ইনশা: অন্তত সাহিত্যিক উদ্দেশ্য ছারা প্রণোদিত হইয়াছিলেন, এঁতিহাসিক উদ্দেশ্য দ্বারা নহে। আইন বিষয়ক উদ্দেশ্য থাকার সম্ভাবনা ত আরও কম! কোন ইনশা সাহিত্যের লেখক যদি তাহার নিজেরই রচিত পূর্বের কোন দলীল হইতে উদ্ধৃতি পেশ করেন যেইরূপ প্রায়শই হইয়া থাকে । কেননা অনেক পারেন, তবুও সেই ক্ষেত্রে সংযোজিত পাঠকে পুরাপুরি বাতিল করিয়া দেওয়া যায় না। সেইগুলি হয়ত বা খসড়া মাত্রও হইতে পারে । যাহা অনুমোদনের জন্য দাখিল করা হইয়াছিল কিন্তু অনুমোদিত হয় নাই, অথচ ' লেখক রচনাশৈলীগত কারণে সেইগুলিকে অন্তর্ভুক্ত করার উপযুক্ত মনে করিয়াছিলেন । রীতি-পদ্ধতির ব্যাপারেও সাবধানতার প্রয়োজন রহিয়াছে । ইহা সব সময় প্রমাণিত করা সম্ভব নহে যে, সেইগুলি যখার্থভাবে লিখিত মূল দলীল হইতে গ্রহণ করা হইয়াছিল কিনা এবং ঠিকানা, তারিখ ও প্রেরণের স্থান অনুন্নিখিত রহিয়াছে কিনা; নাকি সেইসব তথ্য যথেচ্ছভাবে উদ্ভাবিত করিয়া লওয়া হইয়াছিল । | ইসলামের ইতিহাসের কোন কোন আমলেরএতিহাসিকভাবে সামঞ্জস্য- পূর্ণ মূল দলীলসমূহের অভাবই ইনশা সাহিত্যের উপরে গবেষণার আগ্রহ বাড়াইয়া তুলিয়াছে। হত অথবা বিনষ্ট মূল দলীলের বিকল্পের সন্ধান শুরু হইয়াছে এবং তাহা সঙ্গত কারণেই । কেননা সংকলকের অনৈতিহাসিক উদ্দেশ্য. ধরিয়া নিলেও অধিকাংশ ইনশা রচনাই উল্লিখিত বিশেষ বিশেষ ক্ষেত্রসমূহ ব্যতীত আপাতদৃষ্টিতে কৃত্রিমতার সন্দেহযুক্ত নহে বা বিভ্রান্ত করিবার ইচ্ছাপ্রণোদিত নহে বলিয়া মনে হয়। এই কারণে ইনশা সাহিত্য সম্বন্ধে গত কয়েক দশকে আমাদের জ্ঞানের যথেষ্ট উন্নতি হইয়াছে এবং সেই ধারণা হইয়াছে কোন একটি বিশেষ ইনশা বা কয়েকটি ইনশার সমষ্টির আকার বা রীতি বিষয়ে বা বিষয়বস্তু লইয়া । এঁতিহাসিকতার প্রতি গবেষকগণের একান্ত আগ্রহহেতুই রচনাশৈলী বা স্টাইলের দৃষ্টিভঙ্গী, সৌন্দর্যবোধ বা সাহিত্য সমালোচনা সম্বন্ধে প্রায় কিছুই বলা হয় নাই বা যাহা বলা হইয়াছে তাহা অতি সামান্য মাত্র । তাহার পরেও আবার ইনশার উৎপত্তি এবং প্রাথমিকভাবে ক্রমবিকাশের প্রশ্ন সন্বন্ধে-যাহা কয়েকটি কারণেই গুরুতৃপূর্ণ এত কম গবেষণা হইয়াছে যে, সেইগুলি সম্বন্ধে এই পর্যন্ত আমরা যাহা পাইয়াছি তাহার প্রায় অধিকাংশই অনুমানভিত্তিক ৷ খুব সম্ভব রাসূলুল্লাহ, (স)-এর আমলেই