতি শুকরিয়া আদায়.কর। জবাবে 'আইশা রো) বলিলেন, “আল্লাহর শপথ! না, আমি উঠ্ঠিব না, এক আল্লাহ ব্যতীত আর কাহারও শুকরিয়া আদায় করিব না। আল্লাহ আমাকে নিরপরাধ প্রমাণ করিয়া দশটি আয়াত নাধিল করিয়াছেন (বুখারী, ২খ.» পৃ. ৬৯৮)। আত্মীয়তার বন্ধন ও দারিদ্র্যের কারণে হযরত আবু বাক্র রো) মিসতাহ ইব্‌ন উছ্াছাকে নিয়মিত সাহায্য প্রদান করিতেন । স্বীয় কন্যার অপবাদ রটনায় অংশ্থহণ করাতে তিনি মর্মাহত হইলেন এবং তাহার সাহায্য বরাদ্দ মওকুফ করিয়া দিলেন। তাহার এই সিদ্ধান্ত আল্লাহ তা'আলার মনোনয়ন লাভ করে নাই, আয়াত নাঘিল হইল ৪ র সিটি রা বি ির্ ০৯৪1 15151 475 পা এ. 1০৯) ১8 “তোমাদের মধ্যে যাহারা সম্পদ ও প্রাচ্যের অধিকারী তাহারা যেন শপথ গ্রহণ না করে যে, তাহারা আত্মীয়-স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যাহারা হিজরত করিয়াছে তাহাদেরকে কিছুই দিবে না। তাহারা যেন _ উহাদেরকে ক্ষমা করে এবং উহাদের দোষক্রটি উপেক্ষা করে । তোমরা কি. চাহ না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন £ এবং আলা ক্ষমাশীল গরম দয়ালু” (২৪ 8 ২২)। এই আয়াত নািল হওয়ার পর হযরত আবু বাকর (রা) বলিলেন, আল্লাহ আমাকে মার্জনা করুন, ইহা অবশ্যই আমি পসন্দ করি । তিনি মিসতাহ-এর বরাদ্দ পুনর্বহাল করিলেন এবং বলিলেন, আল্লাহর শপথ! আমি কখনও তাহার সেই বরাদ্দ কাড়িয়া লইব ম! (ইব্‌ন হিশাম, সীরাতুন নাবী, শখ, পূ. ১৯৩; তারীথ তাবরী, ২খ., পৃ.৬১৮) হযরত 'আইশা সিদ্দীকা (রা) বলেন, রাসূলুল্লাহ (স)-এর স্ত্রীগণের মধ্যে একমাত্র যায়নাব ছিল আমার সমকক্ষ ও প্রতিদ্বন্দ্বী । কিন্তু সে অত্যন্ত সংযমশীল ও ধর্মপরায়ণ যদ্দরুন আল্লাহ তাহাকে রক্ষা করিয়াছেন । তবে তাহার ভগ্নি হামনা বিনত জাহশ কুৎসা ছড়াইতেছিল। ফলে সে ধ্বংসপ্রাপ্তদের সহিত ধ্বংসপ্রাপ্ত হইল (বুখারী, ২খ., পৃ. ৬৯৮)। অতঃপর রাসূলুল্লাহ (স) মসজিদে নববীতে উপস্থিত হইলেন এবং জনগণকে সূরা নুরের দশটি আয়াত তিলাওয়াত করিয়া শুনাইলেন। হাসসান ও তাহার সঙ্গীদের ডাকিয়া বলিলেন, 'আইশার বিরুদ্ধে তোমরা যে অভিযোগ উত্থাপন করিয়াছ, তাহার সপক্ষে সাক্ষ্য-প্রমাণ উপস্থিত কর। তাহারা সকলে বলিলেন, হে আল্লাহর রাসূল! আমাদের নিকট কোন ধরনের সাক্ষ্য-প্রমাণ নাই। আমরা অপরাধ স্বীকার করিতেছি। স্বতী-সাধবী মহিলাগণের উপর ১৯৩৫ 05017161715 হফক মিথ্যা অপবাদের শাস্তি যাহা আল-কুরআনের বিধান আমরা তাহা মানিয়া লইতে বাধ্য । র সুতরাং আল্মাহ তা“আলার বিধান অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের প্রতোককে আশিটি করিয়া কশাখাত করা হয়। অতঃপর তাহারা আল্লাহ তা'আলার নিকট তওবা করিয়া পবিত্র হইয়া যায় (সীরাতুল মুস্তাফা, ১খ.. পৃ.