00171917115 সংখ্যা বৃদ্ধিহেতু এই সকল প্রবন্ধ প্রকাশের এবং সকল দৃষ্টিভঙ্গীর ও প্রতিরূপ প্রদর্শনের অজস্র সুযোগ সৃষ্টি হয়। অনেক লেখকের প্রবন্ধ সংগ্রহ পরবর্তী কালের ভিন্ন গ্রস্থরূপে প্রকাশিত হয়। তাহাদের সংখ্যা এত বেশি ছিল যে, আলাদাভাবে কাহারও নাম উল্লেখ করিয়া বলা কঠিন এবং সেই ক্ষেত্রে অবিচার করিবার আশংকাই বেশী । তবে এইটুকু বলিলেই যথেষ্ট হইবে, পুরাতন ও প্রবীণ লেখকগোষ্ঠীর মধ্যে তণহা হু'সায়ন ও আল-“আক্কণাদ প্রভাবশালী চিন্তাবিদ ও আধুনিকতাবাদিগণের, মধ্যে সমালোচক ছিলেন; শায়খ রাশীদ রিদশ (সংস্কারমূলর ধর্মীস্ব পত্রিকা আল-মানার, ১৮৬৫-১৯৩৫ খৃ.-এর : ম্পাদক) ও ফারীদ ওয়াজদী রক্ষণশীল ও ধর্মীয় মহলে সমান প্রভাবশালী ছিলেন। মুস-তণফা সাদিক. আর-রাফি"ঈ (১৮৮০-১৯৩৭ খু.) নব্য ক্লাসিক্যালবাদকে প্রায় নিখুঁত পর্যায়ে লইয়া যান; সিরিয়াতে ক্লাসিক্যালপন্থী ছিলেন মুহণম্মাদ বে কুর্দ 'আলী (দোমিশক 'আরব একাডেমীর সভাপতি, ১৮৭৬-১৯৫২ খু.) এবং সিরীয় আমেরিকীগণের মধ্যে ছিলেন মিখাইল নু'আয়মাজ. ১৮৮৯ খৃ.)। কমবেশী অস্থায়ী এই সকল সাহিত্য সৃষ্টির মধ্য হইতে ক্রমে অধিকতর বিকশিত সাহিত্যিক: গড়িয়া উঠে; সামাজিক সমালোচনা সাহিত্য অস্তিত্বে আসে এবং উন্নতি লাভ করে । তাহাতে শিক্ষামূলক দৃষ্টিভঙ্গীই প্রাধান্য পায়, তবে কাহারও কাহারও হাতে (যেমন তাওফীক আল-হণকীম) উপন্যাসের টেকনিক বা নির্মাণ কৌশল, এমনকি অন্যান্য সাহিত্যিক মাধ্যমও, যেমন বিজ্ঞানভিত্তিক ভ্রমণ বর্ণনা হে'সায়ন ফাওযীকৃত আস-সিন্দবাদ আল-আস-'রী, ১৯৩৮ খৃ.) খণ গ্রহণরূপে আসিয়াছে । আর একটি উল্লেখযোগ্য পরবর্তী পরিবর্তন বা বিকাশ ছিল এই সকল নৃতনতর সাহিত্যক পদ্ধতিসমূহের ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসের ক্ষেত্রে প্রয়োগ, যাহার উদাহরণ রহিয়াছে মুহণাম্মাদ হুসায়ন হায়কাল, তশহা হু'সায়ন ও আল-“আক্কাদ'-এর গ্রস্থাবলীতে এবং _ নাটকাকারে কিছুটা আগে । তাওফীক আল-হশকীম-এর গ্রন্থাবলীতে বস্তুবাদী বর্ণনায় ও উপন্যাসের উপস্থাপনাতে যে বিশেষ টেকনিকগত অগ্রগতি সাধিত হইয়াছিল তাহা নাট্যসাহিত্যেও প্রতিফলিত হয়। স্বল্প সংখ্যক ব্যতিক্রম বাদে যে বিষয়ে নেতৃত্ গ্রহণ করেন সিরীয় লেখকগণ, এক্ষেত্রেও উদ্যোক্তা ছিলেন মুহণম্মাদ তায়মূর