মক্কাবাসিগণ, তাহাদের কূটনৈতিক ও ব্যবসা সংক্রান্ত লেনদেনে 'আরবীতে লিখিত দলীল ব্যবহার করিত ।. সেই বিধিবদ্ধ রীতিমালা তখন প্রচলিত ছিল; হুদায়বিয়াতে: বায়'আতু'ব-রিদ'ওয়ান-এর জন্য আগত মন্কার প্রতিনিধিদের আচরণ হইতেও তাহার পরিচয় পাওয়া যায় । মুসলিমগণ “বাসমালা” ব্যবহার করিতে চাহিলে তখন কুরায়শগণ আপত্তি করে যে, প্রচলিত বীতি-পদ্ধতি অনুযায়ী সন্ধির শর্তাবলী লিখিতে হইবে । তৎকালে সেইসব লিখন পদ্ধতির কোন বিধিবদ্ধ রূপ ছিল কিনা বা রচনারীতির কোন সংগ্রহও ছিল কিনা, যাহা ইনশা'র অগ্রবর্তী জপ বলিয়া গণ্য হইতে পারে, তাহা আমাদের জানা নাই। আপাতত উমায়্যা আমলের শেষ ভাগ পর্যন্ত এই শ্রেণীর সাহিত্যের সন্ধান লাভ করা গিয়াছে । এই সাহিত্য সন্দেহাতীতভাবে “আরবী উৎসজাত হইলেও এইশুলির মধ্যে যে পারসিক বা বায়য্যান্টীয় রীতির প্রভাব ছিল তাহা একটি বিবেচনার বিষয় । চিঠিপত্র ও ফরমান বা দলীলপত্রের ধরন হইতেই তাহা বুঝা যায় । যাহা হউক, একথা স্মরণ রাখিতে হইবে যে, পারস্য ও মেসোপটেমিয়া “আরব শাসনাধীনে আসিলে পরে নৃতন শাসকগণ সাসানীয় ১০৩ 05017161715 € হনশা দরবার ও কর্মকর্তাগণের পদসমূহ অধিকার করিয়া লয়, যেমন মিসরে _ বায়ষ্যানটায় দরবার ও তথাকার কর্মকর্তীগণের পদসমূহ তাহারা দখল করিয়া লইয়াছিল। তদুপরি প্রতিটি ক্ষেত্রেই 'আরবীকরণের কাজ সম্পূর্ণ হইতে এবং সে সঙ্গে শুধু “আরবী ভাষার ব্যবহার ও দরবারে “আরব কর্মকর্তা নিয়োজিত হইতে অনেক বৎসর সময়ের প্রয়োজন হইয়াছিল। ইনশা" শব্দের ব্যবহার ঠিক কখন হইতে শুরু হয় তাহা আমরা জ্ঞাত নই। ইহা কুদামা ২৮৮/৯০০-এর দিকে ব্যবহার করিয়াছেন বলিয়া _ প্রতীয়মান হয়। তাহার কিতাবু'ল-খারাজ ওয়া সান“আতু'ল কিতাবা গ্রন্থে স্থানে স্থানে শব্দটির ব্যবহার দেখা যায় । মিসরে ফাতিমীগণের আমলে সরকারীভাবে শব্দটি ব্যবহৃত হয়। তাহাদের আমলে যে প্রতিষ্ঠান অন্যত্র দীওয়ানুর-রাসাইল বা দীওয়ানূল-মুকাতাবাত নাষে অভিহিত করা হইয়াছে তাহারা উহাকে বলিতেন দীওয়ানু'ল-ইনশা' । সাধারণভাবে ইনশা নামে পরিচিত যে রচনারীতি, তাহা ২য় মারওয়ান-এর খ্যাতনামা সচিব 'আবদু'ল-হণমীদ ইবুন য়াহয়া (মূ. ১৩৩/৭৫০)-এর আমলে প্রবর্তিত বলিয়া ধরা হয়। তিনি আদর্শ পত্রাবলীর একটি সংগ্রহ রাখিয়া যান, সেই পত্রগুলি অংশত এবং তত্রচিত রিসালা ইলা'ল-কুত্তাব (ইতালীয় ভাষায় অনুবাদ 8710. ঢু. 