Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 গ্রতিভারও সংমিশ্রণ ছিল। একটি বিষয় আশ্চর্যজনক হইলেও সত্য যে, আল-হারীরীর মা”কামাত আল-হামাযানীর রচনাসমূহের ন্যায়ই কাব্যিক উৎকর্ষ, স্বতঃক্ফুর্ততা ও রচনাসৌকর্ষ সকল কিছু সমেত ইসলামী শহরগুলি _ সাধারণ জীবনের প্রতিকৃতি, সেই জীবনের রীতি-পদ্ধতি ও আনন্দ- আহলাদকে এমন বাস্তবতার সঙ্গে রূপায়িত করিয়াছেন যে, সেইগুলি মধ্যযুগের ইসলামী সমাজ জীবনের মহামূল্য দলীল। এতিহাসিক গঠন $ যথাযথ অর্থে আদাব হইতে ভিন্ন বৈশিষ্্যযুক্ত হইলেও এই একই প্রভাব দ্বারা কতকটা প্রভাবিত ৩য়/৯ম শতকের শুরুতে ধর্মীয় বিষয়াদির পঠন-পাঠনের সঙ্গে ইতিহাসের দীর্ঘ সম্পর্ক ও সংমিশ্রণ দেখা যায় আল-আযরাকী (মূ. ২১৭/৮৩২-এর পরে) ও আল-ফাকিহীর মূ. ২৭২/৮৮৫-এর পরে) রচিত মক্কার ইতিহাসে ও আল-ওয়াকিদীর সচিব মুহাম্মাদ ইব্‌ন সাদ" (মূ. ২৩০/৮৪৫) রচিত সাহাবীগণের জীবনীমূলক ইতিহাস ও আয-যুবায়রী মে. ২৩৩/৮৪৮) রচিত কুরায়শগণের ইতিহাসে । ইসলামী জ্ঞান-বিজ্ঞানসমূহের উপর ভিত্তি করিয়া মুহণম্মাদ ইব্‌ন জারীর আত-তশীবারী (মূ. ৩১০/৯২৩) [সেই সময়ের মধ্যে সাসানী এতিহ্যও যাহা সেই ধরনের সর্বপ্রথম (ও সর্বশেষ) রচনা এবং অত্যন্ত গুরুত্পূ্ণভাবে যাহার নামকরণ তা'রীখুর-রুলল ওয়াল-মুলুক নেবী ও বাদশাহগণের ইতিহাস), সেইখানেও এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়; গ্রন্থখানি রচিত হয় . - আল-কুরআনের ব্যাখ্যার পরিপূরক হিসাবে এবং আল-বালাযু-রীর মূ. ২৭৯/৮৯২) ফুতৃহু"ল-বুলদান (বিজয়াভিযানের ইতিহাস) ও আনসাবুল- আশরাফ (সন্তরান্ত “আরব ব্যক্তিবর্গের বংশ ইতিহাস)-এর মাঝেও আমরা এই বৈশিষ্ট্য দেখিতে পাই-__ অবশ্য ভিন্নতর গুরুতর সঙ্গে । তবে সেই একই শতাব্দীতে ইতিহাস যে একটি আলাদা বিজ্ঞান ও পঠন-পাঠনের বিষয় একটি সাহিত্যিক ক্রিয়াকলাপ সেই ধারণার সৃষ্টি হয়। সেইগুলির প্রকাশ দেখা যায় বিভিত্ধ্মী রচনাবলীতে, যেমন আল-য়া'কৃবীর মূ. ২৮৪/৮৯৭), এঁতিহাসিক বিশ্বকোষে ও ইব্ন আবী তণহির তায়ফুর (পৃ. ২৮০/৮৯৩)-এর তারীখ বাগদাদ (বাগদাদের ইতিহাস)-এ। হি. ৪র্থ শতকের মধ্যে ইতিহাস বিষয়ক খস্থাবলী শুধু যে বিপুলভাবে লিখিত হয় তাহাই নহে, বরং উহার