00171917115 ও মামলুক সুলতান বায়বারস) কাহিনী কীর্তিত হইয়াছে সেইগুলি এই শতাব্দীগুলিতে চূড়ান্তভাবে বিকাশ লাভ করে। এই সকল বীরত্গাথার সঙ্গেই বিকশিত হয় জনপ্রিয় কাহিনীসমূহের বিবিধ সংগ্রহ যেইগুলি সকল স্তর হইতে সংগৃহীত হয় এবং যেইগুলির মধ্য হইতে “আলফ লায়লা ওয়া লায়লা” শেষ পর্যন্ত কমবেশি স্থায়ী আকারে প্রকাশ লাভ করে আনুমানিক ৯ম/১৫শ শতকের দিকে । সুফী আন্দোলনের ফলে “আরবীতে যে সাহিত্য সৃষ্টি হয় তাহা প্রথমে উপরে আলোচিত জ্ঞানগর্ভ সাহিত্য চর্চার তুলনায় খুব কমই ছিল, কিন্তু ইসলামের সাংস্কৃতিক বিকাশে সেইগুলির গুরুত্ব বেশি ছিল। হি. ৬ষঠ শতকের সূচনা হয় তাসাওউফের সঙ্গে গৌড়াপন্থী মতবাদে যুগান্তকারী সুসামঞ্জস্য সংমিশ্রণ দ্বারা যাহার পরিচয় রহিয়াছে আবু হশমিদ আল- গণযালীর ইহ'য়া-“উলুমিদ্দীন ও হাম্বালী 'আবদুল-কণদির আল-জীলী (বো জীলানী) (মৃ. ৫৬১/১১৬৬) রচিত একই রকম গৌড়াপন্থী ধর্মীয় খুতবা ও অন্যান্য লেখায়। সুন্নী পুনর্জাগরণ আন্দোলনের কালে মাদরাসাসমূহের পাশাপাশি সর্বত্রই সূফী খানকাহ বা যাবিয়া স্থান অধিকার করে এবং সরকার হইতে বা প্রশাসনিক শ্রেণীর নিকট হইতে একই রূপ পৃষ্টপোষকতা লাভ করে। তবে অল্প কালের মধ্যেই সূফী আন্দোলনের মধ্যেও তাহার নিজস্ব ধর্মতাত্তিক ও আধ্যাত্মিক পদ্ধতির বিকাশ ঘটে। 'প্রাচ্যের প্র্যাটোনীয় ও ইশরাকঈী মতবাদ" পুনর্ব্যক্ত করেন শিহাবুদ্দীন য়াহ"য়া আস-সুহরাওয়াদী (৫৮৭/১১৯১ সালে সুলতান সালাহুদ্দীন-এর আদেশে তাহাকে হত্যা করা হইয়াছিল বলিয়া তিনি আল-মাকতৃল নামে পরিচিত হন) এবং তাহা তিনি করেন এরিস্টোটলীয় মতবাদের বিরুদ্ধবাদরূপে; কিন্তু অপর একজন সুহরাওয়ার্দী শিহাবুদ্দীন “উমার (মূ. ৬৩২/১২৩৪) ইশরাকী অধ্যাত্ম বাদের অধিকতর গৌড়াপন্থী বিশ্লেষণ প্রদান করেন 'আওয়ারিফুল-মা'আরিফ গ্রন্থে । প্রাচ্যে এই উভয় গ্রন্থেরই গভীরতর ও স্থায়ী প্রভাব পড়ে, কিন্তু “আরব দুনিয়াতে সেই প্রভার অল্পই ছিল। এখানে নব্য-প্ল্যাটোনীয় ও মরক্কোর সুফীবাদের ভিত্তিতে অদ্ধৈতবাদী অতীন্্রিয়বাদ (ওয়াহ' দাতুল-উজৃদ) প্রতিষ্ঠিত করেন মুরসিয়াবাসী (140:1:0181) মুহয়িদ্দীন ইবনু'ল-আরাবী (মূ. দামিশকে ৬৩৮/১২৪০ সনে), যাহা তদীয় ছাত্র আল-কোনাবী [মূ. ৬৭২/১২৭৩) কর্তৃক আনাতোলিয়াতে নীত হয় এবং কু'তবুদ্দীন আল-জীলী (মূ. ৮৩২/১৪২৮) রচিত আল-ইনসানুল-কামিল গ্রন্থে ইহার :_ অধিবিদ্যার সুবিন্যস্ত ব্যাখ্যা দ্বারা ইহা আরও ব্যাপক বিস্তার লাভ করে। , ১০ম/১৬শ শতক পর্যন্ত আরবী সুফীতত্তের গদ্য সাহিত্য সম্বন্ধে মন্তব্য করিবার মত খুব বেশি কিছু নাই। বুঝাইবার উপযোগী করিয়া রচিত এই সাহিত্য ক্রমে ক্রমে মাদরাসার পান্তিত্পূর্ণ প্রকাশভঙগী দ্বারা প্রভাবিত হয়, বিশেষ করিয়া কালপ্রবাহে 'আলিমগণ নিজেরাই অধিকতর সংখ্যায় সুফী তারীকার দিকে আকৃষ্ট হইয়া পড়িতে থাকেন। অধিকতর জনপ্রিয় পর্যায়ে অনেক সংখ্যক দরবেশ জীবনী রচিত হয়, সেইগুলিতে দরবেশগণের শিক্ষা অপেক্ষা তাহাদের কারামাতের বিষয়ই বেশি বর্ণিত হয়। একদিকে সেইগুলির বিশদ বিবরণ দিয়াছেন আশ-শান্তানাওফী (মৃ. ৭১৩/১৩১৪) তীহার “আবদুল-কণদির আল-জিলানী (র)-এর (বোহজাতু'ল-আসরার) মানাকি'ৰ-এ এবং অপরদিকে মরক্কোর রীফ-এর দরবেশগণের জীবনী গ্রন্থে (আল-মাক'সণদ) যাহা “আবদুল-হাক'ক আল-বাদীসী (মৃ. ৭২২/১৩২২- এর পরে) রচনা করেন। অধিকতর গুরুতৃপূর্ণ ছিল কাব্য সৃষ্টি, যাহা ডিবির 2 ৭৬ আল-“আরাবিয়্যা শিক্ষিত-অশিক্ষিত সকল অনুরাগিগণের মধ্যে ধর্মীয় অনুপ্রেরণা সৃষ্টি করিতে ও ধর্মভাব বজায় রাখিতে গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে । ইহার প্রধান বৈশিষ্ট্য ছিল প্রেম ও সুরা-সঙ্গীতের বিষয়বস্তুকে অভিযোজন করিয়া, খ্রতিহ্যগত শিল্প-কবিতার সৌকর্যময় রীতিতেই হউক বা জনপ্রিয় ধরনের ছন্দেই হউক, উহাকে আল্লাহর প্রেম ও জরষ্টার প্রতি আকুতির সঙ্গে মিশ্রিত করা। প্রথমোক্ত ধরনের লেখার সবচেয়ে প্রতিভাবান প্রতিনিধি ছিলেন মিসরীয় “উমার ইবনু'ল-ফারিদ' (মৃ.৬৩২/১২৩৫), কিন্তু রচনার পরিমাণের | দিক হইতে তীহাকে ছাড়াইয়া গিয়াছিলেন স্বয়ং ইবনু'ল-আরাবী যিনি সয় আধ্যাত্মিক কবিতাকে আশ্চর্য দক্ষতার সঙ্গে রূপ দান করিয়াছিলেন । তিনি শুধু প্রাক-ইসলামী ও আব্বাসী পদ্ধতিতে গাথা-কাব্যই রচনা করেন নাই, মুওয়াশশাহও রচনা করেন। এই কাব্যশিল্পে তাহার সবচেয়ে স্মরণীয় আত-তিলিমসানী (মৃ. ৬৯০/১২৯১) এবং এই শেষোক্ত জনের পুত্র শামসুদ-দীন (মূ. ৬৮৮/১২৮৯) যিনি আশ-শাববুজ-জণরীফ নামে পরিচিত ছিলেন! " ১০ম/১৬শ শতকের শুরুতে “উছমানীগণ দ্বারা সিরিয়া ও মিসর বিজিত হইলে পরে সাহিত্যিক