00171917115 প্রতিফলন ঘটান। সেইগুলির ভাষা ছিল ধ্বনিময়; রচনারীতি বুদ্ধি * বৈচিত্র্য ও শক্তিতে ছিল অতুলনীয় । কিন্তু তথাপি তাহার রচনা ছিল অতিমাত্রায় ব্যক্তিনির্ভর; ফলে উহা সাধারণ সাহিত্যের রচনারীতির আদর্শ হইতে পারে নাই। বিষয়টির চূড়ান্ত সমাধান খুঁজিয়া পান তাহার পরবরতীকালীন সমসাময়িকগণ যাহারা সচিবগণের রচনারীতির যেই পরিচ্ছন্নতা উহার সঙ্গে এতিহ্যগত শিল্পভাষার, ভাষাতাত্বিক ও আইন বিদ্যায়তনসমূহের যুক্তিমূলক গদ্যের মিশ্রণ ঘটাইয়া এমন একটি মাধ্যমের সৃষ্টি করেন যাহা দ্বারা সকল প্রকার তথ্যগত, কল্পনাগ্রবণ ও বিমূর্ত বিষয়সমূহ অত্যন্ত পরিশীলিত ও যথার্থতার-সঙ্গে প্রকাশ করা সন্ভব হয়, যদিও তাহা ছিল ভাষাতাত্ত্বিকগণ ৮ - কর্তৃক এতকাল যাবত পরিচর্যাকৃত শক্তিসম্পদবান প্রাচীন বাগধারাসমূহের বিনিময়ে। যথেষ্ট নমনীয়তা ও সামাজিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ - হইবার ক্ষমতাসম্পন্ন এই আধুনিকায়িত গদ্য মাধ্যমের প্রথম সুফলের ' অন্যতম ছিল কবিতাকে সীমিত করিয়া দেওয়া, অবশেষে পূর্বেকার সামাজিক দায়িত্ হইতে উহাকে অপসারিত করা এবং সামাজিক ও সাহিত্যিক জীবনে ক্রমেই উহাকে অধিকতর বিশুদ্ধ সৌন্দর্য ও আনন্দ সৃষ্টির” ভূমিকায় সীমাবদ্ধ করিয়া দেওয়া। আাল-াহিপ্র ও তাহার উ্ানুরিগপ লেখার বেই সাফল্য অর্জন করেন তাহা শুধু “আরবী বিজ্ঞান ও অধিকতর গ্রহণশীল ভাষায় উপর দখলের জন্যই নহে, বসরার সাহিত্যধারার বাহকগণ তীহাদের যুক্তি প্রয়োগের প্রবণতা দ্বারা ইতোপূর্বেই পশ্চিম এশিয়ার গ্রীক সংস্কৃতি তখন পর্যন্ত বাচিয়া থাকা অংশ দ্বারা আকৃষ্ট হন | বিশেষ করিয়া মু“তাষিলী (দ্র-)-গণের ধর্মতাত্ত্িক দল]। গ্রীক দর্শন ও বিজ্ঞানের গ্রন্থাদি “আরবীতে অনুবাদ করিবার উদ্দেশে খলীফা আল-মা*মূন কর্তৃক (১৯৮-২১৮/৮১৩-৩৩) বায়তুল-হিকমা (দ্র-)-এর -. প্রতিষ্ঠা ৩য়/৯ম শতকের প্রথম ভাগেই গ্রীক জ্ঞান-বিজ্ঞানের পুনরুখানকে প্রবল প্রেরণা দান করে । আমাদের এই অধ্যায়ে আলোচনাধীন সময়ে “আরবী সংস্কৃতির প্রভাবশালী বিষয় ছিল “আরবী ও গ্রীক এতিহ্যের ফলদায়ক সংমিশ্রণ । ইতোপূর্বে আল-জাহি"জ-এর লেখাতে তাহার নিদর্শন ছিল এবং পরবর্তী কালে ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ “আরবী সাহিত্যের প্রায় প্রতিটি শাখাতেই তাহা দৃশ্যমান হয়। এই সকল আত্মিক বিকাশ ব্যাপকতর সাহিত্যিক ক্রিয়াকলাপের মাধ্যমে আর অনেক বেশী সম্প্রসারিত ও অনুপ্রাণিত হয় । যেই ক্রিয়াকলাপ এতকাল শুধু ইরাকে সীমাবদ্ধ ছিল, যাহার শুরু হইয়াছিল হি. ৩য় শতকে, তাহার চর্চা হইতে থাকে ব্যাপকতর এলাকা জুড়িয়া বিভিন্ন কেন্দ্রসমূহে,: সমরকন্দ হইতে. কায়রাওয়ান ও আল-আনদালুস পর্যন্ত । এই ব্যাপক সম্প্রসারণের বস্তুগত ভিত্তি ছিল ইসলামী সাম্রাজ্যের দ্রুত অর্থনৈতিক বিকাশ, তৎসঙ্গে সংযোজিত হয় কাগজের প্রচলন ওেয়ারাক দ্র.) যাহা ২য় শতকের দ্বিতীয়ার্ধে দূরপ্রাচ্য হইতে মুসলিম ূ্ সাম্রাজ্যে প্রচলিত হয়। এই সকল নূতন সাহিত্যিক আন্দোলনের সীমা ও পরিমাণ অতি দ্রুত সাসানী কুত্তাব এতিহ্যকে গ্রাস করিয়া ফেলে । তাহাদের শেষ রক্ষার্থে প্রতিরোধ আন্দোলন (দ্র. শুউবিয়্যা ) গড়িয়া উঠে এবং “আরব ও তাহাদের সংস্কৃতির দুর্নাম করা হয়, তাহা সত্তেও কোন ফল হয় নাই। ইব্ন কু"তায়বা মূ. ২৭৬/৮৮৯-৯০) একটি সমঝোতা সৃষ্টি করেন। দীর্ঘকালব্যাপী রচনাবলীর দ্বারা সচিবগণকে “আরবী গ্রস্থাবলীর সংক্ষিপ্তসার ও “আরবী জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা হইতে উদ্ধৃতিসমূহ প্রদান করেন, কিন্তু সেইগুলির মধ্যে আবার পারস্য দেশীয় এতিহাসিক ও দরবারী রীতিনীতির ৬৭ | আল-“আরাবিয়্যা এমন বিষয়াদি সংযুক্ত করিয়া দেন যেইগুলি দরবারে একেবারে প্রতিষ্ঠিত হইয়াছিল এবং “আরবী-ইসলামী মানবিক বিদ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব ছিল। তখন হইতে আদাব একেবারে কড়াকড়ি অর্থে এই প্রশস্ততর আরবী-ইসলামী এঁতিহ্যভিত্তিক রচিত গ্রন্থাবলী ও অন্যান্য সাহিত্য রচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। অবশ্য পারস্য দেশীয় ও গ্রীক উপাদানও সেইগুলির অন্তর্ভুক্ত ছিল। একই সঙ্গে সাধারণ গ্রজ্ঞাগত আগ্রহ বৃদ্ধির পরিচয় প্রকাশিত হয় বিভিন্নমুখী বিশেষ ধরনের শিক্ষা দ্বারা যাহার ক্রমপুঞ্ীভূত সৃষ্টিসমূহই মধ্যযুগীয় ইসলামী সংস্কৃতির সর্বোচ্চ নিদর্শন। আর সেই কারণেই “আরবী সাহিত্যের সাধারণ পর্যালোচনা হইতে উহাকে বাদ দেওয়া যায় না। হি. ৩য় শতকে গ্রীক গ্রন্থাবলীর ব্যাপক অনুবাদ দ্বারা সেই অবদান ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সেই সকল অনুবাদ-কার্য সম্পন্ন করেন কুসতা ইব্ন লুকণ (আবির্ভাব ২২০/৮৩৫), হু'নায়ন ইব্ন ইসহণক (মৃ. ২৬০/৮৭৩), তাহার পুত্র ইসহণক' ইব্ন হু'নায়ন (মৃ.