Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সমস্যাটি ছিল একটি সাবলীল ও সমাদৃত গদ্য রচনারীতি সৃষ্টি করা যাহার মাধ্যমে রীতি-পদ্ধতি মত সুশৃঙ্খল চিন্তাকে প্রকাশ করা যায় এবং তাহা করিতে হইবে প্রচলিত শব্দসম্তারের সাহাযে। এই সাহিত্যের উপযোগিতা ছিল শিক্ষামূলক ও আনুষ্ঠানিক। ইহাতে রাজপুরুষগণ, দরবারের কর্মকর্তাগণ, সচিবগণ ও সকল শ্রেণীর প্রশাসকগণের করণীয় ও আচরণবিধি বর্ণিত থাকিত এবং আদাব (দ্র.) এই সাধারণ শিরোণামের অধীনে বিধিবিধান, কাহিনী ও রোমান্স-এর আকারে তাহাদের কর্তব্য পালনের জন্য প্রয়োজনীয় সাধারণ জ্ঞান লিপিবদ্ধ থাকিত। গ্রহণযোগ্য সাহিত্যের রচনাশৈলী ও চিত্তাকর্ষক বিষয়বস্তুর কারণে এই সাহিত্য নূতন শহরকেন্দ্রিক সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং কয়েক দশক ব্যাপিয়া ফার্সী সাহিত্যের অনুবাদ ও অনুকরণ 'আরবী গদ্য সাহিত্যে একটি গুরুততপূর্ণ স্থান অধিকার করিয়া থাকে । ইতিমধ্যে “আরবী গদ্যের আঞ্চলিক রূপও গড়িয়া উঠে। সুপ্রাচীন বর্ণনামূলক শিল্পকলাকে সচেতন সাহিত্য রীতিতে গড়িয়া তোলা হইতেছিল, যেমন কণসাস', কয়েকটি হাদীছ একত্রে গ্রন্থিত করিয়া একটি সংলগ্ন কাহিনী তৈরি করা [ইহার উদাহরণ ইব্‌ন ইসহশাক মূ. ১৫১/৭৬৮)-এর সীরাতুন-নবী, কিসসা দ্র.) বা কাহিনী এবং খবর দ্র.) বা বর্ণনা যাহার বিষয়বস্তু হইতে বেদুঈন প্রেমিক-প্রেমিকার প্রণয় (উশৃশাক) ও যুদ্ধের দিনের কাহিনী 1আয়্যামুল-'আরাব | দ্র. উপরে ১ কে) (২)]। এই সকল বর্ণনামূলক সাহিত্য যেইগুলিতে কম. বা বেশী মূল 'আরবী গঠনরীতি রক্ষিত হইত। ইহার সঙ্গে বৈপরীত্যজনকভাবে বসরা ও কৃফাতে যেই বুদ্ধিমূলক সাহিত্য সৃষ্টি দ্রুত বিকাশ লাভ. করিতেছিল, বিশেষ করিয়া তথাকার ভাষাতত্্ব ও আইনের শিক্ষায়তনসমূহে, উহা গ্রীক কর্মশান্ত্রের সহায়তায় এক নৃতন যুক্তিনির্ভর গদ্য সাহিত্য সৃষ্টি করিয়া চলিতেছিল যাহা নৃতন্‌ বর্ণনামূলক সাহিত্য বা সচিবগণের অনুবাদ এই উভয় অপেক্ষা অনেক . বেশী গ্রহণশীল ও দৃঢ়সংবদ্ধ ছিল। একই সময়ে ভাষাতত্ববিদগণ সচেতনভাবে ইরাকী শহরগুলির মিশ্র সমাজে “'আরবীর যেই অবক্ষয় ও দারিদ্র্য ঘটিতেছিল উহার বিরোধিতা করিয়া চলিতেছিলেন এবং ইসলামপন্থিগণের সমর্থনপুষ্ট হইয়া “আরবী ভাষারীতির বিশুদ্ধ রূপটি নির্ধারণে