ব্যাপ্তি অনেক বিস্তৃত হয় এবং অনেক বিষয়ও তাহার অন্তর্ভুক্ত হয় $ বিশ্ব ইতিহাস [পর্যটক আল-মাস“উদী মূ. ৩৪৫/৯৫৬) উহার সঙ্গে পৃথিবী ও মহাকাশমগ্ডলের যাবতীয় জ্ঞান লাভের যে শ্রীসীয় স্পৃহা উহারও সংমিশ্রণ করেন, মধ্যএশিয়া হইতে স্পেন পর্যন্ত বিভিন্ন অঞ্চল ও শহরের স্থানীয় ইতিহাস, পুরাতত্ব বিষয়ক গবেষণা, সমসাময়িক ঘটনাবলীর স্থৃতিকথা, উধীর ও কাদীগণের ইতিহাস, ব্যক্তিবিশেষের জীবনী, বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিগণের জীবনীমুলক অভিধান, এমনকি এঁতিহাসিক জাল-জালিয়াতি । ইতিহাস শিক্ষিত মানুষের অত্যাবশ্যক ব্যবহার্য বিষয়ে পরিণত হয়। ফলে বিষটি আদাবের সাধারণ ধারণার অন্তর্ভুক্ত হইয়া যায়। | সাধারণভাবে বলিতে গেলে শিক্ষিত মানুষের মধ্যে ইতিহাস সম্বন্ধে যে ধারণা ছিল তাহার মাঝে একটি পরিষ্কার সীমারেখা অঙ্কন করা সম্ভব ছিল। একদিকে ছিল বিজ্ঞান বিষয়ক ও সুগভীর অনুসন্ধানী এতিহাসিকগণ, তাহাদের রচনা নির্ভুলতার একটা মাপকাঠি মানিয়া চলিত এবং সত্যনির্ভর _ হইত। হি. €ম শতকের মধ্যে তাহাদের অধিকাংশই ছিলেন__ যদিও . একেবারে সকলেই নহে, সরকারী কর্মকর্তা ও উ্ীর, যেমন ইরাকে মিসকাওয়ায়হ মূ. ৪২১/১০৩০) ও হিলাল আস-সাবি' (মৃ. ৪৪৮/১০৫৬), ৭০ | আল-'আরাবিয়্যা মিসরে আল-মুসাব্বিহশ (মূ. ৪২০/১০২৯) ও স্পেনে ইব্‌ন হয়্যান আল-কু'রতু'বী মূ. ৪৬৯/১০৭৬-৭) এবং সেই সঙ্গে কয়েকজন স্বাধীন পঞ্ডিত-_ যেমন খ্যাতনামা অংকবিদ ও জ্যোতির্বিদ আবূ রায়হশন আল- বীরূনী (মূ. ৪৪০/১০৪৮)। সীমারেখার একই দিকে রহিয়াছেন পন্তিতগণের জীবনীমূলক অভিধান সংকলকগণ, যাহাদের মধ্যে বিখ্যাত _ ছিলেন খাতীীব আল-বাগ-দাদী (মৃ. ৪৬৩/১০৭১)। জীমারেখার অপর দিকে যাহারা রহিয়াছেন তাহাদের নিকট ইতিহাস আদাবেরই একটি শাখা ব্যতীত কিছু নহে, নৈতিক বা বিনোদনমূলক. উপাখ্যান বা প্রচারণার 'মাধ্যমমাত্র, যেমন দরবেশগণের জীবনী, 'আলীপন্থিগণের শাহাদাতের কাহিনী-গাথা ও ব্যাপকভাবে জাল করা হযরত “আলীর পত্রাবলী ও বক্তৃতা যেইগুলি . নাহজু ল-বালাগণ নামে পরিচিত (দ্র. আশ-শারীফ আর-রাদী)। সাহিত্যিক গদ্যের সম্প্রসারণও কালক্রমে এঁতিহাসিক রচনাবলীর ক্ষেত্রকে অধিকার করিয়া নেয়, কিন্তু মনে