খু.)। ইনি মলিয়েরকে মিসরীয় পরিবেশ ও রচনারীতিতে পরিবেশন করেন, তাহা ব্যতীত সাহিত্যিক আরবীতে ৮০0]. ৪ ৬1717016-এর ভাবধারায় উল্লেখযোগ্য অভিযোজন করেন। তবে ইহা সত্ত্বেও “আরবী নাটক খৃষ্টীয় ১৯শ শতকে তেমন কোন সাফল্য অর্জন করিয়াছিল একথা বলা যায় না, বরং উপন্যাসের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি সাধিত হইয়াছিল, বিশেষ করিয়া ওয়াল্টার স্কটের অনুসরণে জুরজী যায়দান কর্তৃক রচিত এঁতিহাসিক উপাদানসমূহ "ও ফারাহ" আনতৃন(১৮৭৪-১৯২২ খৃ.) কর্তৃক রচিত মনস্তাত্বিক উপন্যাস উরূশালীম আল-জাদীদা। আরও অনেক মৌলিক রচনাও প্রধানত ইউরোপীয় উপাদানের উপরে নির্ভরশীল ছিল, যেমন “আবদুর রাহ'মান আল-কাওয়াকিবী (১৮৪৯-১৯০৩ খু.) রচিত সামাজিক রাজনৈতিক রচনাবলী । আবার বিকাশোন্মুখ মিসরীয় নারী. আন্দোলনের যেই সাহিত্যের পরিচয় রহিয়াছে 'আইশা “আত্তায় মুরিয়া (১৮৪০-১৯০২ খৃ.), মালাক হিফনী নাসিফ (১৮৮৬- ১৯১৮ খু.) ও কশসিম আমীন-এর রচনায়, সেইগুলিতে মূল প্রেরণার প্রভাব রক্ষিত হয় নাই, যদিও স্বকীয় সামাজিক ও সাহিত্যিক পরিবেশ অনুযায়ী সেইগুলিকে খাপ খাওয়াইয়া নেওয়া হইয়াছে। | ভিড তা হা জাত জাগা ১৯১৪ খু. পর্যন্ত পাশ্চাত্যের যে কোন সাহিত্যিক প্রভাবকে প্রতিহত করিয়া পূর্ব প্রভাব অক্ষুণ্র রাখিয়াছে। জাতীয়তাবাদ বিকাশের সঙ্গে সঙ্গে ইহার সীমা দেশাত্মবোধক ভাবধারার দ্বারা আরও প্রসারিত হয়। প্রথমে উহার বিকাশ মাহমুদ সামী আল-বারূদী (১৮৩৯-১৯০৪ খু.), অতঃপর অধিকতর ক্লাসিক্যাল প্রলেপ দেন আহ'মাদ শাওকশী (১৮৬৮-১৯৩২ খু.) এবং (১৮৭১-১৯৩২ খু.)। কিন্তু নৃতন ভাবধারা,তাহা দেশপ্রেমিক বা সামাজিক ব্যক্তিস্বাতন্ত্যময় যাহাই হউক না কেন বা পাশ্চাত্যের কবিতার কলাকৌশল, কোনটিই “আরবী কবিতার দীর্ঘ প্রতিষ্ঠিত গঠন রীতি, শ্রেণী বা প্রকাশভঙ্গীকে কোনও উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করিতে পারে নাই (অন্তত সবচেয়ে যোগ্য কাব্যশিল্পিগণের মধ্যে কাহারও হাতে নহে)। ইহার একমাত্র উল্লেখযোগ্য ব্যতিক্রম পাওয়া যায় ইরাকে। সেখানে স্থানীয় আরবী কবিতার ধারাই'বরং অধিকতর সবল থাকিয়া যায় এবং পূর্বের শতাব্দীসমূহে সিরিয়া ও মিসরে সৌকর্ষ দ্বারা কবিতা যেইরূপ দুর্বোধ্য হইয়া গিয়াছিল এখানে সেইরূপ হইয়াছিল তদপেক্ষা অনেক কম। অধিকতর অপ্রচলিত আকারে এবং অধিকতর খোলা ভাষায় জামীল সিদকী আয-যাহাবী (১৮৬৭-১৯৩৬ খু.) এবং অধিকতর ক্লাসিক্যাল সংযমে মাফ আর-রুসণফী 0৮৭৫-১৯৪৫ খু.)