৭৭০: হায়াতে সিদ্দীকা, পৃ. ৪১)। হাদীছের অধিকাংশ বর্ণনা অনুযায়ী মুনাফিক দলপতি আবদুল্লাহ ইব্‌ন উবায়্যকে কোনরূপ শাস্তি দেওয়া হয় নাই । অথচ অপবাদ রটনায় এই দুর্বৃত্তের ভূমিকা ছিল শীর্ষে । ইহার হেতু সম্পর্কে বলা হয় যে, যাহাদেরকে শাস্তি দেওয়া হইয়াছে. এই শাস্তির বিনিময়ে তাহারা পরকালের শাস্তি হইতে নিক্কৃতি পাইবে । আল্লাহ তা'আলা তাহাদেরকে ক্ষমা করিবেন। আর আবদুল্লাহ ইবৃন উবায়্যকে আল্লাহ্‌ তা'আলা পরকালে কঠিন শাস্তি দিবেন বলিয়া ঘোষণা দিয়াছেন । সেই হেতু তাহাকে পার্থিব কোন শাস্তি দেওয়া হয় নাই (বুখারী, ১খ., পৃ. ৩৬৪, ২খ., পৃ. ৬৯৭: যাদুল মা'আদ, ২খ., পৃ. ১১৩)। প্রকৃত ঘটনা প্রকাশিত হওয়ার পর মুসলিমগণের মধ্যে আনন্দের হিল্লোল বহিয়া যায় । হযরত “আইশা (রা) রাসুলুল্লাহ (স)-এর নিকট পূর্বের ন্যায় স্নেহ-ভালবাসার পাত্রী হিসাবে পরিগণিত হন । তিনি পিত্রালয়. হইতে রাসূলুল্লাহ (স)-এর গৃহে প্রত্যার্বতন করেন । অপবাদের অবসান হওয়ায় তাহার স্বাস্ক্যেরও উন্নতি ঘটে (ডঃ মুহাম্মদ ছসায়ন, 1109 116৭ 01 ৬1011)911017790, পৃ. ৩৩৪)। | | ইফ্‌কের ঘটনায় নিহিত রহিয়াছে অনেক শিক্ষা, পথনির্দেশিকা ও তাৎপর্য যাহা সর্বদা মানব জাতিকে পথনির্দেশ করিবে । পর্যালোচনা করিলে দেখা যায়-_(১) ইফকের ঘটনার মাধ্যমে হযরত 'আইশা (রা)-এর চারিত্রিক পবিত্রতা, মাহাত্ম ও আল্লাহ ভীতির দৃষ্টান্ত স্থাপিত হইয়াছে। (২) হযরত “আইশা (রা)-এর অপবাদ মুক্তি ও পবিভ্রতার সাক্ষ্য আসিয়াছে আল্লাহর পক্ষ হইতে কুরআনের দর্শটি আয়াতের মাধ্যমে এবং হযরত “আইশা রো) সম্পর্কে অপবাদ রটনাকারীদের নিন্দাবাদের বর্ণনা কিয়ামত পর্যত্ত পঠিত হইতে থাকিবে । ইহা কত্ত বড় মর্যাদা ও কৃতিত্রে কথা (তাফসীরে বায়ানুল কুরআন, ৮খ., পৃ. ৮)। (৩) ইফ্কের ঘটনাকে কেন্দ্র করিয়া যে সকল আয়াত নাযিল হইয়াছে, উহাতে হযরত আবু বাকর (রা)-এর ধের্য, সততা ও মর্যাদারও স্বীকৃতি রহিয়াছে। স্বীয় কন্যা হইলে কী হইবে কখনও তিনি কন্যার পক্ষ অবলম্বন করেন নাই, বরং ওহী নাষিল হওয়া পর্যন্ত চরম ধৈর্যের পরিচয় দিয়াছেন । ভীষণ উদ্বেগ ও প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে একবার শুধু বলিয়াছিলেন, “আল্লাহর শপথ! জাহিলী যুগেও আমাদের সম্পর্কে এমন কথা কেহ বলিতে পারে নাই । আর আল্লাহ যখন ইসলামের বদৌলতে আমাদেরকে সম্মানের অধিকারী করিয়াছেন তখন ইহা কী করিয়া সম্ভব (ফাত্হুল-বারী, ৮খ., পৃ.৩৫৯)। (৪) নিষ্ঠাবান মু'মিনগণের জন্য ঈমান ও ইখলাসের এক মহাপরীক্ষা ছিল এই ইফৃকের ঘটনা । কার্যত তাহারা সফলকাম হইয়াছিলেন। (৫) ইফ্‌কের ঘটনার মাধ্যমে মুনাফিকদের কদর্ম স্বভাব ও ষড়যন্ত্রের মুখোশ জনসম্মুখে খুলিয়া যায়! তাহারা হেয় প্রতিপন্ন হয় । আবদুল্লাহ ইবৃন উবায়্য এমনভাবে লাঞ্ছিত হয় যে, মানুষের নিকট সে একজন জঘন্য লোক বলিয়া. পরিচিত হয় । আর কোন দিন সে মাথা উঠাইতে পারে নাই (আর-রাহীকুল মাখভৃঘ, পৃ. ৩৬৯)। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।