হয় উহার একমাত্র ক্ষেত্র ছিল যেন প্রশস্তিমূলক রাজবংশের ইতিহাস রচনাতে । এই শ্রেণীর রচনার উদাহরণ স্থাপন করেন ইবারাহীম আস-সাবি (মূ. ৩৮৪/৯৯৪)। তীহার' বর্তমানে হারাইয়া যাওয়া গ্রন্থ বুওয়ায়হীগণের ইতিহাস বিষয়ক আত-তাজিতে, পরে সেইখানির অনুসরণ করেন আল-"উত্বী (মূ. ৪২৭/১০৩৫) এবং প্রাথমিক যুগের গাযনাবী বংশীয়গণের ইতিহাস অবলম্বনে উপরিউক্তখানির পরিপূরক গ্রন্থ আল-য়ামানী রচনা করেন । এই গুলি যে প্রাচীন পারস্যের এতিহাসিক এঁতিহ্যের ও পারস্যের মহাকাব্যের ঘটনার যোগাযোগ অপেক্ষা বেশী কিছুও হইতে পারে । যাহা হউক, এই স্টাইলের আর কোন উদাহরণ সালজুক আমলের পূর্বে অন্য কোথাও ছিল বলিয়া জানা যায় না (নি্নে ৪ দ্র.)। । (খ) কবিতা ঃ পূর্ববর্তী অধ্যায়ের শুরুতেই উল্লেখ করা হইয়াছে, হি. ৩য় শতকে শুরু করিয়া নৃতন গদ্য লেখকগণ কবিতাকে উহার সাবেক সামাজিক দায়িত্ব হইতে বিচ্যুত করিয়াছিলেন । আংশিকভাবে ইহার কারণ ছিল “আরাবিয়্যার শিল্পগত এতিহ্য গ্রহণ করিয়া বলিষ্ঠ গদ্য রীতি সৃষ্টি, যাহার ফলে কবিতা উহার পূর্বেকার একচ্ছত্র সৌন্দর্যের অধিকার হারায়। কিন্তু ইহা তদপেক্ষাও অধিক ঘটিয়াছিল বুদ্ধিজীবিগণের আগ্রহের বিস্তৃতির ফলে; কবিগণ তীহাদের সঙ্গে তাল রাখিয়া চলিতে পারেন নাই। জাহিলী যুগের শেষভাগে যেইরূপ ঘটিয়াছিল, তেমনিই এইবারও তীহারা নিজেদের প্রচলিত রীতির নিকট বন্দী ছিলেন, হি. ১ম ও ২য় শতকের ন্যায়ই সেই রীতিগুলি বিস্তৃততর ও বিভিন্নমুখী হইয়া পড়ে ।.কতকাংশে তাহারা নিজেদের সমাজের নিকটও বন্দী হন। ব্যক্তিগতভাবে কবি নিঃসন্দেহে রীতিটি প্রচলিত হয় তাহা ছিল এই, কবির প্রধান দায়িত্‌ ছিল প্রশস্তিমূলক কাসীদা রচনা করিয়া পৃষ্ঠপোষককে অমর করা। ইহা ছিল জাহিলী কবিগণের যেই গোত্রীয় দায় দায়িত্ব উহারই উল্লেখ্যযোগ্য রূপ ও অদ্ভূত পুনরুজ্জীবন। সাহিত্যিক-এঁতিহাসিক দৃষ্টিকোণ হইতে ৩য় শতকের কবিতার অন্যতম প্রধান আকর্ষণীয় দিক হইল-__ বিভিন্ন উপায়ে এই সকল রীতিনীতি লঙ্ঘনের প্রচে্টা-_ যদিও তাহা খুব বেশী সাফল্যমন্তিত হয় নাই। আবূ তাম্মাম আত-তাঈ (মৃ. ২৩১/৮৪৬) জনৈক স্বতঃশিক্ষিত সিরিয়াবাসী বেদুঈন, ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।