__ এই উভয়েই সমসাময়িক কালের সাম্প্রতিক ভাবধারার নির্ভরযোগ্য প্রকাশভঙ্গী অর্জন করিতে সক্ষম হন। গ্রীক কবিতাকে “আরবীর সঙ্গে খাপ খাওয়াইতে এক সময়ে একক প্রচেষ্টা চালাইয়াছিলেন সুলায়মান আল-বুসতানী (১৮৫৬-১৯২৫ খু.) ইলিয়াড অনুবাদের মাধ্যমে (১৯০৪ খু.)। অনুবাদ হিসাবে সেইখানির সার্থকতা কম নয়, তবে তাহা খুব একটা প্রভাব সৃষ্টি করিতে পারে নাই। | (খে) .১৯১৪ খু. হইতে £ ১৯১৪ খুষ্টাব্দের পূর্ববর্তী যুগ ছিল দশকগুলিতে নৃতন ও মৌলিক “আরবী সাহিত্য সৃষ্টি হয় সেইগুলিতে আরববাসিগণের সামাজিক ও প্রজ্ঞাগত আগ্রহ ও উৎসাহ অনেক বেশী, প্রতিফলিত হয়। এই অগ্রগতিতে একটি প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছিলেন 0017191715 | ন্ : | ্ _.. আল-আরাবিয়্যা একদল মিসরীয় লেখক । তাহাদেরকে অনুপ্রাণিত করিয়াছিলেন মুহাম্মাদ “আবদুহ এবং ইহারা সকলেই জারীদা পত্রিকার (১৯০৭ খু. হইতে . প্রকাশিত, সম্পাদনা করেন আহ'মাদ লুত-ফী আস-সায়্যিদ) এবং পরে এই পত্রিকার উত্তরাধিকারী আস-সিয়াসা (১৯২২. খু. হইতে সম্পাদনা করেন মুহণম্মাদ হুসায়ন হায়কাল)-র সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। স্বল্প কালের মধ্যেই আন্দৌলনটি এই মহলের বাহিরে বিস্তার লাভ করে । প্রধানত যে যে ধরনের সাহিত্য সৃষ্টি হয় তাহা ছিল প্রথমত ছোট গল্প (গল্পকে অনুসরণ করিয়া উপন্যাস রচিত হয়) এবং সাহিত্যিক প্রবন্ধ; অতঃপর ইহাকে অনুসরণ করে নাটক। নুতন ধরনের যে উল্লেখযোগ্য রসথখানি রচিত হয় উহা ইল 'যায়নাব' মিসরের গ্রাম্য জীবনভিত্তিক একখানি উপন্যাস; ১৯১৪ খু. অজ্ঞাত নামে বইখানি প্রকাশ করেন মুহাম্মাদ হু'সায়ন হায়কাল (জ. ১৮৮৮ খু.)। বইখানির অনেক গুণ থাকা সত্বেও ইহার কলাকৌশলগত দুর্বলতা তৎকালীন রীতিনীতি বিষয়ক উপন্যাস উপস্থাপনায় সাহিত্যিক “আরবী কিছু তুটির উপরে তীব্র আলোকপাত করে। ১৯২০-৩০ দশকে সমসাময়িক জীবনভিত্তিক বস্তুবাদী ক্রমবর্ধমান ছোট গল্পসমূহ এই দুর্বলতার বেশীর ভাগই কাটাইয়া উঠে। এই ধারার শুরু করেন প্রতিভাবান লেখক মুহণম্মাদ তাঁয়মূর (১৮৯১-১৯২১ খৃ.)