08107151) অদ্যাবধি টিকিয়া আছে । “আবদু'ল-হণামীদ কাতিব ইনশা রচয়িতা হিসাবে যে সুনাম অর্জন করিয়াছিলেন তাহার পিছনেও পারসিক প্রভাব বিদ্যমান ছিল। সেই সময় পর্যন্ত উমায়্যা খলীফাদের সচিবগণ নিম্নতর মর্যাদা ভোগ করিতেন, অথচ সাসানীদের আমলে তাহাদের মর্যাদা ছিল বেশ উচ্চে। তাহার পত্র রচনার স্টাইলেও পারসিক প্রভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় ৷ ইহা সত্য যে, তাহার রিসালা ইলাল-কুত্তাব _ অনুকরণে-কৃত্রিম স্টাইলগত প্রয়োগ বিদ্যমান এবং উহাতে সাজ-পদ্ধতি নির্ভুলভাবে ধরা গড়ে । সাজ (5৮115 01772109) ইহার ভিত্তি্বরূপ হয়! ইহা পরবর্তী ইনশা সাহিত্যের এবং অনান্য বহুবিধ ঘটনার বৈশিষ্ট্য ছিল। পারস্য প্রভাবের সমর্থন পাওয়া যায় ইবৃনু'ল-মুকণফফা" দ্র.) কর্তৃক তাহার পরবর্তী সচিবগণের প্রতি প্রদত্ত উপদেশের মধ্যেও ৷ আব্বাসী আমলে ব্বাষ্ট্রীয় মর্ষাদার ক্ষেত্রে সচিবগণের পদমর্ধাদা . অভূতপূর্বভাবে উন্নীত হয়, উহাও অন্যান্য পারসিক প্রভাবের সঙ্গে একেবারে সম্পর্কহীন বলিয়া মনে হয় না। এই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে সচিব ও তাহার দায়িত্ সম্পর্কিত বিস্তারিত বিবরণী সাহিত্য গড়িয়া উঠে । আবু'ল-যুস্র ইবৃরাহীম ইবৃন মুহণম্মাদ আল-মুদাবিবির, যিনি আনু. ২৬৪/৮৭৬ সনে উমীর নিযুক্ত হন, সম্ভবত সচিবগণের জন্য সর্বপ্রথম আর-রিসালা আল-আযরা ফী . মাওয়াধীন আল-বালাগা নামে একখানি 11892900901 রচনা করিয়াছিলেন ৷ এই যুগের সচিবগণের সাহিত্য (ইনশা) আদাবু'ল-কাতিব সাহিত্য (দ্র. কাতিব) হইতে বিশদভাবে পার্থক্য করা যায় না, যাহা সাহিত্যের ইতিহাসে স্থান পাইয়াছে এবং যাহার সারমর্ম 13107100020 তাহার 31580918175] গ্রন্থ প্রদান করিয়াছেন । বুওয়ায়হিদ আমলে ইব্নু'ল-'আমীদ (মু. ৩৫৯/৯৭০)-এর রচনায় ইনশার সবেত্তিম বিকাশ ঘটে, বিশেষভাবে মিসরে ফাতিমীদের আমলে ইব্নু'স-সায়রাফী (মূ. ৫৬৩/১১৪৭)-এর রচনায় এবং মামলুকদের আমলে আহ"মাদ ফাদলুল্লাহ ৭৪১/১৩৪০-১ গ্রন্থে এবং আল-কশলকশশানদী-এর ব্রচনায় ইনশা বিকাশ লাভ করে । শেষোক্তজনের রচিত সু'বহু''ল-আ*শা (রচনা সমাপ্ত হয় ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।