০০017191715 ধর্মতত্বের বিভিন্ন চিন্তাধারার প্রতিষ্ঠানসমূহের বিরোধিতা সত্তেও স্বাধীন চিন্তা ও প্রকাশভঙ্গীকে উৎসাহিত 'করে ৷ নগরকেন্দ্রিক আন্দোলনও (বিশেষ করিয়া শী'আবাদ) কবিতা রচনায় অনুপ্রেরণা যোগাইতে থাকে এবং ধর্মীয় ও মু'তামির, আবুল-আতাহিয়া ও অন্যগণ কর্তৃক পুনরুজ্জীবিত হয়। অপর দুইজন অপ্রধান কবিও নৃতন সাহিত্যিক ধারার সৃষ্টি করেন। “আব্বাস ইবনু'ল-আহ্নাফ (মৃ. আনু. ১৯২/৮০৭); ইনি বীরতৃব্যঞ্জক প্রেমকাহিনী ভিত্তিক ছোট ছোট .দরবারী গাযাল সৃষ্টি করেন এবং আবান ইব্ন “আবদিল-হণমীদ (মৃ. আনু. ২০০/৮১৫), যিনি সর্বপ্রথম রোমাঞ্চমূলক ও শিক্ষামূলক কবিতা রচনার জন্য সমিল রাজায ছন্দ (মুয্দাবিজ) ব্যবহার করেন। অতএব, সামধিকভাবে এই শতকে “আরবী কবিতা বিপুল পরিমাণে সৃষ্টি হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই সেইগুলির বৈশিষ্ট্য, সেই মৌলিকত্ব' যতটা না সম্পূর্ণ নৃতন ধারা সৃষ্টি করিয়াছে তদপেক্ষা বেশী এঁতিহ্যগত ধারার সহিত কুশলতার-সঙ্গে নৃতনের ০০৮ . সাহিত্য । অথচ তাহা সত্তেও দ্বিতীয় শতকের কবিতা, উদাহরণস্বরূপ না হইলেও, এই পূর্বাভাস বহন করে, খাঁটি কাব্যিক শিল্পের পতন শুরু হইয়াছে এবং . “আরবী কবিতাতে কৃত্রিমতা প্রবেশ করিয়াছে । হিজাধী গাযালের যেই সতেজ ভাব ও আন্তরিকতা ছিল __ুদ্ধির দীন্তি, হাস্যরস ও জীবনবিমুখতার ভাবধারা তাহার স্থান পূরণ করিতে পারে নাই, আর বুদ্ধির অনুসরণের ফলে শব্দ ব্যবহারের উৎকর্ষ ও রূপকের মৌলিকত্ সৃষ্টি হইলেও উহাতে আন্তরিকতা শূন্য ভাব প্রকাশ পাইয়াছে, এই ছিল তথাকথিত বাদী (দ্র.)-এর উৎপত্তির ইতিহাস, শব্দালংকার প্রয়োগ ও বিরোধাভাস (১৮-2-)-এর সায়ুজ্য দ্বারা ও “আরবী শব্দতত্বের নবতর ব্যবহার বৈচিত্র্য দ্বারা. কবিতাকে . সৌন্দর্যমণ্তিতকরণ। এই নূতন শিল্পরীতির সর্বপ্রথম উদ্যোক্তা, যদিও অদ্যবধি অতিরিক্ত বা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হন নাই, ছিলেন.'