00171917115 আল. *আরাবিলা ৭৪৮/১৩৪৮) কর্তৃক রচিত দুইখানি গ্রন্থকে একত্র. ও সংযোজন করেন তদীয় সুবহু 'ল-আ"শা' গ্রন্থে, যাহা ইতিহাস, ভূগোল, দরবারের রীতি-পদ্ধতির প্রয়োজন মিটাইবার উপযোগী একখানি সহায়ক গ্রন্থের কাজ করিত এবং সচিবগণকে ইনশা'-র নমুনাও যোগাইত | বিশ্বকোষ রচয়িতাগণ প্রায়শই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা গ্রন্থ রচনা করিতেন, যেমন চিকিৎসাবিদ “আবদুল-লাতশিফ আল-বাগণদাদী্মূ. ৬২৯/১২৩১) শুধু চিকিৎসা বিষয়ক গ্রন্থই রচনা করেন নাই, হণদীছ সাহিত্য বিষয়ক গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য আল-ইফাদা ওয়াল-ইতিবার নামে “মিসরের বিবরণ'ও রচনা করেন, বিশেষ করিয়া ধতিহাসিকগণ ইতিহাসের বাহিরে বহু ক্ষেত্রে অত্যন্ত উৎসাহের সহিত গ্রন্থ রচনা করিয়াছেন এবং মিসরের মামলুক আমল যথার্থই ইতিহাসের সবচেয়ে বড় গ্রস্থাবলী প্রকাশের মাধ্যমে সমাপ্ত হয়। জালালুদ-দীন আস-সুযূতী (মৃ. ৯১১/১৫০৫) প্রায় ৪০০ প্রবন্ধ-গ্রন্থে সমথ রি ও 'আরবী জ্ঞান-বিজ্ঞানের পরায় পূর্ণাঙ্গ সারগরস্থ রচনা করেন। . লোকায়ত বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য রচনা হয় ইতিহাসের ক্ষেত্রে । সুন্রী আন্দোলন “বিশ্ব ইতিহাস" পুনরুজ্জীবনে উৎসাহিত করে [কখনও মৃত জনগণের তালিকার সঙ্গে (20:09192)) সংশ্লিষ্ট থাকিত, কখনও বা উক্ত তালিকাই প্রাধান্য লাভ করিত] । উহার শুরু হয় ইবনুল জাওযী (মূ. ৫৯৭/১২০০)-র আল-মুনতাজশম হইতে, ইবনু'ল-আহীর (মূ. ৬৩০/১২৩৪)-এর প্রামাণ্য গ্রন্থ আল-কামিলে লক্ষণীয়ভাবে উহার বিস্তৃতি ঘটে এবং বিভিন্ন মাত্রায় গুরুত্ব সহকারে উহাকে পরিবর্ধিত করিয়া যান সিবত ইবনুল-জাওষী মে. ৬৫৪/১২৫৭), আল-নুওয়ায়রী, আবুল-ফিদা, আয-যাহাবী, ইবন কাছীর মূ. ৭৭৪/১৩৭৩), 'আবদু'র-রাহ"মান ইবন খালদুন মূ. ৮০৮/১৪০৬) ও আল-'আয়নী মে.৮৫৫/১৪৫১)। আঞ্চলিক ও বংশানুক্রমিক ইতিহাসের চর্চা হইতে থাকে মধ্যএশিয়া হইতে পশ্চিম আফ্রিকার প্রতিটি প্রদেশে, বিশেষ করিয়া মামলুক মিসরের প্রধান প্রধান ধীতিহাসিক এই ধারা চালু রাখেন (আল-মাকরীধী, মৃ. ৮৪৫/১৪৪২; ইবন হণজার, মূ. ৮৫২/১৪৪৯; ইবন তাগ'রীবিরদী, মৃ. ৮৭৪/১৪৬৯; ইবন ইয়াস মূ. ৯৩০/১৫২৪) ও ১৩শ/১৯শ শতককাল পর্যন্ত মাগরিবের এঁতিহাসিকগণ (দ্র. 7. 