২৯৮/৯১০) ও অন্যগণ। ইতোমধ্যে শতাব্দীর মাঝামাঝি কালের পূর্বেই দর্শন বিষয়ে প্রথম স্বাধীনভাবে “আরবী গ্রন্থ রচনা করিতে থাকেন য়া“কৃ-ব আল-কিন্দী (মৃ, আনু. ২৩৬/৮৫০)। পরবর্তী শতকে তীহাকে অনুসরণ করেন তুকীঁ আবূ নাস্ণর আল-ফারাবী (মূ. ৩৩৯/৯৫০) ও পারস্য দেশীয় আবু “আলী ইব্ন সীনা (মূ, ৪২৮/১০৩৭)। তীহারা ছাড়াও স্বল্লখ্যাত আরো অনেকে ছিলেন (দ্র. ফাল্সাফা)। অংকশাস্্র বিষয়ে গ্রন্থ রচনা করেন মুহণম্মাদ ইব্ন মূসা আল-খাওয়ারিষমী (আবির্ভাব ২৩০/৮৪৪) ও ছাবিত ইবৃন কুর্রা আস-সাবি' মৃ.২৮৮/৯০১) [দ্র. রিয়াদ]; জ্যোতির্বিদ্যা বিষয়ে আল-ফারগণনী আবূ মাঁশার আল-বালখী (মৃ.. ২৭২/৮৮৫) ও আল-বাত্তানী (মূ. ৩১৭/৯২৯) [ দ্র. তানজীম]; চিকিৎসা বিষয়ে আল- ফারগশনী আবু মা+শার আল-বালাবী (মৃ. ২৭২/৮৮৫) ও আল-বাস্তানী (মূ. ৩১৭/৯২৯) (দ্র. বিষয়ে ইব্ন মাসাওয়ায়হ মূ. ২৪৩/৮৫৯) ও মুহণম্মাদ ইবৃন যাকারিয়্যা আর্-রাহী (মৃ. আনু. ৩১১/৯২৩] [দ্র ভিববা। বিজ্ঞানের বিশেষ ধরনের,সাহিত্য সম্বন্ধে আলোচনা করা এখানে সম্ভব নহে, তথাপি এই সকল গ্রন্থের গুরুতৃ্ ও গ্রীক উৎসের জনপ্রিয় গ্রন্থের গুরুত্ [যথা সির্রুল-আসরার, যাহা য়াহ'য়া ইব্ন আল-বিত্'রীক' (আনু. ২০০/৮১৫)- এর রচিত বলিয়া কথিত] এই সময়কার জ্ঞান, বিজ্ঞান চর্চার পরিবেশ নির্ধারণের জন্য বা অন্তত প্রভাব সৃষ্টির জন্য অবশ্যই কম নহে। ভূগোলের ক্ষেত্রে, বিশেষ করিয়া তাহারা উপরিউক্ত আল-খাওয়ারিযমী দ্বারা ' শুধু টলেমীর ভূগোলের সরাসরি সংশোধনে অনুপ্রাণিত হন নাই, বরং পোস্টমাস্টার ইব্ন খুররাদাযবিহ (আবির্ভাব ২৩০/৮৪৪) কর্তৃক প্রথম সড়ক গ্রন্থ €িতাবু'ল-মাসালিক) পরোক্ষভাবে এইরূপ রচনাতে অবদান রাখিয়াছিলেন এবং “আরবের স্থান সম্পর্কে নামের বিষয়ে পুরাতন ভাষাতাত্বিক আগ্রহ, ভারতীয় তথ্যাবলী দ্রে.সিন্দহিন্দ) ও পুরাতন পারসিক ধারণীসমূহের সময় দ্বারা জ্ঞান-বিজ্ঞান ও প্রজ্ঞার ক্ষেত্রে নৃতনতর আগ্রহের সৃষ্টি করেন, বারা িযাহীডে দতিপনু রিনার হি বচিকির দ্র. জুগ'রাফিয়্যা)। এই সকল শ্রীক জ্ঞান-বিজ্ঞানের প্রতি অতি আগ্রহের প্রবণতার | বিরোধিতার নেতৃত্ব করেন সেই সকল নিষ্ঠাবান ধর্মতত্ব ও আইনের শিক্ষার্থী যাহারা মু'তাষিলাগণের রি মতবাদসমূহকে বাতিল করিয়া দেন। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।