এবং আরও বিশেষ করিয়া তাহার প্রচলন করেন তাওফীক আল-হণকীম, যিনি ইসলামী সাহিত্য হইতে গৃহীত ভাব (আহলুল-কাহফ, মুহণম্মাদ, শাহরাযাদ) আধুনিক সামাজিক ভাবধারাভিত্তিক নাট্য সাহিত্যের প্রধান রচয়িতারূপে প্রতিষ্ঠিত হন। তাহাদের নামের সঙ্গে কবি আহমাদ শাওকীর নামও উল্লেখ করা যাইতে পারে । তিনি এঁতিহ্যগত “আরব ভাবধারা অবলম্বনে 'ক্লাসিক্যাল ট্র্যাজেডি' শ্রেণীর রচনা সৃষ্টির পরীক্ষা-নিরীক্ষা করেন, অপেক্ষাকৃত আধুনিক কালে মাহ"মুদ তায়মুর তাহাকে অনুসরণ করেন। আরবী নাটক ও কিছুটা কম হইলেও ছোট গল্প ও উপন্যাস যেই সকল টেকনিক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হইয়াছিল, তন্মধ্যে ভাষার বিষয়টির অসুবিধা ছিল বিশেষ ধরনের । বিশুদ্ধ সাহিত্যিক নাটকে এবং এঁতিহাসিক নাটকে সাধারণত লিখিত ভাষার প্রয়োজন অনস্বীকার্য; কিন্তু সমসাময়িক বাস্তবধর্মী নাটকে ইহা কিছু পরিমাণ কৃত্রিমতার ভাব পাকাইয়া তোলে যাহা রঙ্গমঞ্চের প্রতিক্রিয়াকে বিনষ্ট করিতে চায়। অথচ জনপ্রিয় থিয়েটার যেইখানে সব সময়েই কথ্য ভাষাতে সমৃদ্ধ হইয়াছে সেইক্ষেত্রে কথ্যভাষায় অধিকতর উন্নত মানের নাটক রচনার চেষ্টা মঞ্চেও সফল হয় নাই বা ৭৯ .. আল-আরাবিয়্যা সাহিত্যিক মহলেও খুব একটা সমাদর লাভ করে নাই। এমনকি ছোট গল্পের ক্ষেত্রেও সংলাপের জন্য কথ্যভাষার ব্যবহার (মাহ-মূদ তায়মুর ও তাওফীক আল-হণকীম তাহাদের প্রথম দিককার লেখাতে সেইরূপ চেষ্টা করেন) করিলে উহাকে স্টাইলগত স্থানচ্যুতি বলিয়া গণ্য করা হয় এবং অতঃপর সাধারণভাবে আর সেই চেষ্টা করা হয় নাই। লেবাননের কবি ও লেখকগ্রণ আগাগোড়া কথ্য ভাষায় বৃহত্তর সাহিত্য সৃষ্টির চেষ্টা করিলেও তাহার প্রতি খুব একটা দৃকপাত করা হয় নাই। সমস্যাটির কোন স্থায়ী সমাধান এখন পর্যন্ত দৃষ্টিগোচর হইতেছে না, কিন্তু আপাতত রঙ্গমঞ্চে বা উপন্যাসে সহজতর ধরনের সংলাপ ব্যবহার দ্বারা একটা কার্যকরী সমঝোতার প্রতিবিধান করা হইয়াছে। | একই সময়ে ও বিপরীতপক্ষে সাহিত্যিক প্রবন্ধের জনপ্রিয়তার একটি ফল হইল, ক্লাসিক্যাল “আরবীর সম্পদগ্ডলিকে আরও কার্যকরভাবে সহজলভ্য করা এবং ১৯৪০ খৃস্টাব্দের পর হইতে উপন্যাস ও সাধারণ সাহিত্য একটি নব্য ক্লাসিক্যাল ধারার বিকাশ ঘটান । শব্দসন্তার অনেক সমৃদ্ধ হওয়ায় ও গ্রহণশীলতা বেশি থাকায় যেই বাক্য গঠন সম্ভব হয় সেই সঙ্গে আধুনিক “আরবীতে অধিকতর টেকনিক্যাল শব্দের সমাবেশ ঘটায় (পুরাতন সাহিত্যিক “আরবীর ধারণাগত কম সংবদ্ধতার সঙ্গে তুলনামূলকভাবে) সমকালীন লেখকের হাতে, তাহাতে এমন শক্তি সঞ্চিত স্বাভাবিক বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে ও সৌকর্ষের সহিত বর্ণনা করিতে পারেন। এই সীমানার বাহিরে অবশ্য নব্য ক্লাসিক্যাল “আরবীতে এখনও সূক্ষ্ম অনুভূতির প্রকাশ ঘটাইবার এবং ঘটনাগত. সহযোগ সৃষ্টি, যাহা দীর্ঘ ব্যবহার ও অভ্যাসের বিষয়-এই দুইয়েরই অভাব রহিয়াছে । এই কারণে আধুনিক “আরবীতে প্রতীকী ভাবগত, স্টাইল সৃষ্টির যেই প্রয়াস প্রেথম উদ্যোগ গ্রহণ করেন বিশ্র ফারিস, ১৯৩৮ খু. প্রকাশিত তাহার নাটক মাফরাকু-ত-তারীক-এ) উহাকে সময়োপযোগী নহে বলিয়াই 'মনে করা হইত। .. ইহা সাম্প্রতিক কালের কাব্য সৃষ্টির ক্ষেত্রে আরও বিশেষভাবে প্রযোজ্য বলিয়া মনে হয়। ১৯১৪ খৃ. হইতে কবিতা ও গদ্য সাহিত্যের অবস্থাটা বিপরীত হইয়া গিয়াছে। গদ্য লেখার ক্ষেত্রে “আরবী লেখকগণ যেইরূপ অনুবাদ ও অনুকরণের কাল অতিক্রমণের পরে মৌলিক রচনার প্রতি মনোনিবেশ করেন, “আরবী কবিতা পাশ্চাত্য কবিতার স্বাধীনতার দিকে আকৃষ্ট হয়.এবং উহার টেকনিককে অনুসরণ করিতে থাকে । অপর দিকে রাজনৈতিক আশা-আকাঙ্ফা ও হতাশাও অনেক কবিকে অনুথাণিত না করিয়া পারে নাই [এই বিষয়ে বিশেষভাবে তিউনিসীয় কবি আবুল-কণসিম আস-সাববী ১৯০৯-৩৪ খু. বিশেষভাবে উল্লেখযোগ্য] । তাহারা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে আধুনিক পরিবেশ, এঁতিহ্যগত রূপকল্প ও ভাবধারার প্রয়োগ ঘটাইয়াছেন, অপেক্ষাকৃত তরুণ কবিগণের অধিকাংশ নৃতন ছন্দময়রূপে মনস্তাত্বিক কাব্য সৃষ্টি লইয়া পরীক্ষা-নিরীক্ষা করিতেছেন এবং একই সঙ্গে এতিহ্যগত ভাষাতান্তিক গঠন ও উহার অনুষঙ্গের সঙ্গে সংগ্াম করিতেছেন । সিরীয় “আরব কবিগণই প্রথম গতানুগতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করেন । , তাহাদের অনুসরণ করেন ব্রাজিলে বসবাসকারী লেবাননী কবিগণ [রশীদ সালীম আল-খুরী ও ফাওযী মালুফ, ১৮৯৯-১৯৩০ খু.; উত্তর আমেরিকাতে বসবাসকারিগণ (ইলয়া আবূ মাদী)] এবং খাদ লেবাননেই বসবাসকারিগণ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।