0০017119115 . ইনশা তিনি দিল্লীতে রাজকীয় চিকিৎসক এবং উমারা দলের অন্তর্ভুক্ত ছিলেন । সেইখান হইতে তিনি মুর্শিদাবাদ গমন করেন এবং তথাকার শাহী দরবারে খুব জীকজমকপূর্ণ ও আমীরানা জীবন যাপন করেন৷ এইখানেই ইনশা আল্লাহ খান জনুগ্রহণ করেন। জন্ম তারিখ সম্পর্কে মাজমু'আ-ই নাগয গ্রন্থে উন্মেখ করা হইয়াছে যে, এই সময়ে সিরাজু"দ-দাওলার শাসনকাল ছিল, (সিয়ারু'ল- মুতাআখখিরীন্ অনুযায়ী রাজাব, ১১৬৯/১০ এপ্রিল, ১৭৫৬ হইতে ৫ শাওওয়াল, ১১৭০/২৩ জুন, ১৭৫৭ পর্যন্ত) । একমাত্র পুত্র হওয়ার কারণে তাহার শিক্ষাদীক্ষার প্রতি তীক্ষু দৃষ্টি রাখা হইয়াছিল। ফলে অল্প বয়সেই তিনি বিভিন্ন উচ্চ পর্যায়ের বিদ্যা-জ্ঞান অর্জন করেন৷ জীবনীকারগণ তাহার মেধা, প্রতিভা, শিক্ষা, মহত্ব, সুন্দর চেহারা ও চরিত্রের স্বীকৃতি দান করিয়াছেন । | নীর কাসিমের শাসনামলে বাংলার, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতিতে উদ্বিগ্ন হইয়া মীর মাশা আল্লাহ্ খান অযোধ্যার শাসক নাওয়াব (নবাব) শুজা-উদ-দাওলার নিকট ফায়যাবাদ গমন করেন (মাখযানু*ল- গশরাইব)। ইনশা ষোল বৎসর বয়সে পদাপর্ণ করিলে নওয়াবের দরবারে স্থান লাভ করেন। ইতোমধ্যে তিনি একটি দীওয়ান রচনা করিয়াছিলেন (দাস্তৃরু”ল-ফাসাহণত)। কাব্যে তিনি কাহারও শিষ্যতৃ গ্রহণ করিয়াছিলেন কিনা তাহা সমসাময়িক কোন জীবনী গ্রন্থে পাওয়া যায় না । আহাদ 'আলী য়াক-তা তাহাকে মীর সোয-এর এবং নাস্সাখ তাহাকে মুস'হণফীর শিষ্য বলিয়া বর্ণনা করিয়াছেন, কিন্তু উহার কোন প্রমাণ উপস্থাপন করেন নাই। : প্রকৃতপক্ষে ইনশার স্বভাব-প্রকৃতিতে প্রতীয়মান হয় যে, কাব্য রচনায় শুরু-শিষ্ের প্রথাই তাহার নিকট অপসন্দনীয় ছিল। শুজা“উদ-দাওলার মৃত্যু (১১৮৮/১৭৭৪)-র পর ইনশা কিছুদিন: আমীরু'ল-“উমারা যু'ল-ফিকণরু'দ-দাওলা নাজাফ খানের সেনাবাহিনীতে এবং কিছুদিন বুন্দেল খণ্ডে অবস্থানের পর দিল্লীতে উপনীত হন এবং সম্রাট শাহ “আলামের দরবারের সহিত তাহার সম্পর্ক গড়িয়া উঠে। ধ্বংস ও বিশৃঙ্খলা সত্তেও দিল্লীতে কাব্যানুরাগীর অভাব ছিল না এবং মীর ও সাওদার শিষ্যদের উদ্দীপনায় কাব্য-চর্চার আসরসমূহ উদ্দীপ্ত ছিল। অতএব, সেইখানে ইনশা স্বীয় প্রতিভা প্রদর্শনের উত্তম সুযোগ লাভ করেন। এই সময়ের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হইতেছে, সাওদার