00171917115 ধরনের স্থানীয় পুনর্জাগরণ বিভিন্ন সময়েই হইয়াছে। উদাহরণস্বরূপ, আলেপ্পোতে মারনী (1%27:017166) আর্চবিশপ [01970081075 [570172-এর প্রভাবে (১৬৭০/১৭৩২) এবং বাগদাদে ১২শ/১৮শ শতকের প্রথমার্ধে (দ্র. আল-আলুসী, আল-মিসকুল-আযফার, বাগদাদ ১৩৪৮/১৯৩০)। ১৩শ/১৯শ শতকেও এক নৃতন সাহিত্যের উদ্ভবের সূচনা হয় ক্লাসিক্যাল “আরবী পুনর্জাগরণের দীর্ঘস্থায়ী আন্দোলন দ্বারা এবং ক্লাসিক্যাল মডেল দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত সাহিত্য সৃষ্টি দ্বারা । এই আন্দোলনের নেতাগণের প্রথম লক্ষ্য ছিল পূর্ববর্তী শতাব্দীসমূহে “আরবী ভাষাতে যে স্থবিরতা বিরাজ করিতেছিল তাহা, দূরীকরণ এবং ক্লাসিক্যাল সাহিত্যকলার এতিহ্যের সংরক্ষণ সিরীয়গণের মধ্যে ইহার খাটি প্রতিনিধি নাসিফ আল-য়াধিজী (১৮০০-১৮৭১ খৃ.), মিসরে নাস-র আল-হুরীনী (মূ. ১৮৭৪ খৃ.) ও “আলী পাশা যুবারাক (১৮২৩-৯৩ খু.) ও ইরাকে মাহ'মুদ শুকরী আল-আল্সী (১৮৫৭-১৯২৩ খৃ.)। ইহাদের সকলেই ও আরও অনেকে ক্লাসিক্যাল এতিহ্যকে পুনজীবিত করিবার জন্য সচেতনভাবে উচ্চাভিলাষী ছিলেন-__ তাহাদের পান্তিত্যপূর্ণ রচনা ও মৌলিক আল: হণরীরীর ধরনে রচিত, 'আলী পাশার আল-খিতাতু'ত-তাওফীকিয়াযা, আল-মাকরিযীর যশয়ল (পরিশিষ্ট) হিসাবে এবং আল-আলুসীর আদাব, বুলুগুল-আরাব-এর সংহ। ও এইগুলির পাশাপাশি ও মূলত একই লক্ষ্যে পরিচালিত ছিলেন একদল লেখক যাহারা পরিস্থিতিগত কারণে বা ব্যক্তিগত পসন্দের কারণে সাহিত্যের সংস্পর্শে ও পাশ্চাত্য জগতের চিন্তাধারার সাহচর্ষে আসেন । এই বিষয়ে প্রথম গুরুতৃপূর্ণ স্পন্দন সৃষ্টি করেন মিসরের গভর্নর মুহণম্মাদ আলী । তিনি সামরিক একাডেমী স্থাপন করেন এবং তখন সেইগুলিতে শিক্ষা দানের জন্য অনুবাদের প্রয়োজন দেখা দেয়। এই সঙ্গে ১৮২৮ খৃ. মিসরে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয় এবং স্বল্পকাল পরেই সিরিয়াতেও আরও কয়েকটি ছাপাখানা স্থৃপিত হয়৷ মিসরীয় অনুবাদকগণের মধ্যে প্রধান ছিলেন রিফা“আ _ বে রাফি তাহ্তাবী (মূ. ১৮৭৩ খৃ.)। তাহার মৌলিক রচনাবলীর মধ্যে ছিল মিসরীয় শিক্ষা মিশনের প্রধানরূপে ফ্রান্স. সাফরের বিস্তারিত বিবরণ এবং শিক্ষা বিষয়ক আরও অনেক সহায়ক গ্রন্থ বা হ্যান্ডবুক। এই আমলের অনূদিত টেকনিক্যাল গ্রন্থসমূহের যেই বিপুল সংখ্যা সেইগুলি কিরূপ ব্যাপকভাবে প্রসার লাভ.