Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

আল-ইন্সানু'ল-কামিল যাহা জান না” €২ ৪৩০) একথার অর্থ, ওহে ফেরেশতামণ্ডলী! আমি যে ধারণ করিতে পারে একমাত্র মৃত্তিকাজাত “আদম'__একথা আমি জানি, তোমরা জান না। | দুই ধরনের শক্তি দেওয়া হইয়াছে শুধু মানুষকে । একটি হিংস্র পশুশক্তি, অপরটি গৃহপালিত পশু শক্তি। হিংস্র পশুশক্তিবলে মানুষ আরোহণ করিতে পারে আধ্যাত্মিকতার উন্নততর স্তরে । আর গৃহপালিত পশুশক্তি তাহাকে যোগান দেয়, কঠোর সাধনার স্পৃহা, আল্লাহর পথে ক্লেশ সহ্য করার ক্ষমতা । এই শক্তি,দুইটির ভিত্তিমূল বা উৎসস্থলও মৃত্তিকা (তাফসীরে মাজ'হারী, ৭খ, পৃ. ৩৮৭)। সূর্যালোক শোষণ ও সংরক্ষণ করা মৃত্তিকার বৈশিষ্ট্য । এই কারণেই সুর্যালোক স্নাত মাটি হইতে উৎপন্ন হয় লতাগুলু ও বৃক্ষরাজি। কিন্তু আলোর মধ্যে এইরূপ বৈশিষ্ট্য নাই । শোষণ ও সংরক্ষণ ক্ষমতা না থাকার কারণে আলোক যেমন নিজে মূর্যকিরণ হইতে কল্যাণ লাভ করিতে পারে না, তেমনই অপরকেও কল্যাণ দান করিতে পারে না। ফেরেশতা নূর বা আলোক হইতে সৃষ্ট আর মানুষ মাটি হইতে । তাই উভয়ের মধ্যে মৌলিক তারতম্য রহিয়াছে । নিঃসন্দেহে ফেরেশতাগণ আল্লাহর নৈকট্য ধন্য । তবে তাহাদের নৈকট্যের পরিসর সীমিত | তবে মানুষ নৈকট্যের কেরবাতের) মর্যাদায় ফেরেশতাগণের সমান্তরাল হইলেও বন্ধুত্বের (বিলায়াতের) মর্যাদায় ফেরেশতা অপেক্ষা শ্রেষ্ঠতর। অবশ্য নবী-রাসূলগণই ইনসানে কামিল পরিপূর্ণ মানুষ । নবী-রাসূলগণ ও ফেরেশতামগুলী উভয়ে পরিপুষ্ট ও কল্যাণপ্রাপ্ত হন আল্লাহর গুণবত্তার জ্যোতি হইতে, যে গুণবত্তা তাহার সত্তা সম্পৃক্ত । তাই তাহার সংগুপ্ত নাম (ইসমে বাতি'ন) হইতে অনুপ্রেরণা (ফায়েষ) গ্রহণ করে ফেরেশতাকুল । আর প্রকাশ্য নাম (ইসমে জণহির) হইতে ফয়েযসিক্ত হন নবী-রাসুলগণ । ইহা সকলের উৎসস্থল (মারজা' তা'আয্্যুন), সুতরাং মনে রাখিতে হইবে নবৃওয়াতের পরিপোষক সত্তাজাত জ্যোতি বা যাতী নূর । ফেরেশতাগণ এই নূরের প্রতিবিষ্ব ধারণ করিতে অক্ষম । কারণ তাহাদের অস্তিত্বে মৃত্তিকার উপাদান নাই । মৃত্তিকা রহিয়াছে মানুষের অস্তিতে। তাই সাধারণ মানুষ সাধারণ ফেরেশতা হইতে এবং বিশেষ মানুষ (নবী-রাসূল) বিশেষ ফেরেশতা অপেক্ষা শ্রেষ্ঠতর । আবার জান্নাতও নির্ধারণ করা হইয়াছে শুধু মানুষের জন্য । জান্নাতের সুখ-সম্তার আস্বাদন করার যোগ্যতা ফেরেশতাগণের নাই। তাহারা দায়িত্ব পালনার্থে জান্নাতে প্রবেশ করিবে এবং কর্তব্য শেষ হইলে জান্নাত হইতে বাহির হইয়া আসিবে (তাফসীরে রূহুল-মা“আনী, ২২খ, পৃ. ৯৬-১০২)। তাফসীরে হণকৃকণনীতে উল্লেখ হইয়াছে, এই আমানত হইল দিলের দরদ, হৃদয়ের কামনা, মহববত'। জড়জগত, উদ্ভিদ জগত, এমনকি ফেরেশতাকুল কাহারও এই যোগ্যতা নাই তোফসীরে হাক্কানী, ৪খ, ৪১; হণকাইকুল ইসলাম ওয়া আবাতীলু'ল-খুমুসাহ, আনোয়ার সাদাত, পৃ. ৯৩; জেঃ সেক্রেটারী মুতামার আলাম আল-ইসলামী, পাকিস্তান) প৪ পপ ৫ পপ 9 এ রর ক 'শারারা রহঃ অরাগ যে কৃতি অনুষায় তিন মানুষ সৃষ্ট করিয়াছেন” ডিচি 961 ১৯৯ 05017161715 আল-ইন্সানু'ল-কামিল বস্তুর মৌল অবস্থা ।