।'তাঁহার ক্কেচসমূহের মাধ্যমে (মা তারাহুল-উয়ুন “চক্ষু যাহা দেখিয়াছে'), পরে অধিকতর দক্ষতা ও সাফল্যের সঙ্গে এই ধারার পরিবর্তন করেন তাহার ভাই মাহ"মুদ তায়মূর (জ. ১৮৯৪ খু.) ও অন্যান্য (সা উবায়দ, শিহাতা “উবায়দ, তাহির লাশীন প্রমুখ)। এই ক্ষেত্রে সর্বাপেক্ষা কৃতিতৃপূর্ণ রচনাশৈলী ছিল ইবরাহীম “আবদুল-কণদির আল- মাধিনী (১৮৯০-১ ৯৪৯ খৃ.)-এর এবং ইনি ঘটনাক্রমে আবার সামাজিক রীতিনীতি বিষয়ক প্রথম সার্থক উপন্যাসও রচনা করেন (ইবরাহীম আল-কাতিব, ১৯৩১)। ১৯৩০ খৃষ্টাব্দের পর হইতে উপন্যাস রচনা ধীরে ধীরে বৃদ্ধি পাইতে থাকে। প্রথম দিককার রচনার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য “আওদাতুর'-র্ূহ" (তাওফীক' আল-হণকীম কৃত, ১৯৩৩ খৃ.), সারা (আব্বাস মাহমুদ আল-'আক'াদ কৃত, ১৯৩৮ খৃ.) ও নিদাউল-মাজহুল (মাহ-মূদ তায়মূর কৃত, ১৯৩৯ খৃ.)। এ্রতিহাসিক উপন্যাস ইতিমধ্যেই নবতরভাবে সৃষ্টি করেন মুহণম্মাদ ফারীদ আবু হণদীদ তাহার ইবনাতুল-মামলুক (১৯২৬ খু.)-গ্রন্থের মাধ্যমে । মনস্তাত্তিক উপন্যাসও সাফল্যের সঙ্গে ক্ষুদ্রতম আকারে রচনা করেন তশহা হু"সায়ন (১৮৮৯-১৯৭৬ খৃ.)। ইনি আত্মজীবনীমূলক রচনা আল-আয়্যাম (১৯২৬ খৃ.)-এ আধুনিক মিসরীয় সাহিত্যকে বিষয়বস্তু ও স্টাইলের দিক হইতে: টকা সিরিয়া, ইরাক ও আমেরিকাতেও অসংখ্য ছোটগল্প রচিত হয়; অবশ্য সেইগুলিতে বিষয়বস্তু স্টাইল ও টেকনিকের প্রত্যাশিত বৈচিত্র্য ছিল। অপর পক্ষে উপন্যাসের সংখ্যা অনেক বেশি উঠানামা করিয়াছে এবং সমগ্ সাহিত্য রচনার. মধ্যে তুলনামূলকভাবে এখনও সংখ্যায় কম। বন্ধ সাহিত্যের উদ্দেশ্য ছিল ভিন্ন। ইহার উদ্দেশ্য শুধু ক্রাসিক্যাল “আরবী ও আধুনিক পাশ্চাত্য সাহিত্যের কেখনও কখনও ক্লাসিক্যাল খ্বীক ও ল্যাটিন সাহিত্য পর্যন্ত বিস্তৃত) এবং সাধারণভাবে সামাজিক সমালোচনার . তীক্ষ মূল্যায়নেই সীমাবদ্ধ ছিল না, বরং বৃহত্তর অর্থে আধুনিক দুনিয়ার পরিস্থিতিতে “আরবী সাংস্কৃতিক এঁতিহ্যের সৌকর্ষ প্রদর্শনও উহার লক্ষ্য ছিল। ১৯২০ খৃষ্টাব্দের পরে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার দ্রুত
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।