00171917115 “আরবী-ইসলামী সংস্কৃতিতে গ্রীক বিষয়বস্তু কয়েক শতাব্দী যাবত শুধু চিকিৎসা বিজ্ঞান, বিজ্ঞান-ও দর্শনশাস্ত্রের বিশেষ বিশেষ ক্ষেত্রেই নহে, বরং মাদরাসা শিক্ষার পাঠ্যতালিকাসমূহেও প্রবেশ করিয়াছে। র্যক্তিবিশেষের অধ্যয়নভিত্তিক চিকিৎসাশান্ত্র বাস্তবিক দাউদ আল-আনতাকীর (মূ. ১০০৮/১৫৯৯) কাল পর্যন্ত লিখিত হইতে থাকে [তিনি স্বয়ং কবিতা ও আদাবের এক সুবিখ্যাত গ্রন্থ সংকলন করেন, উহা আস-সাররাজ মূ. ৫০০/১১০৬) কর্তৃক পূর্বেই রচিত একটি গ্রন্থ হইতে উদ্ধৃত।] গণিতশান্, বিশ্বকোষ রচয়িতা পারস্যদেশীয় নাসীরদ্দীন তৃসীর (মূ. ৬৭২/১২৭৩) পর হইতে, ক্রমেই অধিকতর জ্যোতির্বিদ্যাতে সীমিত হইয়া পড়ে। প্রাচ্যে দর্শন চর্চার অনুশীলন করেন তৃ"সী ও অধিকতর গৌড়াপন্থী বিশ্বকোষ রচয়িতা ফাখরুদ্দীন আর-রাষী (মূ. ৬০৬/১২০৯), কিন্তু অতঃপর উহা সুফীপন্থী অধ্যাত্ববাদের অন্তর্ভূক্ত হইয়া যায় এবং কিছুকালের জন্য মুসলিম স্পেনে উহা অত্যজ্লভাবে পুষ্পিত করেন ইবৃন-বাজ্জা (মূ. ৫৩৩/১১৩৮), ইবন তুঁফায়ল ও বিশ্ববিখ্যাত ইবন রুশদ (৮7998 মূ. ৫৯৫/১১৯৮)। পরে উহাও ইবনুল-'আরাবী নিমে দ্র.) ও ইবন সাব'ঈন (মূ. ৬৬৮/১২৬৯)-এর আবির্ভাবের সঙ্গে সঙ্গে অনুরূপভাবে সৃফীবাদের কাছে _ গ্রিয়মাণ হইয়া যায়। বিজ্ঞান ভিত্তিক ভূগোল যাহা বিশ্বের মানচিত্রে অন্যতম শীর্ষ স্থান অধিকার করে এবং বর্ণনামূলক পাঠ যাহা বিশ্ববিখ্যাত শারীফ আল-ইদরীসী ৫৪৮/১১৫৪ স্নে সিসিলীর রাজা ২য় রজারের জন্য সংকলন করিয়াছিলেন, তাহা হামাহ-এর সুলতান আবুল-ফিদা (মূ. ৭৩২/১৩৩১)-এর সময়কাল পর্যন্ত টিকিয়াছিল, কিন্তু ক্রমেই উহার স্থান অধিকার করিতেছিল র বিশ্ব গঠনতত্ত বিষয়ক সাহিত্য শিল্প, যাহার উদাহরণ স্থাপন করেন যাকারিয়া আল-কণযকীনী (মৃ. ৬৮২/১২৮৩), শামসুদ্দীন আদ-দিমাশকী মূ. ৭২৭/১৩২৭) ও সিরাজুদ্দীন ইবনুল-ওয়াদী (মৃ. আনু. ৮৫০/- ১৪৪৬)। প্রকৃতি বিজ্ঞানের চর্চা হয় প্রধানত চিকিৎসা সংক্রান্ত উত্ভিদবিদ্যার ক্ষেত্রে! _ বিশিষ্ট অবদান আল-গণফিকীর মূ. ৫৬০/১১৬৫) ও ইবনুল-বায়তার-এর মৃ. ৬৪৬/১২৪৮) এবং উহা অন্যান্য -বহুবিধ সাহিত্য বিষয়ের সঙ্গে আদ-দামীরীর (মূ. ৮০৮/১৪০৫) জীববিদ্যা অভিধানের অন্তর্ভুক্ত হয়। ... প্রবেশ করে