শিষ্য মিরযা 'আজীমের সহিত ইনশার প্রতিদ্ন্দিতা যাহার বিস্তারিত. বিবরণ একজন চাক্ষুষ সাক্ষী কুদরাতুল্লাহ কাসিম মাজমূ*আ-ই-নাগ্য গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছেন । ইনশা দিল্লী ত্যাগ করিয়া লাখুনৌ কখন উপনীত হন ইহার সঠিক তারিখ নির্ধারণ করা কঠিন। তবে বলা যায় যে, তিনি ১২০৩/১৭৮৮-৮৯ সালে লাখুনৌ-এ ছিলেন এবং সম্ভবত নাওয়াব আলমাস “আলী খানের সরকারের অধীনে চাকুরীরত ছিলেন (তাহ-কীকী নাওয়াদির)। নাওয়াবের প্রশংসায় ইনশার একটি কণসীদা পাওয়া যায়। ইহা হইতে বুঝা যায় যে, ইহার রচনাকালে উক্ত নাওয়াবের বয়স চল্লিশ বৎসর ছিল এবং ১২৩৩ হিজরীতে ষাট বৎসর বয়সে তিনি ইনতিকাল করেন । অতএব, আমাদের এই বর্ণনা সঠিক. নহে যে, ইনশা মাস-হশফীর পরে লাখুনৌ-এ উপনীত হইয়াছিলেন এবং সেই সময়ে মাস'হণফী দিল্ীর বাদশাহ শাহ “আলামের পুত্র মিরযা সুলায়মান শেকোহ-এর শিক্ষক ছিলেন (দ্র. আব-ই হশয়াত)। কেননা তাযকিরাই হিন্দী গোয়ান পুস্তকে স্বয়ং মাস"হশফী লিখিয়াছেন, িগ | সুলায়মান শেকোহ ইনশার অনুরোধে আমাকে ডাকিয়া পাঠান।” ১০৬ তাষ'কিরাহ ১২০৯/১৭৯৪ সালে সমাণ্ড হইয়াছিল এবং ইহার দুই বৎসর পূর্বে ১২০৭/১৭৯২ সালে সুলায়মান শেকোহ ওয়ালিয্যাল্লাহ মুহি-ব্ব-এর মৃত্যুর পর মাস'হণফীকে স্বীয় শিক্ষকরূপে গ্রহণ করেন । স্বয়ং সুলায়মান শেকোহ ১২০৫/১৭৯০ সালে লাখনৌ উপনীত হইয়াছিলেন। যাহা হউক, তাহার দরবারে মাস'হাফী ও ইনশার সেই এঁতিহাসিক লড়াই অনুষ্ঠিত হইয়াছিল যাহা উভয় কবিকে অপমানিত এবং উর্দু কাব্যের সুনাম ক্ষুণ্ন করিয়াছিল। উহার বিস্তারিত বিবরণ কোন সমসাময়িক গ্রন্থকার লিপিবদ্ধ করেন নাই । বর্তমান যুগের. অধিকাংশ সমালোচক আব-ই হশয়াতে গ্রন্থের উপরই নির্ভরশীল, যাহাতে গ্রন্থকার আযাদ সুচারুরূপে উক্ত কাহিনীর বর্ণনা দিয়াছেন। কিন্তু তাহার রচনাবলী সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া সুকঠিন। কেননা তিনি বাস্তব ঘটনা বর্ণনাকালে কখনও কখনও কাহিনী সৃষ্টির অবতারণা করিয়া থাকেন। যাহা হউক, পুরাতন জীবনী গ্রন্থসমূহ হইতে জানা যায় যে, ইহাতে ইনশার পাল্লা ভারী ছিল এবং মাস'হণীফী শুধু অপমানেরই সম্মুখীন হন নাই, উপরন্তু সুলায়মান শেকোহর ক্রোধের শিকার _হইয়াছিল। কিছুদিন পর