ও “আরব উপদ্বীপের খাটি শব্দসম্তার (লুগণ) আর বিশুদ্ধ বাগধারা ফোসাহণ) সংরক্ষণের জন্য চেষ্টা চালাইয়া যাইতেছিলেন। কাজেই আইনবেত্তাগণ ও সচিবগণ ষাহাদের কাছে 'আরবী ভাষা প্রধানত ব্যবহার্য বিষয়মাত্র ছিল, এই উভয় শ্রেণীরই বিরোধিতা করিয়া এক নৃতন বিষয়ে তাহারা ভাষারূপের ক্ষেত্রে পুরাতন “আরবীর উপরেই জোর দেন এবং তাহা দ্বারা “আরাবিয়্যার ধারণাকে যথার্থ মানের ও অপরিবর্তনীয় শৈল্পিক গঠন রীতিরূপে প্রতিষ্ঠার কাজে অবদান রাখেন । কথ্য “আরবীর বিভিন্ন রকমের বা বিবর্তনের ফলেও তাহা অপরিবর্তনীয় থাকে । এই সকল ক্রিয়াকলাপের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং সচিবগণ দ্বারা প্রচলিত রীতির সচেতন বিরোধিতা হিসাবে তাহারা পুরাতন “আরবী সংস্কৃতির স্মারকসমূহ, যথা কবিতা, প্রবাদ, প্রবচন এবং উপজাতীয় এতিহ্য অনুসন্ধান-ও সংরক্ষণের কাজও চালাইয়া যাইতেছিলেন (একই সঙ্গে আল-কুরআন ও ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সকল বিষয়ও), যেইগুলি “আরবী মানবিক” শাখার দের্শন, সাহিত্য ইত্যাদি) ভিত্তি রচনা করে। প্রধানত ভাষাতাত্ত্বিক বিষয়সমূহ সম্বন্ধে রচিত বিশেষ ধরনের গবেষণা খ্রন্থ ব্যতীত যেইগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হইতেছে আল-খালীল ইব্‌ন আহ'মাদ (মৃ. ১৭৫/৭৯১) রচিত অভিধান গ্রন্থে কিতাবু'ল-আশয়ন, তাহার ৬৬ - . আল-'আরাবিয়্যা ছাত্র সীবাওয়ায়হ যব. আনু. ১৮০/৭৯৬) রচিত ব্যাকরণ গ্রন্থ আল-কিতাব, আবু 'উবায়দা মৃ. ২১০/৮২৫) ও আল-আস-মা'ঈ-এর গবেষণা খ্রন্থ, শতাব্দীর শেষ নাগাদ পূর্ণভাবে কড়াকড়ি অর্থে খুব কম মৌলিক সাহিত্যই সৃষ্টি হয়, আর শুধু ৩়/৯ম শতকেই 'আরবী ব্যাকরণ ও ভাষাত পূর্ণভাবে বিকশিত হয়। সংশ্লিষ্ট এতিহাসিক পঠন-পাঠনের বিষয়েও দ্রে, ত ভারীগা ভার একই কথা বলা চলে। এই ক্ষেত্রে একমাত্র ইবন ইসহণক' -এর সীরা গ্রন্থে সচেতনভাবে আয়্যাম উপস্থাপনা কৌশল প্রয়োগ করা হইয়াছে। ইতিহাসবিদগণ মাত্রই “আরব ইতিহাস বা ইসলামের ইতিহাসের বিশেষ কোন অধ্যায়ের উপর গবেষণা গ্রন্থ আকারে তথ্য উৎস সংকলনের প্রতি দ্র. আবু মিখনাফ, আল-মাদানী, আল ওয়াকি'দী) বা (গাত্রীয় কুলজির ইতিবৃত্ত রচনার প্রতি (দ্র: ১০০০০০৮০০০০ দিয়াছেন। অপরদিকে আইনশাস্ত্রের শিক্ষারতনসমূহ, ইতোমধ্যেই