12৬1-7705218021, 1569, 171500775175 069 01009 প্যারিস ১৯২২ খু.)। মোঙ্গলদের এঁতিহাসিক রাশীদু'দ-দীন (মৃ. ৭১৮/১৩১৮) তীহার গ্রন্থের একখানি “আরবী সংঙ্করণ তৈরি করেন। _মুসলিমগণের ইতিহাস সামগ্রিকভাবেই সংক্ষেপিত করেন আল-মাক্কারী (মৃ. ১০৪১/১৬৩২) তদীয় নাফহুণত-তীব গ্রস্থে। ভারতবর্ষের মুসলিমদের সমসাময়িক কালের ইতিহাস রচনা করেন আল-আসাফী, আল-উলুগখানী (মূ. ১০১০/১৬১১-এর পরে) এবং মুসলিম নিগ্বো অঞ্চলের ইতিহাসও অনুরূপভাবে তাহাদের নিজেদের এঁতিহাসিকগণই রচনা, বিশেষ করিয়া তিমবুকতুর আস-সাদী (মৃ. ১০৬৬/১৬৫৬-এর পরে)। ইতিহাসের প্রতি. এত মনোযোগ ইতিহাস রচনার নীতি-পদ্ধতির উপর প্রতিফলন না রাখিয়া পারে নাই। যেমন দেখা গিয়াছ আস-সাখাবটযমূ. ৯০২/১৪৯৭) কর্তৃক ইতিহাসকে অতি সুক্ষ বিচার পদ্ধতির দ্বারা সমর্থনের ক্ষেত্রে এবং সেই. শিকড় হইতেই সমাজ সম্বন্ধে বলিষ্ঠ ও মৌলিক মতবাদ তুলিয়া ধরেন ইবন খালদূন তাহার যথার্থ বিশ্ববিখ্যাত মুকণদদিমা গ্রন্থে যেইখানি তাহার বিশ্ব _ ইতিহাসের ভূমিকা । লক্ষণীয় যে, 'ইমাদুদৃ-দীন আল-ইসস্ষাহানীর চমৎকার ৭৫ ্ রা আল-“আরাবিয়্যা ব্যাপকভাবে পরিত্যক্ত হয় এবং উহার স্থলে বিশ্লেষণাত্মক ভাষার প্রচলন হয়। সেইরূপ আর মাত্র দুইখানি গুরুতুপূর্ণ গ্রন্থই পরবর্তী কালের আরবী সাহিত্যে পাওয়া যায় & ইবন হণাবীব আদ-দিমাশকী (মূ. ৭৭৯/১৩৭৭) রচিত মামলুক সুলতানগণের ইতিহাস এবং অপর একজন দামিশকবাসী ইবন আরাবশাহ মূ. ৮৪৫/১৪৫০) রচিত তায়মূর লঙ্গের বীরতৃব্যঞ্জক ইতিহাস। আরও ছোট আকারে কিন্তু মূলত আদাব গ্রন্থরূপে পরিগণিত ইরাকী এঁতিহাসিক ইবনু'ত-তি-কণ্তণকণার জনপ্রিয় গ্রন্থ আল-ফাখরী (৭০১/১৩০১-এ রচিত), যাহাতে খলীফাগণ ও তাহাদের উষ্বীরগণের নিরাারাত হা বত তো! প্রচলিত সাহিত্য শিল্পের নিশ্চলতা এই সমধূকার লোকায়ত কবিতার উপর বিশেষ প্রভাব রাখে। দীওয়ান যথেষ্ট রচিত হয়, কিন্তু খুব অল্প সংখ্যক ক্লাসিক্যালধর্মী কৰি স্থায়ী সুখ্যাতি লাভ.