অন্ধ কৰি বাশৃশার ইব্ন বুর্দ (মৃ. ১৬৮/৭৮৪)। ইনি ইরানী বংশোদ্ভূত ছিলেন এবং সর্বপ্রথম প্রধান অনারব “আরবী কবি ছিলেন । এঁতিহ্যবাহী কণসীদাকে বাদী রীতি দ্বারা সম্প্রসারণের কৃতিত্ব দেওয়া হয় সাধারণত পরবর্তী পুরুষের জনৈক কবি মুসলিম ইব্নুল-ওয়ালীদকে, খাঁহাকে পরিণামে কিছু সমালোচকের উচ্চ প্রশংসা ও কিছু সমালোচকের নিন্দা যে, তিনিই প্রথম কবিতার সৌন্দর্যহানি ঘটাইয়াছেন, ভোগ করিতে হইয়াছিল। বিপরীত ক্রমে তাহার সুবিখ্যাত সমসাময়িক আবু নুওয়াস-এর (মূ. আনু. ১৯৮/৮০৩) কবিতাতে এই সকল কাব্যকৌশলের অতি সামান্য চিহমাত্রই খুঁজিয়া পাওয়া যায়। কৰি প্রতিভা, স্বতঃস্র্ততা, বিভিন্নমুখিতা ও ভাষার উপর দখলের বিচারে তাহার সমকক্ষ কবি সমগ্র “আরবী সাহিত্যে কমই আছেন। বুদ্ধিদীপ্ত, উচ্ছল, নৈরাশ্যবাদী ও কিছুটা অশ্লীল এই কৰি শরাবের প্রশস্তিমূলক কবিতা রচনায় ছিলেন অপ্রতিদ্বন্দী, ব্যঙ্গ কবিতায় ও গাযালে অতি বীরতৃব্য ক ও সরাসরি আবেদন সৃষ্টিকারী, প্রশস্তিমূলক কাব্য রচনায় বহুমুখী এবং বেদুঈন প্রথার শিকার কবিতা রচনাতে (তারদিয়্যাত) ছিলেন ভাষার যাদুকর; অপরদিকে, আবু নুওয়াস এবং শতাব্দীর শেষার্ধের অন্যান্য কবি একটি নৃতন ধারা বিকাশের উদাহরণ সৃষ্টি করেন যাহা সমগ্র "আরবী কবিতাকে ই.বি.__-৩/৯ ৬৫ আল-'আরাবিয়্যা প্রভাবিত করে, যদিও সাধারণভাবে তাহা কবিতাকে খুব সুবিধাজনক পর্যায়ে লইয়া যায় নাই। এই সময় পর্যস্ত কবিগণ সকলেই কাব্য রচনার সকল কলাকৌশল. শিখিতেন শুধু তাহাদের পূর্বসুরিগণের সাহচর্ষের' মাধ্যমে কবিগণ ভাষাতাত্তবিকগণের পদ্ধতিগত শিক্ষা ও সাহচর্য দ্বারা নিজেদের কাব্যিক প্রশিক্ষণকে পরিফ্রুত করেন । এই সাহচর্ষের সাধারণ ক্ষেত্রটির কথা উপরে উল্লেখ করা হইয়াছে, কিন্তু উহার প্রক্রিয়া স্বয়ং কবিগণকেই প্রভাবিত করে (খাটি জনপ্রিয় কবিগণ ব্যতীত) এবং ফলে তাহাদের কাব্য সৃষ্টিতে কমবেশি ভাষাতাত্ত্বিক দিক গুরুত্ব লাভ করে এবং শব্দ ব্যবহারের কৃতিত্ তথা ভাষাতাত্তিক কৃতিতৃই কাব্যিক উৎ্কর্ষের মাপকাঠি বলিয়া গৃহীত হয়। অন্য কোনকিছু অপেক্ষা এই বৈশিষ্ট্যহেতুই "পরবর্তী শতাব্দীগুলিতে “আরবী কবিতাতে ক্রমেই অধিকতর রীতিসর্বস্বতা প্রাধান্য লাভ করে এবং দুর্বল কবিগণের হাতে কবিতার মানের অবনতি ঘটে। তাহারা অত্যন্ত জীর্ণ বিষয়বস্তুর উপর বাদীর অলংকারধারা সংযোজন করিয়া প্রায় বাদী“র বাহ্যিক যান্ত্রিক পুনরাবৃত্তি ঘটায়। | ধারাবাহিকতা £ অদ্ভুত বিষয় এই যে, উমায়্যা যুগের কবিগণের কাব্য অপেক্ষা