এবং উহার আদর্শ স্থাপন করেন শুধু তৃ'সী ও আর-রাষীই নহেন, বরং অন্যান্য স্বল্পখ্যাত সংকলকগণও । বলা যাইতে পারে, বিশ্বকোষ ধরনের রচনা পান্তিত্যের একটি প্রকাশ মাধ্যম ছিল, যাহা জ্ঞাতসারেই হউক, কি অজ্ঞাতসারেই হউক, ধর্মশান্ত্র পাঠ ও ভাষাতত্বের উপর প্রচলিত গুরুত্ আরোপহেতু সংকুচিত হইয়া. পড়ে ।.ইহা নানা আকার ধারণ করে। সর্বাপেক্ষা সহজ-ও সর্বাপেক্ষা দৃট়বদ্ধ রূপ ছিল কোন বিশেষ ক্ষেত্রে বা কষেব্রসমূহে বর্ণনানুক্রমিকভাবে তথ্য. পরিবেশনার, যেরূপ করা হইয়াছিল তাজুদ-দীন আস-সাম“আনী মমৃ. ৫৫১/১১৫৬-এর পরে) কর্তৃক সংকলিত বংশ-তালিকা সম্পর্কিত অভিধানে (কিতাবুল-আনসাব)। উহারই ভিত্তিতে (মূলত গ্রীক) য়া“কৃত তাহার ভৌগোলিক অভিধান (কিতাবুল-বুলদান) সংরুলন করিয়াছিলেন। যে ক্ষেব্রটি সম্বন্ধে আলোচনার সর্বাপেক্ষা বেশি সুযোগ ছিল তাহা জীবনী, সাধারণ ধরনেরই হউক [ইবন খাল্পিকান-এর মে. ৬৮১/১২৮২), ওয়াফায়াতু*ল-আয়ান হইতে শুরু, অতঃপর অন্যরা তাহাকে অনুসরণ করেন]। তন্মধ্যে উল্লেখযোগ্য খালীল ইবন আয়বাক আস-সশফাদী (মৃ. ৭৬৪/১৩৬৩)-এর ওয়াফী বিল-ওয়াফায়াত বা বিশেষ কোন শ্রেণীর জ্ঞানী বা বিদ্বান ব্যক্তির জীবনীই হউক, বৈজ্ঞানিকগণের জীবনী রচনা করেন ৭8. | . আল-'আরাবিয়্যা জাহীরুদ-দীন আল-বায়হাকণী (মূ. ৫৬৫/১১৬৯-৭০) ও “আলী ইবন যুসুফ আল-কি“ফৃতণী (মৃ. ৬৪৬/১২৪৮); চিকিৎসাবিদগণের জীবনী রচনা করেন ইবন আবী উসায়বিআ (মূ.৬৬৮/১২৭০); ভাষাতাত্তিকগণের জীবনী রচনা করেন আল-কি“ফতশী ও জালালুদদীন আস-সুমূতী (মূ. ৯১১/ ১৫০৫); বিদ্বান ব্যক্তিগণের জীবনী রচনা করেন য়াঁকু-ত; বিভিন্ন মাযহাবের _ ইমামগণের জীবনী রচনা করেন, বিশেষ করিয়া তাজুদ্দীন আস-সুবকী (শাফি'ঈ ইমামদের মূ. ৭৭১/১৩৭০), ইবন কুতলুবগা (হানাফী ইমামদের, মূ. ৮৭৯/১৪৭৪) ও ইবন ফারহুন মোলিকী ইমামদের, মূ. ৭৯৯/১৩৯৭); . ইহাতে সংযোজন করেন তিমবুকতুর অধিবাসী আহ"মাদ বাবা (মূ. ১০৩৬/১৬২৬); কারীগণের জীবনী. রচনা করেন ইবনুল-জাযারী (মূ. ৮৩৩/১৪২৯-৩০), সাহাবীগণের জীবনী রচনা করেন. “ইযযুদ্দীন ইবনু'ল-আহীর (মৃ. ৬৩০/১২৩৪) ও ইবন হাজার আল-“আসকালানী (মূ. ৮৫২/১৪৪৮); হণদীছবিদ (মুহণদ্দিছ)-দের জীবনী রচনা করেন শামসুদ-দীন আয-যাহাবী মূ. ৭৪৮/ ১৩৪৮) এবং অন্যান্য আরো অনেকে । শহরবিশেষ বা অঞ্চলবিশেষের পণ্ডিতগণ ও খ্যাতনামা নারী ও পুরুষের জীবনীমূলক অভিধান প্রণয়নে যেই রীতি ইতোমধ্যেই প্রতিষ্ঠিত ছিল তাহা আরো ব্যাপক ইবন “আসাকির (মৃ. ৫৭১/১১৭৬),. আলেপ্পোর জন্য কামালুদ্দীন ইবনু'ল-আদীম (মৃ. ৬৬০/১২৬২), মিসরের জন্য তাকি'ঘুযু'দ-দীন আল-মাক'রিযী (মৃ. ৮৪৫/১৪৪২), আল-আন্দালুসের জন্য ইবন বাশকুওয়াল (মৃ. ৫৭৮/১১৮৩) ও ইবনুল-আব্বার মূ. ৬৫৮/১২৬০), গ্রানাডার জন্য ইবনু'ল-খাতীব; “উছমানিয়া সাম্রাজ্যের জন্য তাশকোপ্রুযাদাহ (মৃ. ৯৬৮/১৫৬০)। এইগুলি ছাড়া. আরো অনেক জীবনীমূলক গ্রন্থ রহিয়াছে, যেইগুলির উপস্থাপনা পদ্ধতি যথেষ্ট নিয়মানুগ নহে। ইব্ন হশজার জীবনীমূলক অভিধানসমূহকে শতাব্দী অনুযায়ী সাজানো । ৮ম শতকের, বিশিষ্ট ব্যক্তিবর্গের যেই জীবনীমূলক অভিধান তিনি সংকলন. করিয়াছেন আদ-দুরারু'ল-কামিনা) তাহা অনুসরণ করিয়া ৯ম শতকের জন্য রচনা করিয়াছিলেন আস-সাখাবী মূ. ৯০২/১৪৯৭), ১০ম শতকের জন্য রচনা করিয়াছিলেন নাজমুদ্দীন আল-গাযযী (মু. ১০৬১/১৬৫১) [পরে ইবনু'ল-“আয়দারূস মূ. ১০৩৮/১৬২৮) দক্ষিণ “আরব ও গুজরাটের, অংশবিশেষ সংযোজন করেন]। ১১শ. শতকের জন্য ' রচনা করেন আল-মুহি'ব্বী মূ. ১১১১/১৬৯৯), এবং ১২শ শতকের জন্য আল-মুরাদী (মূ. ১২০৬/১৭৯১)। প্রথম হাজার বৎসরের জন্য কাল অনুযায়ী একটি সংক্ষিপ্তসার খ্রস্থ রচনা করেন ইবনু'ল-“ইমাদ আল-হশম্বালী মূ. ১০৮৯/১৬৭৮)। এখানেও তুকী-পণ্তিত কাতিব চেলেবি হণজ্জী খালীফ (মূ. .১০৬৮/১৬৫৮) কর্তৃক. সংকলিত 'জীবনীমূলক বিশ্বকোষ (কোশফু'জ-জুনুন) এবং ভারতীয় পভিত মুহণম্মাদ “আলী আত-তাহানাকী কর্তৃক ১১৫৮/১৭৪৫ সনে লিখিত বিশেষ ধরনের (05011710981) শব্দের বিশ্তরিভ অভিধানের (কাশশাফু ইস'তিলাতিল-ফুনূন) উল্লেখ করা প্রয়োজন। বিশ্বকোষ সংকলকগণের দ্বিতীয় ধারাটি ছিল জ্ঞান-বিজ্ঞানের কয়েকটি শাখাকে একটিমাত্র গ্রন্থের অন্তর্তুক্ত করা। আন-নুওয়ায়রী (মৃ. ৭৩২/১৩৩২) তীহার নিহায়াতু*ল-আরাব গ্রন্থে ভূগোল, প্রকৃতি বিজ্ঞান ও বিশ্ব ইতিহাসকে একইসঙ্গে গ্রন্থিত করেন এবং মিসরীয় সচিব আল-কণলকশশান্দী (মৃ. ৮২১/১৪১৮) তাহার পূর্বসূরী আল-“উমারী (মূ. ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।