তিক্ততা এত বেশী বৃদ্ধি পাইয়াছিল যে, এই গুরুদের শিষ্যগণও ইহাতে অংশগ্রহণ করিল । ইহাতে লাখ্নৌ শহরে অশান্তির আশংকা দেখা দেয় এবং নাওয়াব আসপফুস্দ-দাওলা ইনশাকে শহর ত্যাগের নির্দেশ প্রদান করেন । তদনুযারী তিনি হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করেন (োয-কিরা-ই খাযিনু*শ-শু'আরা).। কিন্তু ইতিমধ্যে আসশাফুদ- দাওলার মৃত্যু ১২১২/১৭৯৭) হওয়ায় তিনি লাখ্নৌ প্রত্যাবর্তন করেন! নাওয়াব ওয়াধীর আলী খানের স্বল্পকালীন শাসনামলের বিশৃঙ্খলায় কেহ উক্ত নির্বাসন আদেশ অমান্যের প্রতি দৃষ্টি দেয় নাই (নিগার, মাস"হণফী সংখ্যা)। নাওয়াব সাআদাত “আলী খান ৩ শাবান, ১২১২/২১ জানুয়ারী, ১৭৯৮ সালে সিংহাসনে আরোহণ করিলে ইনশা অভিষেক অনুষ্ঠান উপলক্ষে একটি কাসীদা রচনা করেন। যেহেতু তায'কিরা-ই হিন্দী গোয়ান গ্রন্থে এই দ্বন্দের কোন উল্লেখ নাই । অতএব, বলা যায়, উক্ত ঘটনা ১২০৯/১৭৯৪ হইতে ১২১২/১৭৯৭ সাল পর্যস্ত সময়ের মধ্যে সংঘটিত হইয়া থাকিবে । ইনশার মৃত্যুর পর মাস'হণফী যেইভাবে শোক প্রকাশ করিয়াছিলেন ইহাতে মনে হয় বি নিমের সিভি রগ হয় নাই। লাখনৌ প্রত্যাবর্তন করিয়া ইনশা কিছুকাল স্বীয় পুরাতন অভিভাবক সুলায়মান শেকোহ-এর সরকারের অধীনে চাকুরীরত ছিলেন। কিন্তু ১২১৫/১৮০০ সালে সেইখানে তাহার কোন প্রকার প্রভাব-প্রতিপত্তি ছিল না (গুলমা-ই হিন্দ)। ফলে মাখযানু'ল-গারাইব গ্রন্থের প্রণেতার মতে তিনি সেইখান হইতে বিদায় গ্রহণ করিয়া কিছুদিন নাওয়াব আলমাস “আলী খানের অধীনে চাকুরী করেন। অতঃপর নওয়াব সা'আদাত আলী খানের দরবারে উপনীত হন এবং শীঘেই স্বীয় সদাচরণ ও বাক-চাতুর্ষের মাধ্যমে নাওয়াবের . নৈকট্য লাভ করেন। ইহা ছিল ইনশার উত্থানকাল। কিন্তু মজলিস সম্বন্ধে . পূর্ণ জ্ঞান ও দরবারী আদব-কায়দা সম্পকে সম্পূর্ণ অবহিত হওয়া সত্তেও ইনশা উক্ত পদে বেশী দিন অধিষ্ঠিত ছিলেন না এবং স্বীয় কোন বাক্য দ্বারা নওয়াবের এত বেশী ক্রোধের শিকার হন যে, ১২২৬/১৮১১ সালে তাহাকে চাকুরীচ্যুত করিয়া স্বীয় গৃহে নজরবন্দী করা হয় (মাদিনু'ল-ফাওয়া'ইদ)। ইনশার জীবনের শেষ দিনগুলি দুঃখ-দুর্দশায় পরিপূর্ণ পরিদৃষ্ট হয়। ১২২৮/১৮১৩ সালে তীহার বয়স্কা কন্যা বসন্ত রোগে আক্রান্ত হন। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।