করিয়াছিল এবং সেইগুলি বিদ্বানগণের দৃষ্টিভঙ্গী পরিষ্কারই মনে হয়, রিফা“আ বে ও তাহার ন্যায় অন্যগণ যে সকল পাশ্চাত্য বিষয় সাহিত্যে ব্যবহার করিয়াছিলেন সেইগুলি ছিল নেহায়েত প্রতিষ্ঠিত ইসলামী শ্রেণীভুক্ত কাঠামোর গায়ে গাথিয়া দেয়া সংযোজনমাত্র বা (ফরাসী সাহিত্য হইতে অনুবাদের ক্ষেত্রে) পরিপূরক বন্তুমাত্র । সমসাময়িক লেবাননী পণ্ডিতগণের সাহিত্য-সৃষ্টি, যাহারা সিরিয়াতে পাশ্চাত্য শিক্ষা মিশনের সাহচর্য়ে আসিয়াছিলেন, তাহাদের মধ্যে বিশেষ করিয়া বুতরণস আল-বুস্তানী (১৮১৯-৮৩), আহ'মাদ ফারিস আশ-শিদয়াক' (১৮০১-৮৭ খৃ.) ও নাসীফ-এর ইবরাহীম আল-য়াষিজী (১৮৪ ৭-১৯০৬ খু.) এবং তিউনিসিয়ার মুহণম্মাদ বায়রাম (১৮৪০-৮৯ খু.), ইহারাও অনুরূপ লক্ষ্যে কার্য করিয়াছিলেন । কিন্তু সেই সঙ্গে এই ব্যক্তিগণই নৃতন “আরবী সাংবাদিকতা ও আধুনিক সাংবাদিকতার মাধ্যম গড়িয়া তোলার ব্যাপারে পরীক্ষা- নিরীক্ষাকারিগণের প্রধান ছিলেন। ৭৭ আল-'আরাবিয়্যা মিসের সাময়িকপত্র, সাংবাদিকতা, যাহা প্রথমে ছিল প্রধানত সিরীয় পরিচালনাধীনে, কিন্তু পরে শীঘ্বেই ব্যাপকভাবে ও বৃহত্তর আকারে স্থানীয় প্রকৃত অগ্রগতির সূচনা করে। খু. ১৯শ শতকের শেষদিকে ও ২০শ শতকের প্রথম দশকে সাংবাদিকতার মধ্যেই কেবিতা ব্যতীত) সাহিত্যিক সুখ্যাতি অর্জিত হয় এবং সাহিত্যিক 'আরবীকে আধুনিক সামাজিক চিন্তাধারা ও ধ্যান-ধারণার প্রবাহের সঙ্গে সঙ্গতিপূর্ণ করিয়া লওয়া হয়। সাহিত্যিক স্টাইলের ব্যাপকতম যে বিভিন্নতা তাহা ইহার বহির্ভূত ছিল না। যেমন মুহাম্মাদ 'আবদুহ (১৮৪৯-১৯০৫ খু.)-এর কড়াকড়ি কিন্তু শক্তিময় ক্লাসিক্যাল প্রবণতা, মুহণম্মাদ আল-মুওয়ায়লিহী (১৮৬৮-১৯৩০ খু.)-র আধুনিকীকৃত মাকশামাত, মুস'তশাফা লুত'ফী আল-মানফাল্তঃ (১৮৭৬-১৯২৪ খু.)-র বলিষ্ঠ নও-ক্লাসিক্যালবাদ, জুরজী যায়দান (১৮৬১-১৯১৪ খৃ.), য়া'কু"ব সণররাফ€(১৮৫২-১৯২৭ খু.) ও কাসিম আমীন (১৮৬৫-১৯০৮ খৃ.)-এর ব্যবহারিক পদ্য, ওয়ালিয়্যুদ-দীন য়াকুন (১৮৭৩-১৯২১ খৃ.) ও মুস'তশফা কামিল (১৮৭৪-১৯০৮ খৃ.)-এর তেজোদ্দীপ্ত সালংকার শব্দ ব্যবহার, য়া'কুব সানু আবূ নাদ্দারা ১৮৩৯-১৯১২ খু.) “আবদুল্লাহ নাদিম (১৮৪৪-৯৬ খৃ.)