Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 4
/ ৮০১
📝 লেখা 📖 পিডিএফ

ইন্দোনেশিয়া ২০০১ - ২০০৪ খু. ইন্দোনেশিয়া ঃ সাধারণ নির্বাচন 2 ইন্দোনেশিয়াতে এ যাবৎ নয়টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইয়াছে। নির্বাচন অনুষ্ঠানের বৎমরগুলি ছিল যথাক্রমে ৪ ১৯৫৫, ১৯৭১, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৭, ১৯৯৯ ও সাম্প্রতিককাল ২০০৪ খু. | এ নির্বাচনে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর জেনারেল সুসিলো বামবাং ইউধোইয়োনো জয় লাত করিয়া জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হওয়ার গৌবর অর্জন করেন। প্রেসিডেন্ট সুসিলো দেশের ৩২টি প্রদেশের মধো ২৯টিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন । তীহার জনপ্রিয়তা দেশব্যাপী ইন্দোনেশিয়ার সংবিধানে ধেসিডেন্ট এবং পালমেন্টারী পদ্ধতির সংমিশ্রণ রহিয়াছে । ৫৫০ সদস্যবিশিষ্ট সংসদে প্রেসিডেন্টের নব গঠিত ডেমোক্রেটিক পার্টির রহিয়াছে মাত্র ৫৮টি আসন । তাই তিনি সং তাহার ভাইস-প্রেসিডেন্ট ইউসুফ কাল্লার “গোলকার' দলের উপর অনেকাংশে নির্ভরশীল । ইন্দোনেশিয়ার রাষ্্রপতিগণ ক্রমিক নং নাম | শাসনামল ; ৯. আহমদ সুকর্ন ১৯৫৫ - ১৯৬৭ খু, ২. সুহাতো ১৯৬৭ - ১৯৯৮ খু. ৩. বি. জে. হাবিবী ১৯৯৮ - ১৯৯৯ খু. ৪. আবদুর রহমান ওয়াহিদ ১৯৯৯ - ২০০১ খু. ৫. মেঘবর্তী সুকর্মপুত্রী . ২০০১- ২০০৪ খু. ৬. সুসিলো বাবাং ইউধোইয়োনো ২০০৪ খু. মানবাধিকার £ ২০০০ শুস্টাব্দের ২৬ নং আইন দ্বারা মানবাধিকার আদালত প্রতিষ্ঠা করত রোম সংবিধির ধারাসমূহের আত্মীকরণ করা হয়৷ শেযোক্ত সংবিধিতে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট সংজ্ঞা বিখৃত আছে। মুসলিম জনসংখ্যার ক্রমোননতি ৫ সুমান্রা দ্বীপের সর্বউত্তরাংশে অবস্থিত আচেহ-তে আগত গুজরাটী ও পারস্য দেশীয় মুসলমান বণিকগণ দ্বীপটিতে ইসলাম ধর্মের গোড়াপত্তন করেন। এইভাবে জাভা দ্বীপের বানতেন ও দেমাকে প্রচার লাভের পূর্বেই ইসলাম আচেহতে বিস্তার লাত করে অর্থাৎ প্রথমে উপকূলীয় এলাকা হইতে ক্রমান্বয়ে অভ্যন্তরে ইহার অগ্রযাত্রা সাধিত হয়, বিশেষত জাভাতে ইসলাম ধর্ম প্রচারে নয়জন বুযুর্গ বা ওয়ালীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য | সে সময় হইতে ইন্দোনেশিয়াতে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়িয়া চলিয়াছে। ১৯৭১ কৃ, আদম শুমারী মতে দেশটির ৮৭.৫১% জনগোষ্ঠী ছিল মুসলমান যাহা ২০০০ খু. _ আদমশুমারী মতে+৮৮.২২%-তে উন্নীত হয় অর্থাৎ মুসলিম জনসংখ্যার বার্ষিক প্রবৃদ্ধি ১.৮৬% | ইহার ফলশ্রুতিতে ইন্দোনেশিয়ার পৃথিবীর সর্ববৃহৎ ইসলামী রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে । উল্লেখ্য যে, জাকার্তাতে অবস্থিত ইসতিকলাল মসজিদ দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মসজিদ । দেমাক মসজিদ ইন্দোনেশিয়ার সর্বপ্রাচীন মসজিদ । ইন্দোনেশিয়ার ইসলাম ধর্মীয় কার্যক্রম £ ইন্দোনেশিয়াতে দাপ্তরিকভাবে স্বীকৃত ছয়টি ধর্মমত রহিয়াছে, যথা ঃ ইসলাম, ক্যাথালিক, প্রটেসট্যান্ট, বৌদ্ধ, হিন্দু ও কনফুসিয়াস-এর ধর্ম । ১৯৯৯-২০০৪ খৃষ্টাব্দের মধ্যে এক্ষেত্রে গৃহীত কার্যত্রমের মধ্যে ছিল ঃ সকল ধময়ি জীবন ব্যবস্থা ও সেবার মান উন্নয়ন, ধর্মীয় শিক্ষা ও সাম্প্রদায়িক ই.বি.