প্রাথমিক “আব্বাসী যুগের কবিগণের কাব্যের অবস্থা প্রায়শ খারাপ । কারণ ভাষাতান্তিকগর্ণ ষৌহারা তাহাদেরকে ভাষাতাত্ত্বিক ব্যবহারের জন্য নির্ভরযোগ্য বলিয়া বিবেচনা করেন নাই) তীহাদের দীওয়ান আদৌ সংগ্রহ করিবার কোন চেষ্টাই করেন নাই। কিছু কিছু দীওয়ান সংগ্রহ করা হয় নাই এবং পরবর্তী কালের পার্ুলিপিসমূহে.যেই স্কল দীওয়ান.টিকিয়া আছে (তন্মধ্যে আবু নুওয়াস- -এর দীওয়ানও অন্যতম), স্ইগুলি সম্বন্ধে সন্দেহ (রহিয়াছে। কোন একটি শ্লোক বা ছব্র, হয়ত বা একটি সম্পূর্ণ কবিতার রচয়িতার বৈধতা বিচারাধীন ও পরবর্তী কালের বাদী" সংগ্রাহকগণও সতর্কতাহীনভাবে কবি এবং কবিতার নাম লিখিয়া নানা বিভ্রান্তির সৃষ্ট করিয়াছেন দ্রে. [.0780170.0৬1515, আবুস্ল-ফারাজ -আল-ওয়া*ওয়া, পেন্রোগ্রাড ১৯১৪ খু. ভূমিকা, ৬৮-৯৬) | | (২) গদ্য সাহিত্য ৪ পূর্বেই উল্লেখ করা হইয়াছে [১ (ক) (২) উপরে দ্র. ৪9, 21], 'আরবী গদ্যে প্রথম প্রবন্ধসমূহ লিখিত হইয়াছিল রাতিবগণ (ব.ব কুত্তাব)-এর দ্বারা, ধাহারা উমায়্যা দরবারে সচিবের পদে নিযুক্ত ছিলেন; সেইগুলি রাষ্ট্রীয় খুত্বার ভিত্তিতে রচিত হইয়াছিল. জানা মতে সর্বপ্রাচীন সাহিত্য সৃষ্টি ছিল “আবদু'ল-হশমীদ ইবন য়াহ'য়ার. (মৃ. ১৩২/৭৫০), সেইগুলিতে সাধারণ নীতিমালাকে যুক্তিনির্ভরভাবে সম্প্রসারণ করা হইত, পদ্ধতি-ছিল অত্যন্ত জটিল আর পুঙ্খানুপুঙ্খ.। “আরবী বাক্য গঠনরীতিকে অনভ্যস্ত দাবি মিটাইতে গিয়া নৃতন নৃতন প্রয়োগ নীতির. মধ্য গ্রহণশীলতা ও কড়াকড়ির শৈথিল্য প্রথম আসে অনুবাদ প্রক্রিয়ার মাধ্যমে । 'আরবীর ক্ষেত্রেও সাসীনী পারস্যের পাহলাবী দরবারী সাহিত্য অনুবাদ রা অনুসরণের মাধ্যমে গদ্যের সূত্রপাত করেন “আবদু'ল-হামীদ-এর ছাত্র ইবনুল-মুকণফফা" (মূ. ১৩৯/৭৫৭)। বর্তমানে যেই অবস্থায় পাওয়া যায় তাহাতে মনে হয়, ইবনু'ল-মুকশফফা'র অদ্যাপি বিদ্যমান রচনা সম্ভবত পরবর্তী কালে কিছুটা পরিবর্তিত হইয়া থাকিবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার যে, যেই সমস্যার তিনি মুখামুখী হইয়াছিলেন তাহা পরবর্তী কালে তাহার উত্তরসুরিগণ ধীরে ধীরে সমাধান করিয়াছিলেন। ইসলামী বিশ্বকোষ
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.