ক্রিয়াকলাপের অন্যান্য অধিকাংশ শাখাই দ্রুত লোপ পাইতে থাকে । কিন্তু তখন সূফী তৎপরতা এক নূতন প্রেরণা লাভ করে এবং উহা প্রায় এককভাবেই অত্যন্ত প্রাণবন্ত হইয়া উঠে, যদিও বা কখনও কখনও প্রকাশভঙ্গীতে অতিরঞ্জন, এমনকি অবাস্তবতাও থাকিত যাহার পরিচয় রহিয়াছে মিসরীয় “আবদুল-ওয়াহহাব -আশ-শা'রানী (মূ. ৯৭৩/১৫৬৫)-র রচনায় । “উছমানী আমলে আরবী সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন 'আবদুল-গানী আন-নাবুলুসী (মৃ. ১১৪৩/১৭৩১), শুধু তীহার ধর্মতত্ব ও সুফীবাদী গ্রস্থাবলীর জন্যই নহে, কবিতায় ও ছন্দময় গদ্যে এক নূতন ধরনের অতীন্দ্িয়বাদী ভ্রমণ-সাহিত্যেরও উদ্গাতা হিসাবে। খু. ১৮শ শতকের শেষভাগের প্রায় সকল মিসরীয় ও সিরীয় লেখক পরোক্ষভাবে তাহার প্রভাবাধীনে আসেন, সেই প্রভাব এমনকি মাগরিব পর্যন্ত বিস্তৃত হয়। প্রাচ্য প্রচলিত সূফী দর্শন ইরশরাকী পন্থা অনুসরণ করিয়া চলিতে থাকে, উহা পারস্যের সণদরদ্দীন শীরাষী (মৃ. ১০৫০/১৬৪০) ও | তাহার ছাত্র ফায়দ" আল-কাশী মৃ. ১০৯০/১৬৯৭-এর পরে)-র মাধ্যমে ভারতীয় সৃফীবাদ ও শায়খীয় সূফী মতবাদের প্রবর্তক আহমশদ আল- আহ'সাঈ (মূ. ১২৪২/১৮২৭)-কে প্রভাবিত করে ।'এই আমলের পরেই শুধু পূর্বেকার গোড়াপন্থী সৃফীবাদের পুনরাবিভাবের ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় বংশোদ্ভূত কিন্তু মিসরে বসবাসকারী মুরতাদণ আয-যাবীদী (মূ. ১২০৫/১৭৯১)-র লেখাতে ও মাগরিবের শাফিলিয়্যাগণের মধ্যে । শ্রশ্থপজীঃ (১) এ. 09101, [49 00916 701099915 5055 155 8৮5101065, প্যারিস ১৯৪৯ খৃ.; (২) এ এল হামযা, আল-হারাকাতুল ফিকরিয়া, মিসর..... কায়রো, তা.বি.; (৩) 0. 080 09০17. ৫. 01771910101767, 92015 01767 [105120৮0, ইখ., ৩খ,, ভ্যাটিকান সিটি ১৯৪৭-৯ খৃ.; ইহা ছাড়া তাসাওউফ প্রবন্ধ দ্র-। . ৫। আধুনিক “আরবী সাহিত্য $ (ক) ১৯১৪ খু. পর্যন্ত 8 “আধুনিক আরবী সাহিত্য" কথাটি দ্বারা যে বিকাশ বুঝায় তাহা সহজ সাহিত্যিক ক্রিয়াকলাপের পুনর্জাগরণ হইতে ভিন্নতর এবং পরিবর্তনের মাত্রার দিক হইতেও বৃহত্তর-__ কি ভাষাতাত্তিক শিল্পকলার ক্ষুদ্রতর পরিসরে, কি হি. তৃতীয় ও পরবর্তী শতাব্দীসমূহের মানবতাবাদের বৃহত্তর পরিসরে । এই বারে
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।