---8/১৩ 05017161715 ৯৭ | ইন্দোনেশিয়া সম্প্রীতি, য় ক্ষতের উন এবং থাপ ধর বিদ্যালয় সমূহের সম্প্রসারণ । ধর্ম বিষয়ক মন্ত্রণীলয় ধর্মীয় নীতি নির্ধারণ, ৮০০০০০০৫ দিক-নিদের্শনা প্রদান করিয়া থাকে । ইসলামী জীবন ব্যবস্থায় সেবার মানোন্নয়ন কার্যক্রমের আওতায় মসজিদের সংস্কার ও সংরক্ষণ, হজ্জ্ব ব্যবস্থাপনা, মুসলিম বিবাহের জন্য কাযী অফিসসমুহের স্থাপন ও ধময়ি বই-পুস্তকের প্রকাশ ও প্রচার | সরকার ও মুসলমান সম্প্রদায় মুসন্বিদের জন্য আরও মসজিদ নির্মাণ করিয়া তাহাদের নামাষের সুযোগ-সুবিধা বৃদ্ধির নিরন্তর প্রচেষ্টা করিয়া থাকে । এজন্য মসজিদ নির্মাণ ও সংক্কারে অর্থ বরাদ্দের ব্যবস্থা রহিয়াছে । গ্রন্থাদির সং্বহ ও বিতরণের ব্যবস্থা করিয়া থাকে । ইন্দোনেশীয় মুসলিম সম্প্রদায়ের উপযোগী করিয়া এ সকল রচনা ও প্রকাশের জন্য সংশ্লিষ্ট লেখক ও প্রকাশকদেরকে সার্বিকভাবে উৎসাহিত করা হয়। এ লক্ষ্যে বহু বহু বই-পুস্তক মৌলিক ও অনুবাদ এই উভয় প্রকারের বই প্রকাশ ও বিতরণ করা হয়। বিবাহ সুষ্ঠুভিত্তিক করণার্থে বিবাহ উপদেষ্টা প্রতিষ্ঠানসমূহের বাবস্থ্‌! রহিয়াছে । এই সকল প্রতিষ্ঠানকে পারিবারিক কল্যাণ বিধান ও পরিবার পরিকল্পনা বাস্তবায়নেরও দায়িত্ প্রদান করা হইয়াছে । মানবিক কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দান, অনুদান ও দাতব্য কার্যক্রমকে উৎসাহিত করা হয়। এই লক্ষ্যে সকল প্রদেশেই কতকগুলি প্রতিষ্ঠান স্থাপিত হইয়াছে । এজন্য হাজার হাজার লোককে মানোন্নয়ন কোর্সের মাধ্যমে পাঠ দান করা হইয়াছে । | মসজিদ, মন্দির, বিহার ও গীর্জা স্থাপনের জন্য ২০০১ খু. ১,৯৭১ টি এবং ২০০২ খু. ২,১৯৩ টি এবং ২০০৩ খু. ৫,৯৩০ টি প্লট রেজিস্ট্রি করা হয়। এই সময়ে ইসলামী অনুদান ব্যবস্থাপনার জন্য ১,০৫৭ ব্যক্তিকে মানোন্নয়নের উপর সংক্ষিপ্ত কোর্সে পাঠ দান করা হয় এবং সামাজিক-ধমীয়ি তহবিলসমূহের ব্যবস্থাপনা-পুস্তক বিতরণ করা হয় । ইন্দোনেশিয়ার হজ্জ্ব ব্যবস্থাপনা $ ইন্দোনেশিয়ার হজ্জ্যাত্রীদের কল্যাণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে । হজ্জ্বযাত্রীদের জন্য পুরাতন বোর্ডিং হাউসগুলির সংস্কারের পাশাপাশি অনেক নূতন ভবনও নির্মাণ করা হইয়াছে। হজ্মবের আয়োজনকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কোর্স ও বিধিবিধানসম্বলিত পুত্তকাদির ব্যবস্থা করা হইয়াছে । ২০০১-২০০৩ খু. সময়কালে হজ্্বযাত্রীদের ২৫৫টি মিড ডিনিনাডিতপাতা করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সুষ্ঠু হজ্জ ব্যবস্থাপনার ফলশ্রুতিতে ইন্দোনেশীয় হজ্জযাত্রীদের সংখ্যা দিন দিন বাড়িয়া চলিয়াছে। ২০০২ খু. ১৮২,০৬২ জন এবং ২০০৩ খু. ২০১,৩১৯ জন ইন্দোনেশীয় মোট হাজীদের ৪৬%.৭৮% ছিলেন জাভা হইতে আগত, ১৫.১৪% আসেন সুমাত্রা দ্বীপ হইতে এবং বাকীরা ছিলেন অন্যান্য দ্বীপের অধিবাসী । সাম্প্রদায়িক সম্প্রীতি কার্ধত্রম ৪ ইসলাম ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে স্ব স্ব ধর্মীয় আদর্শের বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি জোরদারকরণের লক্ষ্যে ইন্দোনেশীয় সরকার একটি আইন পাশের মাধ্যমে সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ করিয়াছে । ইহার আওতায় সহস্রাধিক লোককে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর নির্দেশনামূলক প্রশিক্ষণ কোর্সে পাঠদান করা ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।