করিয়াছিলেন, ব্যক্তিক্রমী ভাগ্যবান ছিলেন ইরাকী সাফিয়্যুদ্-দীন আল-হিল্লী মূ. ৭৪৯/১৩৪৯), সিরীয় ইবন হিজ্জা আল-হণমাবী (মৃ. ৮৩৭/১৪৩৪)। গীতি কবিতা রচয়িতাগণের : মধ্যে ছিলেন বাহাউদ্দীন যুহায়র মিসরী (মৃ. ৬৫৬/১২৫৮)। মিসরীয় আল-বুসীরী (মূ. ৬৯৪/১২৯৬) কর্তৃরু পূর্ণাঙ্গ আলংকারিক ভাষায় রচিত “আল-বুরদা' নামে সুপরিচিত একখানি রাসূল প্রশস্তি ধর্মীয় কবিতার ক্লাসিক্যালে পরিণত হয় এবং অদ্যাবধি উহার মর্যাদা অক্ষুণ্ন রহিয়াছে। কাব্যিক শিল্প নৃতন ধরনের দ্বিমাত্রিক বা পয়ার কবিতাতে (5:০চ121০ [১০50৮) অধিকতর সুষ্ঠ প্রকাশের সুযোগ পায়, যেইগুলি প্রাচ্যে জনপ্রিয় মাওয়াল ও দাবায়ত- এ বর্ণিত হইয়া থাকে এবং আল-হণারীরী ইতোপূর্বেই আংশিকভাবে উহার ব্যবহার করেন। আল-আন্দালুসে মুওয়াশশাহ' দ্র)-এর জটিলতর পয়ারশিল্পকে চূড়ান্ত সৌন্দ্ময় রূপ দান করেন অন্ধ কবি আত-তুতীলী (মূ. ৫২৩/১১২৯) ও ইবন বাকী মূ. ৫৪০/১১৪,৫-৬).। মুওয়াশশাহ" উৎপত্তিতে জনপ্রিয় কবিতার নিকট আংশিকভাবে খণী হইলেও বিকশিত সাহিত্যরূপ হিসাবে শুধু ইহার শেষ চরণে. খোরজা) প্রাদেশিক-উৎসের পরিচয় পাওয়া যাইত এবং স্পেনে দরবারের শিল্পরূপেই ইহার চর্চা করা হইত। সেইখানে বাদ্যযন্ত্র সহযোগে সুষমামত্তিত গীতি কবিতারূপে এইগুলি গীত হইত । গানের কথারূপে গীত হইবার জন্য এইগুলি প্রাচ্য চালান করেন ইবন সানাউল-মুলক (মূ. ৬০৮/১২১১)। সেইখানে ইহা কিছুকাল পর্যন্ত বিকাশ লাভ করিতে থাকে, - কিন্তু রীতি-পদ্ধতিগত শিল্পরূপ হিসাবে তাহাতে আর প্রাথমিক আন্দালুসীয় . কবিগণের সজীবতা ও আপাত স্বাচ্ছন্দ্য পাওয়া যাইত না (সূফী কবিতাতে মুওয়াশশাহ'-এর জন্য নিল্পে দ্র.)। একেবারে খাঁটি জনপ্রিয় কবিতার যেইগুলিতে অশ্লীল কথার ব্যবহার ছিল, সেইগুলির মধ্যে খুব সামান্যই টিকিয়া আছে, যেমন আন্দুলুসীয় কৰি ইবন কুযমান (মূ. ৫৫৫/১১৬০)-এর যাজাল (৯ 9) কবিতা, মিসরীয় কবি আশ-শিরবীনী (মৃ. আনু. ১০৯৮/১৬৮৭)-র ব্যঙ্গাতবক কবিতা হাষযুল-কুহ্ফ এবং মাগরিব ও য়ামানের শি'র মালহু'ন। চক্ষুরোগ বিশেষজ্ঞ ও চাতুর্ষের জন্য খ্যাত ইবন দানিয়াল (মূ. ৭১০/১৩১০) কর্তৃক জনপ্রিয় ছায়ানাট্যুকে সাহিত্যে স্থান দিবার একক প্রচেষ্টাটি সফল হয় নাই বলিয়া মনে হয়। অপরদিকে জনপ্রিয় রোমানস বা বীরত্গাথা যেগুলিতে “আরব ও আফ্রিকার বান হিলাল বংশীয়গণের কীর্তি-কাহিনী এবং অন্যান্য আরও অনেক বীরপুরুষের ও কিংবদন্তীর নায়কগণের (আনতার, সিদি বাস্তাল, য়ামানী সায়ফ ইব্ন যীয়াযান _ ইসলামী বিশ্বকোষ :
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।