আইন ব্যাখ্যাকারী ও আইনের মতবিরোধ প্রদর্শনকারী, এই উভয় শ্রেণীই প্রধান প্রধান গ্রন্থ রচনা করিবার পর্যায়ে উন্নীত হয় (দ্র. ফিক'হ)। এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন ইরাকের হণনাফী মাযহাবপন্থিগণ আবু যুসুফ (মূ. ১৮২/৭৯৮) ও মুহণম্মাদ আশৃ-শায়বানী মৃত ১৮৯/৮০৪), তদুপরি মদীনা হইতে ইমাম মালিক ইবৃন আনাস (মূ. ১৭৯/৭৯০৫) হাদীছ নির্ভর সর্বপ্রথম আইন গ্রন্থ আল-মুওয়াওণ প্রকাশ করেন। পরবর্তী এক পুরুষের মধ্যেই আশ-শাফি“ঈ সুন্নী মুসলিমগণের আইন বিষয়ক নিয়ন্ত্রণকারী মূলনীতির গ্রন্থ (আল-উম্ম) একের পর এক প্রকাশ করিয়া যান। সবশেষে আল-কুরআনের পঠন-পাঠন বিষয়ে বলা যায়, তখন পর্যন্ত মুখস্থ কু'রআন তিলাওয়াত করার রীতিই সর্বাধিক প্রচলিত ছিল এবং সর্বপ্রথম ব্যাখ্যা রথ রচনা করিয়াছেলেন উপরিউক্ত আবু “উবায়দা। গ্রন্থপঞ্জী ৪ (১-এর শেষে উল্লিখিত গ্রস্থাবলী ব্যতীত)ঃ (১) 01. 76119, [6 711150. 78.51161) 6119. 70170791007 06 81215, প্যারিস ১৯৫২ খু.; (২) আহমাদ আমীন, দু'হণাল- ইসলাম, ১খ. কায়রো ১৯৩৩ খু.; (৩) এ. এফ. রিফাই, 'আস'রু'ল-মা'মূন, ২খ., কায়রো ১৯২৭ খু.; €৪) তশহা হু"সায়ন, হণদীছু'ল-আরাবি"আ, ১ ও ২খ., কায়রো ১৯২৬ খৃ.; ৫৫) ঘ্য. 9019012৮, 09118170507 101151701102.020) টি অক্সফোর্ড ১৯৫০ খৃ.। ৩। হিজরী তৃতীয় হইতে পঞ্চম-শতক £ গাহি ওয়/৯ম শতকের শুরু হইতে ভাষাতত্ব, ইতিহাস, ফিকহ ও আল-.. কুরআনের যেই পঠন-পাঠনের কথা এইমাত্র বর্ণনা করা হইল সেইগুলি “আরবী ইসলামী গদ্য সাহিত্যের ভিত্তি রচনা করে। এই সাহিত্য তখন সচিবগণের মধ্যে প্রচলিত মার্জিত পত্র রচনার (আদাব) আধিপত্যকে মুকাবিলা করিতে সক্ষম হয়। অতঃপর যে সমস্যাটি সাধারণের জন্য থাকিয়া যায় তাহা ছিল সচলতা সমস্যা অথবা সেই সমস্ত পঠন-পাঠনকে কি: করিয়া পাণ্ডিত্যপূর্ণ বা বিশেষায়িত শিক্ষার গন্ভী হইতে আনিয়া সমকালীন জনস্বার্থের বা সামাজিক বিষয়সমূহের কার্ষে প্রয়োগ করা যায় সেই সমস্যা । আল-জাহি'জ (মূ. ২৫৫/৮৬৯)-এর প্রতিভাবলে এই সমস্যাটির উপর আলোকপাত হয়, কিন্তু উহার সমাধান হয় না। একের পর এক প্রকাশিত গবেষণা গ্রন্থ ও পত্রসাহিত্যে তিনি সমকালীন জীবনের সকল দিকের . ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।