-পানির প্রকৃতি প্রবহমানতা, বায়ুর প্রকৃতি সঞ্চালন- শীলতা ৷ এইগুলি উহাদের সৃষ্টিগত প্রকৃতি । এইরূপ মানুষের মৌল প্রকৃতি সুচনাতে ছিল «111 ১১৪ আল্লাহর 'ফিতরাত' যাহা একটি সর্বোৎকৃষ্ট ূর্ণাগ অবস্থা। তাহাকেই ৯১...| "ইসলাম" এবং তাহাকেই +২৪ ৬: একটি প্রতিষ্ঠিত দীন বলে (তাফসীরে হাককানী, ৩খ, পৃ. ৫৫১)। ফিতরাতের পারিভাষিক অর্থ--(১) সকল পদার্থের মধ্যে আজন্ বর্তমান একটি বিশেষ গুণের নাম ফিতরাত। ২) পারিপার্থিকতার প্রভাবমুক্ত মানুষের স্বতঃস্ফুর্ত স্বাভাবিক গতিই ফিতরাত । (৩) আদ-দীন অর্থাৎ আইনের বিধান । (৪) আস্-সুননাত অর্থাৎ প্রকৃতি বা রীতিনীতি । (৫) নব সৃষ্টি। এই সকল অর্থের মৌল ভাবের প্রতি লক্ষ করিলে দেখা যায়, সকল পদার্থের মধ্যে আজন্ম বর্তমান একটি বিশেষ গুণের নামই ফিতরাত। ৷ অপরাপর অর্থগুলি ইহারই বিভিন্ন রূপ (জা'ফর ফুলওয়ারবী. ইসলাম ও ফিতরাত, পৃ. ১৩)। এখন আমাদেরকে অনুসন্ধান করিতে হইবে, আল্লাহর ফিতরাত কী, পপ্তিতবর্গের নিকট হইতে পরস্পর বিরোধী অভিমত পাওয়া যায়। কেহ : বলেন, পারিপার্থিকর্তা ও বহির্জগতের সম্পর্ক মুক্ত ব্যক্তিজীবনের স্বতঃস্ফূর্ত বৈশিষ্ট্যগুলিই মানুষের ফিতরাত । আবার কেহ বলেন, দেশকাল ও সম্প্রদায় নির্বিশেষে সমগ্র মানবেতিহাসের পক্ষপাতহীন পর্যালোচনার আলোকে যে সাধারণ ধর্ম বা গুণটি পাওয়া যায়-__ তাহাই মানুষের ফিতরাত । কোন কোন চিন্তাবিদের অভিমতে-__- পরবর্তী কালের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে অপরিচিত পূর্ববর্তী যুগের মরুচারী মানুষের প্রকৃতিই মানুষের ফিতরাত। আবার কোন কোন গবেষকের মতে-_ সদ্যজাত শিশুর স্বভাবই মানুষের ফিতরাত। তবে কোন অভিমতই সমালোচনার উর্ধ্বে নয় (প্রাণুক্ু)। বলার অপেক্ষা রাখে না যে, মানুষের ফিতরাতী (প্রকৃতিগত) চাহিদাগুলি দুই ধরনের, জৈবিক ও আধ্যাত্মিক । মানুষের জৈবিক চাহিদাগুলির প্রতি লক্ষ করিলে প্রতীয়মান হয় যে, মানুষ ও সাধারণ জীবের মধ্যে শুধুমাত্র রুচিবোধ ব্যতীত আর কোন তফাৎ নাই। গরু ছাগল উদ্ভিদ খায়, বাঘ খায় গোশত, আর মানুষ সেইগুলি খায় রন্ধন করত । জীবন ধারণের জন্য পানাহার, বংশ বৃদ্ধির জন্য যৌনাচারের ক্ষেত্রে মানুষ ও সাধারণ জীবের মধ্যে রুচিবোধের পার্থক্য । একমাত্র নৈতিকতা. ও আধ্যাত্মিকতা সাধারণ জীব হইতে মানুষের স্বাতন্ত্য ও বৈশিষ্ট্য নির্দেশক । না উরি উজান মি পাইব, প্রত্যেক মানুষের মধ্যে পরস্পর বিরোধী গুণ বর্তমান। দয়া ও নিষ্ঠুরতা, দানশীলতা ও কৃপণতা, বীরত্‌ ও ভীরুতা, সভ্যতা ও অসভ্যতা, লোলুপতা ও অল্পে তুষ্টতা, স্থৈর্য ও চপলতা, কঠোরতা ও কোমলতা, লজ্জাশীলতা ও লজ্জাহীনতা, আর্্রতা ও উষ্ণতা, সম্মতি ও অসম্মতি, মিতাচার ও অমিতাচার, ভালোবাসা ও শক্রতা একই মানুষের মধ্যে বিদ্যমান । ভালো-মন্দ সকল গুণই কমবেশী প্রত্যেক মানুষের মধ্যে সমাবিষ্ট এবং এই সকলই ফিতরাতের. অবদান । এখন প্রশ্ন হইল, মানুষের প্রকৃত ফিতরাত কী? সৎ গুণ না অসৎ গুণ, প্রীতি না বিদ্বেষ কৃতজ্ঞতা না কৃতত্নতা, সুবিচার না অবিচারঃ এখন আমরা পর্যালোচনা করিব, কোনটি সঠিক? একথাটি এখন সুস্পষ্ট যে---মানুষের অন্তরের সহজাত প্রবণতাগুলিই ফিতরাত । এইগুলিকে শিথিল করা আল্লাহর আদৌ উদ্দেশ্য নয়। যদি ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।