Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

ইফ্‌ক কিরাম-এর সুখ্যাতিও বৃদ্ধি পাইতেছিল। ইহাই ছিল মুনাফিকদের গাত্রদাহের কারণ । রাসূলুল্লাহ (স) ও আবূ বাক্রকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাহারা এই হীন চক্রান্তে লিপ্ত হইয়াছিল (সীরাতে 'আইশা. পৃ. ৯২)। উম্মত জননী হযরত “আইশা (রা) বলেন, মদীনায় পৌছিয়া আমি পীড়িত হইলাম । সে কারণে অপবাদকারীরা আরও সমালোচনা মুখর হইয়া উঠিল । এ জম্পর্কে আমি ঘ্ৃণাক্ষরেও কিছু জানিতাম না। তবে আমি লক্ষ্য করিতে লাগিলাম, আমার প্রতি রাসূলুল্লাহ (স)-এর ভালবাসা ও মনোযোগ শিথিল হইতেছে। তিনি কখনও আসিয়া বলিতেন, আস্সালমু আলাইকুম, কখনও বলিতেন, কেমন আছ ? অতঃপর বেশীক্ষণ অপেক্ষা না করিয়াই চলিয়া যাইতেন। অল্প দিনের মধ্যে আমি সুস্থ হইয়া উঠিলাম ৷ তবে দুর্বলতা কাটাইতে পারি নাই । এক রাত্রিতে প্রাকৃতিক প্রয়োজন পূরণের লক্ষ্যে আমি উম্মু মিস্তাহকে সঙ্গে লইয়া বাহিরে রওয়ানা দিলাম । ফিরিবার কালে উম্ম মিসতাহ হোচট খাইয়া পড়িয়া গেল। অকস্মাৎ তাহার মুখ হইতে উচ্চারিত হইল, মিসতাহ-এর সর্বনাশ হউক | আমি বলিলাম, ভুমি তোমার ছেলেকে বদ দু'আ করিয়া বসিলে? উম্মু মিসতাহ বলিল, হে কন্যা! তুমি কি জান না, সে কী অপকর্ম করিয়া বসিয়াছে ? আমি বলিলাম, না তো। সে তখন সকল কথা খুলিয়া বলিল । ঘটনা শুনিয়া ক্ষোভে-দু৪্খে আমি পুনরায় পীরিত হইয়া পড়িলাম। এমতাবস্থায় একদিন রাসূলুল্লাহ (স) আমার গৃহে আগমন করিলেন ও জিজ্ঞাসা করিলেন, কেমন আছ ? জবাবে আমি বলিলাম, যাইতাম । আমার ধারণা ছিল, পিতা-মাতার নিকট হইতে আমি সকল কিছু জানিতে পারিব ! তিনি আমাকে যাওয়ার অনুমতি দিলেন । পিতৃগৃহে গিয়া আমি আম্মাকে জিজ্ঞাসা করিলাম, আম্মা! মানুষ আমাকে লইয়া কী সব আলোচনা-সমালোচনা শুরু করিয়া দিয়াছে? মা বলিলেন, প্রিয় কন্যা! চিন্তার কোন কারণ নাই। স্বামীর দৃষ্টিতে যে অধিক প্রিয় হয়, উহার দুর্নাম তো সপত্বীগণ ছড়াইবেই, ইহাতে আর চিন্তার কী আছে। আমি বলিলাম, সুবহানাল্লাহ, বাহিরের লোকেরাও তো অনেক কিছু বলাবলি করিতেছে । আম্মাজান নিশুপ । আমি রাতভর কীদিয়াছি ও বিন্দ্র রজনী যাপন করিয়াছি (বুখারী, ২খ.., পৃ. ৬৯৭)। হযরত “আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) ওহীর মাধ্যমে কিছুই জানিতে পারিতেছিলেন না। ফলে তিনি অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন এবং পরামর্শ করিবার উদ্দেশ্যে আলী ইব্‌ন আবী তালিব ও উসামা ইবৃন যায়দকে ডাকিলেন। উসামা আমার. এবং আমার সপত্বীগণের সম্পর্কে ভাল করিয়াই পা জানিত। সে মহানবী (স)-কে অত্যধিক ভালবাসিত। সে বলিল, হে আল্লাহর রাসূল! তিনি তো আপনার জীবন সঙ্গিণী, আমি তাহার সম্পর্কে উত্তম বৈ আর কিছুই জানি না । অতঃপর আলী (রা) বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনি বরং গৃহপরিচারিকাকে জিজ্ঞাসা করুন| সেই আপনাকে সত্য | কথা বলিয়া দিবে (বুখারী, ২খ. পৃ. ৬৯৭)। হযরত “আইশা (রো) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (স) পরিচারিকা বারীরাকে ডাক দিলেন ও জিজ্ঞাসা করিলেন, তৃমি কি কখনও “আইশার কোন সন্দেহজনক আচরণ লক্ষ্য করিয়াছ? সে বলিল, যে আল্লাহ আপনাকে সত্য বাণীবাহক হিসাবে প্রেরণ করিয়াছেন, তাহার শপথসহ বলিতেছি, আমি তেমন কোন কিছুই দেখি নাই। তবে সে এখনও সংসার কর্মে অনভিজ্ঞ । এইভাবে অনুসন্ধানের পর রাসূলুল্লাহ সে মসজিদে নববীতে প্রবেশ করিলেন এবং মিশ্বারে আরোহণ পূর্বক জনগণকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হে ১৩৩ 00176175 মুসলিম জনতা! আমি আমার পরিবার-পরিজনের বিষয়ে আবদুল্লাহ ইবৃন উবায়্য-এর নিকট হইতে যথেষ্ট কষ্ট পাইয়াছি। তাহার বিরুদ্ধে কে আমাকে সাহায্য করিবে? আল্লাহর কসম! আমি আমার স্ত্রীর মধ্যে উত্তম বৈ অন্য কিছু দেখি নাই । আর অপবাদকারীরা তাহার সহিত যাহার নাম সংশ্লিষ্ট করিয়াছে সেও অত্যন্ত সৎ। সে কখনও কখনও আমার সঙ্গে আমার গৃহে প্রবেশ করে । তবে একাকী কখনও নহে । ইহাতে সাদ ইব্‌ন মু'আয আনসারী (রা) দীড়াইয়া বলিলেন __হে আল্লাহর রাসূল! আপনি সম্পূর্ণ নির্দোষ হইয়াও এইভাবে কষ্টে ভুগিবেন কেন ? অপবাদকারীর নাম উচ্চারণ করুন। সে সদি আওস গোত্রের হয়, তাহা হইলে আমি এখনই তাহার গর্দান উড়াইয়া দিব। আর যদি সে খাযরাজ . গোত্রের হয়, তবে আপনার আদেশই প্রতিপালিত হইবে । সা'দ ইবৃন উবাদা (রা) ছিলেন খাযরাজ গোত্রের নেতা । তিনি দাড়াইয়া বলিলেন, অপরাধী খাযরাজ গোত্রের বলিয়াই সাদ ইব্‌ন মু'আয এমন কথা বলিতেছে। তাহাকে সম্বোধন করিয়া সা'দ ইব্‌ন উবাদা (রা) বলিলেন, আল্লাহর কসম! আপনি কখনও তাহাকে হত্যা করিতে পারিবেন না। সা'দ ইব্‌ন মু'আযের চাচাত ভাই উবায়দ ইব্‌ন হুদায়র (রা) দাঁড়াইয়া সাদ ইব্‌ন উবাদাকে বলিলেন, আপনি ভুল বলিতেছেন । রাসূলুল্লাহ (স) যখন আদেশ করিবেন, আমরা তখন অবশ্যই তাহাকে হত্যা করিব। অপরাধী খাযরাজ গোত্রের [হউক অথবা অন্য কোন গোত্রের হউক । কেহ আমাদেরকে বাধা দিতে পারিবে না। কেন আপনি মুনাফিকদের পক্ষ অবলম্বন করিতেছেন £ এইভাবে বাদানুবাদে উত্তেজনা যখন বৃদ্ধি পাইল ও জনগণ উত্তেজিত হইল, রাসূলুল্লাহ সে) হস্তক্ষেপ করিয়া উভয় পক্ষকে শান্ত করিলেন বুখারী, ২খ.. পৃ. ৬৯৭; ইবৃন হিশাম, সীরাতুন নবী, ৩খ., পৃ. ২০২)। ইব্‌ন কায়্যিম উল্লেখ করেন, নেতৃস্থানীয় সাহাবা-ই কিরামের সম্মুখে বিষয়টি যখন আলোচনায় আসে, তখন আবু আয়্যুব আনসারী, যায়দ ইব্‌ন হারিছা ও অন্যরা বলিলেন, ১24১ 13৯ 41১৯ ১০ ইয়া আল্লাহ যাবতীয় মাহাত্ম তোমারই, ইহা তো শুরুতর অপবাদ" । হযরত “উমার ইব্নুল খাত্তাব (রা) ও হযরত উছমান ইব্‌ন আফ্ফান (রা) এই প্রসঙ্গে বলেন, ইয়া রাসূলান্রাহ্‌! আল্লাহ পাক আপনার সহধর্মিণী দ্বারা এই ধরনের গর্হিত কর্ম _ করাইবেন ইহা হইতে পারে না (দুররু'ল-মানছুর, ৫খ., পৃ.৩৪; আসাহ্হুস্‌ সিয়ার, পৃ. ১৩৭)। ইব্‌ন কাছীর উল্লেখ করেন, আবূ আয়্যুব আল-আনসারী (রা)-কে একদা তাহার স্ত্রী বলিলেন, ওপো আয়্যুবের পিতা! ভুমি কি শোন নাই, হযরত 'আইশা (রা) সন্ধে লোকেরা কি সব কানাঘুষা করিতেছে? তিনি জবাবে বলেন ৪ হি নিক (7০০০১২০০০০৪ ০৬০/০০০ স্রাব নান্পারলাত পার হে আয্যুবের মাতা! তিনি বলিলেন, আল্লাহর কসম! না, এমন কর্ম করিতে পারি না । আয়্যুবের পিতা বলিলেন, আল্লাহর কসম! “আইশা তোমা অপেক্ষা অধিক উত্তম মহিলা” (তাফসীরে ইব্‌ন কাছীর, ৩খ., পৃ. ৩০১)। হযরত “আইশা (রা) বলেন, এঁদিনও আমি কীদিয়া কাটাইলাম। আব্বা- আম্মা আমার পাশে বসিয়াছিলেন। কয়েক দিন ধরিয়া শুধু কান্না আর কানা, চোখে নিদ্রা নাই । আব্বা-আম্মার আশংকা, কীদিতে কীদিতে আমার কলিজা ফাটিয়া যাইবে । আমি মারা যাইব । এমন সময় এক মহিলা গৃহে প্রবেশের অনুমতি চাহিল । আমরা অনুমতি দিলে সেও ক্রন্দন শুরু করিল । কিছুক্ষণ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।