-এর ব্যঙ্গাত্মক কথ্য রীতির ব্যবহার। একই সময়ে আমেরিকা প্রভাবিত সিরীয় সাংবাদিকগণ এক ধরনের সাহিত্যিক প্রবন্ধ ও পাশ্চাত্য প্রভাবিত “গদ্য কাব্য' উদ্ভাবন করেন যাহা ক্লাসিক্যাল এঁতিহ্যকে পরিত্যাগ করে এবং আধ্শিকভাবে ভাষাগত গঠনকেও নূতনতর রূপ দান করে। এই আন্দোলনের নেতৃস্থানীয় লেখক ছিলেন জিবরান খালীল জিবরান (১৮৮৩-১৯৩১ খু.) ও আমীন আর-রায়হণনী (১৮৭৭-১৯৪০ খু.)। আধুনিক ভাবধারা লইয়া সংবাদপত্রে রচনাশৈলী সংক্রান্ত যে পরীক্ষা-নিরীক্ষা তাহা ইউরোপীয় সাহিত্যের ব্যাপক অনুবাদের ফলে অধিকতর শক্তি লাভ করে এবং অনেক সময়ে একই লেখকের হাতে তাহা হয়। এইভাবে কৃত অনুবাদসমূহের মধ্যে খুব কমই সাহিত্যের মানে উন্নীত . হইতে পারিয়াছে, ব্যতিক্রম শুধু আল-মানফালুতী ও অপর দুই-একজনের কৃত অনুবাদ। কিন্তু অনুবাদের এই ক্রিয়াকলাপ আধুনিক “আরবী সাহিত্যের বিকাশে গুরুত্পূর্ণ ভূমিকা পালন করে। বলা যাইতে পারে, ইবনুল- মুকণফফাঁর বা আল-জাহি'জের গ্রস্থাবলী যেইরূপ “আব্বাসী আমলে কৃত অনুবাদ ব্যতিরেকে সম্ভব হইত না, তেমনই ১৯শ শতকের অনুবাদকগণের পরিশ্রম ব্যতীত আধুনিক “আরবী সাহিত্যেরও সৃষ্টি হইতে পারিত না (79101750591) | অনুদিত গ্রন্থাবলী শুধু আরবী সাহিত্যের প্রকাশ পরিসীমা বৃদ্ধির অনুশীলন করিবার কাজেই আসে নাই, বরং নমুনা হিসাবেও কাজে আসিয়াছে । যেই সকল অনুবাদক নিজেরা অনুরূপ মৌলিক রচনাতে হাত দিয়াছিলেন তাহাদের সংখ্যাও নেহায়েত কম নহে এবং অন্যান্য আরও অনেকে সেইগুলি হইতে মৌলিক গ্রন্থ রচনাতে উৎসাহ লাভ করিয়াছিলেন। প্রথমোক্ত দলের সর্বাপেক্ষা আকর্ষণীয় কাজ ছিল নাট্যসাহিত্য বিকাশের প্রচেষ্টা । ইহাদের মধ্যে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণকারী ছিলেন সিরীয় মারুন আন-নাকণাশ (১৮১৭-৫৫ খৃ.), ইনি মলিয়ের (11011575) দ্বারা অনুপ্রাণিত হইয়াছিলেন; তাহাকে অনুসরণ করেন নাজীব আল-হাদ্দাদ (১৮৬৭-৯৯ খৃ.) যিনি কর্নেইলি (0077761116), হুগো, আলেকজান্ডার ডুমাস ও শেক্সপীয়ার-এর স্টাইল অনুসরণ করেন এবং অধিকতর সাফল্যের সঙ্গে উহা অনুসরণ করেন মিসরীয় মুহণম্মাদ “উছমান জালাল (১৮২৮-৯৮ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।